র‍্যাব-৬ শিশু ধর্ষণ মামলার আসামী মানিককে গ্রেফতার করেছে

 

আ: রাজ্জাক শেখ, খুলনা।।
বাগেরহাটের রামপাল থেকে খুলনার রূপসা থানায় দায়েরকৃত ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী আসাদুজ্জামান মানিক (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে তাকে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ছাকেব আলী শেখের ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রবের মোড় এলাকায় একটি মুদি দোকানে মালামাল কিনতে যায় শিশুটি। এ সময় ওই এলাকার আসাদুজ্জামান মানিক তাকে ফুঁসলিয়ে পাশ্ববর্তি একটি দোকানে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এ সময় পাহারায় থাকা মানিকের সহযোগী এনামুল শেখ ধর্ষণের ভিডিও ধারণ করে। বিষয়টি পরবর্তিতে শিশুটি তার পরিবারকে জানালে রূপসা থানায় মামলা করা হয়। মামলার পর থেকে পালিয়ে যায় আসামীরা।

সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। অন্য আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের রামপালে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার: র‌্যাব-৬

//এ এইচ নান্টু, বিশেষ  প্রতিনিধি// 

বাগেরহাটের রামপাল থেকে খুলনার রূপসা থানায় দায়েরকৃত ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী আসাদুজ্জামান মানিককে (২২)  গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে তাকে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ছাকেব আলী শেখের ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার রবের মোড় এলাকায় একটি মুদি দোকানে মালামাল কিনতে যায় শিশুটি। এ সময় ওই এলাকার আসাদুজ্জামান মানিক তাকে ফুঁসলিয়ে পাশ্ববর্তি একটি দোকানে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এ সময় পাহারায় থাকা মানিকের সহযোগী এনামুল শেখ ধর্ষণের ভিডিও ধারণ করে। বিষয়টি পরবর্তিতে শিশুটি তার পরিবারকে জানালে রূপসা থানায় মামলা করা হয়। মামলার পর থেকে পালিয়ে যায় আসামীরা।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

মোংলা কোষ্টগার্ডের অভিযানে ২টি তক্ষকসহ এক চোরা শিকারী আটক

 

 

বরিশালে ইউএনও’র বাস ভবনে হামলায় চোখে গুলিবিদ্ধ হওয়া ২ আসামীর জামিন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার দায়ের করা দুটি মামলায় আজ রোববার এজাহারভুক্ত ২ অসামীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক। এরা হলেন দুজনেই আনসারের গুলিতে চোখে গুলিবিদ্ধ ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আসা ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মসিনর হোসেন এবং ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভির আহসান। এতে করে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলের জামিন হওয়ার পাশাপাশি নাম উল্লেখ করা ২ আসামীর আদালত থেকে জামিন নেয়া হয়েছে ।

গত ১৮ আগস্ট ইউএনও’র বাসভবনে হামলা আনসারদের গুলি এবং পুলিশের সাথে সংঘর্ষে ত্রিশ জনের ন্যায় গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মী আহত হয়। এরমধ্যে দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল।

তাদেরকে দুই দফায় যথাক্রমে ২৫ আগস্ট এবং ২ সেপ্টেম্বর জামিন হয় সবার। তবে ঢাকাতে উন্নত চিকিৎসা নেয়া চোখে গুলিবিদ্ধ দুই আসামী আজ জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। তবে পর্যায়ক্রমে নামধারী অপর আসামীদের জামিনের আবেদন করা হবে বলে জানান আসামী পক্ষের আইনজীবী, বরিশাল মহানগর আওয়ামীগের সভাপতি  এ্যাডঃ একেএম জাহাঙ্গীর।

১৪৪ ধারা চলছে কোম্পানীগঞ্জে , প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে মাদ্রাসা কমিটি কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা চলছে। উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোর ৬টা থেকে অতিরিক্ত র‌্যাব- পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংমালা বাজারে সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। ১৪৪ ধারা জারির ফলে রবিবার সকাল থেকে মুছাপুর ইউনিয়নের রংমালা বাজার এলাকায় অনেকটা অঘোষিত হরতাল চলছে।  সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের উপস্থিতিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য রংমালা বাজার এলাকায় টহল দিচ্ছে। সেখানকার অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। এ ছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হক মীর বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকে রংমালা বাজার এলাকার এলাকার চারদিকে ৫ বর্গ কিলোমিটারে পুলিশের কঠোর টহল রয়েছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ আদেশ চলাকালে কোন ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রংমালা বাজার এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বসুরহাট মেয়র আব্দুল কাদের মির্জা ও রাতে তার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখ্যপাত্র মাহবুব রশিদ মঞ্জু রবিবার একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাক দিলে প্রশাসন শনিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।

//অনলাইন নিউজ//

Dainik Biswa News

পড়ুন দৈনিক বিশ্ব …

শেষ পর্যন্ত নারী ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢাকার যাত্রাবাড়ির চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার আসামি যশোরে গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার কারণে ঢাকা যাত্রবাড়ি থানায়  দায়ের করা   মামলা নং-১২৬, তারিখ-৩০/০৮/২০২১ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড এর পলাতক  আসামী মোঃ অহিদুল ইসলাম (৩০), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ শামসুর রহমান, সাং-৭৬/১ এর ঘ, উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকা বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল হোটেলের ৩০৯ নম্বর কক্ষ  থেকে  গ্রেফতার করেন।

পলাতক আসামী অসুস্থ্য থাকায় যথাযথ পুলিশ প্রহারার মাধ্যমে চিকিৎসা  প্রদানের জন্য প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা, যশোর এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসা শেষে আসামী মোঃ অহিদুল ইসলাম (৩০) কে আগামীকাল ইং ০৫/০৯/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

অবশেষে বরিশাল সদর নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার মামলার সকল আসামির জামিন

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত দুই মামলায় গ্রেফতারকৃত আওয়ামীলীগের অবশিষ্ট ১২ জন নেতাকর্মীকে আজ জামিন দিয়েছে বরিশাল আদালত। আজ২সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় শুনানি শেষে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ আসামি পক্ষের আবেদনের পেক্ষিতেএই জামিন মঞ্জুর করেন।

আদালতআসামিপক্ষের আইনজীবী তালুকদার মোঃ ইউনুস এবংজেলাআইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসুদবাবলুর জিম্মায়পুলিশ প্রতিবেদন দাখিলকরা পর্যন্ত১০ হাজার টাকা মুচলেকায় আদালত এ জামিন মঞ্জুর করেন। এর ফলে গ্রেফতারকৃত অবশিষ্ট ১২ নেতকর্মীদের কারামুক্তিতেআর বাধা নেই বলেও জানিয়েছেন এ্যাড. তালুকদার মো. ইউনুস।

মামলার জামিনপ্রাপ্তরা হলেন- বিসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহম্মেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো.অলিউল্লাহ্,মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, মো. রফিকুল ইসলাম রাকিব, মো. শুভ হাওলাদার,শুভ সাহা,হারুন-অর-রশিদ ও মোঃ মিরাজ গাজী,সাহিনুর ইসলাম শাহিনওশাহরিয়া বাবু।

গত ২৫ আগস্ট বুধবার এই একই মামলায় আওয়ামীলীগের ৯ নেতাকর্মীকে জামিন দিয়েছিল আদালত। এনিয়ে ইউএন ও এবং পুলিশের করা২টি মামলায় জামিন পেলেন আওয়ামীলীগের ২১নেতাকর্মী সকলে।

আজকে২সেপ্টম্বর আদালতের দেওয়া১২আসামির জামিনের বিষয় আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস বলেন গত ২৯ আগস্ট দুই মামলায় ১২ আসামির জামিন আবেদন করা হলে আদালত শুনানির ২ সেপ্টেম্বর দিনধার্য করেন।আদালত আজ শুনানি শেষে ওই১২আসামির জামিন মঞ্জুর করেন।

গত১৮ আগস্ট বরিশালে জাতীয় শোক দিবসের ব্যানার অপসরণকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় সংঘর্ষ ছড়িয়েপরে। এতে বেশ কয়েকজন আহত হন।এই ঘটনায় বরিশাল আদালতে পুলিশওইউএনওবাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় সিটি মেয়রকে প্রধান করে মোট ৬০২ জনকে আসামি করা হয়েছিল।

উল্লেখ্য গত ২২ আগস্ট বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করা হয়। এতে বরিশাল নগরবাসীর মধ্যে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

 

বরিশালের সেই ইউএনও মু‌নিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলী

// পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমান শোভনের পদায়ন। মু‌নিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয় পদায়ন করেন কর্তৃপক্ষ।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমানের পদায়নের বিষয়টি আজ গণমাধ্যমকে নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রনালয়। জনপ্রশাসন মন্ত্রনালয় এর একজন সিনিয়র সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমান শোভনকে গত মাসে জনপ্রশাসন মন্ত্রনালয় পদায়ন করা হয়েছে।

তিনি আগামী মাসে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগদান করবেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে মাধ্যমিক স্তরের মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান

 

সমঝোতার পরে এবার বরিশাল সদর ইউএনও ও ওসি বদলী

সমঝোতার মাধ্যমে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পারস্পরিক বিরোধ এর অবসান হলেও বরিশাল থেকে বদলী হতে হচ্ছে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও ওসি নুরুল ইসলামকে। সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান কে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ওসি নুরুল ইসলাম কে সিলেটে রেঞ্জে বদলীর বিষয়টি গতকাল সোমবার তারা নিশ্চিত করেন।
এদিকে ২২ ই আগস্ট রাতে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকটি ফলপ্রসূ হওয়ার মধ্য দিয়ে বরিশাল সদর উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনে চলমান থমথমে অবস্থার অবসান হয়েছে। ফলে চারদিন শেষে বরিশালে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।গতকাল সকালেই কাজে যোগ দেন নগর ভবনের সবাই শাখার কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ টি করোনা কেন্দ্রে উপস্থিত হন সিটি করপোরেশনের সব সেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ইউএনও মুনিবুর রহমান গতকাল বলেন,এখনো রিলিজ পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেব।আর ওসি বলেন,এখনো লিখিত আদেশ পাইনি। তবে চলতি সপ্তাহে সিলেটে যোগদান করবেন বলে জানান তিনি। এদিকে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে অংশ নেওয়া দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ইউএনওর বাসায় হামলার ঘটনায় মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় করা দুটি মামলা এবং ইউএনও ও ওসির বিরুদ্ধে আদালতে দাখিল করা দুটি আবেদনের নিষ্পত্তি তদন্তের মাধ্যমে শেষ করার ও সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের তদন্তকারীরা ওই মামলাগুলো তদন্তের পর ফাইনাল রিপোর্ট দেবেন।এর মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হবে। জানা গেছে, বরিশাল কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম গত ১৮ই আগস্ট দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। তবে বিষয়টি গোপন রাখা হয়।কর্তৃপক্ষ তাকে অবমুক্ত না করায় তিনি এতদিন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল তাকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ইউএনও মুনিবুর রহমানকে ঘটনার এক সপ্তাহ আগে১০ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।কিন্তু তাকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবমুক্ত না করায় দায়িত্ব পালন করে আসছিলেন। ২৩ই আগস্ট তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের মৌখিক নির্দেশনা দেওয়া হয়।
উভয়পক্ষের সমঝোতার বিষয়টি ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতে এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্কতার সঙ্গে দেশসেবায় নিয়োজিত থাকার পরামর্শ দিয়েছেন বরিশালের বিশিষ্টজনেরা। আর নগরবাসীর দাবি জনগণকে হয়রানির মতো কর্মসূচি সকলকে ত্যাগ করতে হবে।
সূত্র জানায়,গত২২ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনার মোঃসাইফুল হাসানের বাসভবনে রাত ৯ টায় বৈঠক শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।
বৈঠকে সংঘটিত ঘটনাটি যাতে আর সামনে না বাড়ে,সে বিষয়ে উভয় পক্ষ সম্মত হন। বৈঠক শেষে ওই রাতে সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিকে বলা হয়,অতীতের ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন একহয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
গতকাল এ বিষয় ইউএনও গণমাধ্যমকে বলেন,আমি বৈঠকে ছিলাম না।বৈঠকে উদ্ভূত পরিস্থিতি অবসানে সমঝোতা হয়েছে, জানতে পেরেছি।
 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

// আ: রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধি//

খুলনার দিঘলিয়া উপজেলার মিনা রাণী পোদ্দারকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী পরিমল বাইনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী ২২আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

আসামি পরিমল বাইন পলাতক রয়েছে। মিনা রাণী ছিলেন তার চতুর্থ স্ত্রী। আদালতের পিপি শেখ এনামুল হক জানান, ২০১৬ সালের ১৬ এপ্রিল সকালে দিঘলিয়া উপজেলার আতাই নদীর সংযোগ খাল থেকে মিনা রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এএসআই মোঃ আবদুল মজিদ বাদি হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ওইদিন দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মীর আতাহার আলী ২০১৭ সালের ২০ জুন মিনা রাণীর স্বামী পরিমল বাইন ও তার ভাড়া করা খুনী টিপু শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে টিপু শেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মামলার ২৫ জন স্বাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

 

বরিশালে ইউএনও বিরুদ্ধে মেয়র সাদেক এর মামলা

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার মামলার আবেদন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রোববার সকালে জেলা আদালতে মামলার আবেদনটি করেন তিনি। উল্লেখ্য, বরিশালে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আঘাতপ্রাপ্ত হন বলে তিনি দাবি করেছেন। আহতদের মধ্যে ৩ পুলিশ ও ২ আনসার সদস্য রয়েছেন। ঘটনার প্রতিবাদে রাতেই নেতাকর্মীরা নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। একইসঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেয় অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের লঞ্চ চলাচল।

পরে প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে দুপুর ১২টার পর বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

উভয় মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

 //পলাশ চন্দ্র দাস: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

ভোলায় ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড কর্মসূচি কর্তৃক“ ইনসেপশন মিটিং” অনুষ্ঠিত