রাশিয়া নিউ জেনারেশনের লেজার অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে চলমান যুদ্ধে নতুন প্রজন্মের শক্তিশালী একটি লেজার অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী। খবর আলজাজিরার।

২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র অবমুক্ত করেছিলেন। এগুলোর মধ্যে ছিল একটি নতুন  আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র ও একটি নতুন লেজার অস্ত্র।

রাশিয়ার এই লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুতিন এই অস্ত্রকে ‘পেরেসভেট’ হিসেবে নামকরণ করেছেন।

সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, পেরেসভেট ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।

তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।

মঙ্গলবার এমন একটি অস্ত্রের পরীক্ষা চালানোর কথা তুলে ধরে বরিসভ জানান, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

ভয়াবহ বন্যার কবলে সিলেট।। প্লাবিত নুতন এলাকা সমূহ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটের ছয় উপজেলার পাশাপাশি নগরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও জলমগ্ন অবস্থায় দেখা গেছে। পানিবন্দি মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন মানুষ। দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি।

এ অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২৩ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

জেলা প্রশাসন কার্যলয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিতদের জন্য দ্বিতীয় দফায় ১০০ মেট্রিক টন চাল এবং তিন হাজার প্যাকেট শুকানো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে ১২৯ মেট্রিক টন চাল ও এক হাজার প্যাকেট শুকানো খাবার বরাদ্দ দেয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক মা. মজিবর রহমান সাংবাদিকদের বলেন, কিছু সরকারি স্থাপনায় পানি উঠলেও সেবা ব্যাহত হচ্ছে না। সব প্রতিষ্ঠানেরই স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।

বন্যায় জেলাজুড়ে ১৯৯টি আশ্রয়েকেন্দ্র খোলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, এসব আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া ইউএনওদের সার্বক্ষণিক নজরদারি করার নির্দেশনা দেয়া আছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের প্রধান নদী সুরমা কানাইঘাট (সিলেট) পয়েন্টে ১৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে, তবে এখনো তা বিপদসীমার ১২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সুনমাগঞ্জ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি অমলসিদ (সিলেট) পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে এখন বিপদসীমার ১৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেওলা (সিলেট) পয়েন্টে নদীটির পানি বেড়েছে ৮ সেন্টিমিটার, এখন তা বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের কতিপয় স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সুরমার তীরঘেঁষা নগরের শাহজালাল উপশহর, সোবহানীঘাট, ছড়ারপাড়, কালিঘাট, তালতলা, কাজিরবাজার, শেখঘাট, ঘাসিটুলা, লালাদিঘীর পার এলাকাসহ মহানগরীর অন্তত ১৫টি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়ির জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে। পানিতে তলিয়ে গেছে সিলেট ফায়ার সার্ভিস অফিস, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপমহাপুলিশ পরিদর্শকের কার্যালয়, কোতোয়ালী থানা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, তোপখানা সড়ক ও জনপথের কার্যালয়, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি, বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া নগর ও উপজেলাগুলোর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে গেছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সবখানে।

এদিকে, বন্যা পরিস্থিতির অবনতিতে সিলেট নগরীর ৭টি ওয়ার্ডে ১৭টি আশ্রয়কেন্দ্র চালু করেছে সিটি করপোরেশন। সেগুলো হচ্ছে, ১৫ নম্বর ওয়ার্ডে কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরাবাজার, ১৪ নম্বর ওয়ার্ডে চালিবন্দর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, চালিবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর, ২৪ নম্বর ওয়ার্ডে বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ নম্বর ওয়ার্ডে মির্জাজাঙ্গাল স্কুল, মনিপুরী রাজবাড়ি আশ্রয় কেন্দ্র ও মাছুদিঘীর পার, ১০ নম্বর ওয়ার্ডে ঘাসিটুলা স্কুল, ইউসেফ স্কুল, কানিশাইল স্কুল, জালালাবাদ স্কুল, বেতের বাজার কাউন্সিলর কার্যালয়ের পাশের ৪তলা ভবন, ২৬ নং ওয়ার্ডে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডে হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট।

এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী নয়া দিগন্তকে জানিয়েছেন, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিও কমছে না। তাই পাহাড়ি ঢল নামছে এবং আমাদের দেশেও পানি বাড়ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মৃত্যু হবে তামাকের কারণে

খুলনার ডুমুরিয়ায় নবাগত ইউএনও যোগদান। বিদায়ী ইউএনও র সংবর্ধনা প্রদান

//ডুমুরিয়া সংবাদদাতা//

সদ‍্য পদোন্নতি প্রাপ্ত খুলনার ডুমুরিয়া নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ এর বিদায়ী সম্বর্ধনা ও নবগত উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান যোগদান উপলক্ষ্যে ১৭ মে  মঙ্গলবার নির্বাহী অফিসার কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো: আবদুল ওয়াদুদ ও নবাগত ইউএনও শরীফ আসিফ রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপ¯ি’ত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মুজমদার, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, আইসিটি কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ওবাইদুল হক, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত  ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত ইউএনও কে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয।

 

ডুমুরিয়ায় স্বদেশ প‍্রত‍্যাবর্তন দিবস পালিত

//ডুমুরিয়া সংবাদদাতা ://

বঙ্গবন্ধু কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে মঙ্গলবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ‍্যেগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার।  আলোচনা সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি  এ‍্যাড, রবীন্দ্রনাথ  মন্ডল,  আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের তথ‍্য ও গবেষণা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা পরিষদের চেয়ারম‍্যান এজাজ আহমম্মেদ গাজী , উপজেলা আওয়ামী লীগের শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, খান আবু বক্কার,  মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সরদার আব্দুল গনি, অধ‍্যা: বিষ্ণু প্রসাদ মল্লিক, খান শাকুর আহম্মেদ, এ‍্যাড, প্রতাব রায়, আফসার হোসেন, হাসনা হেনা, শীলা রানী মন্ডল, রাখি আক্তার,মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগ  নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, এ‍্যাড:আরশাফুল আলম রাজু, , ছাত্রলীগের খান আবুল বাশার ও মাসুদ রানা প্রমুখ।

বিভিন্ন   ইউনিয়নের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত  ছিলেন। আলোচনা সভার পূর্বে এক আনন্দ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলযে গিয়ে শেষ হয।  পরে দোয়া অনুষ্ঠিত হয দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

 

যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরণের সহায়তা দেয়া হবে … নূর হোসেন পাটওয়ারী

মোঃ হোসেন গাজী।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ  অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট হাইমচর উপজেলার  ফাইনাল খেলায় আলগী উত্তর ইউনিয়ন একাদশকে ১- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চরভৈরবী ইউপি একাদশ।

হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬ ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ শেষে ১৭ মে মঙ্গলবার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে  ফাইনাল খেলায় অংশ নেয় আলগী উত্তর ইউনিয়ন একাদশ ও চরভৈরবী একাদশ, খেলায় চরভৈরবী একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর সভাপতিত্বে ও আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে  বলেন হাইমচর উপজেলায় তরুন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ হতে সব সময় ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে, যুব সমাজ হচ্ছে দেশের শক্তি, এরাই আনবে দেশের অর্থনৈতিক মুক্তি। খেলোয়াড়দের উদ্দেশ্য করে উপজেলা চেয়ারম্যান আরো বলেন সহসাই উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানার  অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন,  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশমার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  মোস্তাফিজ চোকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সিনিয়র সহ সভাপতি আঃ রহমান রিয়াদ, সহ সভাপতি বিএম ইসমাইল, সাধারণ সম্পাদক জাকির হোসেন,১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

পদ্মা সেতুর টোল সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৬০০০ টাকা নির্ধারণ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পদ্মা সেতুতে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মে) এ টোল হারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নির্ধারণ করা টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পার হতে সর্বনিম্ন টোল দিতে হবে মোটরসাইকেল আরোহীকে। মোটরসাইকেলের জন্য টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা,

কার ও জিপ ৭৫০ টাকা,

পিকআপ ১ হাজার ২০০ টাকা,

মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা।

ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা,

মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং

বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা।

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা,

মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা,

মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা,

ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা এবং

চার এক্সেলের ট্রেইলারের টোল সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

আজ শেখ হাসিনার ঐতিহানিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নির্মমভাবে নিহত হন। এ সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

পরবর্তী ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। এরপরই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয়ছোঁয়া ভালোবাসার জবাবে এদিন তিনি বলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকের জনসভায় লাখো চেনামুখ আমি দেখছি। শুধু নেই আমার প্রিয় পিতা বঙ্গবন্ধু, মা আর ভাইয়েরা এবং আরও অনেক প্রিয়জন।

শেখ হাসিনা বলেন, ভাই রাসেল আর কোনো দিন ফিরে আসবে না, আপা বলে ডাকবে না। সব হারিয়ে আজ আপনারাই আমার আপনজন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে পরদিন ১৯৮১ সালের ১৮ মে দৈনিক ‘সংবাদ’ ‘লাখো জনতা অকৃপণ প্রাণঢালা অভ্যর্থনার মধ্যদিয়ে বরণ করে নেয় তাদের নেত্রীকে’ শিরোনামে লেখে, রাজধানী ঢাকা গতকাল (১৭ মে) মিছিলের শহরে পরিণত হয়েছিলো। প্রচণ্ড ঝড়বৃষ্টিও মিছিলের গতিরোধ করতে পারেনি। স্লোগানেও ভাটা পড়েনি। লাখো কণ্ঠের স্লোগান নগরীকে প্রকম্পিত করেছে।

সংবাদ আরও লেখে, বিকেল সাড়ে ৪টায় আকাশে যখন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দেখা যায়, তখন সব নিয়ন্ত্রণ আর অনুরোধ আবেদন অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ বিমানবন্দরের ভেতরে ঢুকে যায়। অনেকটা ঝুঁকি নিয়েই বিমানটি অবতরণ করে। জনতা একেবারেই বিমানের কাছে চলে যায়। বহু চেষ্টার পর জনতার স্রোতকে কিছুটা সরিয়ে ট্রাকটি ককপিটের দরজার একেবারে সামনে নেওয়া হয়। এ সময় শেখ হাসিনা ভেতর থেকে জনতার উদ্দেশে হাত নাড়েন।

বেলা ৪টা ৩২ মিনিটে শেখ হাসিনা সিঁড়ি দিয়ে ট্রাকে নেমে আসেন। এ সময় লাখো জনতার কণ্ঠে ছিল গগনবিদারী স্লোগান: ‘হাসিনা তোমায় কথা দিলাম মুজিব হত্যার বদলা নেব।’ এ সময় অনেকের চোখে ছিল অশ্রুধারা। যখন তাকে মালা পরিয়ে দেওয়া হয়, তখন শেখ হাসিনাও অঝোর ধারায় কাঁদছিলেন। এ সময় শেখ হাসিনার পরনে ছিল সাদা রঙের ওপর কালো ডোরাকাটা তাঁতের মোটা শাড়ি ও মাথায় ঘোমটা।

কুর্মিটোলা থেকে শেখ হাসিনার শেরেবাংলা নগরে এসে পৌঁছতে সময় লাগে তিন ঘণ্টা। এ সময় ঝড় বৃষ্টিতে নগর জীবন প্রায় বিপন্ন। রাস্তাঘাট স্বাভাবিক জীবন যখন ব্যাহত, তখন এখানে অপেক্ষা করে কয়েক লাখ মানুষ। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন।

এদিকে প্রধানমন্ত্রীর এ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। একই সঙ্গে মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা।

এরমধ্যে ১৭ মে সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সূত্র: বাসস

English Dainikbiswa

সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর জেলা পরিষদ

রাণীশংকৈলের  দুই খালাতো ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নুহেদ আলমের ছেলে রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ছাত্র নোয়াজিস তাসিন(১৫),  হরিপুর উপজেলার ড.ওসমান গনির ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ ইবনে ওসমান( ২৩) এবং বোচাগঞ্জ উপজেলার ইউপি সদস্য রাকিব হাসান(৩০) গতকাল রবিবার রাত ১২টার দিকে দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে, সাদ ও তাসিন আপন খালাত ভাই এবং রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার ভাগিনা পারিবারিক সূত্রে জানা গেছে,  তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ নিজ প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল ফুরিয়ে যায়।

দু’ ভাই পার্শ্ববর্তি পেট্রোল পাম্প থেকে তেল কিনে মঙ্গলপুর ইউপি সদস্য  রাকিবের  মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছনদিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে  মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান।

এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এম. এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জননেতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর শারীরিক সুস্থতা কামনায় ১২ মে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাওনেয়াজ হোসেন জোয়ার্দ্দার এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামীলীগ নেতা এম এম সুলতান আহমেদ, জি, এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, খান আবু বক্কার, আসফার হোসেন জোয়ার্দ্দার, শীলা রানী মন্ডল, হাসনাহেনা, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, ছাত্রলীগ সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর। নিজস্ব সংবাদদাতা, ডুমুরিয়া, খুলনা:

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এম. এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জননেতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর শারীরিক সু¯’তা কামনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাওনেয়াজ হোসেন জোয়ার্দ্দার এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামীলীগ নেতা এম এম সুলতান আহমেদ, জি, এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, খান আবু বক্কার, আসফার হোসেন জোয়ার্দ্দার, শীলা রানী মন্ডল, হাসনাহেনা, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, ছাত্রলীগ সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।

 

মাগুরা মহম্মদপুরে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মাগুরা মহম্মদপুর উপজেলায় আনসার ও ভিডিপি বাহিনীর উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১২ মে দুপুর ১২ টার সময় মহম্মদপুর উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মহম্মদপুর, মাগুরা এর আয়োজনে সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই সাদা পায়রা মাগুরা জেলা প্রশাসক নিজ হাতে উন্মুক্ত আকাশে উড়িয়ে, কেক কাটার মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহম্মদপুর রামানন্দ পাল। উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম।

বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মাগুরা শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মাগুরা এইচ এম বেলাল, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড মহম্মদপুর আ. হাই মিয়া, ওসি তদন্ত মহম্মদপুর থানা মো. আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আজিজুল ইসলাম, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. টিপু সুলতান গাজী, মাগুরা সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, উপজেলা প্রশিক্ষক মো. টিপু বিশ্বাস, শালিখা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা খাতুন বিনু, সঞ্চালনায় ছিলেন শালিখা উপজেলা প্রশিক্ষক আনিছুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মহম্মদপুর নেস্তয়ারা বেগম। আরোও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ২০০ জন আনসার ভিডিপির সদস্য ও সদস্যাবৃন্দগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আশরাফুল আলম বলেন, মহামারি করোনাকালীন সময়ে মাগুরা জেলায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভিডিপি সদস্যদের মাঝে সেলাই মেশিন সহ ৩১ টি পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া উপস্থিত প্রত্যোক সদস্যকে ৪৫০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

English Dainikbiswa

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক মাহবুব সালাম নিহত