ডোমারে জাতীয় ছাত্র সমাজের উপজেলা কমিটির অনুমোদন

//নিজস্ব প্রতিবেদক: মোঃ মোস্তাফিজুর রহমান//

নীলফামারীর ডোমারে  জাতীয় ছাত্র সমাজের ডোমার উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে মোঃ গোলাম রব্বানীকে কে আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন প্রামানিক (লায়ন)  কে সদস্য সচিব করে ২৪ সেপ্টেম্বর ( শুক্রবার) ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন   দেন জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্বায়ক মোঃ আনোয়ার হোসাইন ও সদস্য সচিব আলিফ জাসাইন সিদ্দিকী।

মোঃ গোলাম রব্বানী সংবাদকর্মীকে জানান, আমাকে ডোমার উপজেলা জাতীয় ছাত্র সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি  চেষ্টা করবো ডোমার উপজেলায় জাতীয় ছাত্র সমাজকে   একটি শক্তিশালী সংগঠন তৈরী করার এবং জাতীয়  ছাত্র সমাজকে সুসংগঠিত করার। যারা আমাকে কমিটিতে  আহ্বায়ক পদে নিয়ে আসার  সহযোগিতা করেছে সকলকে ডোমার উপজেলা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে লাল গোলাপের  শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ডোমারে জাতীয় ছাত্র সমাজের উপজেলা কমিটির অনুমোদন

ভূঞাপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ-সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার যুবকদের প্রিয় নেতা আমিনুর রহমানকে দেখতে চায় সাধারণ-সম্পাদক।

পৌরসভার আওয়ামী যুবলীগের সাধারণ-সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান যুবসমাজের অহংকার। ভূঞাপুর পৌরসভার এর প্রতিটি এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ সাহসিকতার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং ভূঞাপুর আওয়ামী যুবলীগের আলোর মুখ।

ভূঞাপুর উপজেলার একজন বিশ্বস্ত কর্মীর নাম নিতে গেলে যার কথা আসে তিনিই হলেন আমিনুর রহমান।১৯৯৪ সালের ২৬ জানুয়ারি তে ভূঞাপুর পৌরসভার আওতাধীন ৭নং ওয়ার্ড ছাব্বিশা গ্রামে জন্ম নেওয়া ছোট্ট শিশুটি আজকের আওয়ামী যুবলীগ এর রাজনীতিতে এক উজ্জ্বল প্রতিভার নাম আমিনুর রহমান।

জানা গেছে, স্কুল জীবনে কলেজের বড় ভাইদের মুখে বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগের নাম শুনে ছাত্র রাজনীতির দিকে ঝুকে পড়েন। তখন থেকেই বুকে লালন করেন বঙ্গবন্ধু আদর্শ। মাধ্যমিক পাশ করে ভর্তি হন স্থানীয় ইব্রাহিম খাঁ সরকারি কলেজে।

সেখানেই সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। ২০১১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ঢাকার একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে সেখানেও চালিয়ে যান ছাত্রলীগের রাজনীতি।

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি  নিজের মফস্বল শহরের বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজনৈতিক ব্যানারে পৌর আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু হাত ধরে যুবলীগ এর হয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করেন আমিনুর রহমান।

২০১৬ সালে বিবিএ শেষ করে বর্তমান টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জননেতা জনাব ছোট মনির এমপির বিশ্বাসের অন্যতম একজন সফল কর্মী হিসেবে যোগ দেন আমিনুর রহমান ।

অনলাইন ও মাঠ পর্যায়ে কঠিন সময়ের মধ্য দিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ছোট মনির  নির্বাচন করে নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত করেন।

একজন সফল কর্মী হিসেবে ছোট মনির এমপির মনে জায়গা করে নেন এই আমিনুর রহমান।

তিনি বর্তমান বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু পরিষদ লীগ, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও  ভূঞাপুর পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

জনসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের মুখ উজ্জ্বল করেছেন। আর এজন্যই ছোট মনির এমপির একজন সৎ সাহসিকতার রাজনৈতিক কর্মী আমিনুর রহমান কেই ভূঞাপুর পৌর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় আওয়ামী যুবলীগ এর সকল ইউনিটের নেতাকর্মীরা।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

 

খুলনার রূপসায় যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তজার্তিক সম্মাননা এসডিজি পুরস্কার পাওয়ায় খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায়  রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর বিকালে রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আ. মজিদ ফকির, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, আওয়ামীলীগ নেতা সেলিম মোল্লা, স ম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আকতার ফারূক, রিনা পারভিন, মো. অহিদুজ্জামান, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, প্রদীপ বিশ্বাস, মো. নুরুজ্জামান, শ্রমীক নেতা এইচ এম রোকন, কুষকলীগ নেতা মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা  রুহুল আমিন রবি, রাজীব দাস, যুবমহিলালীগের সারমিন সুলতানা রুনা,যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু, নাজির শেখ, মামুন শেখ, বাদশা মিয়া, আব্দুল মজিদ শেখ, মেজবাউর রহমান, কামরুজ্জামান সোহেল, জসিম সরদার, শাহানাজ কবির টিংকু, রতন মন্ডল, সুব্রত বাকচী, আজমল ফকির, আবুল কালাম আজাদ, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, খালিদ হোসেন, আজমল শেখ, হারুন মোল্লা, সাইফুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল, ফরিদ শেখ, গিয়াস কামাল, তরিকুল ইসলাম, আব্দুল জব্বার, তারেক আজিজ লিপিকা দাস, তুষার দাস সোহাগ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার

 

নড়াইলের কালিয়ায় এক যুগ পর কমিটি পেল খাশিয়াল ইউনিয়নবাসী !

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  দীর্ঘ  এক যুগ পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ এর নির্দেশে এ কমিটি অনুমোদন দেন নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল।

২২ সেপ্টেম্বর (বুধবার) দলীয় প্যাডে সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য সভাপতি পদে সাবেক ছাত্রনেতা এস, এম ফারুক হুসাইন এবং ধনঞ্জয় দাশ মিন্টুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন পূর্বক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রত্যয় ব্যাক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে তারা কাজ করে যাবেন।

নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে প্রথমে খাশিয়াল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও দক্ষ এবং পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে কমিটির  অনুমোদন দেওয়া হবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে গাছের সঙ্গে বেঁধে নাসিরুলকে নির্যাতনকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

বরিশালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

শুক্রবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টার সময় নগরীর রূপাতলী বাস টা‌র্মিনাল সংলগ্ন এলাকায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ-সময় উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ হাওলাদার ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন।

মহানগর যুবলীগের নেতা আতিক, মহানগর যুবলীগের নেতা মানিক, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

ডা. প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

 

গত ৩০ জুলাই থেকে কুমিল্লা ০৭ আসন শুণ্য হয়ে যায়। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার দুইদিন পর ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি এ আবেদন করেছেন। কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত।

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে  আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন, ন্যাপের মো. মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। শনিবার মনোনয়ন প্রত্যাহার করেন ন্যাপের প্রার্থী।

উল্লেখ্য, ৭ অক্টোবর ওই আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনটি শূন্য হয়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ভূঞাপুরে জনপ্রিয় ছাত্রলীগের নেতা রফিক সাহেব গনসংযোগ করেন

 

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলাধীন ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার কর্তৃক আসন্ন ডিসেম্বর-২০২১ নির্বাচনে প্রথম সারির নাগরিক বিশিষ্ট সমাজ সেবক, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, গনমানুষের প্রিয়জন, বিশিষ্ট সমাজ সেবক ও সুশিক্ষিত মেধাবী মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব এলাকার গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি ভূঞাপুর উপজেলার আকালু গ্রামের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সুযোগ্য পুত্র হিসেবে গত ০১/০১/ ১৯৯৫ সালে জন্ম গ্রহণ করেছেন। তার সমর্থনে ইউপি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুধীজন, শিক্ষক, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগের, যুবলীগের ও তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন।

তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের সক্রীয় কর্মী ছিলেন। তিনি আওয়ামীলীগের উন্নয়নের ধারার বিশ্বাসী হয়ে দলের স্বার্থে দলীয় বিভিন্ন কাজে অংশ গ্রহণ করে আসছেন।

এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায় ছাত্রলীগের নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব আসন্ন ইউপি নির্বাচনের নৌকা প্রতীক পেয়ে  চেয়ারম্যান হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

তাই মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেবকে আসন্ন অলোয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সর্বজন স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেবকে নৌকা প্রতীক দিতে মনোনয়ন বোর্ডের বরাবরে মিডিয়ার মাধ্যমে দাবি জানিয়েছে।

মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব জানান, আমি মানুষের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছি।

আমার বিশ্বাস যেমনটি তৃনমূল আওয়ামীলীগ, বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারা আমাকে ভালবাসেন ঠিক তেমনটি মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীক দিবে বলিয়া আমার দৃঢ় বিশ্বাস।

তিনি আরোও জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। উল্লেখ্য অত্র ইউনিয়নে সম্ভব্য আরোও প্রার্থী থাকলেও তাদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেব যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হিবেবে পরিচিত।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণ কারখানা চালু হয়েছে

 

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছার নামে একাধিক ফেসবুক আইডি খুলে চাঁদাবাজি

বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেইক আইডি খুলে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে জেবুন্নে‌ছা বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থাকিলেও রাজনীতিতে অতটা সক্রিয় নেই। জেবুন্নেছা সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী।

এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছেন সাবেক এই এমপি। তিনি ইতিমধ্যে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানায় অভিযোগ দেয়ার পর আজ বুধবার জেবুন্নেছা আফরোজ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো: বেশ কিছুদিন যাবত কে বা কারা আমার ছবি এবং নাম ব্যবহার করে যেমন জেবুন্নেছা আফরোজ হিরন/জেবু আফরোজ এমপি ইত্যাদি, আরো কিছু নাম দিয়ে আইডি খুলে আমার আত্মীয়স্বজন, নেতা/কর্মী, চেন/অচেনা এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে টাকা চাচ্ছে। যা কিনা আমার জন্য অত্যন্ত বিব্রতকর, লজ্জাজনক। শুধু তাই নয় আমি শঙ্কিত কোনোরকম অপকর্ম/সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ফেক আইডি দ্বারা না ঘটে। ইতিমধ্যে আমি সাইবার ক্রাইমে নোটিশ করে থানায় জিডি করেছি।

সাইবার ক্রাইম থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং শনাক্তের পর্যায়ে এনেছে। অতএব সবার জ্ঞ্যাতার্থে জানাচ্ছি আমার নিজস্ব আইডি একটাই। এর বহির্ভুত কোনো আইডির কোনো কর্মকাণ্ডের জন্য আমার দায় নেই। যারা এ ধরনের আইডির কিছু অপকর্ম দেখেন বা জানতে পারেন দয়া করে তারা আমাকে আর কখনও বিরক্ত করবেন না আশা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেবুন্নেছা আফরোজ বলেন, পরিচিত-অপরিচিতদের কাছে ৬শ’ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ২ কোটি টাকা চাইলেও আমার নামের সাথে যেত। বিষয়টি লজ্জাজনক এবং বিব্রতকর। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছে। গুলশান থানাও জিডির তদন্ত শুরু করেছে। বিভ্রান্তি অচিরেই দূর হয়ে যবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, জেবুনেচ্ছা আফরোজ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের সাবেক ‍এমপি প্রায়ত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরণ। কর্মেগুণে তিনি স্থান করে নেন বরিশালবাসীর অন্তরে।

এরপর ২০১৪ সালে সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে আবারও মেয়র পদে দলীয় মনোনয়ন পান হিরণ। কিন্তু তিনি বিএনপি দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়ে ওই বছরই সদর আসনে ‍এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ‍নির্বাচিত হন। ‍ওই বছরের ৯ ‍এপ্রিল বরিশালবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জননন্দিত মেয়র শওকত হোসেন। এরপর সদর আসনের ‍উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে ‍এমপি নির্বাচিত হন প্রয়াত হিরণের স্ত্রী জেবুন্নেচ্ছা আফরোজ।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

আলোচনা সভার মাধ্যমে বরিশালে আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

বরিশাল কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড

ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম বাবু

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

মাদক ও সন্ত্রাসমুক্ত যুব রাজনীতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বচ্ছ ও শক্তিশালী যুবলীগ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ভূঞাপুর উপজেলার যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাবু ভাইস চেয়ারম্যান, ভূঞাপুর উপজেলা পরিষদ।

তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যে কারণে যুবলীগের প্রতিটি কর্মি এক অনন্য গৌরবের উত্তরাধিকার বহন করে চলেন হৃদয়ের গভীরে।

মনিরুল ইসলাম বাবু আরো বলেন, আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী সংগঠনে রুপদানের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছি।

আমার এ স্বপ্ন পুরণে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমার সাথী হিসেবে পেতে চাই। আমার স্বপ্ন শুধু একটাই, এলাকার খেটে খাওয়া ও দুঃখী মানুষের মাঝে জীবনটা উৎসর্গ করে তাদের ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে থাকা।

তাই তিনি সর্বস্তরের জনগনের দোয়া কামনা করছেন ও আগামী যুবলীগের সম্মেলনে বঙ্গবন্ধু আর্দশের আওয়ামী পরিবারের সকলের সহযোগিতা চেয়েছেন।

এমপি ড. বীরেন শিকদার সুস্থ্য হয়ে ফিরে আসায় ফুলেল শুভেচ্ছা

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ, সাবেক  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড. শ্রী বীরেন শিকদার এর শারিরীক অসুস্থতা থেকে সুস্থ হয়ে  মাগুরায় শুভ আগমণে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা – ২ আসনের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় মহম্মদপুর উপজেলা থেকে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুজন শিকদারের নেতৃত্বে সাবেক ছাত্রনেতা জনাব শরিফুল জমাদ্দার,সাবেক ছাত্রনেতা জনাব সাজ্জাদুর রহমান সাগর,সদর ইউপি সদস্য জনাব বশির খান প্রমূখ উপস্থিত ছিলেন।