ডুমুরিয়ায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক পরিবারের মানববন্ধন স্মারকলিপি প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনে পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনের দাবীতে ২৪ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার বেসরকারী মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে বাসষ্টান্ডে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী, সাধারন সম্পাদক জিএম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, স.ম আব্দুর রাজ্জাক,শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি বিলায়েত হোসেন, সাধারন সম্পাদক মোল্যা কবির হোসেন, সেলিম হালদার, আইয়ুব আহম্মদ, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান,আরশাফুল আলম, জিএম আকরাম হোসেন,সুপার মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আছাবুর রহমান, প্রমুখ। মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী আফিসার কার্যলয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

ডুমুরিয়ায় শারদীয় দূর্গা উৎসব পালনে পূজা কমিটির নেতৃবন্দের সাথে প্রস্তুতি মুলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল-আমিন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদীন, থানা অফিসার ইনচার্জ আব্দুল হক

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল বৈরাগী, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দীন, অধ্যক্ষ সমরেশ মন্ডল,শেখ তুহিনুর ইসলাম, জামায়েত ইসলামীর  ডুমুরিয়া শাখার আমীর মাওলানা মোক্তার হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,  সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, পূজা উদযাপন ফন্টের নিত্যানন্দ মণ্ডল, পরিতোষ কুমার বালা, অরুণ কুমার গোলদার ইউনিয়ন পূজা কমিটির পক্ষে জয়দেব,  দীনেশ চন্দ্র মন্ডল,  অতুল পাল,  নিলয় মন্ডল।

উল্লেখ্য এবার উপজেলায় ২০১টি পূজা মন্দিরে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।  সভায় শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে  সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন  এবং পুলিশ প্রশাসন, আনসার, ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানানো হয়।

খুলনার রূপসায় বিএনপির আয়োজনে ঈদে মিলাদুন নবী পালিত

//আ: রাজ্জাক শেখ//

রূপসা উপজেলা সদর জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ বৃহস্পতিবার বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু।
প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।
টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মুন্না সরদার এবং এইচএম কামরুল ইসলাম কচির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট তাফসিরুজ্জামান,
সৈয়দ মাহমুদ আলী।
বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সরদার, আকরাম গোলদার, আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, খান ওলিয়ার রহমান, অহিদুজ্জামান চঞ্চল, সৈয়দ শাহিনুর রহমান, বিল্লাল শেখ, আইয়ুব আলী, হাফিজুর রহমান, জুয়েল আহমেদ বাদশা, মহিউদ্দীন লিঠু, বাদশা শেখ, জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, কাজী আব্দুল কুদ্দুস, বাদশা আলমগীর, আবু দাউদ দানিস, হীরক গোলদার, ইমরান শেখ,আবুল কাশেম, ওয়ালিদ শেখ, সাইদুল ইসলাম, রমজান গোলদার, আরাফাত শেখ, রুবাই গোলদার, সোহাগ সরদার, ফেরদাউস শেখ, মাহবুবুর রহমান, ফরহাদ হোসেন, জিয়াউর রহমান, জি এম শাহরুখ, রবিউল ইসলাম, বাবুল শেখ, মশিউর রহমান, সাইফুল কাজী, মাসুদ শেখ, রবি সরদার,সাহেব আলী শেখ,
নয়ন,রুবেল, অপু, রহমান,ফাহাদ, দিপ্ত,নাজমুল, রায়হান প্রমূখ।

রূপসায় পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপনে বিএনপির আলোচনা সভা ও দোয়া আনুষ্টিত

//এম মুরশীদ আলী //

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ গত ১৯ সেপ্টেম্বর বিকালে রূপসা উপজেলা সদর দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফাউল বারী লাভলু।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।

সভায় সৈয়দ নিয়ামত আলীর সভাপতিত্বে এবং মুন্না সরদার ও এইচএম কামরুল ইসলাম কচির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সৈয়দ মাহামুদ আলী, এ্যাড: তাফসিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- আজিজুল ইসলাম, আবু সরদার, আকরাম গোলদার, আবুল কালাম আজাদ, খান ওলিয়ার রহমান, অহিদুজ্জামান চঞ্চল , বিল্লাল শেখ, আয়ুব আলী, হাফিজুর রহমান, জুয়েল আহম্মেদ, বাদশা, খান আসাদুর রহমান, জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, কাজী আব্দুল কুদ্দুস, আলমগীর, আবু দাউদ দানিশ, হিরোক গোলদার, ইমরান শেখ, আবুল কাশেম, ওয়ালিদ শেখ, সাইদুল ইসলাম, রমজান গোলদার, আরাফাত শেখ, রুবাই গোলদার, সোহাগ সরদার, ফেরদাউস শেখ, মাহাবুবুর রহমান, ফুরাদ হোসেন, জি এম শাহারুল, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, বাবুল শেখ, মশিউর, সাইফুল কাজী, মাসুদ শেখ, রবি সরদার প্রমূখ।

ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ -ই- মিলাদুন্নবী( সা:) পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ -ই-  মিলাদুন্নবী  ( সা:) পালিত হয়েছে। এ  উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে  ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সস্ট্রাক্টর মনির হোসেন, উপজেলা  কৃষি সম্প্রসারন অফিসার মোঃ হামিদুল ইসলাম, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মোক্তার হোসেন, সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার শিক্ষক  ফযজুল করিম, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সাংবাদিক রুহুল আমিন,  ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকর সাইদুর রহমান ও হাফিজুর রহমান, হাফেজ অহিদুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা  পরিষদের খতিব মুফতি ফযজুল করিম ।

কচুয়ায় দেলোয়ার হোসেন সাঈদীর শাহাদাৎ বার্ষিকী পালিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী(র)এর প্রথম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলার বাধাল বাজারে বুধবার বাদ জোহর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র আন্দোলনের সকল শহিদদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাজারও জনাতা উপস্থিতছিলেন। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

দেলাওয়ার হোসাইন সাঈদী একজন বিশ্বনন্দিত বাংলাদেশী ইসলামিক বক্তা এবং সফল রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। যিনি ১২ জুন ১৯৯৬ থেকে ২৯ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংসদীয় দলের উপনেতা এবং ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্ম গ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত এবং ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (৮৩)কে কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারাকর্তৃপক্ষ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নিয়ে আসেন। এর পরের দিন ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

Daily World News

এস আলমের পকেটেই  ইসলামী ব্যাংকের ৫০ হাজার কোটি টাকা

ব্যবসায়ী আমজাদ নিকারীসহ ভোমরা সীমান্তে দুইজন আটক

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

//তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//

আজ ২১শে জুন ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় স্থান আর্য্য ধর্মসভা মন্দির, খুলনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে,প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন,সভাপতি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ কৃষ্ণ পদ দাশ।এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক,খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখা বাবু বিমান সাহা।

সহ সভাপতি অ্যাডভোকেট নিমাই রায়,সহ সভাপতি চম্পক পাল,রতণ মিত্র,রনজিত রায়, অজিত বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদ সাধন ভদ্র,অনিমেষ সরকার রিন্টু, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ,  দপ্তর সম্পাদক সুমন দাশ, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, উপদেষ্টা  সুনিল বালা, গনেশ চন্দ্র মন্ডল, বিধান চন্দ্র রায়,লিটন কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক  বিমান রায়, রূপসা উপজেলার সংগ্রামী সভাপতি শক্তিপদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলার সাধারণ সম্পাদক শংকর বালা,দিঘলিয়া উপজেলার সভাপতি সৌমিত্র ও সাধারণ সম্পাদক প্রদীর বিশ্বাস। বাইগাছা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু ও সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস। ফুলতলা উপজেলার সভাপতি গৌরহরি সহ বিভিন্ন উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত সভা শেষে। পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ পদ দাশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য হওয়ায় ও পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায়  এবং ডুমুরিয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ,ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিশোধের খুলনা জেলা শাখার পক্ষ থেকে,ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

আগামীকাল ঈদ|| দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামীকাল সোমবার দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

ঈদুল-আজহার প্রাক্কালে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল-আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানাই।

ঈদ মোবারক।’

শেখ হাসিনা আরো বলেন,‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন,‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

মুন্সিগঞ্জের বেতকা গ্রামে পুকুর খননে মিলল বিশাল আকারের দুটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামে পুকুরের মাটি কাটার সময় কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরে পাওয়া যায় মূর্তিটি।

পরে বেলা ১১ টার দিকে খবর পেয়ে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এর আগে গত ১৭ মে (শুক্রবার) ওই পুকুরে আরও একটি বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছিল।

এলাকাবাসী জানান, এটা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। মূর্তিটি ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে, প্রশাসনের লোকজন এসে সেটি নিয়ে গেছে। গত ৩ দিন আগেও আরো একটি একই ধরনের মূর্তি উদ্ধার করা হয়েছে। তার ওজন ছিলো ৬০ কেজি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন, ‘ধারণা করছি এটি একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। সেটি টঙ্গীবাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা নির্বাচনের কাজে ব্যস্ত এজন্য। এখনো ওজন দৈর্ঘ্য, ও প্রস্থ মাপা হয় নাই। তবে অনুমান করা হচ্ছে মূর্তিটি ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে।’

স্বস্তিক চিহ্নের ব্যবহার ও উপকারিতা

//দৈনিক বিশ্ব ডেস্ক //

স্বস্তিক শব্দটি সংস্কৃত स्वस्तिक থেকে এসেছে, যার অর্থ ‘মঙ্গলের জন্য সহায়ক’।

স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। স্ব এবং অস্তি এই দুই শব্দ নিয়ে ‘স্বস্তিক’ শব্দটি গঠিত। স্বস্তিক চিহ্ন চার দিক, চার বেদ, চার ধাম, চার বর্ণ, চার আশ্রম, মানব জীবনের চার পর্ব এবং চার দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ অর্থাৎ শিব এবং গণেশকে উপস্থাপিত করে।

সনাতন ধর্মে কোন শুভ কর্ম প্রারম্ভের পূর্বে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় মানা হয়।

হিন্দুধর্মে ডানমুখী প্রতীক (ঘড়ির কাঁটার দিকে) (卐) কে স্বস্তিক বলা হয়, যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে বাম- মুখী প্রতীক (ঘড়ির কাঁটার বিপরীত) (卍)। ) কে বলা হয় সৌভাস্তিক। যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক ।

এই চিহ্নকে পজিটিভ এনার্জির উত্‍স্য বলে মনে করা হয়।

যে বাড়িতে পুজোয় সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, সেই বাড়িতে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধির কখনোও অভাব ঘটে না। এই কারণে যে কোনও কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত আছে।

বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে, সেই বাড়িতে প্রবেশ করেন দেব দেবীরা।

বাড়িতে যে স্থানে এই চিহ্নটি রাখতে চান সেই স্থান সুন্দর এবং পরিষ্কার হওয়া উচিত।

ঘরে কখনোও উলটো স্বস্তিক আঁকবেন না। বাড়িতে উলটো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে।

প্রতিদিনের পুজোর কাজে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকতে পারেন।