করোনায় আক্রান্ত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর আগে তিনদিন তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়। আওলাদ হোসেন দিলু ২০০৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

২০০৭ সালের ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন ও মেয়র পদ থেকে বরখাস্ত করে আওলাদ হোসেন দিলুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র শওকত হোসেন (প্রয়াত) দাযিত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

 

চট্টগ্রামে করোনায় ১৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৯২৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৯২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করেছেন ৮৫৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৫৯২ জন। আজ (মঙ্গলবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৯২৫ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়। তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৮৯ টি নমুনা পরীক্ষা করে ১৩৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৬০২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জন, সিভাসু ল্যাবে ২৬৯ টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।
তা ছাড়া তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ০২ জনের, এন্টিজেন টেস্টে ৭৩৪ টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের দেহে, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫২ টি নমুনা পরীক্ষা করে ৭২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৪ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৪০ টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫১ টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনসহ মোট ৯২৫ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে উপজেলা ওয়ারী সংখ্যা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায় ২৪ জন, রাউজানে ৮০ জন, ফটিকছড়িতে ৪৭ জন, হাটহাজারীতে ৬৮ জন, সীতাকুন্ডে ১৭ জন, মিরসরাইতে ১৪ জন, সন্দ্বীপে ১৬ জন, লোহাগড়ায় ৭ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ১০ জন, আনোয়ারায় ২৫ জন, চন্দনাইশে ১৫ জন, পটিয়ায় ২৯ জন এবং বোয়ালখালীতে ৭ জন রয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৯২৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৭২ হাজার ৫৯২ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ১৫ জনের। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ৮৫৬ জন মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে রথযাত্রার রথ সড়কে বেড় হয়নি

 

বরিশালে ১শ শয্যায় উন্নীত হচ্ছে সদর হাসপাতালের করোনা ইউনিট

বরিশাল নগরী সহ বিভাগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দক্ষিণাঞ্চলের একমাত্র করোনা ডেডিকেটেড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এমন পরিস্থিতিতে সদ্য করোনা ইউনিট চালু করা বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১০০ শয্যায় রূপান্তর করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এরই মধ্যে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডকে ২০ শয্যার করোনা ইউনিটে রূপান্তর করা হয়েছে। যার নীচতলায় করোনায় আক্রান্ত এবং দ্বিতীয় তলায় করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাইয়ের শুরু থেকে বিভাগে সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত আছে।
প্রতিদিন ৫০০ জনের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলায় সাতটি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। শুরুতে এসব হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ৫২৫টি, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অর্থাৎ মে মাসের শুরুতে শয্যা বাড়িয়ে ৬১১ করা হয়।
যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ১শ’ শয্যা বাড়িয়ে ৩শ’তে উন্নীত করা হয়। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে বরিশাল জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা মোঃ মনোয়ার হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরে করা আবেদন গৃহীত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত প্রস্তুতি নিতেও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তিনি জানান, বিষয়টি এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে এ হাসপাতালের ১০০ শয্যার কার্যক্রম চালু করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। আর এটা চালু হলে করোনা রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি পাবে।

চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৭৬৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্তদের সাথে যুক্ত হয়েছেন আরো ৭৬৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ৮৪১ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৬৭ জন। গতকাল (সোমবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৬৫ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব সনাক্ত হয়। তৎমধ্যে বিআইটিআইডি ল্যাবে ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৭৯ জন, জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।

তা ছাড়া ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৩২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জন এবং এন্টিজেন টেস্টে ২৬৯ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে।

উপজেলা ওয়ারী আক্রান্তে মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলায় ৩ জন, রাউজানে ৮ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ৬ জন, সীতাকুন্ডে ১৯ জন, মিরসরাইতে ২৪ জন, সন্দ্বীপে ১৬ জন, লোহাগড়ায় ১৫ জন, সাতকানিয়ায় ১৩ জন, বাঁশখালীতে ১৩ জন, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ১১ জন, পটিয়ায় ২৮ জন এবং বোয়ালখালীতে ৩০ জন। এ পর্যন্ত আক্রান্তের মোট পরিমান মহানগরীতে ৫৪ হাজার ৫২৯ জন, উপজেলায় ১৭ হাজার ১৩৮ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৭১ হাজার ৬৬৭ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ৮৪১ জন মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা সরবরাহকারীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে করোনার ১ম ডোজ নিলেন সাংবাদিক জহিরুল ইসলাম

জগন্নাথপুরে করোনার ১ম ডোজ গ্রহন করলেন সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার এ্যাম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।

সোমবার (১৯) জুলাই সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রথম ডোজ গ্রহন করেন তিনি। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর সহ কর্তব্যরত ডাক্তার, সেবিকা ও কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান এলাকার জনপ্রিয় ডাঃ মধু সূদন ধর বলেন আমরা সবাই মিলে এই মহামারী করোনাকে মোকাবেলা করতে হবে।

দেশে এখন করোনা ভাইরাস মহামারী রূপ নিতে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন কোন ভয় নয়, ভয়কেই আমাদের জয় করতে হবে। মানুষ সচেতন থাকলে এই রোগ প্রতিরোধ সম্ভব।

তিনি সরকারের নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সাংবাদিক জহিরুল ইসলাম লাল বলেন করোনা একটা মহামারি। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে স্বাস্ব্যবিধি মেনে চলা। আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো নিজের সু-স্বাস্থ্য সুরক্ষিত রাখা।

আমরা যদি সচেতন না হই তাহলে অকালে আমাদেরকে জীবন দিতে হবে। তিনি সরকারকে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলেন সুস্থ জীবন নিশ্চিতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং এখনই টিকা নিতে হবে।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাহফুজুল হক বৃত্তি ফাউন্ডেশনের হোসেন্দী ইউপিতে ঈদ উপহার বিতরণ

 

যশোরে আবারও মৃত্যু উর্দ্ধমূখী, সনাক্ত কিছুটা নিম্নমুখী

 

অদৃশ্য ভাইরাস করোনায় সংক্রমণ ও মৃত্যুর বহুচারিতা দেখে বলার উপায় নেই যে করোনায় সংক্রমণ ও মৃত্যু নিম্নদিকে ধাবিত হচ্ছে। গত ২ দিন যশোর জেলার বিভিন্ন উপজেলায় করোনা ও উপসর্গে মৃত্যু ও সনাক্ত যথেষ্ট কমার ফলে জনগণের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছিল যে হয়তো যশোর জেলা আস্তে আস্তে অদৃশ্য শত্রু করোনার মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে চলেছে। যশোরে আবারও মৃত্যু উর্দ্ধমূখী ।

কিন্তু আজকে দেওয়া তথ্য অনুযায়ী সে আশায় কিছুটা ছাই ঢেলে দিয়েছে। আজ ১৯ জুলাই -২০২১ রোজ সোমবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন যার মধ্যে করোনা পজেটিভ রোগী ছিলেন ১১ জন ও বাকি ৫ জন ছিলেন করোনার উপসর্গযুক্ত।

যশোর জেলার বিভিন্ন কেন্দ্রে গত ২৪ ঘন্টায় ১৩০০ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ২১৪ জনের শরীরে। সনাক্তের হার ১৬.৪৬ শতাংশ। বর্তমানে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ১৯০ জন।এপর্যন্ত যশোর জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে ১৭২০০ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮৯৭ জন।আদ্যাবধি করোনা পজেটিভ রোগী মৃত্যু বরণ করেছেন ২৮০ জন।

আজকে যশোর জেলার বিভিন্ন উপজেলার মধ্যে করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে – সদরে১৩১ জন,কেশবপুরে ১১ জন,ঝিকরগাছায় ১৩ জন,অভয়নগরে ২৯ জন,মনিরামপুরে ১৪ জন,বাঘারপাড়ায় ১ জন,শার্শায় ১০ জন ও চৌগাছা উপজেলায় ৫ জন।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ছনুয়া ইউপিতে নগদ অর্থ পেলো ৩০০ পরিবার

 

যশোরে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮ ও নতুন সনাক্ত ১৫৩

 নিজস্ব প্রতিনিধিঃ

সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ গাণিতিক হারে বেড়েই চলছিল। কিন্তু গত দুই সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নের ফলে যশোর জেলায় করোনায় মৃত্যু ও সংক্রমণ পূর্বের থেকে কিছুটা কমতে শুরু করেছে। আজ ১৮ জুলাই-২০২১ রোজ সোমবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে ৬ জন করোনা রোগী ও ২ জন করোনার উপসর্গযুক্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৯ জন।আজ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৬ জনের শরীরে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮২ জন।এ পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২৬৩ জন। জন, করোনা ও উপশর্গ রোগীর মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘন্টায় যশোর জেলায় ৮১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৫৩ জন করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ১৮.৭৭ শতাংশ। নতুন করোনা সনাক্তের মধ্যে সদরে ৮৮ জন,অভয়নগরে ২৭ জন, ঝিকরগাছায় ১৩ জন,চৌগাছায় ১২ জন,কেশবপুরে ৪ জন,বাঘারপাড়ায় ৪ জন,শার্শায় ৪ জন ও মনিরামপুরে ১ জন রোগী রয়েছেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

টেঙ্গারচরে ভি.জি.এফ. চাল ও জি.আর নগদ অর্থ প্রদান

 

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

 

  সালাম মূশের্দীর সেবা সংঘের আয়োজনে জেলা ও উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের এ সিলিন্ডার প্রদান অনুষ্টানের শুভ উদ্বোধন আজ(রবিবার) বিকালে সংসদ সদস‍্যদের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে এক অনন্য নজির স্থাপন করেছেন সরকার।

করোনা পরিস্থিতে দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্বাস্থ‍্যবিধি মেনে সকলকে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাদিকুর রহমান বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি একটি মাইল ফলক যা অন্যদের জন্য একটি নজির হয়ে থাকবে।

জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন সংগঠন কাজ করছে। তার মধ‍্যে সালাম মূশের্দী সেবা সংঘ ও সারমিন সালাম অক্সিজেন ব‍্যাংক অন‍্যতম। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে।

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় নিজ উদ‍্যোগে ৫৫টি সিলিন্ডার প্রদান করেছি। বর্তমান সময় কেউ না খেয়ে ও গৃহহীন থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম।

স্বাগত বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজামান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, হাবিবুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা ভাইস চেয়ারম‍্যান নাজমা খান, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার,জাহাঙ্গির শেখ, দ্বীন ইসলাম, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্তার ফারুক, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, জেলা মহিলালীগের নেত্রী রিনা পারভীন,সাবিনা ইয়াসমিন, সামসুন্নাহার, রূহুল আমিন রবি,রাজিব দাস, নয়ন তারা, তেরখাদা উপজেলা যুবলীগের আহবায়ক মফিজুর রহমান,আ’লীগ নেতা দ্বীন ইসলাম, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আ:রাজ্জাক রাজা, যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক,সৈয়দ জামিল মোরশেদ, নুর ইসলাম সরদার,আজমল ফকির, সুব্রত বাগচী, খান ফরাদুজ্জামান সুমন, সালাম মৃশের্দী সেবা সংঘের মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তরিকুল ইসলাম, রিয়াজ, শিমুল, রাসেল প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

 

দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

 

সৎ, সাহসী এবং ভালো মনের মানুষ দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদ করোনা পজিটিভ হয়েছেন , তার সু-চিকিৎসা চলছে আমরা দৈনিক বিশ্ব পত্রিকা পরিবার তার সুস্থ্যতা কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে , তিনি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ঘরে ফিরতে পারেন।

মাহমুদের সুস্থ্যতা কামনা কামনা করেছেন মাগুরার মাটি মানুষের নেতা মাগুরা-২আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। সেই সাথে তিনি সংবাদ কর্মী সুজন মাহমুদের বাড়িতে চাল, ডাল, তেল, সাবান, ফলসহ উপহার সামগ্রীও পৌছে দেন ।

সংবাদ কর্মী  সুজন মাহমুদের সুস্থ্যতা কামনা করেছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ সোহরাব হোসেন সবুজ । যেখানে করোনা আক্রান্ত রোগীর নাম শুনলে মানুষ দূরে সরে যায়, সেখানে তিনি ব্যতিক্রম হয়ে আমাকে দেখতে  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  গিয়েছেন।

শুধু তাই নয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  ছাত্ররাজনীতির তৎকালীন আদর্শ জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ খবর পেয়ে দু’জনের সমন্বয়ে রেডক্রিসেন্ট সোসাইটির এ্যাম্বুলেন্স করে হাসপাতালে  সময়মত নিয়েছিলেন  বলে সাংবাদিক সুজন দ্রুত সুস্থতা অনুভব করছে।

দৈনিক বিশ্ব’র বিশেষ প্রতিনিধি  শ্যামল বিশ্বাস পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ রাখছেন ।

সাংবাদিক সুজন মাহমুদ করোনা পিজিটিভ হলে হোম কোয়রেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন, অবস্থার অবনতি হলে ১৭ তারিখ সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

 

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

১০ টি ই-কমার্সের সাথে লেনদেন বন্ধ করেছে বিকাশ

নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়ি ঘর, ফসলি জমি, চোখ রাঙাচ্ছে মধুমতী নদী

মানব পাচারের বাংলাদেশের এজন্টে রুবেল সিন্ডিকেট এর ৭ জন আটক।। র‌্যাব

বরিশালে পশুর হাটে মানা হচ্ছেনা করোনার স্বাস্থ্যবিধি

 

আসছে ২১ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বরিশালের পশুর হাটগুলো। করোনাকালীন সময়ে পাইকারদের পাশাপাশি স্থানীয় গরু ব্যবসায়ীরা বিভিন্ন খামার ও দেশী গরু নিয়ে হাজির হয়েছেন হাটে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের হাটগুলোতে গরুর সংখ্যা কম। বিক্রেতারা বলেছেন দিন যত ঘনিয়ে আসবে হাট ততো জমজমাট হতে পারে।

অবশ্য গত বছরের তুলনায় এবার হাটে আসা গরুর দাম কিছুটা বেশী বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে বরিশালের বিভিন্ন স্থানে কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। আর প্রশাসনেরও এক্ষেত্রে তেমন একটা তৎপরতা লক্ষ্য করা যায়নি। যদিও কোনহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে ওই হাটের ইজারা বাতিল সহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক শহীদুল ইসলাম।

সূত্রে জানা গেছে বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় মোট ২২টি গরুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।

এর মধ্যে নগরীর কাউনিয়া বিসিক রোডের বটতলা এলাকায় এবং অপরটি নগরীর রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে। অপর ২০টি হাট বসছে জেলার ১০ উপজেলায়। এদিকে বরিশালে সরকারি অনলাইন গুরুর হাটের ব্যবস্থা করা হলেও তেমন একটা সাড়া মেলেনি ক্রেতাদের। অপরদিকে জেলার বিভিন্ন উপজেলা কিংবা নগরীর পশুরহাট গুলোতে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটের ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করেন না। এ নিয়ে নজরদারিও নেই কর্তৃপক্ষের।

গত শুক্রবার সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠ, এলাকায় বসে কোরবানির পশুরহাট। চরমোনাইর বিশাল মাহফিল মাঠে কয়েকশ’ গরু প্রদর্শন করা হলেও তুলনামূলক ক্রেতার দেখা মেলেনি। সামাজিক দূরত্ব বজায় রেখে গরু প্রদর্শন করলেও মাস্ক ছিলো না বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে। একই অবস্থা অন্যান্য পশুর হাটে। আসলাম নামে এক ব্যবসায়ী জানান, স্থানীয় খামারীসহ এবং গ্রামগঞ্জের গরুও এসেছে এই হাটে। তবে সে তুলনায় হাটে ক্রেতা নেই। যারা আসছেন দেখে শুনে দরদাম করে চলে যাচ্ছেন।

শুক্কুর বেপারী নামে আরেক ব্যবসায়ী জানান, একাধিক গরুর হাটে এবার দেশীয় গরুর সংখ্যা বেশি। ক্রেতাদের উপস্থিতি মোটামুটি হলেও এখনো বেচাবিক্রি নেই। চরমোনাই হাটে গরু বিক্রির খাজনা কাটার জন্য লাইন দিয়ে দাড়িয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের অধিকাংশকেই মাস্ক ছাড়া দেখা গেছে। একই চিত্র দেখা গেছে, অন্যান্য হাটগুলোতেও। চরমোনাই হাটে গরু কিনতে আসা এক জন বলেন, এখানে বড় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করা হলেও অধিকাংশ ক্রেতা বিক্রেতারা মুখে মাস্ক নেই।

ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন না হলে গরুর হাট থেকে করোনা সংক্রমন ছড়াতে পারে বলে মনে করেন তিনি। বরিশাল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, জেলায় ৪ হাজার ২শ’ ২৬টি বড়-ছোট পশুর খামারে মজুদ রয়েছে ৩৮ হাজার ৩শ’ ৯৫টি গরু এবং ৮ হাজার ২শ’ ২৪টি ছাগল। সরকারি নির্দেশে গত ২৫ জুন জেলা প্রাণী সম্পদ দপ্তর ‘অনলাইন কোরবানির হাট বরিশাল’ নামে একটি অনলাইন পশুর হাট চালু করে।

মোট ১০ হাজার গরু ও ছাগলের ছবি ও বিক্রেতার নাম আপলোড করা হয় অনলাইন হাটে। কিন্তু অনলাইনে তেমন ক্রেতার সাড়া মিলছে না। স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, এবার কোরবানির পশুরহাটগুলোতে কঠোর নজরদারি করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে ওই হাটের ইজারা বাতিল সহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় অবৈধ চিংড়ির রেণু জব্দ করে নদীতে অবমুক্ত