ডুমুরিয়ায় ঘুর্ণিঝড় মোচা”র আগাম প্রস্তুতি মুলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ায় ঘুর্ণিঝড়  মোচা”র  আগাম  প্রস্তুতি বিষযে উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে  নির্বাহী কর্মকতার অফিসে  উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন এর পরিচালনা   সভায় বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  উপজেলা  ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা ইনছাদ ইবনে আমিন, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল কবির, মাধ‍্যমিক শিক্ষা দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খাদ‍্য কর্মকর্তা কামরুল ইসলাম, ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম, সুরজিৎ বৈধ‍্য, গাজী তৌহিদুজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা সরদার শরিফুল,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী উন্নযন কর্মকর্তা হাসান ইমাম, প্রমুখ।

সভায় দুর্যোগ ব‍্যবস্থা নিয়ে উপজেলার ঝুকিপূর্ণ স্থানে স্কুল কলেজ, আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক খোলা রাখা , মাইকিং ব‍্যবস্থা,জনসচতেনা বৃদ্ধি,।

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের বাঁশতলী ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিয়ন বিট পুলিশিং এর ইনচার্জ শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, এসআই রিফাজ উদ্দীন, এসআই লিটন প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, নারী ও শিশু নির্যাতন ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানাকে নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাঁশতলী ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্য ও উপকারভোগীদের সাথে কৃষি সচিব ও ওয়ার্ভ ব‍্যাংক প্রতিনিধির মতবিনিময় সভা

//বিশেষ প্রতিনিধি খুলনা //
খুলনার ডুমুরিয়ার শাহাপুর  মাধ‍্যমিক বিদ‍্যালয়ে ৯মে মঙ্গলবার সকালে কৃষি,  মৎস‍্য ও প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি  সদস্য ও উপকারভোগীদের সাথে এক মতবিনিময়  সভা   ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  কৃষি মন্ত্রণালয়ের  সচিব  ওয়াহিদা আক্তার , বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস , জন রোম Director,SD,WB ;  গায়ত্রী আচারিয়া Sector sustainable development and practice manager for agriculture and food South Asia World Bank Bangladesh; সাবিনা ইয়াসমিন  TTL,WB; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  খুলনার অতিরিক্ত পরিচালক  মোহন কুমার ঘোষ  ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক  কাজী জাহাঙ্গীর হোসেন  অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষ, ও মোচ্ছাদেক হোসেন সহ জেলা ও  উপজেলাপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন।
অতিথিবৃন্দ এনএটিপি -2 আওতায় কৃষি মৎস‍্য ও প্রানী সম্পদ দপ্তরের  বিভিন্ন স্টল  মাটির স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ, নারীর ক্ষমতায়ন, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, কৃষি উদ্যোক্তা কর্নার পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় সিআইজি কৃষকরা উপস্থিত ছিলেন।  পাশাপাশি অতিথিবৃন্দ ফিয়াক সেন্টার ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন, এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদের সফলতার কথা শোনেন।

ডুমুরিয়ায় আমানত সংগ্রহকারী সমবায় সমিতির সদস‍্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি খুলনা :
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সোমবার ৮ মে আমানত সংগ্রহকারী সমবায় সমিতির সদস‍্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা সমবায় অফিসার মো: জসিম উদ্দিন, জেলা পরিদর্শক আবু সাঈদ, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পরিদর্শক বিপ্লব কুমার দাস, সমবায়ী আব্দুল কুদ্দুস, অনুদ‍্যতি মন্ডল প্রমুখ। সভায় সমবায় সমিতির বিভিন্ন বিয়যে  করনীয় আলোচনা তলে ধরেন সমবায়ীরা।

ডুমুরিয়ার আটলিয়া ইউপির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক সময়োপযোগী ও ডিজিটাল এবং স্মাট ইউনিয়ন  গঠনের লক্ষ্যে ৬ মে শনিবার বিকালে পরিষদ মিলনায়তনে এক  সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম ,বীর  মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন , আওয়ামী লীগ নেতা  সরদার ওহিদুল ইসলাম , শেখ হাবিবুর রহমান , আলহাজ্ব শাহিদুল ইসলাম , আলহাজ্ব আব্দুল হালিম শাহীন , ব‍্যবসায়ী জয়দেব আঢ্য , মিজানুর রহমান বাবলু , আব্দুস সেলিম মোড়ল , গাজী মিজানুর রহমান , শেখ মশিয়ার রহমান , গাজী আক্তার হোসেন , সাজ্জাত হোসেন , আব্দুল মান্নান , আব্দুল আজিজ শেখ , শেখ আবু হাসান , প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মোড়ল , অরুন মজুমদার , ডাঃ আব্দুল্লাহ , সম নাজমুল বারী , শেখ মাসুম , মাহাতাব হোসেন , অশোক মল্লিক ,  চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন , সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস , সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা  , ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান , ইউপি সদস্য মাওলানা মতিউর রহমান , আব্দুস সালাম মহলদার , আব্দুল হালিম মুন্না , আলাউদ্দিন মালী , মনিরুল ইসলাম মালী , রাশেদুল ইসলাম , পতিরাম হালদার , মনিরুল ইসলাম , হাফিজুর রহমান , পলাশ দাস , মাছুরা বেগম , ফিরোজা বেগম ,  চায়না বেগম , মুস্তাফিজুর রহমান টিটু প্রমুখ।

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে সুধীজনের সাথে মতবিনিময় সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের উজলকুড় ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট পুলিশ ফাঁড়ির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেডের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, গোবিন্দপুর এ, জে, এস ফাজিল ডিগ্রী মাদরাসা অধ্যক্ষ মাওলানা ইউনূস আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্টু, ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ ইসমাইল হোসেন, ফায়লাহাট বাজার সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম, চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম, সমাজ সেবক সামসুদ্দীন আবুল কালাম, ইউপি সদস্য মুজিবর রহমান, প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সহযোগিতা কামনা করেন।

বাগেহাটের রামপালে নদীতে ঝাপ দিয়ে ভ্যান চালক নিখোঁজ

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাপ দিয়ে আবু হানিফ (৩৫) নামের এক ভ্যান চালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ওড়াবুনিয়ার পার্শ্ববর্তী মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে।

বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হানিফকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। নিখোঁজ হানিফের পিতা ইলিয়াস শেখ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার সময় আবু হানিফ নদীতে ঝাপ দেয়।

এরপর তাকে ফেরাতে ডাকাডাকির এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস বাগেরহাটের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে রামপাল স্টেশনের ও খুলনার ডুবুরি দল নিখোঁজ হানিফকে নদী থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

জীবিত বা মৃত্যু বডি না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। পুত্রকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনেরা বুক ফাটিয়ে চিৎকার করে বাতাস ভারী করে তুলেছেন।#

বাগেরহাটের রামপালে মহান মে দিবস পালন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যে মহান মে দিবস পালন করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ রামপাল উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সোনালী ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদ শেখ সাদীসহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনতাজ আলী বেপারী// পলাতক যুদ্ধাপরাধী ছয় বছর ধরে পরিবারের সঙ্গে লুকিয়ে ছিল: র্যাব

//বিশেষ প্রতিনিধি//

মনতাজ আলী বেপারী ওরফে মমতাজকে ২০১৯ সালে গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে, 1971 সালের নৃশংসতার দায়ে পলাতক আসামি মনতাজ আলী বেপারী ওরফে মমতাজ গ্রেপ্তারের আগে 2016 সাল থেকে তার ছেলে ও জামাইয়ের বাড়িতে লুকিয়ে ছিল।

রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে মনতাজ আলীকে তারা তুলে নিয়ে গেছে।

র্যাব কর্মকর্তার মতে, মনতাজ 2016 সালে জামিনে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর থেকে, তিনি কোনও মামলার শুনানির জন্য উপস্থিত হননি বা জামিনের মেয়াদ বাড়ানোর জন্য কোনও অনুরোধ করেননি।

র্যাবের তদন্তে দেখা গেছে, ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার জামিনের আবেদন নাকচ করার পর মনতাজ তার বাড়ি ছেড়ে চলে যায়। নজরদারি এড়াতে তিনি গাজীপুর এবং গাইবান্ধার মধ্যে, যেখানে তার জামাই থাকেন, সেখানে এলোমেলো করেন।

15 অক্টোবর, 2019-এ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের জন্য মনতাজ এবং রাজাকার বাহিনীর অন্য চার সদস্য, পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধকালীন সহযোগীদের মৃত্যুদণ্ড দেয়।

তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে অপহরণ, হত্যা, নির্যাতন, লুটপাট, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগের অভিযোগ রয়েছে।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন ইতিমধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মোন্তাজের গ্রেপ্তারের পর বাকি তিনজন এখন হেফাজতে রয়েছে।

শিবাবাড়ি মোড়ের নাম পরিবর্তন হচ্ছেনা// সমালোচনার মুখে কেসিসির সিদ্ধান্ত বদল

//অনলাইন নিউজ ডেস্ক//

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এর মধ্যে নগরীর ‘শিববাড়ি মোড়ের’ নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ এবং বর্তমান ‘বঙ্গবন্ধু চত্বরের’ নাম পরিবর্তন করে ‘শহীদ শেখ আবু নাসের চত্বর’ নামকরণের এজেন্ডা নিয়ে আগামীকাল রোববার কেসিসির সাধারণ সভায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে শনিবার বিকেলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেসিসি।

এ বিষয়ে শনিবার বিকেলে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘রোববার সাধারণ সভায় নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে। তবে নাম পরিবর্তনের বিষয়ে অনেকের আপত্তির কথা জানা গেছে। ওই দুটি এলাকার নাম পরিবর্তন করা হচ্ছে না, যা আছে তাই থাকবে।’

কেসিসি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় নগর ভবনে কেসিসির ১৯ তম সাধারণ সভা আহবান করা হয়েছে। যা বর্তমান মেয়র ও কাউন্সিলরদের শেষ সাধারণ সভা। এ সভার আলোচ্যসূচির ৫ নম্বরে রয়েছে ‘নগরীর শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর এবং বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামে নামকরণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ’।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এই সভার নোটিশ দিয়েছেন।

এদিকে শুক্রবার রাতে সভার নোটিশটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে খুলনাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এই উদ্যোগের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। আবার অনেকে কেসিসির এমন উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর ববি বলেন, নগরীর শিববাড়ি মোড়ের নামটি ইতিহাস বিড়জিত এবং ঐতিহ্যবাহী। শিববাড়ি নাম পরিবর্তন না করার দাবি জানাচ্ছি।

একই সঙ্গে নগরীর রয়েলের মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত সড়কটির নাম কেডিএ এভিনিউ থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ করা যেতে পারে বলেও মতপ্রকাশ করেন  তিনি।।

পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনেকের মধ্যেই অসন্তোষের সৃষ্টি করেছে। কারণ প্রায় ৩৮৫ বছর ধরে জায়গাটির নাম শিববাড়ি মোড়। বিগত জোট সরকারের সময়ে নাম পরিবর্তন করে ‘বাবরি চত্বর’ করতে চেয়েছিল, কিন্তু তারা তখন তা পারেনি। তিনি বলেন, শনিবার সকালে সিটি মেয়রকে ফোন করে তিনি কেসিসির এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শত বছরের ইতিহাস ও ঐতিহ্যবাহী একটি জায়গার নাম সরিয়ে বঙ্গবন্ধুর নাম স্থাপন করা কি সঠিক সিদ্ধান্ত হবে? তা না করে নতুন কোনো সড়ক, এলাকা বা স্থাপনার নাম বঙ্গবন্ধুর নামে করলে কোনো সমালোচনা বা বিতর্ক হবে না।

নগরীর বিশিষ্ট চিকিৎসক ডা. আমিরুল খসরু তার ফেসবুকে লিখেছেন, ‘নতুন নামে শিববাড়ি মোড়ের কোনো ফায়দা না হলেও কারো কারো নিশ্চয়ই হবে। অসীমের সঙ্গে তুলনীয় বঙ্গবন্ধুকে আমরা কবে যথাযথ সম্মান দেখাতে শিখবো?’ সূত্র: সমকাল