বাবা ভ্যানচালক, মা চা বিক্রেতা, উন্নত ফুটবল প্রশিক্ষণে মেয়ে যাচ্ছে পর্তুগাল

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়ার কাকলী আক্তার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিন মাস উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাচ্ছেন কাকলী। সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। এতে করে এলাকাজুড়ে তার পরিবার ও এলাকাবাসির মধ্যে অনেক আনন্দ বিরাজ ঘটেছে । উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম ও বানেসার মেয়ে কাকলী আক্তার (১৬)। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট কাকলী।

নিজস্ব বসতভিটা ছাড়া আবাদি কোনো জমি নেই কাকলীর পরিবারের । ঋণের টাকায় একটি ভ্যান কেনেন তার বাবা। সেই ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে সরসারের খরচ । আয়ের তুলনায় পরিবারের চাহিদা বেশি তাদের। তবে কিছুই করার নেই। উপার্জন আসার কোনো রাস্তা ছিল না তাদের। কষ্ট করে সংসার চালিয়ে নিতেন কাকলীর মা বানেসা। দিন আসে দিন যায়, অভাব দূর হয় না তাদের। মাঝখানে কাকলীর বাবা দ্বিতীয় বিয়ে করে বসেন। যেন আকাশ ভেঙে পড়ল কাকলীর মায়ের ওপর। একে তো অভাবের সংসার, তার ওপর অশান্তি, দুটো যুক্ত হয়ে জীবন হলো বিষময়। তবে বাস্তবতাকে মেনে নিতে সংকোচ বোধ করেননি তার মা। নিজের কাছে জমানো কিছু টাকা দিয়ে শুরু করেন ছোট একটি চা দোকান । রাস্তার ধারে ছোট একটি দোকানে চা বিক্রি করেই পরিবার ও কাকলীর অর্থের জোগান দিয়েছেন তিনি।

কয়েক বছর পর কাকলীর বাবা নিজ ভুল বুঝতে পেরে দ্বিতীয় সংসার ছেড়ে আবার ফিরে আসেন তাদের কাছে। পরে সব মেনে নিয়ে আবার সংসার চলা শুরু হয় তাদের। বর্তমানে অসুস্থ বয়োবৃদ্ধ বাবা চালান ভ্যান আর মা করছেন চা দোকান । তবে মেয়ের ভিনদেশে যাওয়ার কথা যেন সব কষ্ট ভুলিয়ে রেখেছে তাদের।

এনিয়ে কাকলীর মা বানেসা বলেন, ‘মেয়েডা আমার ফুটবল খেলে। নানান জনে নানা ধরনের খারাপ কথা কহে। খারাপ লাগিলেও মেয়েডা কান্নাকাটি করত আবার যাইত খেলতে। হামার থাকবার জায়গা ছাড়া আর কিছু নাই। স্বামী ভ্যান চালায় আর আমি চা বিক্রি করি। এখন আমার মেয়েডা বাইরের দেশত যাছে, এটা গর্বের বিষয়। সবাই দোয়া করবেন তার জন্য।’

কাকলীর বাবা আবুল কাশেম বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাতাম। পরে একটা ভ্যান নিয়ে চালানো শুরু করি। এখনো ভ্যান চালিয়ে সংসার চালাই। আর কাকলীর মা চা বিক্রি করে। আমি বয়সের কারণে নানা রোগে ভুগতেছি। পায়ের সমস্যা লেগেই আছে। মেয়েটা পর্তুগাল যাচ্ছে প্রশিক্ষণে, এটি আমার কাছে অনেক আনন্দের। যেখানে যাই সেখানকার লোকজন খোঁজখবর নেই। চা খাওয়ায় আর কাকলীর গল্প করে। তখন বুকটা ভরে উঠে। আমার মেয়ের জন্য সকলে দোয়া রাখবেন।’

কাকলী আক্তার বলেন, ‘স্কুল পর্যায়ে যে বঙ্গমাতা ফুটবল খেলাগুলো হতো, সেখান থেকেই আমার শুরু। পরে আমার এক স্যার বললেন, আমি ফুটবলার হবো কি না। আমি বলেছিলাম, যদি ভালো সুযোগ পাওয়া যায় তাহলে হব। পরে তিনি আমাকে রাঙাটুঙ্গিতে যোগাযোগ করিয়ে দেন। আমি বাবা-মাকে বিষয়টি বলি। তারা আমাকে সহযোগিতা করেছেন এবং ফুটবল কিনে দিয়েছেন। এখন দেশের বাইরে যাচ্ছি আরও উন্নত প্রশিক্ষণের জন্য। এটি আসলে অনেক বড় আনন্দের খবর আমার কাছে। তবে এ আনন্দের পেছনে অনেক পরিশ্রম রয়েছে। মেয়ে হিসেবে ফুটবল খেলতে এসে নানা ধরনের কটু কথা শুনতে হয়েছে।’

এ প্রসঙ্গে রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ জন ছেলে ব্রাজিলে ও ১১ জন মেয়ে পর্তুগালে ফুটবল প্রশিক্ষণের জন্য যাচ্ছে। সেরা এগারোর মধ্যে আমাদের ঠাকুরগাঁও জেলা থেকে একজন নির্বাচিত হয়েছেন। কাকলী নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা বয়োবৃদ্ধ মানুষ। ভ্যান চালান। কিন্তু এ বয়সে ঠিকমতো চালাতে পারেন না। ভ্যানই একমাত্র আয়ের উৎস তাদের। আর তার মা চা বিক্রি করেন। তাদের জন্য এ ঘটনা অনেক বড় কিছু।’

এমন খুশির খবর শুনে রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার পৌরসভার এক হতদরিদ্র পরিবারের সন্তান কাকলী। কাকলীর মা-বাবা কষ্ট করে তাদের সংসারের খরচ চালায়। আজ সে ফুটবলের উচ্চ প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাচ্ছে, বিষয়টি আমাদের পৌরসভার জন্য খুবই খুশির খবর।

ডুমুরিয়ায় বিজযীদের পুরষ্কার বিতরন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

//ডুমুরিয়া,  খুলনা//

ডুমুরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বিজযীদের পুরষ্কার বিতরন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  (অনুর্ধ-১৭)  ১ লা জুন বুধবার বিকালে ডুমুরিয়া কলেজ মাঠে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে চুডান্ত পর্বের খেলায়  ভান্ডারপাড়া  ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ধামালিয়া ইউনিয়ন  ফুটবল একাদশের মধ‍্যেকার খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে নিষ্পতি  হলে পরবর্তীতে ট্রাই ব্রেকারে ভান্ডারপাড়া ফুটবল একাদশ ৪ -২ গোলে  ধামালিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ান ।  খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। আরো ছিলেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ও জহুরুল হক, শেখ আমজাদ হোসেন, জামিল আক্তার লেলিন প্রমুখ। খেলা পরিচালনা করেন প্রণব সরদার, সহকারী হিসেবে ছিলেন মোশাররফ গাজী ও বিল্লাল হোসেন।প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাহাবুব আলম,রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে (২৩ মে সোমবার)বিকেলে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টুডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ ১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথী আ”লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,অধ্যক্ষ মহাদেব বসাক,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, আবুল হোসেন ও আবুল কাশেম।

এছাড়াও সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম, যুব-উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, নজরুল ইসলাম,পৌর কমিশনার ইসাহাক আলী,আবু তালেব,রুহুল আমিন,ও হালিমা আক্তার ডলি, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,

প্রেসক্লাব পুরাতন আহব্বায়ক কুশমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মেদ, প্রমুখ।

উল্লেখ্য ৯টি টিমের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের  রাণীশংকৈল পৌরসভা বনাম নেকমরদ ইউনিয়ন অংশগ্রহণ করেন, এতে রাণীশংকৈল পৌরসভা নেকমরদ ইউনিয়নকে ১ গোলে হাঁড়িয়ে জয় লাভ করেন

মাশরাফি গুরুতর আহত, ২৭টি সেলাইয়ের পর শঙ্কামুক্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুর্ঘটনার শিকার হয়েছেন। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন সাবেক অধিনায়ক। সেখানে ২৭টি সেলাই দেয়া হয়েছে।

শনিবার নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে মাশরাফির পারিবারিক সূত্র।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেটার আশরাফুল অভিনয় করবেন ঈদের নাটকে

//বিনোদন ডেস্ত//

নাটকে নাম লেখালেন ক্রিকেটার আশরাফুল। ‘ঈদ টুর্নামেন্ট’ নামে ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। তার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত।

অভিনয়ের ব্যাপারে রাশেদ সীমান্ত বলেন, নাটকটির গল্পই গড়ে উঠেছে ক্রিকেট নিয়ে। আর আশরাফুল ভাই বড় একজন ক্রিকেটার। আমরা নাটকে অভিনয়ের জন্য তাকে পেয়েছি যা সত্যিই অকল্পনীয়। আশরাফুল ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। তিনি অনেক বড় মাপের মানুষ।

রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেই আলোচনার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। মূলত ‘মধ্যরাতের সেবা’ নাটকে অভিনয় করার মাধ্যমে আলোচনায় আসেন রাশেদ সীমান্ত।

অবশেষে চট্টগ্রামের জব্বরের বলিখেলা ও মেলা হচ্ছে

//আবুল হাসেম, চট্টগ্রাম//

বলি খেলামোদীদের জল্পনা- কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বরের বলি খেলা অনুষ্টিত হতে যাচ্ছে। মহামারী করোনার কারণে পরপর দুই বার এ খেলা স্থগিত করেছিলেন আয়োজক কমিটি। আবার জমবে মেলা, হবে বলীখেলাও। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ প্রচলন করেন ঐতিহ্যবাহী ‘বলীখেলা’র।

সেই থেকে শুরু। চট্টগ্রামের আবদুল জব্বরের বলিখেলা। যেন খেলা প্রেমীদের মিলন মেলা। ২০১৯ সাল পর্যন্ত এ বলি খেলার ১১০তম আসর নিয়মিত বসলেও মহামারী করোনার কারণে ২০২০ ও ২১ সালে এই অনুষ্ঠান স্থগিত করা হয়। বলীখেলার আগের দিন থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপী মেলা বসে চট্টগ্রামের লালদীঘির মায়দানে। এ মেলা মূলত লালদিঘী ময়দানে বসলে ও তা ছড়িয়ে পড়ে আশপাশের দুই থেকে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে। তবে এ বছর মেলার ক্ষেত্রে ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে। বর্তমানে লাল দিঘীর ময়দানে চলছে সংস্কার কার্যক্রম।

এ বছর লালদীঘি মাঠটির সংস্কার কাজ চলমান থাকায় বলীখেলা ও মেলার ১১৩তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে সরব হন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলীখেলা ও মেলা আয়োজনের উদ্যোগ গ্রহন করেছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাস ভবনে ‘আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি’র সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন চট্টগ্রাম সিটি  কর্পোরেশনের মেয়র। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দুপুর ১২টায় বলীখেলা ও মেলা আয়োজনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, ১২ বৈশাখ (২৫ এপ্রিল) আবদুল জব্বারের বলীখেলা অনুষ্টিত হবে। তবে এবার লালদিঘী মাঠে নয়, খেলা হবে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে মাঠের সামনের খোলা জায়গায়। একই সঙ্গে হবে মেলাও। আগে পাঁচদিন হলেও এবার মেলা হবে ৩ দিন। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে বৈশাখী মেলা। মেয়র বলেন, কয়েকদিন আগে একটা ঘোষণা এসেছিল, এবার নাকি আবদুল জব্বারের বলীখেলা হবে না। এটা জানার পর সবার মধ্যে হতাশা তৈরি হয়। অনেকে মোবাইলে সেই হতাশার কথা আমাকে জানান। তারা প্রশ্ন করেছেন, কেন বলীখেলা ও মেলা হবে না। এরপর আমি বললাম- মেলা অবশ্যই হবে। সে জন্য আয়োজক কমিটির সবাইকে ডেকে কথা বললাম। বৈঠকে মেলা ও খেলা আয়োজনের সিদ্ধাস্ত হয়েছে। ১২ বৈশাখ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বলীখেলা হবে জেলা পরিষদ চত্বরে। আর মেলা হবে ১১, ১২ ও ১৩ বৈশাখ। মেলা আয়োজক কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।

English Dainikbiswa

চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের ৫ বছরের কারাদন্ড

সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে জরিমানা করেছে আমতলী ভ্রাম্যমাণ আদালত

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলা হচ্ছে, এমন সংকটে নাকি স্বাধীনতার পর শ্রীলঙ্কা আর কখনোই পড়েনি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এখন অর্থনৈতিক সংকটে ক্রান্তিকাল পার করছে দেশটি। গোটা আশি ও নব্বইয়ের দশকজুড়ে তামিল ও সিংহলি সহিংসতা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। বড় সংকট ছিল সেটিও। কিন্তু খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নতুন সংকট অতীতের সবকিছু ছাপিয়ে গেছে। দেশের মানুষের জন্য দোকানে খাবার নেই, থাকলেও বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে, চাকরি নেই, বিদ্যুৎ নেই, কলম্বোর মতো শহরে ঘোষণা দিয়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না—এমন অবস্থা তো গৃহযুদ্ধের সময়ও ছিল না।

মানুষের পেটে টান মানেই অস্থিরতা। শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, দেশজুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মাতৃভূমির এমন দুর্দশা ছুঁয়ে যাচ্ছে ইতিহাসসেরা লঙ্কান ক্রিকেটারদেরও।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম দুই সেরা তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দেশের এই বাজে অবস্থায় চুপ থাকতে পারেননি তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। জয়াবর্ধনে এ মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্বে, সাঙ্গাকারা আছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে।

জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করতে পারে না, তাদের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা মোটেও উচিত নয়।’

দায়িত্ব পালনে ব্যর্থ লোকদের সরে যাওয়ার কথাও বলেছেন জয়াবর্ধনে, ‘সত্যিকারের নেতারা নিজেদের ভুল স্বীকার করে। আমাদের দেশের মানুষদের রক্ষা করতে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে ভালো একটা দল দরকার। নষ্ট করার মতো সময় নেই। এখন বিনয়ী হওয়ার সময়, ঠিক কাজটা করার সময়, অজুহাতের নয়।’

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

সাঙ্গাকারা ইনস্টাগ্রাম–পোস্টে লিখেছেন, ‘শ্রীলঙ্কানদের অকল্পনীয় কঠিন এক সময় যাচ্ছে। একটা দিন কাটাতে লোকদের দুর্দশা ও ভোগান্তি দেখাটা হৃদয়বিদারক, দিনগুলো কঠিন হয়ে উঠছে। জনগণ সরব হচ্ছে, সমাধান চাইছে। কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এসবে, কেউ অনাহূত সুযোগ নিতে চাইছেন। সঠিক কাজটা হবে তাঁদের কথা শোনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তাভাবনা সরিয়ে শ্রীলঙ্কার স্বার্থে কাজ করা। জনগণ শত্রু নয়। জনগণই শ্রীলঙ্কা। সময় দ্রুত বয়ে যাচ্ছে। জনগণ ও তাদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে অবশ্যই।’

টুইটারে নিজের হতাশার কথা জানিয়েছেন ক্রিকেটার ভানুকা রাজাপক্ষেও। এদিকে কলম্বোয় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে সাঙ্গাকারার স্ত্রী ইয়াহেলিকে। সংসদের ২২৫ সদস্যকে বর্তমান পরিস্থিতির জন্য দুষেছেন তিনি, ‘তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তাঁরা, এ কারণেই এসেছি এখানে। এর পেছনে ২২৫ জন মানুষের দায় আছে।’

English Dainikbiswa

ওয়ার্ল্ড অফ ট্যাঙ্ক ডেভেলপার ওয়ারগেমিং রাশিয়া এবং বেলারুশ ছেড়েছে

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০২২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩২ টি দল অংশগ্রহণ করবে। এ ড্র এর মাধ্যমে তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে।

শুক্রবার কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র।

অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়েছে আগেই। এবং বাকি তিনটি দল নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

এই ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট-১ থেকে বল তুলে কাতারসহ র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন। যেখানে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে, ব্রাজিল গ্রুপ ‘জি’তে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ  এইচ’ এ।

এক নজরে ৮ টি গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফিফা ফুটবল বিশ্বকাপের। কত না চড়াই-উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে। কিন্তু সব বাধা পাড়ি দিয়ে এখন মূল মঞ্চের অপেক্ষায় আয়োজকরা।

English Dainikbiswa

ইউক্রেন জেলেনস্কি বলেন– রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে

 

ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের আকাশ ছিল মেঘহীন। ছিল রৌদ্রের ঝলকানি। কে ভেবেছিল, এসবের মধ্যে একটি ভয়ানক ঝড় আসবে প্রোটিয়া শিবিরে! টাইগারদের দাপটে টিকতেই পারেনি প্রোটিয়ারা। একের পর এক উইকেটের পতন ঘটেছে। বেশি সময় ক্রিজে থিতু হতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা। টাইগারদের সামনে ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে থাকতেই জয় ছিনিয়ে আনে বাংলার ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজ হারে ২-১ ব্যবধানে।

তিন ম্যাচের সিরিজে এর আগে একটি জয় পেয়েছিল টাইগাররা। একটি জয় ছিল প্রোটিয়াদেরও। তৃতীয় ম্যাচটি যেন অঘোষিত ফাইনাল; আর সে ম্যাচেই বাজিমাত করে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

আর প্রথমবারের মত প্রোটিয়াদের মাটিতে কোনো সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ দল।

বুধবার ১৫৫ রানের লক্ষ্য টপকাতে নেমে তামিমের আর লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে ৯ উইকেট আর ১৪১ বল হাতে থাকতেই বিশাল জয় পেয়েছে টাইগাররা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বুধবার সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিংয়ে নেমে বল হাতে প্রোটিয়া ব্যাটিং শিবিরে তাণ্ডব চালান তাসকিন আহমেদ। তার পাশাপাশি উইকেট শিকারের মিছিলে ছিলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলামও।

টাইগারদের এমন দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এটি বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৫ সালের ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বনিম্ন রান ছিলো ১৬২।

প্রোটিয়াদের দেয়া রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন অধিনায়ক তামিম ইকবাল খান ও লিটন দাস। তবে শেষদিকে এসে লিটন দাস বিদায় নিলেও লড়াই চালিয়ে যান বাংলাদেশের দলপতি। তার করা ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত ১৪১ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় পায় টাইগাররা।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মিলে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন। দুজনে গড়েছেন ফিফটি ছুঁইছুঁই রানের জুটি। তবে তাদের একজনকে থামিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারে এই অফ স্পিনারের বলে লং অফে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক। আগের ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলা এই প্রোটিয়া ওপেনার আজ থামেন ৮ বলে ১২ রান করে। দলীয় ৪৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

মিরাজের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের ১৩তম ওভারে এই ডানহাতি পেসারের বল তিনে নামা কাইল ভেরেইনার (৯) ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। ভেরাইনের পর থিতু হয়ে বসা ইয়ানেমান মালানকেও বিদায় করেন তাসকিন। ইনিংসের ১৫তম ওভারে টাইগার পেসারের বাউন্সারে পরাস্ত হয়ে প্রোটিয়া ওপেনার এগিয়ে এসে শট খেলতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। বিদায়ের আগে ৫৬ বলে ৭ চারে ৩৯ রান করেছেন মালান।

মালান বিদায় নেয়ার পর টেম্বা বাভুমাকে ফেরান সাকিব আল হাসান। প্রোটিয়া অধিনায়ককে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টাইগার অলরাউন্ডার। দুই ওভার পরেই শরিফুল ইসলামের লাফিয়ে ওঠা বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন। এরপর পাঁচে নামা রাসি ভ্যান ডার ডুসেন (৪)। ৮৩ রান তুলতেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ডোয়াইন প্রিটোরিয়াসকে (২০) বিদায় করে স্বাগতিকদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান তাসকিন।

২৯তম ওভারে আক্রমণে এসে আরও দুই উইকেট তুলে নেন তাসকিন। ওভারের তৃতীয় বলে ডেভিড মিলার (১৬) ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করলেও গ্লাভসে লেগে জমা হয় মুশফিকের কাছে। ওভারের শেষ বলে তার অফসাইডের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে সেই মুশির কাছেই ক্যাচ তুলে দেন কাগিসো রাবাদা (৪)। সেই সঙ্গে ইনিংসে নিজের পঞ্চম উইকেটের দেখা পান তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নিলেন তাসকিন। আগের সেরা এই সিরিজের প্রথম ম্যাচেই মেহেদী হাসান মিরাজের ৬১ রানে ৪ উইকেট। এছাড়া প্রায় ১০ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো পেসার এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেলেন। এর আগে ২০১২ সালের জানুয়ারিতে পার্লে ৫৪ রানে ৫ উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

শেষদিকে লুঙ্গি এনগিডিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন কেশভ মহারাজ। তবে ১৪ বল মোকাবিলায় কোনো রান করার আগেই সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন এনগিডি। মিড অফ থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচটা লুফে নেন বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্ত। আর পথের কাঁটা হয়ে থাকা কেশভ (২৮) ফেরেন রান আউট হয়ে।

বাংলাদেশের হয়ে তাসকিন ৫টি, সাকিব ২টি, মিরাজ ১টি ও শরিফুল ১টি উইকেট তুলে নিয়েছেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেল বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্যে ২১তম ওভারে এসে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। কেশভ মারাহাজের বলে ব্যক্তিগত ৪৮ রানের ফেরেন লিটন দাস। ৫৭ বলে ৮টি চারে ইনিংস সাজান লিটন। ওপেনিংয়ে তামিম-লিটন ১২৫ বলে ১২৭ রানের জুটি গড়েন। ব্যাট করতে নেমে ৫২ বলে ৯টি চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫২তম ফিফটি।

লিটনের বিদায়ের পর লড়তে থাকা তামিমকে সঙ্গ দেন সাকিব আল হাসান। এ দুই ব্যাটারের ৩৪ বলে ২৯ রানের জুটিতে ভর করে জয়ের বন্দর পৌঁছায় বাংলাদেশ। ৮২ বলে ১৪ চারে ৮৭ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। অপরপ্রান্তে থাকা সাকিব ২ চারে ২০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

English Dainikbiswa

চোরদের চাপের কারণে আমি পদত্যাগ করবনা- ইমরান খান

৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনা মাল্টিপারপাস চক্র গ্রেফতার ১০

সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা সুলতানুল কবির স্মৃতি গোল্ডকাপের কোয়াটার ফাইনাল সম্পন্ন

 //চট্টগ্রাম প্রতিনিধি//

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মরহুম অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  বিকেলে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় প্রতিদ্বন্ধিতা করেন মাতারবাড়ী ফুটবল একাদশ বনাম বাঁশখালী উপজেলা ফুটবল একাডেমী।

টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে বাঁশখালী উপজেলা ফুটবল একাদশ (৫-৪) গোলে মাতারবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা,সাংবাদিক মহা.মিজান বিন তাহের,

জিকু সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, জাকের হোছাইন, খোরশেদ আলম, মনছুর, মো: ফয়েজ উদ্দিন, রুবেল, আদিল হোসেন ইফতু, আবু বক্কর,সৌদি প্রবাসী নজরুল ইসলাম,শীলকূপ ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর  প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ বাঁশখালীবাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। বক্তারা আরো বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।