খুলনার ডুমুরিয়ায় স্বাস্থ‍্য কমিটি সমন্বয় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমূরিয়া খুলনা//
 খুলনার ডুমুরিয়া  উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স  এর আয়োজেন স্বাস্থ‍্য কমিটির মাসিক সমন্বয়ন সভা আজ রোববার সকাল ১০ টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনয়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  আবু সুফিয়ান রস্তম এর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস‍্য উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম  মানিক, থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো: রফিকুল ইসলাম, ডাক্তার অমিত দাস,  প্রমুখ। সভায় স্বাস্থ‍্য সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

খলিশাখালী মা/বিদ্যালয়ে বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন, প্রধান অতিথি এমপি বীরেন শিকদার

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

অদ্য মাগুরার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়নের খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে ক্রীড়া,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার।বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত আছেন,মহম্মদপুর উপজেলা আঃলীগের সভাপতি জনাব এ্যাড.আঃ মান্নান,উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন,নহাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ তৈয়বুর রহমান তুরাফ,মহম্মদপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মুহম্মদ আনোয়ার হোসেন,৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ শাকিরুল ইসলাম খান।অনুষ্ঠানটি সঞ্চালনা মোঃ দাউদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব বি এম আরিফুল ইসলাম স্বপন।

সেনা-বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব— তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধস্তনদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে।

সোমবার বাংলাদেশ নৌবাহিনীর ‘মিডশিপম্যান ২০১৯ আলফা’ ও ‘ডিইও ২০২১ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ উপভোগ করতে পেরে আমি অত্যন্ত মুগ্ধ। করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ নেভাল একাডেমিতে চলমান প্রশিক্ষণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তোমরা তোমাদের অদম্য আগ্রহ, দৃঢ় মনোবল ও সাহসী মানসিকতার পরিচয় দিয়েছ। আমি আশা করি, চাকরি বা ব্যক্তিগত জীবনের যে কোনো সংকটে তোমরা এ ধরনের সুবিবেচনা ও নেতৃত্ব সুলভ গুণাবলির পরিচয় দেবে।

তিনি বলেন, প্রশিক্ষণ শেষে আজ তোমরা ৪৪ প্রশিক্ষণার্থী বাংলাদেশ নৌবাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। তোমাদের মনে রাখতে হবে, যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের উৎকর্ষ অর্জনের সূচনা মাত্র।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ সব ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল করেছে।

তিনি বলেন, করোনা মহামারির সময় বাংলাদেশ নৌবাহিনীসহ আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের যুবসমাজ থেকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সামরিক বাহিনীর জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী একাডেমি গড়ে তোলা ছিল জাতির পিতার স্বপ্ন। সেটি বাস্তবায়নে ২০১৮ সালে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করা হয়। এই কমপ্লেক্সের মাধ্যমে নেভাল একাডেমিতে প্রশিক্ষণ সুবিধা আজ বহুগুণে বৃদ্ধি পেয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী সপ্রাবিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

 

বরিশালে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

বরিশালে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যদায় বিসিসি মেয়র, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের এমপি, কর্নেল জাহিদ ফারুক শামিম এর পক্ষে মাহামুদুল হক খান মামুন সহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।বিভিন্ন সামাজিক সংগঠন সহ জেলা ও পুলিশ প্রশাসন শ্রদ্ধা সাথে দিবসটি পালন করেন।

মহান বিজয় দিবসের রাতের প্রথম প্রহরে নগরীর ত্রিশ গোডাউন বন্ধভূমিতে পূস্পার্ঘ অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক অব্দুল্লাহ। পরে শ্রদ্ধা নিবেদন করে মহানগর ও জেলা আওয়ামীগ সহ নগরীর বিভিন্ন অগং সংগঠন।

বরিশালে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

সকালে সূর্যদয়েরর সাথে সাথে পুলিশ লাইনে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুরুর প্রথমে জেলা প্রশাসক দপ্তর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্বে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদলের নেতৃত্বে ডি.আই.জি এস এম আখতারুজ্জামান,জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরপরই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন কর্মকর্তা সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে প্রর্যায়েক্রমে ডি.আইজি,জেলা পুলিশ সুপার,সিআইডি,পিবিআই,নৌ-পুলিশ, আমর্ড ব্যাটালিয়ান,আনসার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রশাসনিক কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পরে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ পূস্পমাল্য অর্পণ করে।

বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া মাহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।অন্যদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ম কির্তনখোলা নদীতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার রজতজয়ন্তী পালন

 

১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ রামপালে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুনর্বাসন সামগ্রী

১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

এরপর থেকে র‌্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুর্নবাসন সহায়তা প্রদাণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ রামপালে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুনর্বাসন সামগ্রী
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র‌্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব-৬ ও র‌্যাব-০৮ এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

সেখানে আরো উপস্থিত থাকবেন পুর্নবাসন সহায়তাপ্রাপ্ত ৩শ ২৬ জন সাবেক বন ও জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী।

পুর্নবাসন সহায়তা হিসেবে তাদেরকে দেয়া হবে বসত ঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুর্নবাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতিমধ্যে র‌্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেয়া হবে ঘর ও দোকানের চাবি।

আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসর্মণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকীরা পাচ্ছেন গবাদী পশু গরুসহ নানান সহায়তা।

১লা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র‌্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র‌্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

।। এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ॥

পড়ুন দৈনিক বিশ্ব

রামপালে প্রতারক চক্রের সদস‍্য সোহেল রানা কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

 

 

যশোরের অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানববন্ধন ও  র‌্যালির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

২২অক্টোবর  (শুক্রবার) সকাল সাড়ে দশটায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নুরবাগ মোড়ে মানববন্ধন ও  আলোচনা সভার  কর্মসূচি শুরু করে হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর, শ্রমিকলীগ নেতা রবীন অধিকারী ব্যাচা।

আলোচনা সভা ও মানববন্ধন শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি র‌্যালি নওয়াপাড়া নূর বাগ মোড় হতে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অনলাইন নিউজ পোর্টাল পোষ্ট পিয়নের প্রকাশক ও সম্পাদক হারুন-অর-রশীদ,  উপজেলা যুবলীগের সভাপতি ও ৩নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা,৬নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান প্রমুখ।

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। শিশুকে অবহেলা করার কোন সুযোগ নেই। শিশুর অধিকার রক্ষা ও প্রতিভা বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে। শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শুধু শাসন নয়, আদর যত্ন দিয়ে মানুষ করতে হবে শিশুদের। পড়াশুনার পাশাপাশি শিশুকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিতে সম্পৃক্ত করা জরুরি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, খুলনা ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মোঃ মাসুদুর রহমান ও জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর এসএম চিশতী। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে লেখক আব্দুস সালাম তরফদারের শিশুতোষ গল্প গুচ্ছ ‘ভূত নেই, ভয় আছে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।

//খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ধনকুবের মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

 

সারাদেশের ব্র্যাক স্কুলে পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস”

“শিক্ষা জাতির  মেরুদণ্ড”- আর এই শিক্ষার মেরুদন্ড  বা ভিত্তিকে শক্ত,মজবুত ও সুচারুভাবে গড়ে তোলার জন্য অত্যন্ত যত্নের সাথে শিক্ষার্থীদের  সহায়তা করেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষক।

আর তাই সমগ্র বিশ্বের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ০৫ অক্টোবর তারিখে পালিত হয় “বিশ্ব শিক্ষক দিবস”।

দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের পেশাগত উন্নয়নের মাধ্যমে তাদের যথাযথ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা এবং  শিক্ষকদের মূল্যায়ন,গুরুত্ব প্রদান ও জাতি গঠনে তাদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করা। শিক্ষকতা পেশার যথাযথ স্বীকৃতি, সম্মান ও শিক্ষকতা পেশায় বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে সমস্যার সমাধান করা এবং শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করে তোলা।

বিশ্বের ভবিষ্যত নাগরিকদের উপযুক্ত শিক্ষকের মাধ্যমে গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানের কথা বিবেচনা করে দিবসটি যথাযথ সম্মানের সাথে পালনের মাধ্যমে স্মরণ করা হয়।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমনের কারণে ১৭ মার্চ-২০২০ থেকে ১১ সেপ্টেম্বর -২০২১ পর্যন্ত এই দীর্ঘ ৫৬৬ দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্বের শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল শিখন শূণ্যতা সৃষ্টি হয়েছে। যা সমগ্র বিশ্বের শিক্ষাখাতকে একটি বৃহৎ প্রতিযোগীতার মুখোমুখি দাঁড় করিয়েছে।আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসাবে শিক্ষকদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।

গত ১২ সেপ্টেম্বর -২০২১ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের এই বিশাল শিখন শূণ্যস্থান শিক্ষক,অভিভাবক ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে  শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আর তাই  এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য“ Teachers at the heart of education recovery ”- বাংলায় “ শিখন ঘটতি কাটিয়ে উঠার কেন্দ্র বিন্দুতে রয়েছেন শিক্ষকরাই।”

সরকারের গৃহীত  পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী গুণগত মানসম্পন্ন সার্বজনীন শিক্ষাকে সফলভাবে বাস্তবায়নের দেশের প্রত্যন্ত অঞ্চলের  চরাঞ্চল,নদীভাঙন এলাকা,হাওড়, বাওড়,সমূদ্র উপকূলবর্তী এলাকা, আদিবাসী ও দূর্গম পাহাড়ী এলাকার পিছিয়ে পড়া অনাগ্রসর শ্রেণীর হতদরিদ্র সাড়ে সাত লক্ষ শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে ব্র্যাক শিক্ষা কর্মসূচি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

করোনার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে আসায় সারাদেশের সরকারি বেসরকারি স্কুলের ন্যায় ব্র্যাক পরিচালিত স্কুলসমূহে শিক্ষার্থী ও শিক্ষকদের মাস্ক ও তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার, হাতধোঁয়ার জন্য সেনিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিচালিত হচ্ছে এবং আজ ৫ অক্টোবর -২০২১ রোজ মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ব্র্যাক পরিচালিত সকল স্কুলে “ আমার শিক্ষক সবার সেরা,আমার অনুপ্রেরণা” Happy Teacher’s Day-এই স্লোগান নিয়ে দিবসটি  পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে শিক্ষকদের জানানো হয়েছে বিশেষ সম্মান। এছাড়াও মাসব্যাপি নেওয়া হয়েছে নানা কর্মসূচি।কর্মসূচির মধ্যে আছে অভিভাবকসভা ও শিক্ষিকাদের রিফ্রেশার্সে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা,সকল শিক্ষার্থী কর্তৃক ছবি আঁকা ও গল্প লেখার প্রতিযোগীতার আয়োজন করা।

“বিশ্ব শিক্ষক দিবস”- উপলক্ষে  সকল শিক্ষকদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা, কৃতজ্ঞতা  ও ভালবাসা।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

 

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

//মাহাবুব আলম, রাণীশংকৈল, প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা

সঞ্জয় দেবনাথ, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, ডাঃ তোফাজ্জল হোসেন।

এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক-সাংবাদিক কুশমত আলী, তথ্য কর্মকর্তা মোছাম্মৎ হালিমা,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

নওয়াপাড়া হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ ৷ ২৭সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পুলিশই জনতা জনতাই পুলিশ” মুজিবর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এ শ্লোগানকে সামনে রেখে  নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক সালাউদ্দিন।

কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস

সালাম, সুধীজন, সাংবাদিকসহ বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।