শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনে ভয়ভীতি, হয়রানি ও টাকা দাবির অভিযোগ

যশোরের অভয়নগরে এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র দেখা, ছবি তুলে মোবাইল ফোনে ভয়ভীতি, হয়রানি ও টাকা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ওই বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার মল্লিক অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে মো. আক্তার মল্লিক উল্লেখ করেছেন, তিনি অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

বুধবার ৫ জানুয়ারি দুপুর আনুমানিক ১ টার সময় সাংবাদিক পরিচয়ে জনৈক কে এম মোহাম্মদ আলী ও রিপন সহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা বিদ্যালয়ের কাগজপত্র দেখতে চান এবং মোবাইল ফোনে ছবি তুলতে থাকেন। পরবর্তীতে বর্নিত ব্যক্তিদ্বয় ০১৮৩৮- ১০২০৬০ নম্বর থেকে আমার ০১৭১৫-৭৮২২২৫ মোবাইল নম্বরে ফোন করে ভয়ভীতি ও হয়রানিসহ টাকা দাবি শুরু করেন। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ বরাবর আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে কে এম মোহাম্মদ আলী মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে হয়রানি, ভয়ভীতি ও টাকা দাবির বিষয়টি মিথ্যা। রিপনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। অভিযোগ হয়ে থাকলে আইনের মাধ্যমে প্রমাণ করতে হবে। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, আমি স্বাক্ষী দেওয়ার জন্য অভয়নগরের বাইরে রয়েছি। লিখিত অভিযোগ দায়ের হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ভাগা বাজারে বিল্লাল ব্যাপারীর হামলায় নারী সহ ২জন আহত ৮জন আটক

 

ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বারের মত সভাপতি হলেন ইঞ্জিঃ অরুন মহলদার 

//জাহিদুর রহমান বিপ্লব, ডূমুরিয়া, খুলনা//
খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের তৃতীয় বার সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত প্রকৌশলী অরুন কুমার মহালদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২০২১ সালের ২৩ নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে সভাপতি মনোনিত করে চিঠি দেন।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ২৬ ডিসেম্বরের ওই চিঠিতে অভিভাবক সদস্য মনোনিত হয়েছেন মোঃ জিন্নাত আলী মোড়ল, প্রশান্ত বিশ্বাস, দয়াল মন্ডল,মনোজ বাছাড়, লক্ষী রানী সরকার, শিক্ষক প্রতিনিধি হয়েছেন মোঃ ওলিয়ার রহমান,  অসিম মন্ডল ও সুলতা মন্ডল। সদস্য সচিব প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল।
নবগঠিত এ কমিটি বছরের প্রথম দিন এক সভায় মিলিত হয়। ওই সভায় সর্ব সম্মতিক্রমে মানুষ গড়ার কারিগর প্রাক্তন শিক্ষক নিরাঞ্জন কুমার বিশ্বাসকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে ক্লাস বন্ধ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আমাদের প্রতিবেশী দেশ ভারতে করোনার ওমিক্রন সংক্রমণ বাড়ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ক্লাস বন্ধ করে দেব।

তিনি বলেন, যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। প্রয়োজন হলে বন্ধ করে দেব।

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার কম। তবে এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বোঝা যাবে না।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রামপালে মাধ্যমিক ও মাদ্রসায় ৬৪.২৩ ভাগ শিক্ষার্থী পেল নতুন বই

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে মাধ্যমিক ও মাদ্রাসায় জানুয়ারীর প্রথম দিনে ৬৪.২৩ ভাগ শিক্ষার্থী নতুন বই হাতে পেয়েছে। উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থীরা এ বই পেলো।

রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বইয়ের চাহিদা দেয়া হয়েছিল ২ লক্ষ ১১ হাজার ৫৩২ টি।

শনিবার পর্যন্ত পাওয়া গেছে ১ লক্ষ ৩৫ হাজার ৭৮ টি। বাকী ৭৫ হাজার ৬৪৪ টি বই এসে পৌছায়নি অর্থাৎ ৩৫.৭৭ ভাগ বই হাতে পাওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হবে।

তিনি জানান করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রতিকূল পরিবেশের কারণে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি।

 

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

এমপি পত্মী সারমিন সালাম বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একারনে প্রতিটি শিক্ষককে হতে হবে আদর্শ,নীতিবান ও সৎ চরিত্রের অধিকারি। শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে । কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে। কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে।

তিনি আজ ৩০ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার পালেরবাজার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সালাম মূর্শেদী সেবা সেবা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

তেরখাদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি।

স্কুলে পরিচালনা পরিষদের সদস্য আঃ মজিদ হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ লক্ষন সাহা। স্কুলের শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ হিরু, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,ইউপি সদস্য রাবেয়া খাতুন,আঃ সালাম,জাহাঙ্গীর আলম,ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, ছাত্রনেতা সাফিরল ইসলাম হিমেল,রিয়াজ,তরিকুল প্রমূখ।

এরপর এমপি পত্নীগয়েশ্বর গাতী হাজী আককাস সরদার হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

//রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

বাগেরহাটের রামপালে ৪৩ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা ” এই শ্লোগানে বাগেরহাটের রামপালে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ডিপার্টমেন্টের ছাত্র সদস্যদের একটি প্রতিনিধি মেলায় বিভিন্ন স্টলে ঘুরে দেখে গ্রাম পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানিদের উদ্ভাবন দেখে মুগ্ধ।

তারা বিভিন্ন প্রজেক্টের জাতীয় মানের বলেও মন্তব্য করেন। তারা এ সকল মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব। প্রধান অতিথি সহ সবাই স্টল ঘুরে দেখেন।

এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস

আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এবছর এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস করেছে (৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী), যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এবার মোট পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী।  তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পেয়েছে জিপিএ ৫, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮ দশমিক ১৮ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।  আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৪৪২ জন।

গত বছর মাধ্যমিকে পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

মূল অনুষ্ঠানটি হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।  বেলা ১১টায় সেখানেই সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন পাস করেছে।

এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

 

স্বাভাবিক শিক্ষাক্রম কবে শুরু হতে পারে জানালেন শিক্ষামন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

রোববার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বিশ্বে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি আরও বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

জাতীয় জাদুঘরে কবি জমির উদ্দিন মিলন সহ পনেরো লেখককে সংবর্ধনা

রাজধানীর ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড় প্রকাশনীর আয়োজিত ৩৪ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা, সংবর্ধনা ও মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ধীরেন্দ্র নাথ দত্তের নাতনি আরমা দত্ত (এম.পি), খন্দকার মোস্তাফিজুর রহমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ জাতীয় জাদুঘর, মোঃ  মনছুরুল আলম অতিরিক্ত সচিব বানিজ্য মন্ত্রনালয়, মান্নান মানিক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।

অনুষ্ঠান প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর একঝাঁক উদীয়মান তরুন শিল্পীদের দলীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের প্রকাশনা পর্বে নির্বাচিত দেশের স্বনামধন্য পনেরো গুনী লেখকের প্রকাশিত পনেরটি ভিন্ন ধারার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। পরে নির্বাচিত লেখদের উত্তরন পরিয়ে ও ক্রেষ্ট প্রধানে মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

গর্বিত সংবর্ধিত লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বজলুর রহমান, অধ্যাপক ড. আব্দুল আজিজ, সুকুমার চক্রবর্ত্তী, ড. ইউনুস খান, ডা. রতন দত্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. ডিকে দাশ, মোশতাক আহাম্মদ, নাহিদ হোসনা, কবি জমির উদ্দিন মিলন, আবু হাসান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেন ভাষা শহীদের রক্তে রঞ্জিত বাংলা ভাষা। এই স্বাধীন বাংলাদেশের সূর্য উদিত হয়েছে আজ থেকে একশত বছর পূর্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাংলাদেশে জন্মের মধ্যদিয়ে। এ বছর আমরা তার জন্মশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তি পালন করছি। তিনি আরোও বলেন আমরা বায়োজষ্ঠ্যরা হয়তো স্বাধীন বাংলাদেশের শতবছর উদযাপন করতে পারবো না তবে আমার বিশ্বাস অনাগত ভবিষৎত এদেশের শত বছর উদযাপন করবে বঙ্গবন্ধু আর্দশ অক্ষুন্য রেখে ও তার লালিত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে।

আয়েজিত সভা প্রকাশনা ও সংবর্ধনা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ছাত্র শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করা হয়।

//সৈয়দ মোঃ শাকিল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ হাসিনার নেতৃত্ব বিচক্ষণ তাই বাংলাদেশ স্থিতিশীল-উন্নয়ন উপভোগ করছে : ভুটানের রাজা

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে “অনলাইন টিভি ক্লাব” ইউকে’র আলোচনা সভা

বাঁশখালী সপ্রাবিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বাঁশখালী পৌরসভাধীন বাঁশখালী সরকারি প্রাথমিক   বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ১৮ ই ডিসেম্বর  সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করে ৫ম শ্রেণির শিক্ষার্থী নাজমুন নাহার এবং গীতা থেকে পাঠ করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শ্রীজা ধর। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, এস এম সি সভাপতি এড. তোফাইল বিন হোছাইন।

শিক্ষক আকলিমা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এসএমসি সহ-সভাপতি এম আনিসুর রহমান, পিটিএ সভাপতি মহি উদ্দীন, সহ-সভাপতি আজিজ আহমদ, সদস্য ফরিদ আহমদ ও খালেদা বেগম। উক্ত সভায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে অনুভব দাশ শুভ্র ও ঋত্বিকা ধর। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে মেহেনাজ কাদেরী সানম, জেবুন্নিছা বেগম ও জুনায়েদ ছিদ্দিক ইবনাত। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল হক। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোরশেদা বেগম, রোকেয়া বেগম, উৎপল দেব, মোকাদ্দেছা খানম ও সুচন্দা রানী দে।

আলোচনা সভা শেষে পঞ্চম শ্রেণির ৮৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে প্রধান অতিথির সৌজন্যে একটি জ্যামিতি বক্স প্রদান করা হয়।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে ফিরোজ হত‍্যা মামলার পলাতক ৫ আসামী গ্রেফতার করেছে র‍্যাব

সমগ্র বাংলাদেশের বন্ধুদের সেতু বন্ধন তৈরি করে একে অপরের পাশে থাকতে হবে — ইলিয়াস মোল্লা এমপি