অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী– শেখ আব্দুল্লাহ

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি / ইউনিয়নের অতি পরিচিত মুখ,  নিপীড়িত মানুষের বন্ধু, তুমুল জনপ্রিয়তার শীর্ষে আওমীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ আব্দুল্লাহ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫নং শ্রীধরপুর  ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে ইউনিয়ন বাসীর ভালোবাসায় দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন- শেখ আব্দুল্লাহ

তিনি বলেন, আগামী ৫নং শ্রীধরপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাকে মনোনয়ন দিলে নির্বাচনে জয়লাভ করে নৌকার মান বজায় রাখতে পারবেন বলে আশাবাদী ইউনিয়ন বাসীর ৷

অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী-- শেখ আব্দুল্লাহ

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের (৩নং ওয়ার্ড)  শংকরপাশা গ্রামের মোঃ নূর মোহাম্মদ শেখের কৃৃতি সন্তান জনদরদী অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, সৎ ও নির্ভীক লড়াকু সৈনিক, ইউনিয়ন বাসীর নিবেদিত প্রাণ ও একমাত্র নয়নের মনি শেখ আব্দুল্লাহ ৷ তিনি রাজনীতিসহ বিভিন্ন সামাজিক অংগ সংগঠনের সাথে জড়িত থেকে অসহায়, অচল, অনাহারে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করেন এবং সমাজের অবহেলিত মানুষদেরকে স্বার্বক্ষণিক বট বৃক্ষের ছায়ার ন্যায় তাদেরকে মনের সাহস যুগিয়ে নিজের অন্তরের অন্তস্থলে আগলে ধরে বুকটা শীতল করেন বড় মনের অধিকারী শেখ আব্দুল্লাহ

অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী-- শেখ আব্দুল্লাহ

ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে তাঁর আওয়ামী রাজনৈতিক অঙ্গনে পদার্পন।এক যুগের ও বেশি সময় ধরে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

তিনি বলেন, সবার উপরে মানুষ সত্য”তাহার উপরে নাই, হে মানব তুমি সত্যেরই মাঝে মানুষের দিও ঠাঁই ৷ মানুষ মানুষেরই জন্য, সকলের অন্তরের মাঝে বেঁচে থাকতে চাই-আজীবন ৷

তিনি নৌকার মাঝি হয়ে সর্বশ্রেনীর মানুষের সমস্ত দুঃখ দুর্দশাকে পার করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে একত্রিত করার অঙ্গীকার করেন। ইউনিয়ন বাসী ও তাকে নৌকার মাঝি হিসাবে দেখতে চায়।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লার ঘটনা ব্যাপকভাবে তদন্ত হচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করবই: প্রধানমন্ত্রী

 

 

মন্দিরে হামলার চার্জশিটভুক্ত ২ আসামি নৌকার মনোনয়ন হারালেন

দেশজুড়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুপল্লী ও মন্দিরে হামলা-ভাংচুর মামলার চার্জশিটভুক্ত আসামিদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী করার পর সমালোচনার মুখে দুজনকে পরিবর্তন করেছে আওয়ামী লীগ।

নাসিরনগর সদর ইউনিয়নে আবুল হাসেমের পরিবর্তে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাস এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আঁখির পরিবর্তে মো. ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বৃহস্পতিবার  এ দুই ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার আওয়ামী লীগ কর্তৃক মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে ২০১৬ সালে হিন্দুদের ওপর হামলার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের নাম। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

দেশজুড়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের উপজেলা ও জেলা শাখার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এমন বিতর্কিত তিন ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়ায় চরম অস্বস্তিতে পড়েন নাসিরনগর উপজেলা ও জেলা শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বুধবার বিতর্কিত প্রার্থীর বিষয়টি পুনর্বিবেচনা করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের জেলে পরিবারের রসরাজ দাস নামের এক যুবক ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছে- এমন অভিযোগ তুলে তাকে পিটিয়ে পুলিশে দেয় একদল যুবক। পরদিন ৩০ অক্টোবর এলাকায় মাইকিং করে উপজেলা সদরে পৃথক দুইটি সমাবেশ থেকে ১৫টি মন্দির, হিন্দু সম্প্রদায়ের শতাধিক ঘরবাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে আবারো উপজেলা সদরে হিন্দুদের অন্তত ছয়টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় দায়ের হওয়া মোট আটটি মামলায় দুই হাজারেরও বেশি লোককে আসামি করা হয়। এসব মামলায় ১২৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১৩ মাস পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর উপজেলা সদরের গৌরমন্দির ভাংচুর মামলায় নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম, পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তার মিয়া ও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ২২৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে ২২৮ জনের মধ্যে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ঘটনার ‘মূল হোতা’ হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লা ও চাঁদপুরে পূজা মন্ডপে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন সমাবেশ

 

ডোমার পৌরসভার নির্বাচন: মেয়র পদে ৩ জন সহ মোট ৪৯ মনোনয়ন দাখিল

আসন্ন নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতীদ্বন্দ্বী প্রার্থীরা।

রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল পঁাচটা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণী মর্যাদার ডোমার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন।

এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। তবে দলটির বর্তমান কোন পদে না থাকা ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি বর্তমান পৌরসভা মেয়র  মনছুরুল ইসলাম দানু এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন মেয়র পদে প্রতীদ্বন্দ্বীতা করতে।

এছাড়াও পৌরসভাটি প্রতিষ্ঠা লগ্নের পর এই প্রথমবার মেয়র পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আফরোজা নাজনীন রুমি।  তিনি ডোমার পৌরসভার আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র প্রয়াত আজহার হোসেনর ছোট বোন।

ডোমার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী ১০ অক্টোবর ছিল ডোমার পৌর নির্বাচনে প্রতীদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। কিন্তু শুক্রবার সরকারি ছুটি থাকায় প্রার্থীদের কথা বিবেচনা করে দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়।

রোববার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৯ জন সম্ভাব্য প্রতীদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে  মেয়র পদে আওয়ামী লীগ দলীয় একজন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী রয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডেও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাইবাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।

এই পৌরসভাটিতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে।

আগামী ২ নভেম্বর পৌরসভাটির ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

// নীলফামারী সংবাদদাতা//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মাগুরায় আঃলীগ মনোনীত প্রার্থী খোন্দকার মহব্বত আলী এর শুভেচ্ছা বিনিময়

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

আসন্ন ১১ই নভেম্বর ২০২১ইং নির্বাচনে ১১নং বেরইল পলিতা ইউনিয়ন এর নৌকার মাঝি খোন্দকার মহব্বত আলী এর শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখছেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আওয়াল মোল্লার সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক, যুবনেতা মোল্লা শফিকুর রহমান শফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা যুবলীগের সদস্য যুবনেতা মোঃ পাভেল খান, কৃষ্ণ স্যার,মোঃ ইয়াছিন মৃধা, মোল্লা নাছির হোসেন এবং উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি শেখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ ইমরান মৃধা লিমন

রূপসা শ্রীফলতলা ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় হেভীওয়েট প্রার্থী হাবিব

আগামী ১১ই নভেম্বর ২য় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনায় সরগরম সকল স্থানে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা করছেন ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাপ।

দলের মনোনয়ন ফরম সংগ্রহের পর পছন্দের  শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের জন‍্য বেশিরভাগ প্রার্থী এখন ঢাকায় রয়েছে।

সূত্রমতে, শ্রীফলতলা ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়ার জন্য ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ৭জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ‍্যে কয়েকজন রয়েছেন হেভীওয়েট প্রার্থী।

এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস‍্য আলহাজ্ব এসহাক সরদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস।

এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা দেলোয়ার হোসেন দিলু ও সমাজসেবক আব্দুল জব্বার।

ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে জমা  দিয়েছে বলে জানাযায়।

তার মধ‍্যে উল্লেখযোগ্য রয়েছেন এস এম হাবিব।

তিনি জনপ্রতিনিধি না হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও  খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায় এলাকায় ব‍্যাপক উন্নয়ন করেছেন।

উল্লেখযোগ্য উন্নয়ন হলো:

বাসুয়া খালি শেখ পাড়াতে  ৫৪ লাখ টাকা  ব্রিজ নির্মাণ,  ঝিলেঘাট ঈদগাহ সংলগ্ন ৩৩ লাখ টাকার ব্রিজ নির্মাণ,  অজিম শেখ এর বাড়ির সামনে ৩৩ লাখ টাকার ব্রিজ নির্মাণ,  জেবিএম খেলার মাঠে বালুু ভরাট করে খেলাধুলার উপযোগী করা, পোলের হাট থেকে জেবিএম হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত পাকা সড়কে চলাচলের উপযোগী করা প্রায় ১ কোটি টাকা ব‍্যায়ে।

জোয়ার ঈদগাঁ থেকে ঝিলেঘাট ঈদগাঁ ৩৫ লাখ টাকা, ঝিলেঘাট ঈদগাঁ সম্পুর্ন ইটের সোলিং নির্মাণ, জেবিএম স্কুল থেকে আনসার ডাক্তারের বাড়ি পর্যন্ত ৬ লাখ টাকায় পাকা ড্রেন করে দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন দূর করা।

প্রস্তাবিত বঙ্গবন্ধু শিশু পার্কের কাজ দৃশ্যমান, পিয়ারা গ্রামের  ৩ লাখ টাকায় ইটের সোলিং নির্মাণ করা।

বিভিন্ন মসজিদ, মন্দিরে উন্নয়ন, পালের হাট শ্মষান সম্পুর্ণটা বালু ভরাট করা, এছাড়া প্রক্রিয়াধিন আছে  বাধাল নাসির সরদারের বাড়ির সামনে পাকা কালভার্ট,  বাধাল সলেমান মল্লিকের বাড়ির সামনে পাকা কালভার্ট সহ অসংখ্য ছোট- বড় উন্নয়ন যা সব কিছুই খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দীর মাধ্যমে এবং মিসেস সারমিন  সালাম  এর সহযোগিতায় সম্পন্ন করেছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং  অভিভাবক সালাম মূশের্দীর মাধ্যমে ২নং শ্রীফলতলা ইউনিয়নকে রূপসার একটি মডেল ইউনিয়নে রুপান্তর করার ইচছা পোষন করেছেন।

এলাকার সকল কাঁচা রাস্তা গুলো পাকা করা,বাঁশ এর শাকোর স্থলে ব্রিজ, কালভার্ট,পানি নিষ্কাসন করতে পাকা ড্রেন,স্কুল, মাদ্রাসা উন্নয়ন, মসজিদ  এবং মন্দির  সহ সকল ধর্মীয় প্রথিষ্ঠানের উন্নয়ন, গরিব অসহায় মানুষকে সার্বিক সহায়তা, গৃহহীন দের পুনর্বাসন প্রচেষ্টা,খেলার মাঠ গুলো খেলাধুলার উপযোগী করা  এছাড়া সকল কল্যাণ কর কাজ করার প্রত্যাশায় মনোনয়নের দাবিদার।

মনোনয়নের ব‍্যাপারে হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুনদের প্রতি যে গুরুত্বারোপ করেছেন সেই দিক থেকে আমি আশাবাদী আমি দলীয় মনোনয়ন পাবো। সেই সাথে তিনি দলীয় মনোনয়ন পেলে প্রধানমন্ত্রীর গ্রামকে শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়ন, সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সুস্থ সুন্দর ও খেলাধুলা উপযোগী একটি ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নৌকার প্রকৃত মাঝিরা  যেনো এই প্রতিক পায় সেজন্য তিনি মনোনয়ন চেয়েছেন এবং তিনি আশা করেন  দল তাকে মনোনয়ন দিবেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড: পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা

 

ভূঞাপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ-সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার যুবকদের প্রিয় নেতা আমিনুর রহমানকে দেখতে চায় সাধারণ-সম্পাদক।

পৌরসভার আওয়ামী যুবলীগের সাধারণ-সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান যুবসমাজের অহংকার। ভূঞাপুর পৌরসভার এর প্রতিটি এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ সাহসিকতার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং ভূঞাপুর আওয়ামী যুবলীগের আলোর মুখ।

ভূঞাপুর উপজেলার একজন বিশ্বস্ত কর্মীর নাম নিতে গেলে যার কথা আসে তিনিই হলেন আমিনুর রহমান।১৯৯৪ সালের ২৬ জানুয়ারি তে ভূঞাপুর পৌরসভার আওতাধীন ৭নং ওয়ার্ড ছাব্বিশা গ্রামে জন্ম নেওয়া ছোট্ট শিশুটি আজকের আওয়ামী যুবলীগ এর রাজনীতিতে এক উজ্জ্বল প্রতিভার নাম আমিনুর রহমান।

জানা গেছে, স্কুল জীবনে কলেজের বড় ভাইদের মুখে বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগের নাম শুনে ছাত্র রাজনীতির দিকে ঝুকে পড়েন। তখন থেকেই বুকে লালন করেন বঙ্গবন্ধু আদর্শ। মাধ্যমিক পাশ করে ভর্তি হন স্থানীয় ইব্রাহিম খাঁ সরকারি কলেজে।

সেখানেই সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। ২০১১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ঢাকার একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে সেখানেও চালিয়ে যান ছাত্রলীগের রাজনীতি।

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি  নিজের মফস্বল শহরের বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজনৈতিক ব্যানারে পৌর আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু হাত ধরে যুবলীগ এর হয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করেন আমিনুর রহমান।

২০১৬ সালে বিবিএ শেষ করে বর্তমান টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জননেতা জনাব ছোট মনির এমপির বিশ্বাসের অন্যতম একজন সফল কর্মী হিসেবে যোগ দেন আমিনুর রহমান ।

অনলাইন ও মাঠ পর্যায়ে কঠিন সময়ের মধ্য দিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ছোট মনির  নির্বাচন করে নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত করেন।

একজন সফল কর্মী হিসেবে ছোট মনির এমপির মনে জায়গা করে নেন এই আমিনুর রহমান।

তিনি বর্তমান বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু পরিষদ লীগ, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও  ভূঞাপুর পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

জনসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের মুখ উজ্জ্বল করেছেন। আর এজন্যই ছোট মনির এমপির একজন সৎ সাহসিকতার রাজনৈতিক কর্মী আমিনুর রহমান কেই ভূঞাপুর পৌর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় আওয়ামী যুবলীগ এর সকল ইউনিটের নেতাকর্মীরা।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

 

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বার বার নির্বাচিত কাউন্সিলর মোঃ মিজানুর রহমান(মিজা) মোল্যাকে সংবর্ধনা  দিয়েছেন পৌর-নওয়াপাড়া ৫নং ওয়ার্ডের মোড়লপাড়ার এলাকাবাসী৷ ১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যার পর সংবর্ধনা অনুষ্ঠানে আঃ মালেক মোড়ল(কিনু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মোল্যা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিঃ নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা- এসএম ফারুক আহমেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ ব্যবসায়ী আঃ হালিম মোল্যা, মোঃ শাজাহান খলিফা, বিশিষ্ঠ সমাজ সেবক ও নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, সাংবাদিক খলিল মল্লিক, মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ রবিউল ইসলাম , মোঃ কামাল হোসেন, কৃৃষকলীগের মোঃ জামাল ফারাজী লিটু বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ৷

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

রূপসায় সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠন

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলার নৈহাটি সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠনে এক সভা  ১অক্টোবর  সকাল ৯ টায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সাবেক সভাপতি নূর মোহাম্মদ শেখের সভাপতিত্বে ও বাজার কমিটির উপদেষ্টা ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, ইউপি সদস্য কমিটির উপদেষ্টা শেখ জাকির হোসেন, কমিটির উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মিন্টু, কমিটির উপদেষ্টা অনঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা মোঃ বাকির হোসেন বাকুকে সভাপতি ও এমপির প্রতিনিধি আওয়ামীলীগ নেতা আজমল ফকিরকে সাধারণ সম্পাদক, তহিদুল ইসলাম শেরশাহকে সহ-সভাপতি, মোঃ বাহারুল আলমকে কোষাধ‍্যক্ষ, নূর মোহাম্মদকে সাংগঠনিক ও মোঃ হারুন অর রশিদকে প্রচার সম্পাদক করে দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন জিএম মালেক, মামুন-অর-রশিদ, আব্দুল হান্নান, মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

 

রূপসায় শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব

২৭ সেপ্টেম্বর বিকালে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন  উপলক্ষ্যে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিজ বাড়িতে।

ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা নেত্রী বৃন্দ দের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় আঃ রশিদ মুনসী,  ছাদেক মল্লিক, আলতাফ হোসেন শেখ, হিরা বেগম , রাবেয়া বেগম, পোরশি বেগম, নাজমা বেগম, হাসি বেগমসহ ৪০০শত মহিলাকর্মী উপস্থিত ছিলেন।

রূপসায় শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় এক যুগ পর কমিটি পেল খাশিয়াল ইউনিয়নবাসী !

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  দীর্ঘ  এক যুগ পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ এর নির্দেশে এ কমিটি অনুমোদন দেন নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল।

২২ সেপ্টেম্বর (বুধবার) দলীয় প্যাডে সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য সভাপতি পদে সাবেক ছাত্রনেতা এস, এম ফারুক হুসাইন এবং ধনঞ্জয় দাশ মিন্টুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন পূর্বক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রত্যয় ব্যাক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে তারা কাজ করে যাবেন।

নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে প্রথমে খাশিয়াল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও দক্ষ এবং পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে কমিটির  অনুমোদন দেওয়া হবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে গাছের সঙ্গে বেঁধে নাসিরুলকে নির্যাতনকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন