যশোরে নতুন কলেবরে নতুন এলাকায় আরও ৭দিন লকডাউন

 

যশোরে নতুন কলেবরে নতুন ভাবে করোনা প্রতিরোধের উপায় থুজতে হবে । বৈশ্বিক মহামারী করোনার সুপার সাইক্লোন আস্তে আস্তে সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন এলাকায় সংক্রমণের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সংক্রমনের ব্যাপ্তি ছড়িয়ে পড়ায় যশোর জেলার যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাথে চাঁচড়া,উপশহর, আরবপুর,নওয়াপাড়া ইউনিয়ন, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পৌরসভা, শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন ও বেনাপোল থানার বেনাপোল পৌর এলাকার বাজার নতুন করে লকডাউনের আওতায় আসছে।

 

করোনা সংক্রমণের উর্দ্ধগতির কারণে গত ৯ জুন দিবাগত মধ্য রাত থেকে যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকার কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ পূর্বের থেকে আরও বেশী হওয়ায় ১৫ জুন-২০২১ রোজ মঙ্গলবার বিকালে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কমিটির সভা জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলার করোনা পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনা করে লকডাউনের সময় এক সপ্তাহ বৃদ্ধি করা হয় এবং ছোট ছোট পকেট আকারে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

লকডাউন চলাকালে পূর্বে ঘোষিত বিধিনিষেধ কার্যকর থাকবে। অভ্যন্তরীণ কোন রুটে বাস চলবে না তবে দূরপাল্লার গাড়ি চালু থাকবে। উল্লেখ্য সীমান্তবর্তী যে ১৩ জেলাকে করোনার উচ্চ ঝুঁকি হিসাবে সনাক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মধ্যে যশোর একটি। উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক যশোর জেলাতে লকডাউন কার্যকর করা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় পুনরায় নতুন কলেবরে ও নতুন এলাকা সংযোজন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হলো।

 

আজকের এ সভায় জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,নব নির্বাচিত পৌর মেয়র হায়দার গণী খান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক উপস্থিত ছিলেন।

// নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ৮ শত জন ও মৃত্যু ১৩ জন

 

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ৮ শত জন ও মৃত্যু ১৩ জন

 

 বৈশ্বিক মহামারী করোনার সুপার সাইক্লোন শুরু হতে চলছে সীমান্তবর্তী খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে নতুন নতুন এলাকা ভাগ করে পকেট লকডাউন ছাড়া নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব হবে না।

 

খুলনা বিভাগে ১৫ জুুন-২০২১ রোজ মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ নতুন করে ৮০০ জন আক্রান্ত ও সর্বোচ্চ ১৩ জন মৃত্যু বরণ করেছেন বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

 

অত্র দপ্তরের সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় খুলনায় ২ জন, সাতক্ষীরায় ৩ জন,ঝিনাইদহে ২ জন ও বাগেরহাটে ১ জন মৃত্যু বরণ করেছেন। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত করোনায় ১৫৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২৫ জন মৃত্যু বরণ করেছেন।

 

গতবছর ১৯ মার্চখুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।তখন থেকে অদ্যাবধি বিভাগের ১০ জেলায় করোনা সনাক্ত হয়েছে ৪১ হাজার ২৮ জন।

// নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

সাতক্ষীরাসহ সমগ্র এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক

সরকারের সাথে ব্যাক্তির সচেতনতা বাড়াতে হবে: সালাম মূর্শেদী

 

সরকারের সাথে ব্যাক্তির সচেতনতা বাড়িয়েই আমাদেরকে করোনা মোকাবেলা বরতে হবে । বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরেও সরকারের পাশাপাশি ব্যাক্তিগত পর্যায়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধ মেনে মাক্স পড়ে থাকতে হবে। তানাহলে সংক্রমন রোধ করা সম্ভব হবেনা।

 

সোমবার সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট বাজার এলাকায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে মাক্স বিতরন অনুষ্ঠানে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক।

 

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, সদর ইউনিয়ন মহিলালীগ এর সভাপতি পাখি বেগম,উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ সাহাবুদ্দিন, উপজেলা যুব-মহিলালীগ এর নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও সদরের এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, সদস্য শেখ রিয়াজ সহ বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

“রক্তের প্রয়োজন”- ডাকের অপেক্ষায় সালাম মূশের্দী ব্লাড ব‍্যাংক

 

 

যশোরে গত ২৪ ঘন্টায় ৯০ জনের করোনা সনাক্ত ও মৃত্যু ৩

 

যশোর বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলায় অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলেছে।আর করোনার এই মহামারী নিয়ন্ত্রণে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

প্রতিদিন লকডাউন বাস্তবায়ন ও জনগণকে করোনার বিষয়ে সচেতন করতে জনসমাগম এড়িয়ে চলা,ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা,মোড়ে মোড়ে চায়ের দোকানে গণ জমায়েত না করাসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন যশোর।

 

যশোর সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে গত দুই মাসের তুলনায় চলমান জুন মাসে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী আক্রান্তের হার ৩৯.১৩%।এছাড়াও যে ৩ জন মারা গিয়েছেন তাদের ২ জন করোনা রোগী ও অপরজনের করোনার উপসর্গ ছিল। এ নিয়ে গত এক সপ্তাহে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মৃত্যু বরণ করেছেন।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, করোনা ও করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ পূর্বের থেকে অনেক বেড়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন ভর্তি আছেন। যশোরে করোনায় আক্রান্ত ও সনাক্তের হার প্রতিদিন যেভাবে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আরও বেশি সচেতনতা অবলম্বন ও কঠোর লকডাউন ছাড়া চলমান সংক্রমনের হার নিয়ন্ত্রণ করা সত্যি কঠিন হয়ে দেখা দিবে।

 

 নিজস্ব প্রতিনিধিঃ

Dainik Biswa

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

 

মহম্মদপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য কঠোর লকডাউন ঘোষণা

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে মহম্মদপুর উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

 

আজ রবিবার বিকাল ৬ ঘটিকায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এ তথ্য নিশ্চিত করেন। জরুরি পরিষেবা ব্যতিত সকল ধরনের যানবাহন চলাচল ও গনজামায়েত বন্ধ থাকবে।

 

 

 

সন্ধ্যা ৬ ঘটি কার পর থেকে খাবার ও ঔষধের দোকান ব্যতিত অন্য সকল ও শপিং মল বন্ধ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, সম্প্রতি করোনার প্রকোপ উপজেলায় বাড়ছে। গতকাল ৭ জনের মাঝে ৬ জন করোনা আক্রান্ত। ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

//সুজন মাহমুদ, জেলা প্রতিনিধি//

 

 

 

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশুর হাট বসবে: এলজিআরডি মন্ত্রী

 

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে – ই কোরবানির পশুর হাট বসবে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, তিনি আরো বলেছেন, আসন্ন ঈদুল আযহায় উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাহিরে পশুর হাট বসতে দেয়া হবে না।

 

আজ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনলাইনে আয়োজিত ঈদু-উল আযহা-২০২১ উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটি অনেক আজ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ।

 

আমরা পার্শ্ববর্তী দেশ হওয়ায় আমাদের দেশেও কিছু কিছু এলাকায় বিশেষ করে সীমান্ত এলাকায় এ ভেরিয়েন্ট দেখা দিয়েছে । তাই এবছর সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেই পশুর হাট বসানো হবে খুব সাবধানে থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বসতে হবে এবং চলতে হবে। তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষ পশুর হাট বসানোর জন্য এবং পশু জবাইয়ের যে স্থান নির্ধারণ করবেন শুধু সেখানেই হাট বসবে হবে।

 

এর বাইরে কোরবানির পশুর হাট ও পশু জবাই করতে দেয়া হবে না। শহর-নগর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় সবার জন্য সুবিধা মত জায়গায় গরুর হাট বসানোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দেশের ভারতীয় সীমান্ত এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন ঈদ উপলক্ষে ভারত থেকে দেশে বৈধ-অবৈধ পথে অনেক পশু আসে এবং মানুষ যাতায়াত করে থাকে।

 

ভারতীয় ভেরিয়েন্ট আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা খুব সাবধান কোন অবস্থাতেই যেন ভারত থেকে বৈধ-অবৈধভাবে মানুষ এবং পশু না আসে সে জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের শক্ত অবস্থানে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অনেক জায়গায় সড়ক-মহাসড়ক এবং রেল লাইনের উপরে কুরবানীর পশুর হাট বসানো হয়। কর্তৃপক্ষ এসব জায়গায় হাট বসানোর ইজারা দেয় না। কিন্তু অবৈধভাবে এসব জায়গায় পশুর হাট বসানো হয়।

 

কিন্তু রাস্তার উপরে পশুর হাট বসানো অবশ্যই বন্ধ করতে হবে। রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাসহ সকলের সমন্বিত উদ্যোগ এটি বন্ধ করতে হবে। যেখানে সেখানে হাট বসতে দেওয়া যাবে না। কুরবানী দেওয়ার পর পরই দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করার জন্য ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে তিনি বলেন সিটি কর্পোরেশনের মেয়র, পৌর মেয়রসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিরা স্ব স্ব উদ্যোগে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করবেন ।

 

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় পশুর হাট বসানোর জন্য গত বছর গণমাধ্যমে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনার ব্যবস্থা করা হয়েছিলো এ বছরও এটি করা হবে। সিটি কর্পোরেশন ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে সচেতনামূলক প্রচার-প্রচারনা চালাবে বলেও জানান তিনি।

 

এ সময় সকল সিটি কর্পোরেশনের মেয়রদের মন্ত্রী জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ কমাতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনেরসহ সকল সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব এবং বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 // স্টাফ রিপোর্টার //

Dainik Biswa

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীতে সাংসদ সালাম মূশের্দীর বিনম্র শ্রদ্ধা

 

 

 

 

করোনায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারী কর্মকান্ড অব্যাহত: সালাম মূশের্দী

 

খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, প্রতিটি মানুষের সুস্থ্য জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের। কোভিড-১৯ এর ভয়াবহ ছোবল থেকে নিরাপদে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সালাম মূর্শেদী সেবা সংঘ’ মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই নিরব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুলনায় বেড়েই চলেছে।

 

তিনি আর ও বলেন, সরকার করোনার মহামারিতে খাদ্য সহায়তাসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে নানাবিধ কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে রূপসা ঘাট এলাকায় শনিবার বেলা ১১ টায় বিনামূল্যে মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র ব্যাক্তিগত অর্থায়নে পরিচালিত সেবামূলক সংগঠন ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম.আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এমপির প্রতিনিধি আকতার ফারূক, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, নৈহাটি ইউনিয়নে এমপি প্রতিনিধি আজমল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আসাদ বাবু, সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, নাজির শেখ, মামুন শেখ, শ্রমীকনেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, কৃষকলীগের জিয়া উদ্দীন, সালাম মূশের্দী সেবা সংঘের তরিকুল ইসলাম, এস এম রিয়াজ, হিমেল, শিমুল, ময়নাসহ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

খুলনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু

 

 

খুলনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু

 

 বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ প্রবল বেগে প্রবাহিত হচ্ছে সীমান্তবর্তী জেলা সমূহের উপর দিয়ে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো করোনার হট স্পট ঢাকাকে ছাড়িয়ে সীমান্তবর্তী জেলা ও শিল্প নগরী খুলনা হতে চলেছে।গতকয়েক দিন যাবত খুলনা মেডিকেল কলেজের করোনা বিশেষ ইউনিটি রোগী ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকছে।

 

এছাড়াও উপজেলা শহরের রোগীরা ভয়ভীতি, বিড়ম্বনার অশঙ্কায় হাসপাতালে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামের লোকেদের ভিতর করোনার লক্ষ্মণ থাকলেও টেষ্ট না করানো প্রবনতা লক্ষ করা যাচ্ছে। ১২ জুন-২০২১ রোজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. সুহাস রঞ্জন হালদার বলেন যে, গত ২৪ ঘন্টায় খুলনার করোনা ইউনিটে ০৫ জন মৃত্যু বরণ করেন।

 

এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ও বাকি ০৪ জন করোনার উপসর্গ নিয়ে। এ হাসপাতালে সকাল পর্যন্ত ১৩১ জন ১৩১ জন রোগী ভর্তি ছিলেন যার মধ্যে ১৩ জন আইসিইউতে, ৩২ জন এইচডিইউতে,৬৫ জন রেড জোনে ও ২১ জন ইয়োলো জোনে চিকিৎসা সহায়তা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

তিনি আরও জানান, আজ সকাল পর্যন্ত খুলনা জেলা ও খুলনা মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১১৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে।ফলে করোনায় আক্রান্তের হার ৩৪.৮৩ শতাংশ। তবে রিপোর্টে ভারতীয় ধরণ ডেল্টা কিনা তা বলা যাচ্ছে না কারণ রিপোর্টে সে ধরনের কোন তথ্য জানানো হচ্ছে না।

 //  নিজস্ব প্রতিবেদক //

Dainik Biswa

খুলনা জেলার করোনা  প্রতিরোধে ৭দিনের  বিধিনিষেধ আরোপ

 

 

যশোরে আজ করোনায় আক্রান্ত যাবত কালের সর্বোচ্চ ৪৩.৫০%

 

যশোরে আজ করোনায় আক্রান্ত দেশের সকল সীমান্তবর্তী জেলার ন্যায় যশোর জেলায় করোনা সংক্রমনের হার গাণিতিক হারে বেড়েই চলছে। করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু করোনায় আক্রান্তের হার বাঁধভাঙা নদীর ন্যায় সমস্ত লোকালয় ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সংক্রমণের এই ক্রমাগত ধারা যদি অব্যাহত থাকে তাহলে ঢাকা নয় যশোরই হবে করোনার হট স্পট তা বলার অপেক্ষা রাখেনা।

 

আজ ১০ জুন-২০২১ রোজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিভাগের কর্মকর্তার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়।পরীক্ষার ফলাফল অনুযায়ী করোনায় আক্রান্তের হার ৪৩.৫০ প্রায়।ফলে গত বছরের মার্চ থেকে শুরু হওয়া করোনার সংক্রমণ এ যাবত কালের সর্বোচ্চ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয় ফলে এখানকার পরীক্ষায় সংক্রমনের হার ৪৪.৫৭%।

 

খুলনা মেডিকেলে ৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ২, আক্রান্তের হার২২.২২%। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের এন্টিজেন পরীক্ষায় ১৬ জন আক্রান্ত হয় ফলে এখানে আক্রান্তের হার ৩৯.০২%। এছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন সংক্রমিত হওয়ায় এখানে আক্রান্তের হার ৪৩.৭৫%।

 

বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সাধারণত একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগণই যায়। এখানকার বিশ্লেষিত ফলাফলে দেখা যায় করোনায় আক্রান্তের হার ৪৩.৭৫% ফলে অনেকাংশেই ধারণা করা যেতে পারে করোনার সংক্রমণ রুট লেভেল পর্যায়ে পৌঁছে গেছে।

 

যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এ যাবতকালের পরিসংখ্যান অনুযায়ী আজ পর্যন্ত যশোর জেলায় ৭৯০৮ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৭ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৮৫ জন,ঢাকায়৬ জন,খুলনায় ৫ জন ও সাতক্ষীরা হাসপাতালে ১ জন।

 নিজস্ব প্রতিনিধিঃ

Dainik Biswa

০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

চুয়াডাঙ্গায় খাদ্য সহায়তা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ-

নিজস্ব প্রতিবেদকঃ

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা সীমান্তবর্তী চুয়াডাঙ্গাসহ অন্যান্য জেলায় সুনামির মতো ছড়িয়ে পড়ছে।করোনার এই টেউ প্রতিহত করার জন্য সারা দেশের ন্যায় লকডাউনসহ জনসমাগম নিয়ন্ত্রণ ও অবাধ জনচলাচল রোধ কল্পে এলাকা ভিত্তিক ব্যারিকেড দেওয়া হচ্ছে।

 

বিধায় ঐ সমস্ত এলাকার হতদরিদ্র ও প্রতিদিন দিন ভিত্তিক কাজ করে খাওয়া লোকগুলো কর্মহীন হয়ে অসহায়ের মতো দিন যাপন করছেন।

করোনা পরিস্থিতির জন্য বিশেষ লকডাউন দেওয়ায় চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭ টি,কুড়িলগাছি ইউনিয়নের ৩ টি এবং মদনা ইউনিয়নের ৬ টিসহ মোট ১৬ গ্রামের কয়েক শতাধিক লোক কর্মহীন হয়ে পড়েন।

 

আর তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪২৮ জন, মদনা ইউনিয়নের ৩০১ জন এবং কুড়িলগাছি ইউনিয়নের ১৭১ জনসহ সর্বমোট ৯০০ জন কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।