এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে ৩ মাদকসেবিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার এর অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জি সহ একটি টিম নিয়ে উপজেলার কুমলাই ও চাকশ্রী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। ওই সময়ে তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃতরা হলো কুমলাই গ্রামের মো. ডালিম শেখ (৩০), চাকশ্রী গ্রামের শেখ রফিকুল ইসলাম (৫০) ও তার পুত্র তরিকুল ইসলাম (২৫)। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #
Category: আইন-আদালত
The Law & Court
যশোরে অস্ত্রের কারখানার সন্ধান,বিপুল অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার সহ আটক ৩
//সুজন মাহমুদ//
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা যশোর জেলায় গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার( পিপিএম)এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ১৩/১০/২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত ৯ঃ৫০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনস্থ রাঙ্গামাটি গ্যারেজের পার্শ্বে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ভিতর হতে আগ্নেয়াস্ত্র তৈরির সময় হাতেনাতে আসামী (১) আঃ আজিজ, (২) কুদ্দুস আলী, (৩) সুমন হোসেন দের গ্রেফতার করেন এবং উল্লেখিত আলামত উদ্ধার করেন।
এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৮, তাং- ১৪/১০/২২ খ্রিঃ, ধারা- দি আর্মস এ্যাক্টস্ 1878 এর 19A/19(f) রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের আড়ালে আগ্নেয়াস্ত্র, গুলি প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
আসামীর নাম-ঠিকানাঃ
(১) আঃ আজিজ (৪৪), পিতামৃত- এলাহি বক্স, সাং- বেজপাড়া আকবরের মোড়, (২) কুদ্দুস আলী (৩০), পিতা- আহম্মদ আলী, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া, (৩) সুমন হোসেন (২৫), পিতা- ফারুক হোসেন, সাং- বাহাদুরপুর পার্কের মোড়, সর্বথানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
(১) ০২টা দেশীয় ওয়ান শুটারগান, (২) ০৩টা ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার, (৩) ০৩টা ৭.৬৫ বডি ও ০৩টা হাতল, (৪) ৭.৬৫ পিস্তলের ০৮টা ম্যাগজিন, (৫) ০১টা গ্লান্ডার মেশিন, (৬) পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার ০৭টা, (৭) পিস্তলের সেফটিক লক ০১টা, পিস্তল তৈরির চ্যানেল ০৪টা, ০৭টা স্প্রিং, (৮) ০৫ রাউন্ড কার্তুজ, (৯) একটা ড্রিল মেশিন।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”
আমতলীতে র্যাবের হাতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার আমতলীত দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে করেছে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর সদস্যরা।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১৩/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনার জেলার আমতলী থানাধীন খেকুয়ানী বাজার এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,আমতলী বরগুনা, জিআর নং-৪৮৪/১৫) এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৭(০০) সংশ্লিষ্ট ধারায় ০১(এক) বছর সশ্রম কারাদন্ড, ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল আনুমানিক ১৬:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ লিটন হাওলাদার(২৫), পিতা-মৃত শামীম হাওলাদার, সাং-খেকুয়ানী (বাজার সংলগ্ন) ০৫নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনাকে বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমতলী বরগুনা, জিআর নং-৪৮৪/১৫) এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৭(০০) সংশ্লিষ্ট ধারায় ০১(এক) বছর সশ্রম কারাদন্ড, ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমতলী বরগুনায় (জিআর নং-৪৮৪/১৫) মূলে কোর্টে হস্তান্তর করা হয়।
আমতলীতে র্যাবের হাতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিক গ্রেফতার
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী থেকে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
জানা গেছে,র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১৩/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বরগুনা জেলার আমতলী উপজেলার সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের ০৭নং ওয়ার্ড এলাকায় (জিআর নং-৮০৯/২২,) এর প্রতরনার মামলার ওয়ায়েন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল আনুমানিক ১৫:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম সোনা মিয়া হাওলাদার (৪০), পিতা-আঃ লতিফ হাওলাদার, সাং-উত্তর টিয়াখালী,০৭ নং ওয়ার্ড,থানা-আমতলী,জেলা- বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে,বরগুনা জেলার আমতলী থানার (জিআর নং-৮০৯/২২) এর প্রতারণা মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার (জিআর নং-৮০৯/২২) মূলে হস্তান্তর করা হয়েছে।
কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা
মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা করা হয়েছে। ১১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। অভিযান পরিচালনার সময় নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পাঁচ মিষ্টির দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কেশবপুর পৌর শহরের গাজীর মোড়, ত্রিমোহিনী ও পাঁজিয়া সড়কে অবস্থিত তৃপ্তি মহলের মালিককে ২ হাজার, সুজন-নয়ন হোটেলের মালিককে ৩ হাজার, মায়ের আশির্বাদ হোটেলের মালিককে ২ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৬ হাজার, চিংড়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৮ হাজার জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় পাঁচ মিষ্টির দোকান মালিকের নিকট থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে চলমান এ অভিযান কঠোর ভাবে পরিচালিত হবে।
বরগুনার তালতলীতে ইভটিজিং – প্রতিবাদ – মারধর অতঃপর মামলা
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর এর ঘটনায় মামলা হয়েছে। গতকাল
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষার্থীর বাবা আবু হানিফ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি ও ৪/৫ জনকে অজ্ঞতানামা উল্লেখ করে তালতলী থানায় মামলা দায়ের করেন।
এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (পরিক্ষা কেন্দ্র) এর সামনে এ ঘটনা ঘটে। পরে ওই দিন বিকেলে বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদারের নেতৃত্বে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী শফিকুল ইসলাম (১৬) তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার আগের দিন একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. মিমের (১৫) ছবি তুলেন মোঃ হৃদয় নামের এক যুবক। পরে এই ঘটনাটি তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকানের কাছে শফিকুল ইসলাম নালিশ করলে হৃদয়সহ অন্যান্য আসামীদের বকাঝকা করেন ফোরকান স্যার। এতে হৃদয়সহ আসামীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে পরীক্ষার হল থেকে শফিকুল বের হলে ফোরকান স্যারের কাছে নালিশের বিষয় নিয়ে কথার কাটাকাটি হলে কিল ঘুষি মারে। এক পর্যায়ে হৃদয়ের হুকুমে মামলার ২ নাম্বার আসামি সোহেলের হাতে থাকা স্টিলের ধারালো স্কেল দিয়ে শফিকুলকে উদ্দেশ্য করে কোপ দেন। শফিকুল ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ওই হাতের শাহাদাৎ আঙ্গুল কেটে ঝুলে যায়। পরে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে আমতলী হাসপাতালে প্রেরন করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডুমুরিয়ায় পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ করায় শিক্ষককে জরিমানা
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় চলতি এসএসসি পরীক্ষায় ডুমুরিয়া কেন্দ্রে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অবৈধ প্রবেশ ও স্মাম্ট ফোন নিয়ে কেন্দ্র প্রবেশ করায় এক স্কুল শিক্ষককে ভ্র্যামম্যান আদালত ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদের আদালতে রায় প্রদান করা হয়।
আদালত ও কেন্দ্র সচিব সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৫ম দিনে সাধারন গনিতের পরীক্ষা ছিল। যথা নিয়মে প্রথমে বেলা ১১টায় এম সি কিউ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন কুলটি বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুকুল ফৌজদার কেন্দ্রের অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করে। এসময় কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ উক্ত শিক্ষককে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চান। কোন সঠিক উত্তর দিতে না পারায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উক্ত শিক্ষককে ১০হাজার টাকা জরিমানা করেন ।
খুলনার ডুমুরিয়ার সাহস ইউপি’র সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন শ্রীঘরে
চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার
//মাগুরা জেলা প্রতিনিধি//
আশিকুর রহমান (আরিফ) (৫০)
পিতা মৃতঃ আব্দুল হাই মোল্লা
সাং- নিত্যানন্দপুর
থানা- মহম্মাদপুর
জেলা- মাগুরা কে শ্রীপুর থানার মামলা নং CR 288/21এর ওয়ারেন্ট মূলে গতকাল রবিবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়িতে অবস্থান করা সময়ে রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অজয় কুমার কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আটক করে বলে জানা গেছে। উক্ত মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। আজ ১৯/৯/২২ তারিখে আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।
আদালত আমতলীতে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেছেন
//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//
আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে হামলার মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
বৃহস্পতিবার সকালে তারা আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় সাকিব প্লাজার সামনে দুবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ৮ জন ও আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.মজিবর রহমানকে আসামী করা হয়।
বৃহস্পতিবার সকালে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের জড়ানো হয়েছে। আশা করি আমরা নির্দোষ প্রমানিত হবো। জামিন প্রসঙ্গে তিনি বলেন সত্যের জয় হয়েছে।
