বরগুনার আমতলীতে শিক্ষক দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এস,এম সাদিক তানভির,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক,শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক শিক্ষক সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যালি,আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক  বিতরণ করা হয়।

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, কচুয়া থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যানের  মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান গন। এছাড়া বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু তার বক্তব্যে,জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

 

ডুমুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের  নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত হযেছে।   সকালে বিনম্ম শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা  চত্বরে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা  সংসদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন,  ফায়ার সার্ভিস স্টেশন, পানি উন্নযন বোর্ড, হাইওয়ে পুলিশ, সরকারী টেকনিক‍্যাল স্কুল ও কলেজ, সরকারী বালিকা বিদ‍্যালয, সাব রেজিষ্ট্র অফিস, বঙ্গবন্ধু কৃষি ডিপ্লোমা  পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া  কলেজ, সোনালী ব‍্যাংক, সাজিয়াড়া মড়েল প্রাথমিক  বিদ‍্যালয, গুটুদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয, ডুমুরিয়া  মাধ‍্যমিক বিদ‍্যালয।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু  পরিবারের  সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সোমবার সকাল ১০ টায়  ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শোক র‍্যালী আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
 দলীয় কার্যলযে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সংসদ নারায়ন চন্দ্র চন্দ  ও  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদারের পরিচালনায় বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ও মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা  এম এম সুলতান আহম্মেদ, কাজী আলমগীর  হোসেন,  মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল  ইসলাম, খান আবু বক্কার, আফসার হোসেন জোয়াদার, শীলা রানী মন্ডল, যুবলীগের শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পদাক হাসনা হেনা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, জামিল আক্তার লেলিন, খান রবিউল ইসলাম আন্টু, রাজিউল বারী সৈকত শেখ আছাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  সভায় বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আরো বক্তব‍্য রাখেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, অফিসার ইনচার্জ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবক সেলিম আক্তার স্বপন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার অহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মহিলা বিষযক কর্মকতা রিনা রানী মজুমদার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে যুব উন্নযন দপ্তর ও সমাজ সেবা দপ্তর চেক বিতরন করা হয।  ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার উদ‍্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয।
এ ছাড়া উপজেলার কলেজ মাধ‍্যমিক স্কুল, প্রাথমিক বিদ‍্যালয ও জোহর বাদ  মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হযেছে।

আমতলীতে জাতীয় শোক দিবস পালন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দিনব্যাপী নানা আয়োজন আর কর্মসূচিতে বরগুনার আমতলীতে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

সোমবার দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করা হয়,সকাল ৭.১৫ মিনিটে কালোব্যাজ ধারণ ও আমতলী পৌরসভা চত্বরে নির্মিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুস্প স্তবক অর্পন,সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সকাল এগারোটা পনের মিনিটের সময় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা,দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,দুপুর একটা পনের মিনিট এর সময়ে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় আমতলীর সকল মন্দির,গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট মনিরুল ইসলাম মনি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু,চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহরুজ্জামান আলমাস খান, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা এম,এ হান্নান,হারুন অর রশীদ,কামাল আজন,রিপন তালুকদার,তরিকুল ইসলাম জুয়েল মৃধা সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু একটি স্বাধীন লাল সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আজ আমরা স্বাধীন ও মুক্ত বিহঙ্গ। তাই বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতাকে আমাদের মর্যাদা ও সম্মানের সঙ্গে বুকে ধারন করে জাতির পিতার আদর্শে নিজেদের এবং আগামী প্রজন্মদের গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং লাখ লাখ মানুষের বুকের তাজা রক্তের মূল্যায়ন করা হবে।

জাতীয় শোক দিবসে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

//আ: রাজ্জাক শেখ //

খুলনা-৪ আসনের  সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায় জাতীয় শোকদিবস ও ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ১২আগষ্ট সকালে ইলাইপুর এলাকায় অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো: কামরুজ্জামান সোহেল, রিয়েল লাইফ হিরো আখি, নৈহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক অপু , ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, বাকি বিল্লাহ শেখ,সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, যুব নেতা নজরুল ইসলাম,  কৃষক লীগ নেতা নজু , যুবলীগ নেতা আরিফ বিল্লাহ, ওয়ার্ড ছাত্রলীগের পিয়াল ইসলাম, আব্দুল্লাহ মিনা, নাঈম ইসলাম, মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমূখ।

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া //

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর  মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ জুলাই  সকিলে অফিসার ক্লাবে মূল‍্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করে  বলেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ গত ২৩ জুলাই মাইকিং ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়।  ২৪ জুলাই পোনা অবমুক্তি,  বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সফল ৫ জন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়। ২৫ জুলাই প্রান্তিক মাছচাষি ও মৎস্যজীবীদের  নিয়ে ভান্ডারপাড়ার হাজিবুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই অবৈধ জাল নিমূলে চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং কারেন্টজাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

২৭ জুলাই শোভনা ইউনিয়নের কদমতলায় মাছচাষিদের মাটি পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয়। ২৮ জুলাই ৩০ জন চাষিকে জাইকার অর্থায়নে দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেফটি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে উন্নতমানের প্রোবায়োটিক প্রদান ও  মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ৪ জন চাষিকে মাছের খাদ্য প্রদান করা হয়। এতে চাষিরা খুবই উপকৃত হয়েছেন বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদের, সম্প্রসারন কর্মকর্তা, প্রণব কুমার দাশ টেকনিক্যাল অফিসার,  মোঃ আশিকুর রহমান,  টেকনিক্যাল অফিসার, ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ ইভান আহমেদ, ল্যাব টেকনিশিয়ান নূর ইসলাম ও অফিস সহায়ক রায়হান সরদার উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় ইউপি সদস‍্য এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

।। জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া ,খুলনা।।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ২৪ জুলাই  রবিবার সকালে উপজেলা স্বাধীনতা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন ।
এরপর উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও পরিষদের ২ জন ভাইন্স চেয়ারম‍্যান কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির  আহ্বায়ক মেম্বর খান আবু বক্কার, সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না, মুজাহিদুল হক, মোঃ মহিউদ্দিন আহমেদ, শেখ মাহবুর রহমান, শেখ শফিকুল  ইসলাম মোঃ আয়ূব আলী, নাজমুল হাসান বকুল, মোক্তার হোসেন, আব্দুল গফফার, সরদার মাসুদ রানা, তরুণ কুমার মন্ডল, বাবলুর রহমান, মনিরুল ইসলাম,মনোজ সরকার, মোছা:  নার্গিস খাতুন, আরজিনা বেগম, আসমা বেগম, হালিম সরদার, দেবব্রত সরদার,আলি আজম, মিলন, জিএম আছাবুর রহমান, মতিয়ার রহমান, পলাশ দাস প্রমুখ।

কচুয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥
কচুয়ায় ‘জাতীয় সৎস্য সপ্তাহ-২০২২‘ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে র‌্যালি ও উদ্বোধন, আলোচনা সভা, স্থনীয় পর্যায় মাছ চাষি, ব্যক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন সহ মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সফল্যের বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এ কর্মসুচির অংশ হিসাবে উপজেলা পরিষদের পুকুরে মাছেরে পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার, তাসলিমা বেগম, সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা বিজয়া লোপা প্রমূখ।

 

ডুমুরিয়ায় মৎস‍্য সপ্তাহ উদ্বোধন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

জাতীয় মৎস‍্য সপ্তাহ উপলক্ষে  ২৪ জুলাই   রবিবার  সকালে র‍্যালী , আলোচনা সভা ও পুরষ্কার বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, স্বাগত বক্তব‍্য দেন সিনিয়র মৎস‍্য অফিসার আবু বক্কার সিদ্দিক, দারিদ্র বিমোচন কর্মকতা প্রতাপ চন্দ্র দাস, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, পুরষ্কার প্রাপ্ত মৎস‍্য চাষী জয প্রকাশ বিশ্বাস, মেজবাউল আলম টুটুল প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫ জন শ্রেষ্ঠ চাষীকে পুরষ্কার প্রদান করা হয। চিংড়িতে প্রকাশ বিশ্বাস,  কার্পমাছে শাহাদাৎ হোসেন, বাগদা  তৈয়েবুর রহমান, শৈল মাছে লক্ষী মন্ডল, চারা মাছের নার্সারীতে   বিবেক মন্ডল  । পরে সাজিয়াড়া মাদ্রসার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয।

সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু:  বিরোধীদলীয় নেতা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটা দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আত্মমর্যাদা সম্পন্ন বাঙালির গর্বের আরেকটি নতুন সংযোজন পদ্মা সেতু। প্রত্যাশা ও প্রতিজ্ঞার মেলবন্ধন পদ্মা সেতু।

তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এত সমস্যা মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সত্যিই প্রশংসার দাবি রাখে। এ সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফ লাইন রূপে কাজ করবে। বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশিয়ার সংযোগ, শিল্পাঞ্চল গড়ে ওঠা, কৃষি সম্প্রসারণ অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে পদ্মা সেতু।

পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার এক অনন্য সোপান উল্লেখ করে রওশন এরশাদ বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। তিনি বলেন, নিঃসন্দেহে এটা আমাদের অনেক বড় অর্জন, অনেক বড় সফলতা এবং অত্যন্ত গৌরবের বিষয়। এই অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির নতুন যুগে প্রবেশের দারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ নতুন এক পরিচয়ে পরিচিত। যে পরিচয় সম্মানের গৌরবের সফলতায় এবং সক্ষমতার। খরস্রোতা পদ্মার বুকে পদ্মা সেতু আজ বাস্তবতা। এটা আমাদের অহংকার।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বহু বিস্ময় ও রেকর্ডের জন্ম দেওয়া সেতুটির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে আর পরোক্ষভাবে উপকৃত হবে দেশের মানুষ। পদ্মা সেতুর মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের মুকুটে যুক্ত হোক নতুন পালক, এ প্রত্যাশা করেন রওশন এরশাদ।

Daily World News

রাত পোহালেই উদ্বোধন স্বপ্নের সেতু পদ্মা, দুর্ভোগ কমবে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল