প্রেমিকের প্রেমে স্বামীকে খুন…! গ্রেফতার স্ত্রী..

 

সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩৭)।

সে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৬ নং ওয়াডের নুরুল ইসলামের পুত্র।আজ (শনিবার) সকালে নিহতের বাড়ীর পাশ্বের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত জয়নালের স্ত্রী লিমা আকতার (৩৩) কে আটক করেছে।

স্থানীয়দের মতে, নিহত জয়নালের স্ত্রী লিমা আকতারের সাথে একই গ্রামের এক ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত।

এ বিষয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হলেও কোন সমাধান হয়নি। সম্ভবত এ কারনে শুক্ররারের কোন এক সময়ে জয়নালকে খুন করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ খবর পেয়ে ভোর চারটার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচেছ পরকীয়াজনিত কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত- চলছে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাদকের ভয়াবহতা আজ সমাজের রন্ধ্রেরন্ধ্রে প্রবেশ করেছে। মাদকের এই ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার তাগিদ নিয়ে সারাদেশে অব্যহতভাবে মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

আর এই অব্যহত অভিযানের অংশ হিসাবে ” একটি গ্রাম হতে একটি দেশ মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ “- এই স্লোগানকে ধারক ও বাহক মনে করে কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেকে দুটি বস্তায় রাখা ২৪ কেজি গাঁজাসহ সদর দক্ষিণ থানাধীন শেওড়াতলী থেকে এবং মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে ১৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে গ্রেফতার করেন।

উক্ত মাদকদ্রব্য চোরাচালানকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ০২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 //স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

১০০০মিটার জাল ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছে হালদা নদী থেকে

 

বাংলাদেশের এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, হাটহাজারী উপজেলার হালদা নদীতে এক অভিযান চালিয়ে এক হজাজার মিটার জাল ও মাটি কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ মালামাল জব্দ করেন। গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, হালদা নদীর ধলই ও সমিতির হাট অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। ঐ সময় ভ্রাম্যমান আদালতকে দেখে কিছু অসাধু ব্যাক্তি মাটি কাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। পরে ঐ সরঞ্জাম গুলোও জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধায়ও এক হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কোন অবস্থাতেই অসাধু ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ: আটক -২

 

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসিটির ছাত্র অভিষেক সেন শর্মা (১৯) ও সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদিত্য বড়ুয়া (১৮)। আটককৃতরা আপন খালত ভাই বলে জানা গেছে।

গত বুধবার পাচলাইশ ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

 

পুলিশ জানায়, গত ২৯ মার্চ জনৈক কলেজ ছাত্রীর কাপড় পাল্টানোর একটি ভিডিও তারই ফেসবুক মেসেঞ্জারে ও হোয়ার্টস অ্যাপে পাঠান অভিষেক সেন শর্মা নামে এক ব্যক্তি। তারপর ভিডিওটি অন্যান্য ওয়েব সাইটে আপলোড করার হুমকি প্রদান করে টাকা দাবী করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে অভিষেককে আটক করে পুলিশ।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করে বলেন, এক প্রহরীর ছেলের মাধ্যমে গোপনে ঐ কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তার খালতো ভাই আদিত্যকে দেন। আদিত্য এসব ভিডিও বিভিন্ন ওয়েব সাইটে আপলোড করেন। পরে পুলিশ নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে আদিত্য বড়ুয়াকে আটক করে।

 

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ- কমিশনার আসিফ মহিউদ্দিন জানান,  আপত্তিকর ভিডিও ধারন ও বিভিন্ন সাইটে ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর জনকে আটকের চেষ্টা চলছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

খুলনা দেশীয় অস্ত্রের ৩ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার-১।। র‍্যাব-৬

 

র‍্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে ৭এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রের ৩ রাউন্ড কার্তুজসহ হালিম শিকারী (৪৫) নামক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

র‍্যাব-৬  জানায়, খুলনার পাইকগাছা থানাধীন ফকিরাবাদ এলাকায়  কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি

থানার ফকিরাবাদ গ্রামস্থ শান্তা বাজার জনৈক তাজমুল শেখ এর চায়ের দোকানের সামনে উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।

‍র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঐ ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে মোঃ হালিম শিকারী (৪৫), পিতা- মোঃ আলী আকবর শিকারী, সাং- হোগলারচক, থানা-পাইকগাছা, জেলা- খুলনা কে গ্রেফতার করে।

এ সময়ে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামী মোঃ হালিম শিকারীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার হেফাজত হতে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।

৩ রাউন্ড কার্তুজ,১টি মোবাইল ফোন,  ২টি সীমকার্ড,১টি টর্চ লাইট।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

// আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো //

অসভ্য ছেলে বৌমা বৃদ্ধা মাকে পিটিয়ে আহক করেছে জমিজমা লিখে নাদেওয়ার কারণে

 

খানিক আবাদি ও ভিটে বাড়ী জমিই ছিল স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল , সেটুকু নিজের করে নিতে না পেরে বৃদ্ধা মাকে  লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে এক পাষণ্ড ছেলে ও বৌমা ।

গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় ওই মা এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতাল বেডে । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামে গত সোমবার এ ঘটনাটি ঘটেছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৬০) নামের ওই বৃদ্ধা ও তার স্বামী অনেক কষ্টে দিনপার করে কিছু অংশ জায়গা জমি রেখে আজ থেকে প্রায় ২০ বছর আগে মারা যান। ছেলে মেয়ে বিয়ে দিয়ে যে যার মত করে সংসার চালায় মেয়ে জামাইয়ের সহযোগিতায় ও অন্যের বাড়িতে কাজ কর্ম করে নিজেই সংসার চালান ওই বৃদ্ধা ।

এ বিষয়ে সালেহা বেগম জানান, আমার বড় ছেলে সাজ্জাত ও ছোট ছেলে রবিউল দুজনেই বিয়ে করে অন্যত্র বাড়ি করেছেন। এবং যে যারমত করে চলছে আমাকে দেখার মত কেউ নেই ।

আমার স্বামীর রেখে যাওয়া খানিক জমি সেটাও আমার হাত থেকে নিয়ে জোর জবর করে আবাদ করে খাচ্ছে । আর আমি এর গরু ওর ছাগল আধি করে অন্যর বাড়িতে কাজ করে খাই । তার পরেও আমার সঙ্গে মাঝে মধ্যে বৌমা ছেলে সহ ঝগড়া করে ।

এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঝগড়া হচ্ছিল মা-ছেলে এবং বৌমার সাথে। এমন অবস্থায় গত  ৫ এপ্রিল সোমবার কথা কাটাকাটি হলে বড় ছেলে সাজ্জাত , ছোট ছেলে রবিউল ও বৌমা নাদিরা ,মল্লিকা ,শানু ,সবাই একত্রিত হয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । এতে আমার নাতনি আমাকে ঠেকাতে  আসলে তাকেও ভিষণ ভাবে মারে ।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, সালেহা বেগম বাদি হয়ে ছেলে ও বৌমাদের নামে একটি অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করেছি এবং হাসপাতালে গিয়ে বৃদ্ধার খোঁজ খবর নিয়েছি ।

খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

।। স্টাফ রিপোর্টার ।।

১০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সীমান্তবর্তী কুমিল্লা জেলাকে মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা। তাদের এই ট্রানজিট ভেঙে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করছেন কুমিল্লা জেলার সম্মানিত  পুলিশ সুপার।

একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী ১। রাসেল মজুমদার ও ২। জাহাঙ্গীর আলমকে কোতয়ালি থানার কমলপুর গ্রামের জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক// স্বীকৃতি বিশ্বাস//

স্ত্রীর পরকীয়ায় স্বামীর বাধা। স্বামীকে জবাই করে হত্যার চেষ্টা।। স্ত্রী গ্রেফতার

 

চাঁদপুর শহরের পুরান বাজার জাফরাবাদে পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী কে জবাই করে হত্যার চেস্টা করা হয়েছে। ঘাতক স্ত্রী কে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার পূর্ব জাফরাবাদ ছৈয়াল বাড়িতে।

এক সূত্রে জানাযায় ছৈয়াল বাড়ির সৌদি আরব ফেরত বিল্লাল ছৈয়াল তার স্ত্রী হাওয়া বেগমের চালচলনে সন্দেহ হয়।  সে বেশির ভাগ সময় মোবাইলে কথা বলতে ব্যস্হ থাকে। এসব বিষয় নিয়ে স্বামীর সন্দেহ বাড়তে থাকে, যার কারণে মোবাইল ব্যবহার না করার জন্য স্ত্রীকে বিল্লাল ছৈয়াল বাঁধা দেয়। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই রয়েছে।

 

গত রবিবার রাতে স্বা স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় বলে তাদের বড় সন্তান ফাইজা আক্তার (১৩) ও মেঝ মেয়ে লিমা (৯) জানায় সোমবার রাতে কোনো ঝগড়া বিবাদ হয়নি। সে তার মা বাবার সাথে একই বিছানায় ঘুমিয়ে ছিল। রাত অনুমান দেড়টার দিকে সে দেখতে পায় বিল্লালর বুকের উপর তার মা হাওয়া বেগম বসে গলাঢ ব্লেড দিয়ে পোচাচ্ছে।

সে ডাক চিৎকার করলে আশ পাশের ঘরের লোক জন ছুটে এসে বিল্লাল কে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে  রাতেই চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

স্হানীয়রা হাওয়া বেগমকে আটক করে রাতেই  চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে  এ এস পি  সদর সার্কেল স্নিগ্ধা সরকার ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশীদ আহত বিল্লাল ছৈয়ালের চিকিৎসার খোজ খবর নেন।

হোসেন গাজী, চাঁদপুর প্রতিবেদক//

২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট স্থাপন করে নান্দাইল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে জুনাইদ একই উপজেলার কমলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে মো. মিলন মিয়া ও মো. হোসেন মিয়ার ছেলে মো. সুমন মিয়া। র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার এম. শোভন খান এ অভিযানে নেতৃত্ব দেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 স্টাফ রিপোর্টার:

২ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

 

মাদকের বিরুদ্ধে ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের লক্ষ্যে করোনায় আক্রান্তের মহামারীর মধ্যেও বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) নিজদের দায়িত্ব ও কর্তব্য অটুট রেখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় আজ ০৫ এপ্রিল -২০২১ রোজ সোমবার কক্সবাজার ব্যাটালিয়ন( ৩৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মায়ানমার থেকে বাংলাদেশে আসা কতিপয় ইয়াবা ব্যবসায়ীর জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের আমবাগান নামক স্থানে ফাঁদ পাতে।

পরবর্তীতে আনুমানিক ৯:৩০ ঘটিকায় ০৬/০৭ জন চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি টহল লক্ষ করে মাদককারবারীরা গুলিবর্ষণ করলে তাৎক্ষণিকভাবে বিজিবি টহলদলও সরকারি সম্পদ রক্ষার্থে গুলি বর্ষণ করে।ফলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মাদকদ্রব্যের ব্যাগ ফেলে পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা ০২ লক্ষ ২০ হাজার পিচ বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সমর্থ হয়, যার বাজারমূল্য   কোটি ৬০ লক্ষ টাকা

এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//