জনসেবায় নতুন আঙ্গিকে কাজ করতে চান সফল মেম্বার জাহাঙ্গীর আলম

সময়ের সাথে সাথে এগিয়ে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকল প্রার্থীরা শুরু করেছে প্রচার-প্রচারণা। দীর্ঘ সময় ধরে কোভিড-১৯ প্রদূভাবের কারণে থমকে ছিলো মানুষের জীবনযাত্রা। আবারো সব কিছু স্বাভাবিক পরিস্থিতি হলেও আশংকা রয়েছে অনেকের। এরই মধ্যে আসন্ন হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন।

মহম্মদপুর উপজেলার ২ নং বিনদপুর ইউনিয়নের ৭ নং ঘুল্লিয়া ও বানিয়া গাতী ওয়ার্ড থেকে নির্বাচিত বর্তমান সফল  মেম্বার

ও মেম্বার পদপ্রাথী মোঃ জাহাঙ্গীর আলম । একজন আদর্শবান নেতা মোঃ জাহাঙ্গীর আলম  কোলষিত মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে চান। তার স্বপ্ন সাধারণ মানুষের সাথে বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ উত্তোলন, জনগণের চাউল,গম চুরির সম্পূর্ণ বিপক্ষে। জাহাঙ্গীর আলম  মনে করেন জনগণ সকল শক্তির উৎস ও রাষ্ট্রের মালিক। একজন জনপ্রতিনিধি জনগণের গোলাম। দালালী মুক্ত জনপ্রতিনিধি হতে চান মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম । গরিব-দুঃখী মানুষের জীবন-মানের উন্নয়নে ও দুঃখ দুর্দশা দূরীকরণে জনপ্রতিনিধির ব্যাপক ভূমিকা রয়েছে। সেই ভূমিকা পালন করতে চান বর্তমান এই মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম ।

সব মহলে প্রশংসনীয় কাজ করার জন্য মেম্বার জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী।

 //শ্যামল বিশ্বাস, মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আসছে শারদীয়া দুর্গা উৎসব

অভয়নগরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ২য় বার বিপুল ভোটে নবনির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ীলীগ,নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। ২৩ সেপ্টেম্বর বৃৃহস্পতিবার বিকাল ৫ টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউট হলরুমে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর সভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম হোসেন বিশ্বাস ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ডা. সাফিয়া খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগমসহ নয়টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় অভয়নগরে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

পড়ুন দৈনিক বিশ্ব …

সেতুর নাম লেবু খালীর পরিবর্তে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ এর জন্য মানববন্ধন

 

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

রামপালে নির্বাচন পরবর্তী সহিংসর ঘটনায় পক্ষে পক্ষে বিপক্ষে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় উভয়পক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ২ নং সিকিরডাঙ্গা ওয়ার্ডে সদস্য পদে হেরে যাওয়া সমর্থক ও বিজয়ীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে ৮ টি বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়।

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

বিজয়ী প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নির্বাচনে হেরে এলাকার কবিরুল মোড়ল, নুরুল আমীন মোড়ল, গোলদার মোহাম্মদ আলী, মোড়ল হাফিজুর রহমান, আ. হান্নান, মোহাম্মদ আলী, মোজাফফর আলী, কবির শেখসহ বেশ কিছু মানুষের বাড়িঘর ভাংচুর, মালামাল লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সরোজমিনে গিয়ে ভাংচুরের ঘটনা দেখতে পাওয়া গেছে।

একই অভিযোগ করেন অপর প্রার্থী আলহাজ্ব আবুল কালাম বলেন, আমি কিছু জানি না। ঘটনাকে ভিন্নখাতে নিতে কেউ হয়তো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমার সমর্থক শাহিনের দোকানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে আমি সেই চেষ্টা করবো। কাউকে বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে দেয়া হবেনা।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে ১৫দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

 

হাইমচরে ইউপি নির্বাচন: মৌসমী নেতার আগমনে তৃণমূল ও ভোটারদের মাঝে চরম ক্ষোভ

 

হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌসুমী নেতার দলীয় সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা শুনে ইউনিয়নে আওয়ামীলীগ, ওয়ার্ড, তৃনামূল, নেতৃবৃন্দ ও ভোটারদের মাঝে চরম ক্ষোভ দেখা যায়, সরেজমিনে গেলে স্থানীয় নেতৃবৃন্দ ও ভোটাররা জানান  নির্বাচন আসলে একজন নেতা ঢাকা থেকে আসেন দলীয় প্রার্থী হওয়ার জন্য কিন্তু মহামারী করোনা,বন্যা কালীন সময়ে দলীয় কোন অনুষ্ঠানে তিনি আসেনা এবং দেখাও যায়না আর তিনি এখন দলীয় প্রার্থী হওয়ার জন্য দলের সমর্থনের আশা করেন।

এই ব্যাপারে ৫ নং হাইমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিক মাল, সাধারণ সম্পাদক মোঃ মহন সরদার, ২ নং ওয়ার্ডে শাহাজাহান ও কালু সরকার, ৪ নং ওয়ার্ডের আক্তার সরকার, বাদল গাইন,৫ নং ওয়ার্ডের ছৈয়দ হাওলাদার ও আবু সায়েদ বয়াতি, ৬ নং ওয়ার্ডের জাকির, জুয়েল গোলদার, বাদশা মাল,রহিল মোল্লা, রিপন, জসিম সরকার সহ নেতৃবৃন্দ একই কথা বলেন যে সুখে-দুখে যাকে পাই সে হলো আমাদের চেয়ারম্যান ও দলীয় শাহাদাৎ ভাই।

এই বন্যা ও মহামারিতে সে এলাকার গরীব দুখী অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে সব সময় পাশে থেকে সার্বিক সহযোগিতা ও খোঁজ খবর নিয়েছেন।

তাই  উপজেলা, জেলা ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কাছে আমাদের অনুরোধ ৫ নং হাইমচর ইউনিয়নে শাহাদাৎ সরকারের মতো যোগ্য,সৎ,ত্যাগী নেতাকে আগামী ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতিক দিলে জনগনের ভোটে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ ও ভোটারা জানান।

//বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হলেন-আ’লীগ প্রার্থী সুশান্তকুমার দাস

 

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হলেন-আ’লীগ প্রার্থী সুশান্তকুমার দাস

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার দাস (শান্ত) ২২হাজার ৯শত ১৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের মো. মহসিন আলী পান-৭হাজার ৮শত ২৭ ভোট ৷ নওয়াপাড়া পৌরসভার মোট ভোটার ৫০,৫০৭জন ৷ ২০১০ ইং- সালের তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ২৪,৮১৩ জন এবং নারী ভোটার ২৫,৬৯৪ জন ৷ সকাল-৮টা থেকে বিকাল-৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করা হয় ৷

প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়ায় অনেক ভোটারকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে ৷ ৯টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে  ৩০জন ইভিএম মেশিনের টেকনোশিয়ান সার্বক্ষণিক কর্মরত ছিলেন ৷ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার দাস(শান্ত) ছাড়াও মেয়র পদে আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন ৷

৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর হলেন, ১নং ওয়ার্ডের তানভীর হোসেন(তানু) টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১,৪৪১ ভোট, ২নং ওয়ার্ডের মোস্তফা কামাল উট পাখি প্রতীকে ১,২৩৮ ভোট, ৩নং ওয়ার্ডের মো.তালিম হোসেন ডালিম প্রতীকে ২.১১৪ ভোট, ৪নং ওয়ার্ডের আব্দুস সালাম শেখ উট পাখি প্রতীকে ১.৭৩৩ ভোট, ৫নং মিজানুর রহমান মোল্যা উট পাখি প্রতীকে ২,৩২০ ভোট, ৬নং ওয়ার্ডের মো.জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডালিম প্রতীকে ১,২২০ ভোট, ৭নং ওয়ার্ডের মো. রেজাউল ইসলাম ফারাজী উট পাখি প্রতীকে ১,২৮৭ ভোট , ৮নং ওয়ার্ডের মো.বিপুল শেখ উট পাখি প্রতীকে ১,৫৭৩ ভোট ও ৯নং ওয়ার্ডের আলহাজ্ব মিজানুর রহমান টেবিল ল্যাম্প প্রতীকে ১,২০৪ভোট ৷

সংরক্ষিত ওয়ার্ডের ১,২,৩, এর রোকেয়া বেগম বাস প্রতীকে ৪,৫৬৬ ভোট , ৪,৫,৬ নং ওয়ার্ডে শিরিনা বেগম আনারস প্রতিকে ৫,১৬৮ ভোট এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে রাশিদা খাতুন লিপি চশমা প্রতীকে ৩,৫১৭ ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছেন ৷
নয়টি ওয়ার্ডের নির্বাচন কেন্দ্রে আইন শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল ৷ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী ও রিটার্নিং অফিসার,মোঃ আমিনুর রহমান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোট খুবই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব

প্রসঙ্গ ভবদহঃ একদিনের বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ এ জনপদ আবারও স্থায়ী পানিবিন্দ

 

 

চলছে ভোটগ্রহণ ১৬০ ইউপি ও ৯ পৌরসভায়

করোনার কারেণে নির্ধারিত সময়ে ভোট অনুষিঠত হতে পারেনি। আজ দেশে প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সব পৌরসভা ও ১১ ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

একই দিন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান এবং দুটি পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন চলছে। ইতোমধ্যে তিনটি পৌরসভায় মেয়র, ৪৪ ইউপি চেয়ারম্যান, ৩৯ ইউপি সদস্য এবং সাতজন সংরক্ষিত সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই সব পদ বাদে বাকিগুলোতে ভোটগ্রহণ চলছে আজ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদে ইউপিতে ৮ হাজার ৭১০ ও পৌরসভায় ৪৮৬ প্রার্থী লড়ছেন।

নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট অনেক এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে বেশ কয়েকটি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, প্রচারে বাধা, নির্বাচনি অফিস ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিরাজ করছে।

অনেক ইউপি ও পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও মাঠে রয়েছেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে একজন প্রার্থীর পক্ষে প্রচার চালানো কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে সতর্ক করেছে ইসি। যদিও নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন।

এদিকে রোববার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনিসামগ্রী পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সবকটি এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি ইউনিয়নে আজ সকালে ব্যালট পেপার পাঠানো হয়।

এ ছাড়া কক্সবাজার, খুলনা, বাগেরহাট ও নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

এক নজরে ১৬০ ইউপি নির্বাচন: ছয় জেলার ২৩ উপজেলার ১৬০ ইউনিয়ন পরিষদের ৪৪টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি ১১৬ ইউপিতে চেয়ারম্যান পদে ৫০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬০ ইউপির এক হাজার ৪৪০টি সাধারণ সদস্য পদের মধ্যে ৩৯টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ায় বাকিগুলোতে ভোট হচ্ছে। এসব পদে ৬ হাজার ২৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে এসব ইউপির ৪৮০ সংরক্ষিত সদস্য পদে সাতজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪৭৩ পদে এক হাজার ৯৪১ জন লড়াই করছেন। সব মিলিয়ে ১৬০ ইউপিতে ৮ হাজার ৭১০ প্রার্থী লড়ছেন।

ইউপি নির্বাচনে পুলিশ-আনসার সমন্বয়ে ১৬৪টি মোবাইল টিম ও ৫৩টি স্ট্রাইকিং টিম মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যাবের ৩২০টি টিম, স্ট্রাইকিং ১৬০টি টিম ও অতিরিক্ত ১১টি টিম রয়েছে। বিজিবির ৩২০ প্লাটুন মোবাইল, ১৬০ প্লাটুন স্ট্রাইকিং ও অতিরিক্ত ১৭ প্লাটুনও মাঠে রয়েছে। কক্সবাজার, বাগেরহাট ও খুলনার উপকূলীয় ইউপিগুলোতে বিজিবির বদলে কোস্টগার্ড সদস্য রাখা হয়েছে।

আচরণবিধি প্রতিপালনে ৬৯ নির্বাহী ও ২৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রের পাহারায় পুলিশ ও আনসারের ২২ সদস্য মোতায়েন থাকছে।

সব ইউনিয়নে রোববার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনিসামগ্রী পাঠানো হয়। তবে নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কক্সবাজার জেলার পেকুয়ায় আজ সকালে ব্যালট পেপার পাঠানো হয়।

ইসি সচিব জানান, যেসব স্থানে রিটার্নিং কর্মকর্তারা মনে করেছেন সকালে ব্যালট পেপার দিলে তারা সুষ্ঠুভাবে ভোট আয়োজন করতে পারবেন, সেখানে সকালে ব্যালট পেপার পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

৯ পৌরসভায় নির্বাচন: ষষ্ঠ ধাপের ৯ পৌরসভার মধ্যে লাঙ্গলকোট, বোয়ালখালী ও কবিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি ছয় পৌরসভায় ২৭ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয় পৌরসভার ৮১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬৭ ও ২৭টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে পৌরসভায় ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভা নির্বাচনে প্রতিটি সাধারণ কেন্দ্রে ১১ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রতিটি ওয়ার্ডে একজন করে ৮১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি পৌরসভায় একজন করে ৯ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন। কেন্দ্রের বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় ৯ পৌরসভায় পুলিশের ২৭টি মোবাইল টিম, ৯ স্ট্রাইকিং টিম, র্যাবের ২৭ টিম ও ২০ প্লাটুন বিজিবি মাঠে রয়েছেন। পৌরসভাগুলোতে ভোটার রয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৮৪২ জন।

স্থানীয় সরকারের এসব নির্বাচনের প্রস্তুতির বিষয়ে শনিবার বিকালে প্রেস ব্রিফিং করেন ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, আমরা যে প্রস্তুতি নিয়েছি তাতে আশা করতে পারি— স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বলতে পারি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিভিন্ন স্থানে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, এটি আমরা দেখছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলেছি। তারাও আমাদের কথা দিয়েছেন।

ইসি সচিব বলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে চার জেলায় বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করেছি। তারা আমাদের জানিয়েছেন, সেখানে অতিরিক্ত ফোর্স লাগবে, আমরা বাড়তি ফোর্স মোতায়েন অনুমোদন করেছি। কমিশন সব সময় ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আশা করে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বিষয়ে তিনি বলেন, যেখানে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন না করে সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেনই। যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেখানে সাধারণ সদস্য পদে ভোট হবে।

তফসিল ঘোষণার ছয় মাসের বেশি সময় পর এসব পৌর ও ইউপিতে আজ ভোট হতে যাচ্ছে। ১১ এপ্রিল এসব ভোট হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই দফায় নির্বাচন পিছিয়ে যায়। যদিও এর আগে প্রথম ধাপের ২০৪ ইউপিতে ভোট হয় ২১ জুন। ৫টিতে প্রার্থী মারা যাওয়ায় এবং সেন্টমার্টিন ইউপিতে যাতায়াত সমস্যা থাকায় সেগুলোতে এ মুহূর্তে ভোট হচ্ছে না। আজ ১৬১টিতে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনার কারণে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউপির ভোট স্থগিত করেছে ইসি।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলে পেড়লী ক্যাম্প পুলিশের অভিযানে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 

ভোটের আগে ভোট! নওয়াপাড়া পৌরসভায় প্রস্তুতিমূলক মক ভোট অনুষ্ঠিত

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের স্বার্থে ১৮ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী প্রতিটি ভোটকেন্দ্রে মক ভোটের আয়োজন করে।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, এবারের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে এই প্রথম ৩০টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণসহ ফলাফল প্রকাশ করা হবে। নতুন এই পদ্ধতিতে ভোট প্রদান বা গ্রহণে ভোটারদের সুবিধার্থে ভোটের আগে এই প্রস্তুতিমূলক মক ভোটের মহড়া দেয়া হয়।

শনিবার সকালে সরেজমিনে আলহেলাল ইসলামী একাডেমী ভোটকেন্দ্র ও নওয়াপাড়া মডেল কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তারা ভোট কেন্দ্রে আসা ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে নানা ধরণের দিক নির্দেশনা দেয়াসহ ভোট নিচ্ছেন। নওয়াপাড়া মডেল কলেজ কেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার এসএম ফারুক আহমেদ জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের ১নং ও ২নং কক্ষে মক ভোট গ্রহণ করা হয়েছে। এলাকার বেশ কয়েকজন ভোটার তারা মক ভোট প্রদান করেন। প্রস্তুতিমূলক এই ভোট কেন্দ্রে আসা ভোটার ইব্রাহিম শেখ জানান, মক ভোট দিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়ে জ্ঞানলাভ করেছি।

এ পদ্ধতিতে ভোট দিতে কোনো ধরণের অসুবিধা নেই। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন ভোটার এই মক ভোটে অংশ নেন। কেন্দ্র থেকে ভোটকেন্দ্রে আসা অনেক ভোটারদের ভোটদানের বিষয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আলহেলাল ইসলামী একাডেমী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফুল ইসলাম সুমন জানান, ভোটারদের জন্য প্রস্তুতিমূলক মক ভোট তার কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আমিনুর রহমান জানান, সরকারি নির্দেশনায় নওয়াপাড়া পৌরসভার নির্বাচনী এলাকায় স্থাপিত প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রস্তুতিমূলক এই

মক ভোট গ্রহণ করা হয়েছে।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদেরকে বাঁশখালী সমিতি চট্টগ্রামের খাবার বিতরণ

 

বাগেরহাটের রামপালে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ৯ ইউনিয়ন, বাইনতলায় ইভিএম এ ভোট

 

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম রামপাল উপজেরার ৯ টি ইউনিয়নের নির্বাচনী মাঠ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের ফুল ঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের মাঝেও রয়েছে চুল ছেড়া বিশ্লেষণ। বিগত দিনে পাশে রয়েছেন, উন্নয়ন করেছেন এমন প্রার্থীদেরকে ভোট দেয়ার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।

এছাড়া নতুন প্রার্থীদেরও কদর রয়েছে বেশ। এ উপজেলায় এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বাইনতলা ইউনিয়নে। বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমএ। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়েছে। শনিবার দিনভর ওই এলাকায় ইভিএমএ ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে ভিডিও চিত্র পদর্শন করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া জানান, ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬০ হাজার ১৮৩ জন। মহিলা ভোটর সংখ্যা ৬০ হাজার ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ২০ সেপ্টেম্বরের নির্বাচনে এ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৪টিতে চেয়ারম্যানসহ সদস্য প্রার্থীর ভোট অনুষ্ঠিত হবে।

আর রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোট স্থগিত করা হয়েছে। আর বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না বাঁশতলী, মল্লিকেরবেড়, ভোজপাতিয়া, হুড়কা ও রামপাল সদর ইউনিয়নে। তবে এ চারটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলার ৪টি ইউনিয়নে ১৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। আর সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ৩ শ ৮৪ জন প্রার্থী। এখানকার ৯ টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুতের জন্য শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার শেখ জাকারিয়াসহ অন্যান্যরা।

তিনি বলেন, রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো শুরু হবে। ভোট নির্বিঘ্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, আমাদের সর্বমোট ৮১টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্রকেই আমরা গুরুত্বের সাথে নিয়েছি।

শতভাগ নিরপেক্ষ ও সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। চার প্লাটুন বিজিব, চারজন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা দেখবেন ঠিকঠাক মত নির্বাচন হচ্ছে কিনা, কোথাও আইন ভঙ্গ হচ্ছে কিনা। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও র‌্যাব থাকবে। সব মিলিয়ে আমরা বলতে পারি সম্পূর্ণ নিরপেক্ষ, পরিচ্ছন্ন ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

অভয়নগরে নৌকা প্রার্থীর প্রচারণা করলেন যশোর আওয়ামী আইনজীবী পরিষদ

//মো. শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত’র পক্ষে প্রচারণা করলেন যশোর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নেতাকর্মী ৷

১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে  নওয়াপাড়া বাজারে নির্বাচনী লিফলেট বিতরণের মাধ্যমে  এই প্রচারের কাজ শুরু করেন।এসময় উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন , যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ- সম্পাদক এ্যাড. শাহানুর আলম শাহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, এ্যাড. নাসির উদ্দিন, এ্যাড. সৈয়দ কবীর হোসেন জনী, এ্যাড. শান্তনু সরকার, এ্যাড . রেজাউর রহমান রাজু, এ্যাড. রওশন কবীর টুটুল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শান্ত প্রমুখ।

প্রচারের সময় যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহানুর আলম শাহিন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী সুশান্ত কুমার দাস শান্তকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য পৌরবাসিকে আহবান জানান।

ভূঞাপুরে জনপ্রিয় ছাত্রলীগের নেতা রফিক সাহেব গনসংযোগ করেন

 

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলাধীন ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার কর্তৃক আসন্ন ডিসেম্বর-২০২১ নির্বাচনে প্রথম সারির নাগরিক বিশিষ্ট সমাজ সেবক, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, গনমানুষের প্রিয়জন, বিশিষ্ট সমাজ সেবক ও সুশিক্ষিত মেধাবী মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব এলাকার গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি ভূঞাপুর উপজেলার আকালু গ্রামের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সুযোগ্য পুত্র হিসেবে গত ০১/০১/ ১৯৯৫ সালে জন্ম গ্রহণ করেছেন। তার সমর্থনে ইউপি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুধীজন, শিক্ষক, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগের, যুবলীগের ও তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন।

তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের সক্রীয় কর্মী ছিলেন। তিনি আওয়ামীলীগের উন্নয়নের ধারার বিশ্বাসী হয়ে দলের স্বার্থে দলীয় বিভিন্ন কাজে অংশ গ্রহণ করে আসছেন।

এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায় ছাত্রলীগের নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব আসন্ন ইউপি নির্বাচনের নৌকা প্রতীক পেয়ে  চেয়ারম্যান হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

তাই মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেবকে আসন্ন অলোয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সর্বজন স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেবকে নৌকা প্রতীক দিতে মনোনয়ন বোর্ডের বরাবরে মিডিয়ার মাধ্যমে দাবি জানিয়েছে।

মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব জানান, আমি মানুষের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছি।

আমার বিশ্বাস যেমনটি তৃনমূল আওয়ামীলীগ, বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারা আমাকে ভালবাসেন ঠিক তেমনটি মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীক দিবে বলিয়া আমার দৃঢ় বিশ্বাস।

তিনি আরোও জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। উল্লেখ্য অত্র ইউনিয়নে সম্ভব্য আরোও প্রার্থী থাকলেও তাদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হিবেবে পরিচিত।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণ কারখানা চালু হয়েছে