ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমান মোড়ল(৭০)কে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  ৫ মার্চ রোববার সকাল ৯টায় গুটুদিয়া ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার পূর্বে তার কফিনে মুক্তিযুদ্ধের পতাকা  ও জাতিয় পতাকা জড়িয়ে  শ্রদ্ধা নিবেদন এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স (তদন্ত ) মুক্ত রায় চৌধরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, মহানগর কমান্ডার আলমগীর কবির,আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিকসহ সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ, , জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামাল জামাল, খুলনা বিশ্ববিদ‍্যালয়ের প্রাক্তন ট্রেজারার খান আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, সাবেক ইউপি  চেয়ারম‍্যান মোস্তফা সরোয়ার, সোনালী ব‍্যাংকের ম‍্যানেজার মোঃ রুহুল্লা আল মামুন, পল্লী বিদুৎ এর ডিজিএম আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার সভাপতি সরদার রাকিবুজ্জামান উপজেলা আওয়ামীলীগ ,বিএনপির, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী সমাজ কল‍্যান পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন  মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  উল্লেখ্য মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

 

 

বাগেরহাটের রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের চত্বরে এ মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক মো রফিকুল ইসলাম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, উপকূলীয় এ এলাকায় তীব্র লবনাক্ততার কারণে কৃষিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সরকার কৃষকদের জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা লবন সহিষ্ণু জাতের ধান উৎপাদন ও বিভিন্ন জাতের হাইব্রিড বীজ উৎপাদন করেছেন। কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি উপকরণ, বীজ, সার যন্ত্রপাতি সরবরাহ করেছে। পতিত জায়গা ফেলে না রেখে শাক-সবজি ও ফলের চাষ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জাতিয় ভোটার দিবস পালিত হয়েছে খুলনার ডুমুরিয়ায়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ‍্য জনে  এবারে এ প্রতিপাদ‍্য সামনে রেখে ২ মার্চ  বৃহস্পতিবার সকালে ডুমুরিয়ায় জাতিয় ভোটার দিবস পালিত হযেছে।
ঊপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। র‍্যালীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস, উপজেলা সিনিয়র  মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস,  মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, উপ সহকারী জনস্বাস্থ‍্য কর্মকর্তা মিঠুন রায়, প্রকল্প বাস্তবায়ন কমাকর্তা আরশাফ হোসেন, রিসোর্স সেন্টার কর্মকর্তা মো মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, নির্বাচন অফিসের মাহাবুব  সহ সুধিজন।

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের গণতন্ত্রের পদযাত্রার নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। যারা নতুন ভোটার হবেন এবং নতুন ভোট দিবেন তাদের জন্য এই দিবস খুব গুরুত্বপূর্ণ। পূর্ণনাগরিক হওয়ার পূর্বশর্ত হলো ভোটার হওয়া। তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম। তাদেরকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য সচেতন করে তুলতে হবে। একজন যোগ্য প্রার্থী তার আসনে জনগণের জন্য উন্নয়ন বান্তবায়ন করতে পারে এবং সুখে-দুখে জনগণের পাশে থাকেন। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সবদলের অংশগ্রহণমূলক। প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সিটি মেয়র ভোটার নিবন্ধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে মেয়র আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এবছর খুলনা বিভাগে নতুন ভোটারের সংখ্যা ১০ লাখ ১৮ হাজার ৬৭টি এবং জেলায় নতুন ভোটার হয়েছেন এক লাখ ৪০ হাজার দুইশত ৪৭ জন।

বাগেরহাটের রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।

এর পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, মো. ফোরকান বিল্লাহ, মাহাবুবা সুলতানা প্রমুখ।

সভায় নির্বাচন কর্মকর্তা আ. সাত্তার জানান, রামপালের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ৮২৯ জন।

রামপালে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯২২ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬১৩ জন।

জাতীয় ভোটার দিবস পালিত হলো বরগুনার আমতলীতে

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

‘ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা হালিমা বেগম,আনসার ভিডিবি অফিসার মোঃ মাহবুব রহমান, জনপ্রতিনিধি সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন,ভোটার হওয়া আমাদের অধিকার।১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বরগুনার আমতলীতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলীতে বিভিন্ন  কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান এর মাধ্যমে দিবসটি পালন করে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুসরাত লিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদা আবেদীন জোসনার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম, এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান।শাহীনুর তালুকদার, কল্পনা বেগম সহ নারী নেতৃবৃন্দ  প্রমুখ।

এ সময় নারী নেত্রী নুসরাত লিমু বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বের দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে।মানবতার পথে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সারা বিশ্বের মতো আমাদের নারীরাও এখন অনেক এগিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এখন একটি অন্যতম আলোচিত বিষয়। পারিবারিক ও সামাজিক পরিমন্ডল ছেড়ে রাজনীতির জটিল ক্ষেত্রেও তাদের অবদান লক্ষণীয়,তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন পূর্বক অনুমোদন

//সাইফুল্লাহ নাসির,আমতলী বরগুনা) প্রতিনিধি//

ববরগুনার আমতলীতে বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র আমতলী উপজেলা কমিটির পূর্বের কমিটি বিলুপ্ত করে পুনর্গঠন পূর্বক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

২৭শে ফেব্রুয়ারী ২০২৩ইং সোমবার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমতলী অনলাইন প্রেস ক্লাবের অফিস কক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার এর ভার্চুয়ালী উপস্থিতি ও নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির -এর উপস্থিতি ও সার্বিক তত্ত্বাবধানে জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি তারেকুল ইসলাম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সাথে আলোচনাক্রমে পুনর্গঠিত কমিটিতে দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি তারেকুল ইসলামকে সভাপতি এবং দৈনিক সময় ২৪.নেট উপজেলা প্রতিনিধি আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- খ.ম সাইফুল হাবিব সজিব- সহ-সভাপতি (দৈনিক সোনালী সময়), হাসান মাহমুদ- যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক আলোকিত সমাচার), সাংগঠনিক সম্পাদক- মানাফী ইসলাম নাজমুল (দৈনিক দেশ সেবা), অর্থ ও দপ্তর সম্পাদক- সুমাইয়া শীলা (দৈনিক ক্রাইম ইনভেস্টিগেশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক- রেদোয়ান (দৈনিক বাংলার আলো), নির্বাহী সদস্য- খান মোঃ সাইফ উদ দৌলা (নিউজ বিডি রিপোর্ট ২৪), নির্বাহী সদস্য- মোঃ রনি মল্লিক (দৈনিক ভোরের আলো)।

বিএমএসএস- এর পুনর্গঠিত নতুন আমতলী উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও সকল জেলা নেতৃবৃন্দ।

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী গ্রামে রবিবার (২৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা গৃহিনী ফার্মের উদ্বোধন করা হয়।ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।

এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ জ ম সফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গোলাম সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ’লীগ সদস্য তারেক আজিজ প্রমুখ।

প্রসঙ্গতঃ শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাস দিয়ে ফার্মটির যাত্রা শুরু করা হয়েছে।

বরগুনার আমতলীতে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্ভোধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আমতলী এর বাস্তবায়নে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল এগারোটায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সরকারি আমতলী এ,কে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্পের আওতাধীন বিভিন্ন ফার্মের মালিকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।