বি.১.১.৫২৯ করোনার নতুন ধরণ কতটা ভয়াবহ…!

করোনা ভাইরাসের নতুন একটি ধরন দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে। এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা চিন্তিত। যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, করোনার এ ধরনকে বলা হচ্ছে- বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের চেয়ে একেবারেই আলাদা।

তাদের দাবি, এখন পর্যন্ত করোনা ভাইরাসের যতগুলো ধরনের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরন কতটা ভয়ঙ্কর, ভ্যাকসিন তাতে কাজ করবে কি না, কতটা দ্রুত তা ছড়ায়- সবই গবেষকরা পরীক্ষা করে দেখছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ ধরন অনেক দ্রুত ছড়ায়। আর এখন যে ভ্যাকসিন চালু আছে, তা এর উপর খুব বেশি কার্যকর হবে না।

যুক্তরাজ্য ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে, বতসোয়ানাসহ মোট ছয়টি দেশে যাতায়াতের উপর কড়াকড়ি চালু করেছে।

ডয়চে ভেলে জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈঠকে বসেছে। সেখানে করোনার এ ধরন নিয়ে আলোচনা করা হবে এবং তার একটা নামও দেয়া হবে।

নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে আরও কড়াকড়ি করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশ থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটা (নতুন ধরন) অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছাড়াতে সক্ষম। দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিপেমিক রেসপন্স এন্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক তুলিও ডি ওলিভেইরা বলেন, এ ধরনটি অন্যগুলোর চেয়ে ‘বেশ আলাদা।’

যে কারণে নতুন এ ধরন নিয়ে এতো উদ্বেগ, সেটা হলো- এটি চীনের উহান থেকে প্রথম আবিস্কৃত করোনা ভাইরাসের আদি ধরন থেকে অনেকটাই আলাদা।

এ কারণে আশঙ্কা করা হচ্ছে, করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর জন্য কাজে লাগা ভ্যাকসিন এ ধরনের ক্ষেত্রে কাজে না-ও লাগতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আবুল হাসেম একাই কেন ২৫ প্রকল্পের পরিচালক…!

গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে

বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় মঙ্গলবার এই অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)।

বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

পরে বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয় করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সেদিন যুগান্তরকে বলেছিলেন, যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণে স্পেন প্রতিনিধির সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক

 

রোমানিয়ায় করোনার ৪র্থ ঢেউ ভয়াবহ (ভিডিও)

হাসপাতালের মর্গের বাইরে স্তূপ করে রাখা হয়েছে লাশ। মর্গের বাইরে লাশের পাশে দাঁড়িয়ে সেখানকার সেবিকা জানাচ্ছিলেন তাদের মর্গের ১৫টি লাশ রাখার ব্যবস্থা আছে। কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি লাশ গ্রহণ করেছেন তারা। তাই এখানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বলা হচ্ছে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটি হাসপাতালের মর্গের কথা। দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানায় সেখানে এই হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে বলে সোমবার সিএনএন  এক প্রতিবেদনে জানিয়েছে।

বুখারেস্ট ইউনিভার্সিটি হাসপাতাল রোমানিয়ার সবচেয়ে বড় করোনা হাসপাতাল। দেশটির করোনার চতুর্থ ঢেউ আঘাত হানায় পরিস্থিতি সামাল দিকে হিমশিম খাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।

হাসপাতালের নার্স ক্লাউডিউ ইওনিতা জানান, চাকরি জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন তা ভাবেননি তিনি।

তিনি বলেন, আমি কখনই ভাবিনি যে এমন একটি বিপর্যয় দেখবো যেখানে শেষ পর্যন্ত পুরো পরিবারের কেউই আর বেঁচে থাকবে না।

ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়ায় টিকা নেওয়ার হার সর্বনিম্ন। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকা নিয়েছে। গত ডিসেম্বরে দেশটির টিকাকরণ অভিযান ভালোভাবে শুরু হওয়ার পরও দেশটির জনগণ এ ব্যাপারে বিমুখই ছিল।

//অনলাইন নিউজ//

ভিডিওঃ

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে সনাক্ত ১০

// আবুল হাসেম, চট্টগ্রাম //

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ: কমতে শুরু করেছে। বর্তমানে চট্টগ্রামে করোনা সনাক্তের হার ০.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন ভাবে কেটেছে চট্টগ্রাম। সে সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ১১০ জন। রবিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫ শত ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। সনাক্তদের ১০ জনই নগরের বাসিন্দা।
সনাক্তদের মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, এপিক হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ সনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫ শত ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা জীবাণুর অস্থিত্ব পাওয়া গেছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ২ হাজার ১১০ জন। আক্রান্তের হার ০.৬৩ শতাংশ।

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার আড়াই কোট টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। এ ঘটনায় সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে না হলে মঙ্গলবার খুলনা থানায় মামলা করা কথা হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ ১৩ মাস ধরে প্রতিদিন যত মানুষের করোনা পরীক্ষা করিয়েছেন তার চেয়ে কম সংখ্যক নাম খাতায় লিখে রেখে বাকি প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই সময় প্রকাশ দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিতেন। বিষয়টি সন্দেহ হলে এ ব্যাপারে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

সিভিল সার্জন জানান, এ বিষয়ে গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। পরের দিন বৃহস্পতিবার তার হিসাব দেয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অফিসে বসে হিসাব করার একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেন নি। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। সিভিল সার্জন জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়টি স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপসায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

যশোরে উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হলো গণটীকাকরণ

গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ লক্ষ করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

তারই ধারাবাহিকতায় আজ ২৮ সেপ্টেম্বর -২০২১ রোজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিবসের প্রাক্কালে জনগণকে অতি সংক্রমণব্যাধি করোনার হাত থেকে রক্ষা করার জন্য যশোর জেলায় ১ লক্ষ ৪১ হাজার মানুষকে গণটীকার আওতায় আনার উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

আর এ উদ্যোগ সফল করার জন্য যশোর জেলায় ১ শত কেন্দ্রে আজ সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চলবে এ গণকর্মসূচি। লক্ষ্যমাত্রা পূরণ হলে যশোরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে।

যশোরে উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হলো গণটীকাকরণ

 

যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডাঃ রেহনেওয়াজ রনি জানিয়েছেন, আজকের এ গণটীকা কর্মসূচিতে যশোরের জেলার ৮টি উপজেলার ৯১ টি ইউনিয়নে ১ হাজার ৫ শত ডোজ করে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৫ শত টীকা সরবরাহ করা হয়েছে এবং  যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৫০০ ডোজ করে মোট ৪ হাজার ৫০০ টীকাসহ সর্বোসাকুল্যে ১ লক্ষ ৪১ হাজার ডোজ টীকা সরবরাহ করা হয়েছে যা ১০০ টি কেন্দ্রের মাধ্যমে জনগণকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত গণটীকা কর্মসূচি সফল করতে রবিবার বিকাল থেকে সকল এলাকায় মাইকিং করা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টীকা গ্রহনের জন্য উদ্ধুদ্ধ করা হয় বিধায় টীকাকেন্দ্রগুলিতে জনগণের উপচে পড়া ভিড় দেখা গেছে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে

ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে গণ টিকা নিতে সাধারণ মানুষের ভীড়

//মোঃ মোস্তাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক //

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম  জন্মদিন উপলক্ষে নীলফামারীর ডোমারে ইউনিয়ন পর্যায়  করোনা প্রতিরোধ গণ টীকা প্রদানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদে নিবন্ধনকারীদের   টিকা দেওয়া হয় ।টিকা গ্রহনকারীদের  টিকাদান কেন্দ্রে উপস্থিতি  টিকার মজুদ অপেক্ষায় কয়েকগুণ বেশি হওয়ায় শুরুর প্রায় চার ঘন্টার মধ্যে কেন্দ্রে মজুদকৃত টিকার ডোজ শেষ হয়ে যায়।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা অপেক্ষাকৃত শতশত নারী পুরুষের ভীড় জমে যায়। ভীড় সামলাতে হিমসিমে পড়েছিল পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

টিকা না পেয়ে শতশত মানুষ কেন্দ্রে থেকে ফেরত যায়। ফেরৎ যাওয়া কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, প্রচন্ড রোদ আর শতশত মানুষের ভীড়ে দাড়িয়ে থাকাটা অসম্ভব।  আমরা যতগুলো টিকা নিবন্ধনকারী এসেছি সেই পরিমাণ টিকা কেন্দ্রে মজুদ নেই। তাই আমার অযথা সময় নষ্ট না করে চলে যাচ্ছি‌ ‌।

করোনা চট্টগ্রাম।। আরো ৬ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৬৪

বৈশ্বিক মহামারী করোনায় চট্টগ্রামে মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের হার শতকরা ৫ এর সংখ্যায় নেমে এসেছে। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা প্রতিদিন ১/২ জনের মধ্যে সীমিত থাকলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৬ জনের। সে সঙ্গে করোনায় আক্রান্তদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরো ৬৪ জন। মৃত্যুর হারে এটি হচ্ছে গত এক সপ্তাহে সর্বোচ্চ সংখ্যা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৭৪ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৬৫ জনে। সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৪ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ৩৮ জন নগরের এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১ জন, বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের শরীরে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।

অন্যদিকে ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জন এবং এন্টিজেন টেস্টে ৩ জনের শরীবে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের দেহে করোনা প্রজেটিভ এসেছে।

একই সময়ে ৬ জন করোনায় আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৬৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৪ জনের।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল খোলার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে ব্র্যাক এর উদ্যোগ

 

বরিশাল শেবাচিমে করোনায়  আরও ৩ জনের মৃত্যু

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪৭ জন রোগী। অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলর পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৫২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।

এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অপরজনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৭ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৩২ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৬০ ভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করা হবে বরোনা সংক্রমন বাড়লে : স্বাস্থ্যমন্ত্রী

 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব।

তিনি বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।

জাহিদ মালেক বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।

যেখানে যেখানে সম্ভব সেখানে ফাইজার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন : সারমিন সালাম