শাহরুখ-কাজল এর জুটি এবারও আসছে টানা ৭বছর পর

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

শাহরুখ-কাজল জুটি বলিউডে বহু কালজয়ী সিনেমার মুখ্য চরিত্রে কাজ করেছেন। এই জুটির জনপ্রিয়তা বি-টাউনে আকাশচুম্বী। তবে খুব বেশি সংখ্যক ছবিতে এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

শাহরুখ-কাজল ভক্তদের জন্য সুখবর। শিগগিরই এই জুটিকে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর শুটিং চলছে। পরিচালক করণ জোহর শুটিং সেট থেকে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

এতে দেখা গেছে, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট।  বলিউড আইকনিক জুটি কাজল-শাহরুখকেও একটি বিশেষ ভূমিকায় রাখা হয়েছে ছবিটিতে।

বলিউড লাইফ ডটকমের প্রতিবেদন বলছে, শিগগিরই মুম্বাইয়ে ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন কাজল ও শাহরুখ।

জানা গেছে, প্রচণ্ড ব্যস্ত শিডিউলের ফাঁকে একদিন সময় বের এই ছবির শ্যুটিং সারবেন শাহরুখ। কাজল ও তাকে কোনে বিশেষ গান বা কোনও বিশেষ দৃশ্যে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি। জোহর দীর্ঘদিন পর পরিচালক হিসেবে ফিরে আসতে পেরে নিজে খুব উচ্ছ্বসিত। তিনি নিশ্চিত করছেন, সবকিছু নিখুঁত হবে এবং অনুরাগীদের সন্তুষ্ট করবেন।’

সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে সাত বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। এর আগে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে ২০১৫ সালে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই আইকনিক জুটিকে।

অনুষ্কা শর্মার জন্মদিন// সাদামাটা ড্রেস হলেও দামটা মোটেও সাদামাটা নয়

//আন্তর্জাতিক বিনোদন ডেস্ক//

জন্মদিনে ঘিয়ে রঙের ড্রেস পরেছিলেন অনুষ্কা শর্মা। সেই ফ্লোরাল প্রিন্টের পোশাক নজর কেড়েছে নেটাগরিকদের।

রবিবার ছিল অনুষ্কার জন্মদিন। ৩৪ পূর্ণ করে ৩৫-এ পা দিলেন অভিনেত্রী। বেশ ফুরফুরে মেজাজে এ বছরের জন্মদিনটি পালন করেন তিনি। সঙ্গে ছিলেন বিরাট আর ঘনিষ্ট কয়েকজন বন্ধু। ইনস্টাগ্রামে অভিনেত্রী বিশেষ দিনের বেশ কিছু ছবি দিয়েছেন।

জন্মদিনে অনুষ্কার পরনে ছিল ঘিয়ে রঙের মিনি ড্রেস। অনুষ্কার সেই ফ্লোরাল প্রিন্টের পোশাক নজর কেড়েছে নেটাগরিকদের। ড্রেসটি সুতি এবং লিনেন কাপড়ের তৈরি। ঘিয়ে রঙের গোল গলার ড্রেসটির সারা গায়ে প্যাস্টেল গোলাপি ও সবুজ রঙের ফুলেল মোটিভ। এই শরীরচুম্বী ড্রেসের নীচে আবার ফ্রিলের ছোঁয়া। না কোনও ভারতীয় পোশাকশিল্পীর নয়, পোশাকটি আদতে একটি বিদেশী সংস্থার। নামী বিদেশি সংস্থার এই পোশাকটির মূল্য কত জানেন? ১,১২২ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় অনুষ্কার পোশাকটির দাম প্রায় ৮৫, ৬৮৯ টাকা!

ছিমছাম পোশাক পড়তেই স্বচ্ছন্দবোধ করেন অনুষ্কা। তাঁর সাজগোজেও থাকে স্নিদ্ধতার ছোঁয়া। জন্মদিনেও ‘নো মেকআপ লুক’এ ধড়া দিয়েছেন অভিনেত্রী।

নিজের জন্মদিনের কেক খাওয়ার ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, জন্মদিনে সকলের কাছ থেকে এত ভালবাসা পেয়ে তাঁর আনন্দ বেড়ে গিয়েছে। আরও ভালবাসতে ইচ্ছা করছে। অন্যের কথা বুঝতে পারছেন যেন বেশি। অন্যের কথা শুনতেও ইচ্ছা করছে। অল্পতেই খুশি তিনি।

 

 

প্রচন্ড ঝড়/ যাত্রী বোঝাই বিমান মাঝ আকাশে/ কি ঘটেছিল…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রচন্ড ঝড়/ যাত্রী বোঝাই বিমান মাঝ আকাশে/ কি ঘটেছিল…!

মুম্বাই থেকে রওনা দিয়ে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে ভারতের যাত্রীবোঝাই একটি বিমান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে পশ্চিমবঙ্গের অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। এসময় প্রবল ঝাঁকুনিতে বিমানটির অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কীভাবে বিমানটি এয়ার টার্বুলেন্সের কবলে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, বিমানটি মুম্বাই থেকে দুর্গাপুরে যাচ্ছিল। বিকেল ৪টা ৫৭ মিনিটে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ বিমানটির অণ্ডালে অবতরণের কথা ছিলো। তবে আচমকা মাঝ আকাশে প্রবল ঝড়ের মধ্যে পড়ে যায়। তখন অণ্ডাল বিমানবন্দরের কাছেই ছিলো সেটি। ফলে সেখানেই জরুরি অবতরণ করে।

বিমানটি অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণের পরই আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত শনিবারও প্রায় একইভাবে ঝড়ের মুখে পড়ে দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমান। পরে বাধ্য হয়ে পথ বদলে প্রায় ৪০ মিনিট আকাশে ঘুরে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

মনোজ পান্ডে ভারতের নতুন সেনা প্রধান যা নতুন দৃষ্টান্ত

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। দেশের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মনোজ পান্ডে। খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, দীর্ঘ ৩৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত জেনারেল পাণ্ডে। ইস্টার্ন কমান্ড, আন্দামান সহ একাধিক কমান্ডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

মনোজ পাণ্ডে ১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট বম্বে স্যাপারসে যোগ দিয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে মোতায়েন থেকেছেন তিনি।

অপারেশন পরাক্রমের সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা ১১৭ ইঞ্জিনিয়র রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন জেনারেল পাণ্ডে।

সেনার মাউন্টেন ডিভিশনেও ছিলেন দেশের নতুন সেনাপ্রধান। তিনি পশ্চিম লাদাখের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন বিদ্রোহ নির্মূল অভিযানের নেতৃত্বও দিয়েছেন তিনি।

সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে থেকেছেন মনোজ পাণ্ডে। এছাড়াও জেনারেল মনোজ পাণ্ডে সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধানের মতো পদ সামলেছেন।

আন্তর্জাতিক স্তরেও শান্তি প্রক্রিয়ার অংশ নিয়েছেন জেনারেল মনোজ পাণ্ডে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হয়ে ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন তিনি। দুই ক্ষেত্রে মুখ্য ইঞ্জিনিয়র পদে ছিলেন জেনারেল পাণ্ডে।

২০২০ সালের জুন মাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনার কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন জেনারেল পাণ্ডে৷ এরপর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে বসেন মনোজ পাণ্ডে।

English Dainikbiswa

খুলনার রূপসায় ইট ভাঙ্গা ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ২ জন জখম

একদিনে ৩ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হলো বঙ্গবন্ধু সেতুতে

মোদির-শাহবাজ।। একে অপরকে চিঠিতে কি লিখলেন!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের সদ্য ক্ষমতা নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । এর পর হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন তিনি। মোদির সেই চিঠির উত্তর দিয়েছেন শাহবাজ। ভারতের সঙ্গে শান্তি এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কেই পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে শাহবাজ শরিফ জম্মু ও কাশ্মীর সংকট সমাধানের কথাও বলেছেন। তিনি জানান, ইসলামাবাদ সব সময়ই শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী।

মোদিকে দেওয়া চিঠিতে তিনি আরও লেখেন, অভিনন্দন বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। পাকিস্তান শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। জম্মু ও কাশ্মীরের মতো অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানে। এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক-অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

এর আগে, গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। তাকে অভিনন্দন জানিয়ে মোদি লেখেন, শুভেচ্ছা। শান্তি, সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত। ভারত যে সব সময় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন মোদি। সেই চিঠিরই উত্তর দিলেন শাহবাজ।

English Dainikbiswa

হাজার কোটি টাকার সম্পদ প্রাথমিক শিক্ষিার; কেঁচো খুরতে সাপ!

অভিনেতা দেব বিয়ে করছেন এই মাসেই, কাকে জেনে নিন…

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

শনিবার দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সাংসদ-তারকার ঘোষণা, ‘‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’ যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি ‘কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরতে চলেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে।

এত দিন বুঝি অনুরাগীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন দেব? পরীক্ষার ফল কী দাঁড়াল?

শনিবার দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সাংসদ-তারকার ঘোষণা,  ২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’ যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি    কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরতে চলেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে। নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না কেউ! হঠাৎ কী এমন ঘটল যে এত বড় ঘোষণা করে দিলেন দেব?

 

আইন সবার জন্য সমান: সুপারস্টার আল্লু অর্জুনের জন্যও

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

আইন আইনের মকই চলা উচিত। আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের ফাঁদে পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো তাকে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও একবার প্রমাণিত হলো যে, বড় পর্দায় যা হয়, বাস্তবে সেটা নয়।  নিয়ম ভাঙার মাসুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও গুণতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।

কেন? অর্জুনের দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পেছনে কারণও আছে। গাড়ির ভেতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সে জন্যই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লুর মতোই নিয়মনীতি ভেঙে বেশিরভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কিনা।

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনাদ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

মিমি চক্রবর্তী প্রথমবার অভিনয় করবেন হিন্দি সিনেমায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত হলো নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। আর এই ছবির হাত ধরেই হিন্দি সিনেমার জগতে পা রাখলেন সংসদ সদস্য-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়। ২০১৭ সালে ‘পোস্ত’ ছবির স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও বাজিমাত করেছিল। তবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, এই প্রথম সর্বভারতীয় একটি প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছবি বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের জন্য এই হিন্দি ছবিটি যে সুখবর বয়ে আনবে, তা নিয়ে আমি আশাবাদী। বাংলার এটি একটি বড় খবর।

পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত শিবপ্রসাদ। তিনি বলেন, যারা ‘পোস্ত’ দেখেছেন, তারাও এই ছবিটি দেখে আনন্দ পাবেন। শুধুমাত্র পরেশ রাওয়ালের অভিনয় দেখার জন্যও ছবিটি দেখা উচিত। অবিশ্বাস্য অভিনয় করেছেন তিনি। বাকিরাও মঞ্চ এবং পর্দার নামকরা শিল্পী।

এই ছবিটিকে ভারতের ছোট সংস্করণ বলা যেতে পারে। বাংলার সঙ্গে হাত মিলিয়েছে পশ্চিম থেকে দক্ষিণ ভারতের বহু কলাকুশলী। পরেশ যেমন গুজরাটের মানুষ, ছবির চিত্রগ্রাহক সানু জন ভারগিস মালয়ালী। নীনা মহারাষ্ট্রীয়। ছবিতে এসে মিশেছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। উইন্ডোজের হিন্দি ছবিতে তাই অনুভূতি, অভিব্যক্তি, আবেগের বৈচিত্র দেখা দেবে।

‘পোস্ত’র শিশুশিল্পীর পরিবর্তে এখানে অভিনয় করেছে ছোট্ট কবীর পওয়া। দিল্লিবাসী খুদে শিল্পী কবীর এই প্রথম পর্দায় অভিনয় করলো। কিন্তু তার অভিনয়েও মুগ্ধ শিবপ্রসাদ।

English Dainikbiswa

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

 

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শুক্রবার রুশ  পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন। আর তিনি ব্যক্তিগতভাবে এ বার্তা মোদির কাছে পৌঁছে দিতে চান।

শুক্রবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যায় মোদির সঙ্গে দেখা করেন লাভরভ। এরপর ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পুতিনের বার্তা পৌঁছে দেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ও  পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে।

এর মাধ্যমে কার্যত রাশিয়াকে সহায়তা করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটি।

ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ। তার ওপর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

ফলে ভারতকে কাছে রাখতে চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। কিন্তু ভারত নিরপেক্ষ থাকছে। তারা সরাসরি রাশিয়ার বিপক্ষে কিছু বলছে না।

কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার সঙ্গেই আছে ভারত।

এটি আরও পরিস্কার হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর জাতীয় ও কূটনৈতিক সম্পর্কের সম্পাদক সুহাশিনি হায়দারের একটি টুইটের মাধ্যমে।

তিনি তার টুইটে জানিয়েছেন, গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারত সফরে এসেছেন।

তাদের কারো সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ৪০ মিনিট সময় দিয়েছেন মোদি।

এর মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস লাভরভের সঙ্গে একই সময়ে ভারতে অবস্থান করছেন। কিন্তু ট্রাসকে মোদি সময় দিতে পারেননি বলেই জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লাভরভকে বিশেষ সময় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার প্রতি ভারতের শক্ত সমর্থন রয়েছে।

এদিকে লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর একটি বিবৃতি দিয়েছে ভারত। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মোদি পূর্বেও যেমন সংঘাতের দ্রুত সমাধান চেয়েছেন, লাভরভের সঙ্গে ফের একই কথা জানিয়েছেন।

বিবৃতিতে আরও  বলা হয়েছে, দুই দেশের মধ্যে শান্তি আনতে অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি

English Dainikbiswa

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। দেশটির এনআইএ’র মুম্বাই শাখাকে এক মেইলের মাধ্যমে মোদিকে হত্যার হুমকি দেয়া হয়।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

হুমকি দেয়া মেইলটিতে উল্লেখ করা হয়, আমি দেশজুড়ে ২০ জায়গায় হামলার পরিকল্পনা করেছি। হামলার জন্য ২০ কেজি আরডিএক্স রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি আমি। স্লিপার সেলও সক্রিয় রয়েছে।

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আগন্তুক মেইলে লিখেন, যত তাড়াতাড়ি পারি, মোদিকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফেরোজপুর জেলার উড়ালপুরে প্রায় ২০ মিনিট আটকে ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিলো। কীভাবে এই ঘটনা ঘটল? এই বিষয়ে তখন পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়া এ ঘটনার পরে বাজেটেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস