তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার  কড়ইবাড়িয়া থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার ২৯ নভেম্বর সকাল ৬.৪৫ মিনিটের সময়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদার হিমু (৫০) ও ছেলে সোহান তালুকদার (২৪)।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহান ও তার বাবা হেমায়েত গাঁজা বিক্রি করছেন। এ সময় তাদেরকে কৌশলে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তিন কেজি ৩০০ গ্রাম গাজা,দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার ও দু’টি নকিয়া মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

রামপালে মাদক সম্রাট বাবু ইয়াবাসহ গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক চিহ্নত মাদক কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বাবু কে রবিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৫ নভেম্বর) রাত ১০ টায় চিহ্নিত মাদক কারবারি বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সময় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রামপালে পুলিশের অভিযানে আরও ১ গরু চোর আটক

জানিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশের অভিযানে আরও এক গরু চোর আটক হয়েছে। এ নিয়ে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের সর্বমোট ৪ সদস্যকে আটক করা হলো।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মালিডাঙ্গা গ্রামে শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সন্দিগ্ধ আসামী শেখ এনামুল (২৬) কে আটক করে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় আসামী এনামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২) কে ৪ টি গরুসহ আটক করে। এরা দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর গত সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখেছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ফকিরহাটে নাশকতা মামলায় ইউপি সদস্য প্রেপ্তার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

ফকিরহাটে নাশকতা মামলায় মো. মাসুদ রানা আরিফ (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপোতা গ্রামের মো. আয়ুব আলী শেখের ছেলে অরিফের বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার মামলা হয়। মামলা নং-৯। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মাসুদ রানা আরিফ ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আরিফকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক এমপি আউয়ালের ছেলে মদসহ গ্রেফতার

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যকে (২৯) বিদেশি মদসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ  আরও তিনজনকে  গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে বুধবার ঢাকার ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- রাজধানীর মোহাম্মদপুর এলাকার শহিদুল ইসলাম খানের ছেলে রিহাম খান, একই এলাকার তোতা মিয়ার ছেলে রাকিব উজ্জামান সজিব ও মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার শেখ মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ জীবন।

বুধবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।

অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন কনকর্ড মমতাজ করিম হ্যারিটেজের লেভেল-২ কফি এভিনিউ রেস্টুরেন্টের ৩য় তলায় আসামিরা মাদক নিয়ে এসে সেবন করে। তারপর রেস্টুরেন্টের নিচের রাস্তার ফুটপাতের ওপর মাতলামি করে জনসাধারণের বিরক্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে রাকিব ও জীবনকে আটক করে।

এরপর রেস্টুরেন্টের নিচের ফুটপাত থেকে অপর দুজন ঐতিহ্য ও রিহামকে আটক করে। এ সময় তাদের প্রাইভেটকার থেকে দুই বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সূত্রঃ যুগান্তর

ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ আটক- ৩

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলী সহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এসময় প্রাইভেটকারে থাকা দুটি বস্তা ভর্তি ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। মাদক কারবারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে।

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি || 

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার গিলাতলা গ্রামের গাজী আ. হাকিমের ছেলে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে চারটি গরুসহ ৩ পেশাদার চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি মূল্যবান গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)। এরা দীর্ঘ দিন ধরে গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ফকিরহাটে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ সিরাজ শিকারী (২৪) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সিরাজ শিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই অনুপ ও এএসআই মানুন সঙ্গীয় ফোর্স সহ অভিযানের পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত মাদককারবারী সিরাজ উপজেলার চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদককারবারী সিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।#

ফকিরহাটের কাটাখালী সপ্নবিলাস আবাসিক হোটেলে অভিযানে নারী সহ ১১জন গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী এলাকায় স্বপ্নবিলাস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে কাটাখালী স্বপ্নবিলাস হোটেলে এ ধরনের অনৈকিত কার্যকলাপ চলে আসছিল। এমন খবর পেয়ে এদিন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন: ডুমুরিয়ার গজেন্দ্রপুর গ্রামের মৃত মো. হাফিজুর রহমানের ছেলে হোটেল ম্যানেজার আ. জলিল গাজী (৩৪), ফকিরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের মিজান বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২০), দৌলতপুরের পাবলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৬), কোটালীপাড়ার হীরন গ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজান ফকির (২৩), রূপসার খাজাডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (২৩), রূপাসার ঘাটভোগ গ্রামের ইরান শিকদারের ছেলে হীরক শিকদার (৩০), কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের আজহার আলী শেখের ছেলে শরিফুল শেখ (২০), ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের ইরান শেখের ছেলে মুরাদ শেখ (৪৫), পিরোজপুরের দুর্গাপুর গ্রামের আজম খানের মেয়ে মুন্নি আক্তার (২০), কয়রা গিলাবাড়ি গ্রামের মৃত আশরাফ শেখের মেয়ে লিমা খাতুন (২৫) এবং রূপাসার স্বল্প বাহিরদিয়া গ্রামের আশরাফ শেখের স্ত্রী আমেনা বেগম (৪০)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল গ্রেফতারের বিষয়টি নিশ্আচিত করে বলেন, ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।