বাগেরহাটের রামপালে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই দিন উপজেলার ফয়লাহাট থেকে ১০ টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল দেড় সহাস্রাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। বহরটি ফয়লাহাট হয়ে রামপাল সদর, হুড়কা ইউপি, রাজনগর ইউপি, উজলকুড় ইউপি হয়ে গৌরম্ভা বাজারে এসে সাবেশ শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, শেখ ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, মাষ্টার লুৎফুর রহমান মোড়ল, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, জাহিদুল ইসলাম বাবলা, সেলিম পাটোয়ারি, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুসিয়ারী দিয়ে বলেন, দলের বা দলের বাইরের কোন মানুষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ হিন্দু কমিউনিটির ধারে কাছেও যাবেন না। সকলের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশ সবার। সকলকে নিয়ে সহাবস্থানে থাকতে হবে। দেশ গড়তে হবে। দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে।

ডুমুরিয়ায় শান্তি পরিবেশ বজায় রাখতে উপজেলা বিএনপি সকলে নিয়ে কাজ করবে

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে কেউ পার পাবে না।  ছাত্র জনতার  এ বিজয় দেশকে সমৃদ্ধির পথ দেখাবে। হিংসা বিদেষ ভুলে সকল শ্রেনীর মানুষের বাসযোগ‍্য করার প্রত‍্যয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নিদের্শ মোতাবেক অরাজগতা নৈরাজ্য পরিহার করে সকল ধর্ম বনের মানুষের কল‍্যানে বিএনপি পাশে থেকে কাজ করবে।

এক শ্রেনীর দুবৃর্ত্ত  হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ভীতি সৃষ্টি করে ছাত্র জনতার রক্তকে কলংকিত করার পায়তারা চালাচ্ছে। তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে।  ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজনে মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শান্তি সমাবেশে হিন্দুদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন। তিনি আরও বলেন,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে সকল নেতাকর্মীকে‌  আহবান জানান।

শুক্রবার দুপুরে মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন,সেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, এডভোকেট অশোক কুমার সিংহ,তপন সাহা, অশোক আচায‍্য,  আসাদুজ্জামান মিন্টু,শাহাজাহান জমাদ্দার, টুটুল কুন্ডু, সালাম সরদার, মুস্তাইন শেখ, জামিনী রঞ্জন বালা, সাত্তার গাজী,জয়দেব সাহা,শাহানুর রহমান,হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু, আফজাল বিশ্বাস,আব্দুর রশিদ, আঃ রব  সহ কেন্দ্রিয় কালি বাড়ি মঠ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে শরাফপুর ইউনিয়নে দাশপাড়া পূজা মন্দির, রংপুর কালি তলা মন্দিরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় দিনব্যাপী বিএনপির শান্তি সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায়  সনাতন ধর্মালম্বীসহ সকল  মানুষের শান্তি ও নিরপত্তা নিশ্চিত  করতে হবে। ডুমুরিয়া উপজেলায় ধরনের নৈরাজ্য প্রতিহত করবে উপজেলা বিএনপি।

সকল সম্প্রদায়ের মানুষকে একত্রে নিয়ে বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায়ের আগত দূর্গাপূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পূর্বের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য সকল সহযোগিতায় থাকবে উপজেলা বিএনপি। দৃবৃত্তরা কোন নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গোটা দেশকে একটি শান্তির জনপদ হিসেবে দাঁড় করানো হবে এটাই আমাদের অঙ্গীকার। এজন্য আমরা বদ্ধ পরিকর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত রঘুনাথপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক য়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন,মোল্লা কবির হোসেন, শেখ শাহীনুর রহমান,  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান  ফ্রন্টের নেতা নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, মাষ্টার আমিরুল হালদার, সাবেক চেয়ারম‍্যান অধ্যাপক আমানুল্লাহ, এফ এস সরোয়ার, মেম্বর নুর ইসলাম, সাহিদুজ্জামান বাবু, আমিনুর রহমান,মাষ্টার আইয়ুব মাহমুদ, সেলিম হালদার, ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী মঠ কমিটির নেতা এ্যাডভোকেট অশোক কুমার সিংহ,  তপন কুমার সাহা, অশোক আচার্য, অভিজিৎ কুন্ডু, পরিমল কুন্ডু, পরিতোষ বৈরাগী, প্রদীপ দেবনাথ, টুটুল কুন্ডু জয়দেব সাহা, অমর সাহা, দীলিপ মন্ডল, তরুণ পাল, অমর দেবনাথ, শিবপদ বিশ্বাস, অমরকৃষ্ণ, নেপাল দেবনাথ, তুষার দত্ত-সহ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ও পরে দিনব্যাপী আয়োজিত সমাবেশে ডুমুরিয়া সদর কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল বৈরাগীর দিক নির্দেশনায় উপজেলার মিকশিমিল মন্দির, শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির, বান্দা বটতলা মন্দির, মধুগ্রাম রাজবংশীপাড়া মন্দির, কুলটি সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম আওয়ামী লীগের সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৫) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়ার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ফজলাল করিমের ছেলে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিউল ইসলামের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনক হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, হাসপাতালে নেওয়ার বেশ আগেই মারা গেছেন তিনি।

রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। পরপর তিনবার শরফপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তিনি। বাড়ি শরফপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায়।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ বলেন, বিকাল পাঁচটায় বিশেষ বর্ধিত সভা শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ হয় সেই সভা। এরপর রবিউল আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দিয়েছিলেন। পরে খুলনায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত ছাড়া বলা যাবে না। ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

রাষ্ট্রপতি বিতর্ক এর পর বাইডেন শিবিরে হতাশা, ট্রাম্প শিবির হাস্যোজ্জল

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে বিভিন্ন বিষয়ে তাঁরা পরস্পরকে আক্রমণ করেন। আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে যায়।

তবে বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি। এ নিয়ে তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে হতাশা দেখা গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিপদঘণ্টা বাজিয়ে দিয়েছে।

অবশ্য বাইডেন মনে করেন, তিনি ভালোই করেছেন। একই সঙ্গে বলেন, একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন।

অন্যদিকে বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচারশিবির তাঁর জয় দাবি করে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা স্টিভ স্কালিস এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন। বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ট্রাম্পই আগামী ৫ নভেম্বরের নির্বাচনের একমাত্র পছন্দের প্রার্থী।

ট্রাম্পের সাবেক উপদেষ্টারা বিতর্কের সময় তাঁর (ট্রাম্প) নৈপুণ্য উদ্‌যাপন করেছেন। বাইডেনকে নিয়ে আসা প্রতিক্রিয়া তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ডেমোক্র্যাটদের দিক থেকে আসা ব্যাপক উদ্বেগের দিকটি তাঁদের নজরে এসেছে।

ডেমোক্রেটিক পার্টির নেতাদের কেউ কেউ মনে করছেন, ট্রাম্পকে শক্তভাবে মোকাবিলা করতে পারেননি বাইডেন। এই সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন।

বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও স্বীকার করেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী (বাইডেন) ধীরগতিতে শুরু করেছিলেন। তবে পরে দৃঢ়ভাবে বিতর্ক শেষ করতে পেরেছেন। ভোটারদের বাইডেনের কৃতিত্বের দিকে মনোযোগ দেওয়া উচিত, বিতর্কের দিকে নয়।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেটিক পার্টির হয়ে। আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়) সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। চার বছর পর তাঁরা প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে করমর্দন করেননি তাঁরা। প্রায় দেড় ঘণ্টার বিতর্কে ট্রাম্প ৪০ মিনিট ১২ সেকেন্ডের মতো কথা বলেন। অপর দিকে বাইডেন কথা বলেন ৩৫ মিনিট ৪১ সেকেন্ড।

বাইডেন-ট্রাম্পের বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গণতন্ত্র, অভিবাসন, সীমান্ত সংকট, গর্ভপাত, সামাজিক নিরাপত্তা, মূল্যস্ফীতি, কর, কর্মসংস্থান, জাতীয় ঋণ, স্বাস্থ্যসেবা, জলবায়ু, গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিষয় উঠে আসে। বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন।

অর্থনীতি

মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুজন দুজনকে দোষারোপ করেন। বাইডেন দাবি করেন, তিনি ট্রাম্পের রেখে যাওয়া নাজুক অর্থনীতি পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের দাবি, বাইডেন উত্তরাধিকার সূত্রে একটি ভালো অর্থনীতি পেয়েছেন।

সীমান্ত সংকট

বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকটে কেন ভোটাররা তাঁর ওপর আস্থা রাখবেন। জবাবে বাইডেন বলেন, মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাস করার জন্য তাঁর প্রশাসন অনেক চেষ্টা করেছে। অভিবাসন নিয়ে ট্রাম্পের আমলের নানা পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, তখন এমন একটি পরিস্থিতি দেখা যায়, যেখানে অভিবাসনপ্রত্যাশী মায়েদের কাছ থেকে তাঁদের শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। শিশুদের আলাদা করছিলেন। শিশুদের খাঁচায় রাখছিলেন। পরিবারগুলোর পৃথককরণ নিশ্চিত করেছিলেন। এটা সঠিক উপায় নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের জন্য বাইডেনের অভিবাসননীতিকে দায়ী করেন ট্রাম্প।

ক্যাপিটল হিলে হামলা

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন। তিনি বলেন, ক্যাপিটল হিলে যেতে লোকজনকে উৎসাহিত করেছিলেন ট্রাম্প। তিনি বসে বসে সেদিনের ঘটনা দেখেছেন। ট্রাম্প বলেন, সেদিন তাঁর কার্যত কিছুই করার ছিল না।

গাজা যুদ্ধ

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করবেন কি না, এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প। বাইডেনকে প্রশ্ন করা হয়, এই যুদ্ধ শেষ করতে তিনি কী করবেন। উত্তরে বাইডেন বলেন, হামাসই এই যুদ্ধের শেষ চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তাঁর জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেন যুদ্ধ

বিতর্কে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। বাইডেন বলেন, তিনি মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। তিনি পুরোনো সোভিয়েত সাম্রাজ্য আবার প্রতিষ্ঠা করতে চান। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অর্থের চেয়ে বেশি অস্ত্র দেওয়ার কথা জোরালোভাবে বলেন বাইডেন। ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে জিতলে ইউক্রেনে যুদ্ধ থামাবেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত নিয়ে ট্রাম্পকে প্রথমে একবার প্রশ্ন করেন সঞ্চালক। প্রথমবার ট্রাম্প উত্তর এড়িয়ে যান। এরপর দ্বিতীয়বার ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পুতিনের শর্তগুলো তাঁর কাছে গ্রহণযোগ্য কি না? জবাবে ট্রাম্প বলেন, গ্রহণযোগ্য নয়।

মামলা

ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেন বাইডেন। তিনি ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তিনি ট্রাম্পকে ‘কটূক্তি’ করেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করেন বাইডেন। বিতর্কের একপর্যায়ে বাইডেন বিভিন্ন অপরাধের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করেন। প্রকাশ্যে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে যে আদালত জরিমানা করেছেন, সে কথা তোলেন বাইডেন। ট্রাম্প বিস্তর অপরাধ করেছেন বলে বাইডেন অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন, অথচ তখন ঘরে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

বয়স

বয়স নিয়ে বাইডেন বলেন, ট্রাম্প তাঁর চেয়ে মাত্র কয়েক বছরের ছোট। তবে তিনি (ট্রাম্প) অনেক কম দক্ষ। বাইডেন ভোটারদের ট্রাম্পের রেকর্ড দেখার জন্য আহ্বান জানান। প্রতিক্রিয়ায় বাইডেনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প দুজনের জ্ঞানীয় ক্ষমতার পরীক্ষার কথা বলেন।

 

ডুমুরিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোবাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি। 
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে নানা কর্মসূচির মধ‍্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। ২৩ জুন  রবিবার সকালে দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প মাল‍্য, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বিকেলে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ সরদার   এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন  জেলা আওয়ামী  লীগের সহ সভাপতি এ‍্যাড রবীন্দ্রনাথ মন্ডল,  বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামিল খান আরো বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, এম এম সুলতান আহম্মেদ,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে ও   গাজী তৌহিদুজ্জামান উপজেলা  আওয়ামী লীগ নেতা  মোল্ল‍্যা সোহেল রানা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  সরদার আব্দুল গনি,  ইউপি চেয়ারম‍্যান সুরজ্ঞিৎ বৈধ‍্য, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল উপজেলা যুবলীগের   আহবায়ক ও উপজেলা পরিষদের  নবনির্বাচিত ভাইন্স চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, রবিউল ইসলাম খান আন্টু, মাহমুদুল ইসলাম খান,  কৃষকলীগের অরিন্দম মল্লিক,  মৎস‍্যজীবি লীগের তৈয়েবুর রহমান, হানিফ মোড়ল, শ্রমীক লীগের এরশাদ মোল্ল‍্যা,  মহিলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা খাতুন, সাধারণ  সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য  হাসনা হেনা,  উপজেলা  পরিষদের  নব নির্বাচিত মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস‍্য শোভারানী হালদার, শীলা রানী মন্ডল, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান বিপ্লব, কাজী মেহেদী হাসান রাজা, গাজী সোহেল আহমেদ লিটন,   ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার,  সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি / সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসায় আলোচনা সভা ও কেক কাটা 

//তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ আওয়ামীলীগের  ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আলোচনাসভা ও কেক কাটা ২৩জুন সকাল ১১টায় রূপসা উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে জুম কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।
 প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো:কামরুজ্জামান জামাল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন  নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস‍্য ফ ম আ:সালাম, শিউলী সরোয়ার, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,  মোরশেদুল আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক  সরদার আবুল কাশেম ডাবলু।
যুগ্ম সাধারণ সম্পাদক  অধ‍্যাপক ডা.শ‍্যামল দাস এর পরিচালনায় বক্ততা ও উপস্থিত ছিলেন  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সরদার জাকির হোসেন, নবাগত ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, দপ্তর সম্পাদক  আকতার ফারুক,  আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জমির শেখ, শক্তিপদ বসু, আমজাদ হোসেন, মো: অহিদুজ্জামান,  জুলফিকার আলী, মো: আরিফুজ্জামান, প‍্যানেল চেয়ারম্যান শেখ আনিছুর রহমান মিঠু, মনির হোসেন মোল্লা,নাসির হোসেন সজল,বিনয় হালদার, মিজান সরদার, তাহিদ মোল্লা, ফরিদ শেখ, হারুন মোল্লা, মাধুরী সরকার, স্বেচ্ছাসেবকলীগের রাজিব দাস,
ইউপি সদস‍্য  মঈন উদ্দীন, ইনতাজ মোল্লা, মাসুম শেখ, দাউদ শেখ, হাফিজ ঢালী, সুকুমার বৈরাগী, লিপিকা দাস, নাজমা বেগম, ফ ম মিজানুর রহমান, আ:জব্বার সরদার,  ইলিয়াজ শেখ, মুছা লস্কর,
যুবলীগ নেতা  সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,
খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম  শাওন, সামসুল আলম বাবু,
স্বেচ্ছাসেবকলীগের মঈন উদ্দীন,  মুছা মোল্লা সবুজ,মেহেদী হাসান, ইরান মোল্লা,আসমা বেগম, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন প্রমূখ।

ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন। চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায়  ৯ জুন রবিবার  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা ১৪ ইউনিয়নে ১০৮ কেন্দ্র এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল থেকে এলাকার ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে  আসেন।  ১৪ ইউনিয়ন ১৪ জন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট সহ পুলিশ প্রশাসনের টিম নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ঘোড়া  প্রতীকে ৭০ হাজার ৫১৯ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সদস‍্য গাজী এজাজ আহম্মেদ পুনরায় চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রার্থী এ‍্যাড. মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন   ৩৯ হাজার ৪১৫ ভোট, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা  পূজা উদযাপন পরিষদের সাধারণ  সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ (তালা) প্রতীকে ৫২ হাজার ৫৭২ ভোট,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিনা পারভীন রুমা   (কলস )প্রতীকে ৫৫  হাজার ৮৩৫ ভোট পেয়ে পুনরায়  নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন ।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন  ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

মোদির শপথগ্রহণ শেষে নৈশভোজে খাবারের মেনুতে কিকি ছিল জেনে নিন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন নরেন্দ্র মোদি। রোববার বাংলাদেশ সময় রাত পৌনে আটটায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিচেলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ।

তাদের জন্য নৈশভোজ সভার আয়োজন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

শপথ অনুষ্ঠানে বাহারি পদের খাবার ছিল অতিথিদের জন্য।  গরম থেকে বাঁচতে নৈশভোজের মেনু এবং খাবারে আনা হয় টুইস্ট। পানীয়ের তালিকায় ছিল রিফ্রেশিং জুস, বিভিন্ন ধরনের শেক, স্টাফড লিচু, মটকা কুলফি, ম্যাঙ্গো ক্রিম এবং রায়তা।

রিফ্রেশিং পানীয়ের পর ডিনারের মেনুতেও ছিল নানান পদের আয়োজন। ছিল যোধপুরি সবজি যা রাজস্থানের একটি সুস্বাদু তরকারি, ডাল, ছিল মশলা এবং সুগন্ধযুক্ত ভেষজ দিয়ে তৈরি সিদ্ধ চালের পদ দম বিরিয়ানি। তালিকায় ছিল পাঁচ ধরনের রুটিও। এর সঙ্গে ছিল ডেডিকেটেড পাঞ্জাবি ফুড কাউন্টার। এরসঙ্গে ছিল বেশ কিছু দেশীয় পদ।

যারা বাজরা পছন্দ করেন, তাদের মেনুতে ছিল বাজরা খিচড়ি। এটি মুক্তা বাজারা থেকে একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ। এর সঙ্গে ছিল নানান ধরনের সবজি।

পানীয় বিভাগটিও সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল। পাঁচ ধরনের জুস, তিন ধরনের রায়তা এবং দইয়ের ওপর একটি সাইড ডিশ ছিল। এই সব খাবার গরমে অতিথিদের ঠান্ডা রাখতে সহায়ক ছিল।

ডেজার্ট উৎসাহীদেরও নিরাশ করেনি এ নৈশভোজ। মেনুতে ছিল আট ধরনের ডেজার্ট। ছিল জনপ্রিয় ভারতীয় মিষ্টি, সাদা রসমালাই, দুধে ভেজানো ক্রিম, চার ধরনের ঘেওয়ার- এটি একটি ঐতিহ্যশালী রাজস্থানী মিষ্টি।

এবারের নির্বাচনে মোদির রাজনৈতিক দল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে তাদের এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। তাই তাদেরকে সরকার গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করি, নির্মলা সীতারামন, ড. এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল। অন্যদের মধ্যে ছিলেন বিজেপির প্রবীণ শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং, এইচএএম নেতা জিতন রাম মাঝি, আরএলডির জয়ন্ত চৌধুরী, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান এবং জিতিন প্রসাদ।

কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবুকে সংবর্ধনা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবুকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের মাহফুজ চত্বরে সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুনকেও সংবর্ধনা দেওয়া হয়। এরপর  বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্ত,দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জমান ঝুমুর, সাবেক ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, ধোপাখালী ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, বাধাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান আব্দুল কাদের, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদ, সাইনবোর্ড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিষ্ণু দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদিউজ্জামান খোকন, সহ ব্যবসায়ী সমিতির সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গ।