আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

 বরগুনা-১ আসনে আওয়ামীলীগের চার  প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বরগুনা-১ এ  আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন একই দলের তিন নেতা।এ আসনে অন্য দলের তেমন কোনো জনপ্রিয়তা না থাকায় হেভিওয়েট চার নেতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মনে করছেন নেতারা। আর ভোটাররা বলছেন,এবার আর কোনো মৌখিক আশ্বাসে ভোট দেবেন না তারা। যিনি প্রতিশ্রুতি পূরণের সত্যিকার আশ্বাস দেবে,তার প্রতিই রায় দেবেন তারা।

তবে এ  আসনের নির্বাচনী হাওয়া দ্রুত বদলে যাচ্ছে।বর্তমান অবস্থার পরিবর্তন হয়ে স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে থেকে শেষমেশ চুড়ান্ত লড়াইয়ে একজন অবতীর্ণ হলে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে।

বরগুনা জেলা সদর,আমতলী ও তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১ এ মোট ভোটার রয়েছে ৪৮৩৯১১ (চার লক্ষ তিরাশি হাজার নয়শত এগারো)  এরমধ্যে বরগুনা সদর ২৩০৬৬০ (দুই লক্ষ ত্রিশ হাজার ছয়শত ষাট) আমতলী ১৭২৩৩৭ (এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত সাইত্রিশ)  ও তালতলীতে ৮০৯১৪ (আশি হাজার নয়শত চৌদ্দ)। এই চার প্রার্থীর তিনজন বরগুনা সদরের। এবারও পাঁচ বারের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

তবে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের আরও তিন নেতা গোলাম সরোয়ার টুকু,খলিলুর রহমান ও গোলাম সরোয়ার ফোরকান।

একই দলের তিন প্রাথী হওয়ায় নির্বাচনী প্রচারণা হয়ে উঠেছে বেশ জমজমাট। প্রার্থীরা বিভিন্ন পথসভা ও গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা।

তবে সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উন্নয়ন না করার প্রতিপক্ষের অভিযোগ মানতে রাজি নন নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার দাবি,সাধ্যমত সব উন্নয়ন করেছেন তিনি। উন্নয়ন ছাড়াও তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকায় কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি হয়নি।

গোলাম সরোয়ার টুকু বলেন,বরগুনার মানুষ পরিবর্তন চায়। বরগুনা জেলাকে আধুনিক বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি।

গোলাম ছরোয়ার ফোরকান বলেন,গত ১৫ বছর সারাদেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের তেমন উন্নয়ন হয়নি। অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছি।

ভোটাররা বলছেন,এবার তারা ভোট দেবেন চাওয়া-পাওয়ার হিসেব মিলিয়ে।এই চার হেভিওয়েট প্রার্থী ছাড়াও বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয়জন প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে তাদের খুব একটা প্রভাব নেই।

বরগুনা সদরের ভোটার মাসুম বিল্লাহ বলেন,এবারের নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর সাথে।

আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সহিদ বলেন, আমতলী-তালতলীতে একজন প্রার্থী হওয়ায় এ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও গোলাম সরোয়ার ফোরকান এর মধ্যে।

আমতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন ফকির বলেন, এখানে দলের মধ্যে কোন বিরোধ নেই। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী সকলে একাট্টা।

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

||এম মুরশীদ আলী||

 খুলনা- ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপি (নৌকা) প্রতীক। তাঁর পক্ষে- গত ২৮ ডিসেম্বর দিনব‍্যাপী রূপসার নৈহাটি ইউনিয়ন ইলাইপুর মুমিন বাগ, দেবিপুর ও নৈহাটী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এমপির সহধর্মিনী এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম।

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো: মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইফতেখার আলম, আকরাম হোসেন|

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রুবি, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক  শারমিন সুলতানা রুনা, সাবিনা ইয়াসমিন, ইউপি সদস‍্য  আলমগীর হোসেন শ্রাবণ, রেশমা বেগম, আ: রাজ্জাক শেখ, লিপিকা রানী দাস, আরিফ তালুকদার, হায়দার আলী, মিরাজ শেখ, শিমুল শেখ, ফারুক শেখ, অলোক দাস, বাকি বিল্লাহ, ছাত্রলীগের  রিয়াজ শেখ, শেখ রাসেল, নোমান সৈকত সহ দলীয় নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ।

খুলনা-৪ আসনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে সারমিন সালাম

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মীনি সারমিন সালাম রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেজঝিল এলাকায় ও আলাইপুর গ্রামের আইরিন মেম্বর এর বাড়িতে  উঠান বৈঠক ও গণসংযোগ করেন ২৭ডিসেম্বর দিনব‍্যাপী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা  ওহিদুজ্জামান মিজান জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফাল্গুনি মিতা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিনাত রেহেনা, এড.হাসিনা আকতার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: রেজোয়ান শেখ, সাধারণ সস্পাদক মোকলেছুর রহমান।

ইউপি সদস‍্য  আইরিন পারভিন এর সভাপতিত্বে  ও ছাত্রলীগের রিয়াজ শিকদার এর পরিচালনায়  বক্তৃতা ও উপস্থিত ছিলেন  আওয়ামীলীগ নেতা মোকাররম শেখ, বিশিষ্ট সমাজ সেবক মুসা লস্কর, ইউপি সদস‍্য আবু সালেহ,  সাজ্জাদ হোসেন শাকিল,স্বপ্না পাল,বিনোদিনী পাল,মাধুরী সরকার,  ঘাটভোগ ইউনিয়ন শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো:শাহেদ শিকদার,  যুগ্ম সম্পাদক নাদিম খান, দপ্তর সম্পাদক তোহিদুল ইসলাম, ওর্য়াড সভাপতি শিবাজ শিকদার, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আকতার, কৃষকলীগের মো:মিরাজ শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি আজমাইন ইনকিয়াদ, সহ-সভাপতি ইনজামুল হক, আলাইপুর কলেজ ছাত্রলীগের আহবায়ক  রকিবুল ইসলাম,যুগ্ম আহবায়ক  নাইম শেখ সহ দলীয় নেতাকর্মীরা।

কচুয়ায় নির্বাচনী পথ সভায় শেখ তন্ময়- বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে,আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। ১৯৭১ সালে বাঙ্গালীজাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এ দেশের সকল শ্রেণি পেশা সহ সকল ধর্মের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বিএনপি জামায়াত স্বাধীনতার পর থেকে একর পর এক ষড়যন্ত্র করে আসছে। বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

মঙ্গলবার সন্ধায় বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভায় বাগেরহাট-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেছেন।এসময় তিনি ৭ জানুয়ারীর নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াচ আহম্মেদের সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক, নকিব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস্ বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ,  সাবেক চেয়ারম্যান খান আঃ কাদের,বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সদোর দেলোয়ার হোসেন, বীরমুক্তি যোদ্ধা নিমাই চন্দ্র দাস সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

রূপসায় বাগমারায় নির্বাচনী কমিটির মতবিনিময়

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা ডিগ্রী কলেজ নারী সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব রূপসা ব্যাংকের মোড় চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো. রবিউল ইসলাম।

২নং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক আ. সাত্তার শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, জেলা শ্রমিক লীগ নেতা মো. হায়দার আলী খান, বাগমারা সেন্টার কমিটির যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, মো. কবির শেখ, মো. সোহেল হোসেন লিটন, মো. লিটু বিশ্বাস, মো. এশারাত হাওলাদার, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. হাসান বেপারি, বেল্লাল শেখ, মহিলা নেত্রী স্বপ্না বেগম, হাসি বেগম, রুমা বেগম, রেসমা আক্তার, সালমা বেগম, তাসলিমা বেগম, চম্পা, আকলিমা বেগম, আরিফা খাতুন, প্রমুখ।

সভা শেষে নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা কলেজ সেন্টার এর ৯২ সদস্য বিশিষ্ট নারী কমিটি গঠন করা হয়।

বাগেরহাটের কচুয়ায় নৌকার নির্বাচনী পথসভা

//শুভঙ্কর দাস বাচ্চু কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত(নৌকার)বাগেরহাট-০২আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঘীয়া স্কুল মাঠে, এরপর আন্ধার মানিক বালিকা বিদ্যালয়, কচুয়া সদরের বারুইখালী স্কুল, এবং শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে এসকল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত বাগেরহাট-০২ আসনে সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন,ফরিদা আক্তার লুসি, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, বাগেরহাট-০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের একাস্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস্ সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।

রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির  উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায় বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছেঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার দুরদর্শিতা ও কর্মদক্ষতায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দরিদ্র দেশ থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। আমরা ২০৩০ সালে সবাইকে শিক্ষিত করব। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। তিনি ২৩ ডিসেম্বর  শনিবার ডুমুরিয়া উপজেলা সদরের বাজার এলাকা ও রঘুনাথপুর ইউনিয়নে গনসংযোগ কালে এসব কথা বলেন।

শনিবার বিকেলে রঘুনাথপুর ইউনিয়নে  কোমরাইল সার্বজনিন মন্দির, কোমরাইল আলতাফের মোড়, রঘুনাথপুর বাজার, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, দেড়ুলি সাহা পাড়া, আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, শাহাপুর বাজার, থুকড়া বাজার, রুপরাপপুর – গজেন্দ্রপুর, দেলতলা মন্দির, মাধবকাঠী  এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

বিভিন্ন পথসভায়   সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল আলম টুটুল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য  সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, যুবলীগের কেন্দ্রীয়  কমিটির  সদস‍্য চৈতালী হালদার, উপজেলা ভাইস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান বিল্লাল, সরদার আবু হাসান, বিএম বিল্লাল, গাজী আব্দুল হক, বিভা বিশ্বাস, জিল্লুর রহমান আকুঞ্জি, তুষার কান্তি মন্ডল  তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বরগুনা-১ (সদর,আমতলী- তালতলী) আসনের নৌকা মার্কার প্রার্থী,সাবেক মন্ত্রী,পাঁচ বারের সাংসদ,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া।তাই সকলকে দেশ এবং আমতলী,তালতলী ও বরগুনার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো নৌকায় ভোট দিয়ে উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরগুনার আমতলী সদর  ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা’র  সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জি,এম মুসা,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা জোসনা সহ জেলা,উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছেন। এই দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে আবারও  শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সুযোগ দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার গুটুদিয়া  ইউনিয়নে নির্বাচনী জনসংযোগকালে বিভিন্ন পথসভায় এ কথা বলেন।

গুটুদিয়া ইউনিয়নে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন পথসভায়  ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির  আহবায়ক কাজী আ: মজিদ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, দেশে একটি চক্র ধংসের পায়তারা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ওই চক্রটি মরিয়া। তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্ব আরও সুদৃঢ় করার আহবান জানান। তিনি উপজেলার গুটুদিয়া  ইউনিয়নের পশ্চিম পাড়া মন্দির,  গুটুদিয়া সরদার পাড়া, মঠ মন্দির, জিলেরডাঙ্গা, পঞ্চু, কুলটি, বিল পাবলা, আরাফাত আবাসন প্রকল্প এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য  সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগ সদস‍্য আজগর বিশ্বাস তারা,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার,  এম এম সুলতান  আহম্মেদ,  উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, সাবেক চেয়ারম‍্যান গাজী হাসান, উপজেলা  আওয়ামী লীগ সদস‍্য ও ইউপি মেম্বার  সরদার মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুল্গনা বসু , পরিতোষ সরকার,শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ,  নূরুল ইসলাম হালদার, মফিজুল ইসলাম সানা,  অধ্যক্ষ‍ নিহার ফৌজদার, তাঁতী লীগের আহবায়ক  মোস্তফা গাজী,   লিটন রায়, আজারুল ফকির, যুবলীগের ইউনিয়ন আহবায়ক দিলিপ মন্ডল, ইউপি সদস‍্য  ইজ্জাত আলী প্রমুখ  উপস্থিত ছিলেন