ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার ০২

 

সমগ্র দেশের জনগণ যখন করোনার সাইক্লোনে জর্জরিত হয়ে লকডাউনের কারণে গৃহবন্দী তখনও একটি অসাধু মাদক ব্যবসায়ী সুযোগের সমূহ সম্ভাবনা মনে করে মাদকদ্রব্য চোরাচালানে ব্যস্ত।

কিন্তু হিতে বিপরীত। বাংলাদেশ পুলিশ একদিকে যেমন করোনার কারণে লকডাউন বাস্তবায়নে কাজ করছে ঠিক একইভাবে মাদক ও চোরাচালান মুক্ত রাখারও কাজ করছে।

আজ ১৭ এপ্রিল-২০২১ রোজ শনিবার বিকাল ২ঃ৩০ মিনিটে নাভারণ সার্কেল ও শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে শার্শা থানার শার্শা গ্রামের পল্লীবিদ্যুত অফিসের সামনে অভিযান পরিচালনা করে ১. মোছাঃ রোকসানা বেগম (২৮) স্বামী – মোঃ মাসুদ মোল্ল্যা( ড্রাইভার পাড়া,বৌবাজার) ও ২. মোঃ বিল্লাল হোসেন (৩২) পিতা- মৃত শহীদুল্লাহ খান গ্রাম-গুয়াখোলা থানা- অভয়নগর, জেলা – যশোরদ্বয়কে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

// নিজস্ব প্রতিবেদক //

র‍্যাব-৬ ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে

 

‍র‍্যাব -৬  সাতক্ষীরা ক্যাম্প এর একটি  দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৫ এপ্রিল সন্ধ‍্যায় ২৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।

র‍্যাব-৬জানায়, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভাদরা গোডাউনমোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি বৈকারী  ইউনিয়ন এর  মিরগীডাঙ্গা বাজারস্থ ফারাবী সেন্টার এন্ড হার্ডওয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

তারা  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামের মৃত জালাল গাইনের ছেলে  মোঃ জাহিদুল ইসলাম (২২) কে গ্রেফতার করে।

তার নিকট থেকে ২৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫০০/ টাকা উদ্ধার  করা হয়।

পরে তাকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

৪,০০,০০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে  টেকনাফ বিজিবি

 

আজ ১৫ এপ্রিল-২০২১ রোজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ান গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মিয়ানমার থেকে লেদা খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হবে।

উক্ত সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪:৩০ মিনিটে অভিযান পরিচালনা কালে ০৫/০৬ জন মাদক পাচারকারীদের দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে দ্রুত আগ্রসর হয়।কিন্তু বিজিপি-এর উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা তাদের নিকটে থাকা বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামে চলে যায়।

তাদের ফেলে যাওয়া বস্তা ০৪ টি উদ্ধার করে এবং উদ্ধারকৃত বস্তার মধ্যে ০৪ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার বাজার মূল্য ১২ কোটি টাকা।

পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রামগুলিতে অভিযান পরিচালনা করে ইয়াবা কারবারীদের সনাক্তের চেষ্টা করেও সম্ভব না হওয়ায়  তাদের  সনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

// স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক //

খুলনা মাদকবিরোধী অভিযান গ্রেফতার-২

 

আজ১৫/৪/২১ খুলনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার দুজন, গ্রেফতারকৃতরা হল, সাব্বির হোসেন(২৮), পিতা-সামছুল হাওলাদার, সাং-দাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-বাগমারা মেইন রোড, আলমের চায়ের দোকানের পিছনে, থানা-খুলনা সদর এবং আবুল হাসেম খন্দকার(৫০), পিতা-মৃত: আলী আকবর খন্দকার, সোনাডাঙ্গা মেইন রোড, গাজী বাড়ি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদ্বয়’কে সংশ্লিষ্ট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায় করা হবে বলে জানান।

রিপোর্টার, মোঃ জাকির হোসেন//

পটুয়াখালীর কমলাপুরে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন

 

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উওর ধরান্দী গ্রামে শত্রুতার জেরে আগুন লাগিয়ে ঘর পুরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১ম দফা গত ০২/০২/২০২১ ইং তারিখ আনুমানিক দুপুর ২ টার সময় ও ২’য় দফা ১১/০৩/২০২১ ইং দুপুর ১২ টার সময়। এবিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী হলেন, মোঃ অমর আলী হাওলাদার।

অভিযুক্ত ব্যাক্তিরা হলেন, একই বাড়ির, (১).জসিম হাওলাদার (৪৮), পিতাঃ আজিজ হাওলাদার (৬৫), (২).মামুন হাওলাদার (৩২), (৩). সাব্বির হাওলাদার (২০), (৪). সুমন হাওলাদার, উভয় পিতাঃ মৃত সিদ্দিক হাওলাদার, (৫). রবিন হাওলাদার (১৮), পিতাঃ জসিম হাওলাদার।

অভিযোগকারী অমর আলী হাওলাদার প্রতিবেদককে বলেন, পুর্ব শত্রুতার জেরে জসিম হাওলাদারের নেতৃত্বে তার ছেলে রবিন, মামুন, সাব্বির ও সুমন ষড়যন্ত্র করে মৃত সিদ্দিক হাওলাদারের ছোট পুত্র শাহারিয়ার (১৩) কে দিয়ে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়।এতে ঘরটি সম্পুর্ন পুরে ছাই হয়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি আরও বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ১ম দফায় পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটায় এবং দ্বিতীয় দফায় আবারও আমার বসত ঘরে আগুন লাগানোর চেষ্টা করা হয়।কিন্তুু বাড়ির লোকজন দেখে ফেলায় অপরাধীরা সফল হয়নি।আমি আইনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এবিষয়ে অমর হাওলাদারের ছেলে জলিল হাওদার বলেন, আমাদের ঘরে আগুন লাগানোর কথা মোবাইল ফোনে স্বীকার করে শাহরিয়ার দাদা আজিজ হাওলাদার।তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে এবং ক্ষতিপূরণ দেবে বলে জানায়।

সরেজমিনে জানাগেছে, স্থানীয়ভাবে কমলাপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহাব রাড়ি, সাবেক ইউপি সদস্য বারেক রাড়ি, সেলিমের সিকদার, জেলা সেচ্ছাসেবকলীগের মোশাররফ হোসেন ও সোবাহান সিকদার একাধিকবার সালিশ মিমাংসার চেষ্টা করলেও কোন মিমাংসা হয়নি বরং উল্টো খলনায়ক জসিম তার ভাইয়ের ছেলেরা ও বহিরাগত লোকজন মিলে ভুক্তভোগী পরিবারকে পুনরায় আগুনে পুড়িয়ে মারার হুমকি ধামকি দেয়া সহ নানান ভাবে হয়রানি করে যাচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এবিষয়ে ইউপি সদস্য ওয়াহাব রাড়ির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা একটা অডিও রেকর্ড শুনেছি যেখানে আজিজ সিকদার তার নাতি শাহারিয়ার আগুন লাগানোর কথা স্বীকার করেন। অপরাধ প্রমানিত হওয়ার পরেও আমরা উভয়ের মধ্যে একটা মিমাংসা করে দিবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। এছাড়াও থানায় একটি অভিযোগ হয়েছিলো।

এসময় জসিম আমাদের সালিশগনদের কাছে অনুরোধ করে বিষয়টি মিমাংসা করিয়ে দিতে বলে। অথচ মুল ভিকটিম জসিম নিজেই একাধিকবার তারিখ দিয়েও সালিশিতে আসে নাই। বরং কয়েকদফা সালিশীর তারিখ দিয়ে মিমাংসায় আসবো আসবো বলে জসিমের আপন চাচাতো ভাই ও বেয়াই সালাম কে দিয়ে বিভিন্ন কারন দর্শাইয়া সালিশ স্থগিত করে দেয়। তিনি আরও বলেন, কারো ঘরে আগুন দেয়া আইনের দৃষ্টিতে শাস্তি যোগ্য অপরাধ তারপরও পরস্পর আত্নীয়স্বজন বিধায় আমরা স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করি। সেটা যখন সমাধান হয়নি এর বিচার আইনের মাধ্যমে হলেই ভালো হয়।

এবিষয়ে ভুক্তভোগী পরিবার প্রসাশনের সহযোগিতায় আইনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে  নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মিডিয়াকে জানিয়েছেন।

//মোঃতুহিন শরীফ, নিজস্ব  প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের সারারাত অভিযান চালিয়ে ২ জেএমবি সদস্য আটক করেছে পুলিশ

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের রাত ভর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আবারো নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি দুই সদস্যকে আটক করেছে। গত সোমবার (১২ এপ্রিল) মধ্যেরাতে উপজেলার ভরনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে , রংপুর গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারি মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১) এই দু’জনকে আটক করা হয়েছে ।

এ ব্যপারে ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ জানান, মূলত এরা এখানে এসেছিল ইতিমধ্যে এর আগে আরো দুই জন জেএমবির  সদস্যকে অস্ত্র সহ আটক করা হয়েছিল । আটককৃতদের বিষয়ে কি করনীয় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার নীল নকশা করতে ।

এ বিষয়ে থানায় ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা পুরাতন জেএমবি সদস্য, গত ২০২০ সালের মার্চে ৩ টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড গুলি, জেহাদি বই মোবাইলফোন সহ নিষিদ্ধ ঘোষিত জেএমবি দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল । এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (১৮) । সহোদর ভাই ছিলেন তারা ।  ওই ঘটনায় রানীশংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। আজকের আটকৃকতরাও ওই মামলার পলাতক আসামী ছিলেন ।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //

৭২০০পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ লক্ষ টাকাসহ গ্রেফতার-০৩

 

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদক মুক্ত হবে বাংলাদেশ” – এই প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার কুমিল্লা যে দৃঢ়তা দেখিয়েছেন তারই  দিক নির্দেশনায় সার্কেল এপিএস দাউদকান্দি ও অফিসার ইনচার্জ দাউদকান্দির সার্বিক তত্ত্বাবধায়নে সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী  অদ্য ১২ এপ্রিল -২০২১ তারিখ দিবাগত আনুমানিক ৩:৩০ দাউদকান্দি থানার সবজিকান্দির বাগান বাড়িতে অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের সময় ১. নাসির, ২. সুমন ও ৩. জেসমিনকে ৭২০০( সাত হাজার দুইশত)  পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ১,৯৭,০০০/-( এক লক্ষ সাতানব্বই হাজার)  টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ইতিপূর্বে তাদের নামে একাধিক মামলাও রয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

হেফাজতে ইসলামের ওয়াসিক বিল্লাহ নোমানী গ্রেফতার (ভিডিও)

 

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার’ অভিযোগে হেফাজতে ইসলামের অনুসারী ও বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার বিকালে তাকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে কোতোয়ালি জেলা গোয়েন্দা পুলিশ।

নোমানীর বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা করা হয়েছে। বর্তমানে জেলা গোয়েন্দা শাখার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নোমানী নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে। তিনি সেনবাড়ি রোড একটি মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে। তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার আগের নাম ছিল চয়ন কুমার দাস।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, নগরীর সেনবাড়ি রোডস্থ মসজিদের সামনে ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদানের সময় রবিবার বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা শ্রমিক লীগ নেতা ও জেলা সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে আইসিটি আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

।।অনলাইন ডেস্ক।।

০১ কেজি গাঁজাসহ আটক ০১ নারী

 

মাদক ও মাদকাসক্তি দুই সমাজের বিরাট বোঝা। মাদকের এই করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সারাদেশে প্রতিনিয়ত পরিচালিত হয় মাদকের বিরুদ্ধে অভিযান। তারই ধারাবাহিকতায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদক ও চোরাচালান মুক্ত করার প্রত্যয়ে”একটি গ্রাম হতে একটি দেশ,মাদকমুক্ত হবে বাংলাদেশ ”-  এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আজ ১১ এপ্রিল -২০২১ রোজ রবিবার সকাল ১১ঃ১৫ ঘটিকায় এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ  শার্শা থানা যশোরের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্সদের নিয়ে  শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামে মোঃ রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে মোছাঃ রোজিনা খাতুন (৩২) পিতা- মোঃ নূর ইসলাম স্বামী- আশরাফুল ইসলাম গ্রাম- রাধানগর, উপজেলা – ঝিকরগাছা যশোরকে ০১ ( এক) কেজি গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ৪০,০০০/-( চল্লিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

  //নিজস্ব প্রতিবেদক//

 ৩২,৩৫০ পিচ ইয়াবাসহ আটক-০১ : বিজিবি

 

সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে   আজ ১১ এপ্রিল -২০২১ রোজ রবিবার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকায় রাশেদ মিয়ার পানের দোকানে অভিযান পরিচালনা করে এবং  উল্লেখিত দোকানের ডিপ ফ্রিজের পিছন থেকে একটি বড় আকারের প্যাকেট পায়।প্যাকেট খুলে ৩২৩৫০( বত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সমার্থ হয় যার বাজার মূল্য ৯৭,০৫,০০০/-( সাতানব্বই লক্ষ পাঁচ হাজার) টাকা।

আটককৃত আসামী মোঃ রাশেদ মিয়া(১৯) পিতা- জহুর আলম,গ্রাম- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//