ফকিরহাট হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাট সরকারি হাসপাতাল থেকে নির্মল মল্লিক (৪৫) নামে এক কৃষকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

নিহত নির্মল মল্লিক খুলনার রূপসা উপজেলার বান্দাখাল এলাকার মৃত রাম পদ মল্লিকের ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বুধবার রাত ১০টার দিকে নির্মল মল্লিক নিজ বাড়িতে বিষ পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সে পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানান। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।

রাতে স্ত্রীকে তার প্রেমিকের সাথে হাতেনাতে আটক, অতঃপর….

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে আটক করেন স্বামী। পরে এর জেরে স্বামীর হাতে প্রেমিক গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূর সঙ্গে একই গ্রামের ফজলুল হাওলাদারের ছেলে ছগিরের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার রাতে স্বামী উভয়কে হাতেনাতে ধরে ফেলেন। স্বামী দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক ছগিরকে কুপিয়ে জখম করেন। পরে ছগিরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, ছগিরের শরীরে প্রায় শতাধিক সেলাই করা হয়েছে। খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামী ও আবুল নামে একজনকে আটক করে পুলিশ।

 ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় অভিভাবকদের অজান্তেই শিশু-কিশোররা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে: জেলা প্রশাসক

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির  সভা  মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, পিতামাতা ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার বিষয়ে যত্নশীল হওয়া উচিত। সন্তানরা কোথায় যায়, কাদের সাথে মেশে এ বিষয়টি নিয়মিত নজরদারি করা প্রয়োজন। অভিভাবকদের অজান্তেই শিশু-কিশোররা অনেক সময় কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ে। চুরির ঘটনা তদন্ত করতে গেলে দেখা যায়, চুরির পেছনে অনেক সময় মাদক ও জুয়ায় অর্থের যোগানের বিষয়টি জড়িত থাকে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন সভায় জানান, নগরীর ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এছাড়া মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান এবং তরুন-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে। নগরীতে যানজট নিয়ন্ত্রণে অবৈধ ইজিবাইক ও ইঞ্জিন চালিত রিক্সা বন্ধে পুলিশের গৃহীত উদ্যোগের ফলে নগরীর যানজট পরিস্থিতির বহুলাংশের উন্নতি হয়েছে। চুরি বন্ধে স্থাপনা সমূহে সিসি ক্যামেরা স্থাপন বিশেষ ভূমিকা পালন করতে পারে।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, অনেক সময় বিভিন্ন অসুখের জন্য সাধারণ মানুষ ওষুধের দোকান থেকে এন্টিবায়োটিকের মতো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে নিজে নিজেই সেবন করেন। আবার অনেক সময় ওষুধের দোকনদাররাও ডাক্তার না হয়ে রোগীদের নানা ওষুধ দিয়ে চিকিৎসা করেন। এগুলো বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -৪

//মোঃ মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলীতে মঙ্গলবার আমতলীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪জন হয়েছে।

আজ সকাল সোয়া ১০ টায় বাসের চাপায় মোটর সাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আমতলী- কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে। পুলিশ ঘাতক বাস ও নিহতের মরদেহ উদ্ধার করেছে।

অপরদিকে উপজেলার তারিকাটায় সকাল ১১টায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঢাকা-কুয়াকাটা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) একটি বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দিলে আলী হাওলাদারের মৃত্যু হয়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।

অপর দিকে আমতলী-তালতলী সড়কের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, নিহত আলী হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

ডুমুরিয়ায় ডাম্পার ট্রাকের সাথে ইজিবাইকের সংর্ঘষ- যাত্রীসহ একই পরিবারের শিশুসহ  ৫ জন নিহত ও আহত ২ জন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

  শনিবার (১০) ফেব্রুয়ারি  বিকেলে সাড়ে তিনটার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গরদোহা এলাকায় ডাম্পার ট্রাকের সাথে ইজিবাইকের সংর্ঘষে  একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন  নিহত হয়েছে। আহত হয়েছে ২জন।

পুলিশ / ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়ার ইট ভাটার একটি ট্রাক ইট আনলোড করে দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা নামকস্থানে পৌছালে  বিপরীত দিক (চুকনগর বাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায়  ইজি বাইকে থাকা যাত্রী  উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামের মাস্টার আব্দুল হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল (২৫) ও ইজিবাইক চালক জিয়েলতলা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস(৩৫) শ্বাশুড়ী গুটুদিয়া ইউনিয়নের পশ্চিম বিলপাবলা এলাকার মৃত‍্য অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), শ‍্যালকের স্ত্রী নিপা ঢালী(২৮)  উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনা হলে কর্তব‍্যরত ডাক্তারা তাদেরকে মৃত‍্যু ঘোষনা করেন। গুরুত্বর আহত  ইজিবাইক চালকের কন‍্যা অর্ণি বিশ্বাস (৪),  খুমেক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।   ইজিবাইক চালক বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা ঢালী (২৮) ও শ‍্যালকের ছেলে   অর্জিত ঢালী (৬) গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেড়িকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছে।  ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সাহা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 এলাকাবাসী জানায় দুঘটনায় পর মহাসড়কে প্রায় ঘন্টা খানিক গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দল ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। ডুমুরিয়া উপজেলা কুলবাড়িয়া গ্রামে অবস্থিত পুষ্পক সরদার এমএসবি ব্রিকসে যাছিলেন বলেজানা গেছে। একই পরিবারের ৪ জন নিহত ও ২জন গুরুত্বর আহত হওয়ার ঘটনার খবর পেয়ে শোভনা ইউনিয়নের চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য হাসপাতালে দেখতে  আসেন। এবং সার্বিক ভাবে নিহত পরিবারের  পাশে দাড়ান।

এসময় হাসপাতালে আগত মানুষের সমবেদনা দু:খ প্রকাশ করতে দেখা গেছে।

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 শনিবার বিকালে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও তার শিশুপুত্র অর্ণি বিশ্বাস (৪), গুটুদিয়া ইউনিয়নের বিলপাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও তার শাশুড়ি অমরি ঢালাী (৫৫)।

আহতরা হলেন- অন্তিমা বিশ্বাস (২৬) ও অরজিৎ ঢালী(৬)। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা’র প্রতিবাদে রূপসায় মানববন্ধন

..এম মুরশীদ আলী, রূপসা//

 রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদীতভাবে মিথ্যা মামলা’র প্রতিবাদ জানিয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে গত ৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রূপসা ঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল।

এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমূল হুদা অঞ্জন এর পরিচালনায় বক্তৃতা করেন- অয়াস কুরুনি বাবু, জনি হাওলাদার, দ্বিপ খান, রাসেল শেখ, মো.নোমান সৈকত, আবির শেখ, তাইম ইসলাম, সাব্বির শেখ, শুভ ইসলাম, নাসিফ রায়হান, সজিব শেখ, মুস্তাকিম শেখ, বাধন খান, আসিফ শেখ, বাবু শেখ, মিসকাত মোল্লা, তুরান শেখ, রনি শেখ,মো. রনি শেখ, মো.শাওন, মো. অনিক, মো. ফাহিম, মো. যোবায়ের, যুবনেত  কামরান মোল্লা, ইয়াসিন হাওলাদার, রায়হান মাষ্টার সহ আরো অনেকে প্রতিবাদ মানববন্ধনে অংশগ্রহন করে।

খুলনা-মোংলা মহাসড়কের লখপুরে ট্রাকের চাপায় মটরসাইকেল চালক নিহত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সাকিব মোল্লা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আসিব (৩৫) নামের আরেক যুবক গুরতর আহত হয়েছেন।

বুধবার রাত ১১টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৭ ফেরুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিলেন। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আমতলীতে অপহরণের দুইদিন পরে মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পরে বরগুনার আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে তানজিলা নামের এক ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। তানিজলা (১৩) তোফাজ্জেল খাঁনের কন্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে তানজিলার চাচাতো ভাই হৃদয় খাঁনকে (১৮) পুলিশ আটক করেছে।

জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনের কন্যা তানজিলা সোমবার সকালে বাড়ীর সামনে বের হয়। এর সময় তানজিলাকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে হৃদয় মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব হওয়ায় মোবাইল ফোন বন্ধ করে দেয়। মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খেতের মধ্যে বুধবার দুপুরে মরদেহ পুলিশ উদ্ধার করে। হৃদয় শহীদুল খাঁনের ছেলে।

পুলিশ ওইদিন বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। খবর পেয়ে বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, একটি মোবাইল ফোন থেকে আমার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আমি মুক্তিপণ দিতে বিলম্ব করায় আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হৃদয় খানকে আটক করা হয়।  এ ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে নিহত- ১ আহত- ২

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা- খুলনা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ও দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে মোল্লাহাট থানাধীন খুলনা- ঢাকা মহাসড়কে ঘাটবিলা নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এতে গাড়িতে থাকা হুমায়ুন কবির, পিতা-আব্দুল হামিদ, সাং-জয়খালি, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া গাড়ির চালক দীপক বিশ্বাস, পিতা-নিরোধ বিশ্বাস, সাং-সুন্দরবন, থানা-মংলা, জেলা-বাগেরহাট ও গাড়িতে থাকা অজ্ঞাত ০১ জন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদেরকে মোল্লাহাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেলে রেফার্ড করেন।