ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া//

“দূর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।  শোভনা বিরাজময়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। শিক্ষক প্রসেন ঢালীর সঞ্চালনায় আরো  বক্তব‍্য দেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, মাইকেল মল্লিক, বিদ্যুৎ কুমার মল্লিক, শংকর ঢালী, উপ সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ, ইউপি সদস্য শেখর মল্লিক, দেবব্রত সরদার, আসাদুজ্জামান পারভেজ প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগ মোকাবেলায় বিশেষ মহড়া প্রদর্শন করেন।

 

রামপালে সামাজিক ক্ষমতায়ন সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সামসুদ্দীন, সরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষক, সাংবাদিক, কাজী, ইমাম, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি ও ব্র্যাকের পক্ষে জেলা ব্যবস্থাপক (সেল্প) পলাশ হালদার, এসোসিয়েট অফিসার (সেল্প) জেসমিন আক্তার প্রমুখ।

সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্য বিয়ে হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারন করা এবং বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। সভায় বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ চিহ্নিত করে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করা হয়। #

বাগেরহাটের কচুয়ায় ইলিশ সম্পদ উন্নয়নে জনসচেনতা সভা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২২ উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ধোপাখালী ইউনিয়নের বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য অফিসার এ এস এম রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বস, উপজেল্ধাসঢ়; মেরিন ফিসারিজ দিপঙ্কর চক্রবর্তী, উপজেলা মৎস্যলীগের সভাপতি রিপন শিকদার সহ স্থানীয় মৎস্যজিবীরা।

ডুমুরিয়ায় কৃষি ক্ষেত্রে অবদান স্বরূপ কৃষি পদকে ভূষিত হলেন শ্রবন প্রতিবন্ধী আবুল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় কৃষি কাজে  সফল উদ‍্যাক্তা  আধুনিক প্রদ্ধতিতে চাষাবাদের সফলতার  বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ   শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার  বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারে রৌপ পদক প্রদান করা হয়েছে।

১২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার  ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুল রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন জানায়, ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মাদার সরদারের ছেলে শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার শারিরীক সীমাবন্ধতাকে জয় করে বিভিন্ন  ধরনের সবজি, ফল ও বীজ উৎপাদনের স্বীকৃতি স্বরুপ তাকে এবছর “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬” এর রৌপ্যপদক প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা কৃষিতে সম্বদ্ধ। প্রতিটি অঞ্চলে নুতন নতুন উদ‍্যাক্তা সৃষ্টি করে কৃষিকে  সম্বদ্ধির দিকে নিতে কৃষি দপ্তর কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে।

 

রূপসায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক ‌্যালী ও আলোচনা সভা

//এম মরশীদ আলী//

“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা গত ৪ অক্টোবর সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন বাদশা।

কন্যা শিশু দিবসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহ নাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা পারভেজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, তথ্য আপা দীলশান আরা প্রমূখ।

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত । ৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’। খুলনা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমি, জেলা মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার দেশের শিশুদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন জাগিয়ে দিতে হবে। এজন্য চাই সম্মিলিত প্রয়াস। তিনি বলেন, শিশুরা ফুলের মতো পবিত্র এবং প্রত্যেকে একটি উজ্জ্বল নক্ষত্র। শিশুদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। ছেলে শিশুর পাশাপাশি মেয়ে শিশুর সমান যত্ন নিতে হবে। শিশুর প্রাপ্য অধিকার নিশ্চিতে পরিবার, পিতা-মাতা, সমাজ ও রাষ্ট্রসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খুলনা প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া, জেজেএস’র পরিচালক (প্রোগ্রাম) এমএম চিশতি ও শিশু শিল্পী ইসরাত জাহান লোপা বক্তব্য রাখেন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম।

 

ডুমুরিয়ায়   কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের  কার্যক্রম পরিদর্শন

ডুমুরিয়া  সংবাদদাতা
ডুমুরিয়া উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের গাছআলু, মানকচু এবং অন্যন্য কার্যক্রম পরিদর্শন।
ড. এম এ রহিম,  প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ,  এসময়  সাথে ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের সহকারী প্রোগ্রামার,  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোচ্রচাদেক হোসেন ও  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং  দুজন রিসার্চ ফেলো, ডেলভিটা, শনিবার উপজেলার কালিকাপুর ব্লকে কন্দল ফসল উৎপাদনকারী কৃষকদের সাথে কথা বলেন।

অভয়নগরে মথুরাপুর (মাঃবিঃ) সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরের মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। ২ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন আয়া ও নৈশপ্রহরী নিয়োগ বাণিজ্যের অর্থ বিদ্যালয়ের তহবিলে জমাদান এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির শাস্তির দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন চলাকালে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিক সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়ে তিনজন কর্মচারী (অফিস সহকারী, আয়া ও নৈশপ্রহরী) নিয়োগ দিয়ে ৩০ লাখ টাকা বাণিজ্য করে বিদ্যালয়ের তহবিলে মাত্র ৬ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বাকি ২৪ লাখ টাকা প্রধান শিক্ষক ফেরদাউস জাহান ও পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম আত্মসাত করেছেন। তাছাড়া আবেদনকারী প্রার্থীদের জমা দেওয়া পোস্টাল অর্ডারের টাকাও আত্মসাত করেছেন। প্রধান শিক্ষক ও সভাপতির এধরণের কর্মকান্ডের বিচার দাবি করেন তিনি।’ প্রধান শিক্ষক ফেরদাউস জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিককে কমিটি থেকে বাদ দেওয়ায় তিনি কোর্টে মামলা দায়ের করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।’ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, ‘চাকুরী প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে গ্রহণ করা টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ আকারে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। রবিবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক। সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. রবিউল ইসলাম। সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ন মন্ডল, এম, এম মহিতুর রহমান, মো. জাকির হোসেন, শেখ আওরঙ্গজেব ছোট প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাজমা ও এসএমসি ভাইস চেয়ারম্যান ফিরোজ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও শ্রেষ্ঠ এসএমসি শিকদার ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন।

বাগেরহাট জেলার জেলা পর্যায়ে ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক,ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী গণের নামের তালিকায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই উপজেলার শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ।

তাদেরকে অভিন্দন জানিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সহ-সভাপতি সমির বরন পাইক, সাধারন সম্পাক কাজী সাইদউজ্জামান সাইদ, যুগ্ন সাধারন সম্পাক সুপার্থ কুমার মন্ডল, নির্বাহী সদস্য তুষার রায় রনি, শুভংকর দাস বাচ্চু, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল, সদস্য নকীব মিজানুর রহমান,পার্থ চক্রবর্তী, মইনুল ইসলাম, অজমির আলম খান প্রমূখ।