দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লাকে শোকজ

দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান এবং তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দু’দফা লাঞ্চিত করার ঘটনায় লাঞ্চনাকারী চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ এবং নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে ঠিঠি দিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৬৫৮ নং স্মারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত গত ৭ আগষ্ট গণটিকা প্রদান কর্মসূচীতে দায়িত্ব পালনরত দিঘলিয়া (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মানষিক নিগৃহের জন্য কারণ দর্শানো প্রসঙ্গে, পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে নিগৃহকারী দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ আগষ্ট দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারের গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে দায়িত্ব পালন করতে যেয়ে দু’ দফা লাঞ্চনার শিকার হন দিঘলিয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। ১ম দফা লাঞ্চিত করেন ঐ চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বাবু খান। ২য় দফা লাঞ্চনার শিকার হন দিঘলিয়া সদর ইউনিয়নের নানা কারণে আলোচিত চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন কর্তৃক। ঘটনাটি নিয়ে এলাকাবাসী এবং দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ঘটনার একদিন পর জরুরী সভা ডেকে হেনস্তাকারী শিক্ষকের মর্যাদার সামান্যতম হের ফের হলে বা সন্মানজনক কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছ থেকে না আসলে পরবর্তীতে প্রয়োজনীয় কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে শিক্ষকরা শিক্ষক লাঞ্চনাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একযোগে উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচার নিকট স্বারকলিপি প্রদান করেন।

// স্টাফ রিপোর্টার //

পড়ুন দৈনিক বিশ্ব …

ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন

 

গৌরনদী উপজেলার পূর্ব শত্রুতার জেরে আকাশ সিকদারকে কুপিয়ে জখম

 

বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর ধান ডোবা গ্রামেপূর্ব শত্রুতার জের ধরে বাজার থেকে ডেকে নিয়ে আকাশ সিকদার (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হেয়েছে। সোমবার সকালে গুরুত্বর আহত আকাশ সিকদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ সিকদার জেলার গৌরনদী উপজেলার উত্তর ধান ডোবা গ্রামের মিজান সিকদারের পুত্র।

এ ঘটনায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় প্রেরিত অভিযোগওআহতের স্বজনদের সূত্রথেকে জানা যায়,গত১৪ আগস্ট শনিবার রাতে ধান ডোবা গ্রামের মোক্তার বাজার নামক এলাকা থেকে কলেজ ছাত্র আকাশকে পাশ্ববর্তী বালুর মাঠে ডেকে নিয়ে যায় একই গ্রামের আলামিন ও তাওহীদ। সেখানে আগে থেকেই অবস্থান নেয় একই গ্রামের খালেক সরদার,সাইমুন ঘরামী,ফারুক সিকদার, শাহাদাত সিকদার ও মিঠু সিকদার পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্র আকাশকে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্হানীয়রা আকাশকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি ঘটেলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পারিবারিকসূত্র থেকে জানা যায় এ ঘটনায় উক্ত গ্রামে সর্বস্তরের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে বলেও জানা যায়।

// পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশালের টরকী বন্দর বাজারে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকা লুট

বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বাজারে ১৪ আগস্ট শনিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়।ডাকাতদল ১৩টি দোকানের তালাভেঙে ৫জনকে আহত করে প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুত্রে জানা যায় ১৪আগস্ট শনিবার রাত ২টা ১৫ মিনিটে মুখোশ পরিহিত ৫০/৬০ জন অস্ত্রধারী ডাকাতদল সিনেমা স্টাইলে টরকী বন্দরের ভিতরে চেকপোস্ট বসিয়ে বাজারের রাজপট্টি৬টি দোকান, মন্দির গলি ৫ টি দোকান এবং মধ্যচরে ২টি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেড় কোটি টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় ডাকাতদল ৪০জন ব্যবসায়ী ও রাতের গাড়ীতে আসা পথচারীদের রশি দিয়ে বেঁধে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তালুকদার মেডিকেল হলও বিকাশ পয়েন্টের মালিক অহিদুল ইসলাম জানান ডাকাতদল বিশেষ যন্ত্রের সাহায্যে তার দোকানের তালা ভেঙে নগদ পৌনে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। জেরিন এন্টারপ্রাইজের মালিক গাজী জাকির হোসেন জানান তার দোকানের তালা একই ভাবে ভেঙে তার সিন্দুকে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়।

তারা আরো জানায় তাদের দোকান সহ মোট ১৩ টি দোকানে প্রায় আড়াই ঘন্টা বসে ডাকাতি করে ট্রলার নিয়ে চলে যায় ডাকাতদল। নৈশপ্রহরী জানান ডাকাতদল একাধিক ট্রলার নিয়ে বন্দরে এসে সিনেমা স্টাইলে বন্দরে ঢুকে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে।তারাএ সময়৫০ জন দোকানী,পথচারী ও নৈশ কোচের যাত্রীকে বেঁধে রাখে।

এ বিষয় টরকী বন্দর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন টরকী বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুলিশক্যাম্প স্থাপন করা হলেও ডাকাতির সময় ক্যাম্পের ইনচার্জকে মুঠোফোনে খবর দিলেপুলিশ ডাকাতি চলাকালীনসময় ঘটনাস্থলে আসেনি। অভিযোগের বিষয় ক্যাম্পের ইনচার্জ উপর পরিদর্শক শাহীন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে কেউ ডাকাতির খবর দেয়নি। রাত ৪ টায় নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্হলে পৌছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোঃ আফজাল হোসেন বলেন ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের শনাক্তের অনুসন্ধান চলছে।খুব শীঘ্রই রহস্য উদঘাটন সহ জড়িতদেরকে গ্রেফতার করা হবে।

 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে ইয়াবাসহ মুদি ব্যবসায়ী আটক

 

গজারিয়ার মনাইরকান্দি গ্রামে কৃষকের বাড়ীতে ডাকাতি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি উত্তর পাড়া আকন্দ বাড়ী সংলগ্ন কৃষক ইসহাক মিয়ার বাড়ীতে আজ ১২ আগস্ট রাত তিন ঘটিকার সময় সংঘবদ্ধ দশ বার জনের একটি ডাকাত দল সাঁড়াশি কর্মকান্ড লুটপাট চালায়।

ভোক্তভোগি কৃষক ইহসাক মিয়া (৫৬) বলেন গভীর রাতে হঠাৎ করে ডাকাতের দল আমাদের ঘাটে কাঠের তৈরি বিশেষায়িত নৌ-যান ভীড়ায় তারপর তাদের একটি দল আমাদের ঘরে কেঁচি গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ভোক্তভোগি ইসহাক মিয়ার ছেলে শামীম (১৮) বলেন হঠাৎ ডাকাত দলের সাঁড়াশি অভিযানে ভড়কে যাই। তারা গলায় দেশীয় অস্ত্র ধরে ধরে ঘরে থাকা মালামাল লুটপাত করতে থাকে আমাদের চারটি এনড্রয়েড ফোন ও বিভিন্ন দামী আসবাব নিয়ে যায়। ভোক্তভোগি ইসহাক মিয়ার ছেলের বউ গৃহবধু আকলিমা (২২) বলেন ডাকাতের দল কেঁচি গেট ভেঙ্গে আমার ঘরে অভিনব কায়দায় আমাদের ঘরে ঢুকে পড়ে যেখান থেকে তারা আমার ননদ, শাশুড়ি ও আমার কানে গলায় থাকা প্রায় পাঁচ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়।

প্রতিবেশি শুভ মিয়া বলেন গভীর রাতে তাদের ঘরে হৈ চৈ শব্দ শুনি পরে তাদের সহযোগিতায় চিৎকার চেঁচামেচি শুরু করলে ডাকাতের দল আমাদের সদর দরজায় শাবল দিয়ে ভেঙ্গে ঘরে ঢুকার চেষ্টা চালায় পরে লোকজন এসে গেলে তারা পালিয়ে যায়। আরেক প্রতিবেশে সুরুজ মিয়া (৬০) বলেন বিগত চার বছরে দুইবার আমি নিজেই ডাকাতির স্বীকার হই এবং গতরাতে ডাকাতি হওয়া ইসহাক মিয়া বাড়ীতেও ইতিপূর্বে ডাকাতি হয়েছিল।

এই এলাকায় বর্ষা মৌসুমে প্রায়ই ডাকাতি হয়। সচেতন এলাকাবাসী কাউসার আকন্দ বলেন মেঘনা ও গোমতি নদী সংযোগ অববাহিকায় অবস্থিত অপরূপ নৈঃস্বর্গিক পরিবেশে শান্ত একটি গ্রাম মনাইরকান্দি। এই গ্রামটি নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে এলাকায় বেড়ে যায় ডাকাতের উৎপাত। প্রতি বছরই গ্রাম পাহারায় আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী দের নিয়ে গ্রাম পাহারার ব্যবস্থা করি। কিন্তু পরিতাপের বিষয় এই যে এই বছর এই যাত্রা শুরু করার পূর্বেই ঘটে গেলো আরোও একটি অনাকাঙ্ক্ষিত ডাকাতির ঘটনা।

এই বিষয় নিয়ে আমরা এলাকাবাসী উৎকন্ঠিত। এই এলাকায় ডাকাতি রোধে ও জন নিরাপত্তায় স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি ও তদারকি কাম্য।

//সৈয়দ মোঃ শাকিল. গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

বরিশাল নগরীতে পুলিশের অভিযানে ৩০০০ ইয়াবা সহ আটক ২

বরিশাল নগরীতে হোমিও চিকিৎসককে হত্যা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় নিজ বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় হোমিও চিকিৎসক অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) বুধবার রাতে বাসায় একা ছিলেন। গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পাওয়ায় স্থানীয়রা এসে দেখে বিল্ডিংয়ের পেছনের গ্রিল ভাঙা। খবরা পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে ঘরে ঢুকে ওই চিকিৎসককে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি অবস্থান করছে। তাদের ধারণা ডাঃ মঞ্জুর মোর্শেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

নিহত অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স এর বাবা।

পড়ুন দৈনিক বিশ্ব …

তালেবানরা আফগানি মেয়েদের তুলে নিচ্ছে বিয়ের জন্য

 

 

তালেবানরা আফগানি মেয়েদের তুলে নিচ্ছে বিয়ের জন্য

 

৫দিনে আফগানিস্তানে উত্তরাঞ্চলে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান। তালেবানের দখলকৃত শহরগুলো থেকে রাজধানী কাবুলে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার আফগান নাগরিক।

তালেবানরা প্রকাশ্যে আফগানদের শিরোচ্ছেদ করেছে। মেয়েদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তালেবান যোদ্ধাদের সাথে বিয়ে দেওয়ার জন্য। দখলকৃত এলাকাগুলোতে তালেবানের নির্মমতার ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা আফগানরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তালেবানের দখলকৃত কুন্দুজ থেকে নিজের ছয় বছর বয়সী সন্তান নিয়ে পালিয়ে এসেছেন ৩৬ বছর বয়সী আফগান নারী ফ্রিবা। তালেবানের ভয়ে নিজের আসল নাম জানাননি তিনি।

তিনি জানান, তার মতো আরও অনেকেই কুন্দুজ ছেড়ে পালিয়ে এসেছেন। আসার সময় তারা কারাগারের কাছে প্রকাশ্য রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

কুন্দুজ থেকে পালিয়েছিলেন মীরওয়াইস খান আমিরি নামে ২২ বছর এক বয়সী যুবক। এএফপিকে তিনি জানান, পালিয়ে আসার দিন তিনি তালেবানদের হাতে আফগান গুপ্তচর সন্দেহে এক নাপিতকে খুন হতে দেখেছেন। পালানোর সময় আমিরির গাড়ি লক্ষ্য করেও গুলি চলেছিল তালেবান।

কুন্দুজ থেকে পালিয়ে আসা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তালেবান তার সামনেই তার ছেলের শিরোচ্ছেদ করেছে।

তালকান শহর থেকে পালিয়ে এসেছিলেন ২৫ বছর বয়সী বিধবা তরুণী মারওয়া জানান, তালেবান তার ১৬ বছর বয়সী বোনকে তুলে নিয়ে গিয়ে তাদের এক সদস্যের সাথে বিয়ে দিয়েছে তালেবান।

আফগানিস্তানে তালেবান যুদ্ধাপরাধ করছে বলে দাবি করে আসছে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তালেবান যুদ্ধাপরাধের তদন্তও দাবি করছে তারা।

এদিকে, চলতি বছরের আফগানিস্তানের সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। চলতি বছরের মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সেখানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান। তালেবান যে গতিতে এগুচ্ছে তাতে রাজধানী কাবুলের যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

হিন্দু সম্প্রদা‌য়ের ওপর হামলার প্রতিবা‌দে বরিশালে মানববন্ধন

 

 

 

রূপসায় পূর্ব শক্রতার জেরে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তিকে

 

খুলনার রূপসা উপজেলায় যুগীহাটি গ্রামের মুস্তাকিম শেখকে পূর্ব শক্রতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুত্ব জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় মুস্তাকিম বাদী হয়ে এজাহার নামীয় ৭ ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। যার নং-১১/তাং-২৫/৭/২১ইং। প্রধান আসামী সাগরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগীহাটির বাসিন্দা মোঃ জামাল শেখের ছেলে মোঃ মুস্তাকিম শেখ এর সাথে আসামী সাগরের সাথে পূর্ব শক্রতা চলে আসছিল। তারই জের ধরে গত ২৩ জুলাই রাত ১০ টার সময় একই এলাকায় তার বন্ধু অসুস্থ সুমনকে দেখে ফেরার পথে প্রধান আসামী সাগর সরদারসহ বিভিন্ন মামলার আসামীরা দা, ছুরি, লাঠি ও লোহার রড় দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তার পথ গতিরোধ করে মেরে ফেলার হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মুস্তাকিম তার প্রতিবাদ করিলে তাকে হত্যার উদ্দ্যেশে মাথায় কোপ মারিলে সেই কোপ ঠেকাতে গেলে তার হাতে লেগে গুরুত্ব জখম হয়।

পরে অন্য আসামীরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। মারপিটের সময় মুস্তাকিম এর চিৎকারে আশপাশের লোক মোস্তফা সরদার রাতুলসহ অনেকেই উপস্থিত হলে আসামীরা চলে যায় এবং ভুক্তভোগী মুস্তাকিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে আসামীরা তার বাড়িতে গিয়ে ঘরের দরজা, টিনের বেড়া ও ঘরের চালা ভাংচুর করে। যার ক্ষতির পরিমান ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার ভুক্ত আসামীরা হলেন, একই গ্রামের ইব্রাহীমের ছেলে সোলাইমান, আবু বকর এর ছেলে জিহাদ ,রাজ্জাক ওরফে জিদ্দার ছেলে মনিরুজ্জামান মনির, খোকন মোড়লের ছেলে সোহান, কবির শেখের ছেলে অভি, আল আমীন সহ আরও অনেকেই।

এদিকে আসামীদের হাত থেকে মুস্তাকিমকে রক্ষা করার দায়ে মোস্তফা সরদার রাতুলকে আসামী করে ঘটনার ৩ দিন পর মামলা দায়ের করেন ২নং আসামী সোলাইমান শেখ।

রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, মামলা দাখিলের পর আসামী সাগরকে গ্রেফতার করে জেল হজতে প্রেরন করা হয়েছে ।

 //স্টাফ রির্পোটার//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুয়াকাটায় ৬৫ দিন অবরোধের পরও মিলছেনা মাছ হতাশ জেলেরা

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের আহমেদ হোসাইন রুবেল ও উজ্জল নিহত

 

সোমবার (০৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বান্দরোড শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে নিহত দুজনের মৃতদেহ বাসায় নিয়ে আসা হয়। নিহতরা হলেন-নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসাইন রুবেল (৩৫) ও একই ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সদস্য উজ্জ্বল সরদার (৩৬)। আহমেদ হোসেন রুবেল নগরীর ভাটিখানা সেকশন রোডের দেলোয়ার হোসেনের ছেলে এবং রুবেলের বাসার অদূরে কাউনিয়া ব্রাঞ্চ রোড সাবান ফাক্টরি এলাকার আব্দুর রব সরদারের ছেলে উজ্জ্বল সরদার।

বিকেলে আছরের নামাজের পর দুজনের দাফন সম্পন্ন হবে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতদের স্বজনরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার গভীর রাত পর্যন্ত নাজির পোল এলাকায় সাজসজ্জা ও পোস্টার লাগানোর কাজ করেন রুবেল ও উজ্জ্বল। পরে তারা একই মোটরসাইকেলযোগে নগরীর কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন ত্রিশ গোডাউনে ঘুরতে যান। সেখান থেকে তারা বাসায় ফিরছিলেন।

পথে মেডিকেলের সামনে বান্দরোডে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় সাবেক দুই ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

জগন্নাথপুরে বিকাশে প্রতারক চক্র হাতিয়ে নিল ২লক্ষ ৩৫হাজার টাকা

 

সখীপুরে ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল//

ঘরের পেছনে খেলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্মৃতি রানী ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। সে স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে আজ দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। মঙ্গলবার সকাল নয়টার দিকে খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূইঁয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতে পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

মাগুরায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মোঃ জহুর মোল্লার ছেলে মোঃ ইমরান হোসেন আজ আনুমানিক রাত ১.৩০ মিনিটে মোবাইল চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং আজ মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে জোহরের নামাজের পর তার নিজ বাসভবনে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হতে শুরু করেছে ছেলের এমন মৃত্যুতে তার মা বারবার মুর্ছা যাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় ভাই মুরাদ হোসেন একেবারেই ভেঙে পড়েছেন।

দীর্ঘদিন চলমান লকডাউনে ইমরানের বড় ভাই মুরাদ হোসেন সহ সবাই বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।মৃত ইমরান হোসেন ২০১৩ সালে মাগুরা সদরের জোকা আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৫ সালে শত্রুজিতপুর কলেজ থেকে এইস এস সি পাশ করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত: সালাম মূর্শেদী এমপি