জগন্নাথপুরে সেতুর টুলবক্সে মাঠি ভরাট নিয়ে মিথ্যাচার: প্রতিবাদ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে নিমাণার্ধীন কুশিয়ারা ব্রীজের টুলবক্সে মাটি দেওয়া নিয়ে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উটেছে। তবে বালি বৈধভাবে কেনা হলেও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে মিথ্যা সংবাদ প্রচার করায়, প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর উপর নিমানার্ধীন সেতু’র নিকটে পাইলগাঁও ইউনিয়নের এরারিয়া নামক স্থানে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে টুলবক্স নির্মানে মাটি দেওয়ার কাজ পান স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ।

তিনি মৌলভীবাজারের একটি বৈধ বালু মহাল থেকে বালু ক্রয় করে টুল বক্সে কাজ করার প্রস্তুতি নিলে একটি কুচক্রী মহল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কথিত ২/১টি অনলাইন পোর্টালে ‘রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। চুক্তি অনুযায়ী ১ লা জুন টুলবক্সে মাঠি ফেলার কথা থাকলেও এখনো কোন মাঠি পড়েনি। কিন্তু রাতের আাধারে মাঠি উত্তোলন হচ্ছে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়। অনুসন্ধানে জানা যায়, বিগত দিনে একই এলাকায় পৃথক আরেকটি গ্রুপ কুশিয়ারা ব্রীজে মাটি দিয়েছিল।

এবার তারা টুলবস্কে বালু দেওয়ার কাজ পায়নি। এতে ক্ষোভে বৈধ বালু উত্তোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে ব্যবসায়ী সালেহ আহমদকে পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করতেই একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে এলাবাসীর নজরে আসে। সাজানো ও মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান এলাকার সর্বস্থরের জনসাধারন। প্রতিবাদি জনসাধারণ সরকারী কাজে বাঁধা সৃষ্টির জন্য এলাকার একদল জামাত সিন্ডিকেটকে দায়ী করেন।

স্থানীয় ইসলামপুর বাগময়না তাজপুর, রসুলপুর জামে মসজিদের ইমাম মহি উদ্দিন, বাগময়না গ্রামের কাপ্তান মিয়া, রসুলপুর গ্রামের হারুন মিয়া জানান, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সরকারি নানা কাজ ও রানীগঞ্জ ব্রিজে বালু দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা উক্ত কাজ ভাগিয়ে আনতে না পেরে বিভিন্ন অপপ্রচার করছে।

ইতিমধ্যে ঐ এলাকায় কাজ পাওয়া বহিরাগত একাধিক ব্যবসায়ীকে নানাভাবে বিরক্ত করে এই সিন্ডিকেট। যার কারনে অনেকেই সরকারি এসব কাজ নিতে অনাগ্রহী। তারা চান এ এলাকায় এই অসাধু সিন্ডিকেট ছাড়া অন্য কেউই সড়ক বা ব্রিজের কাজে মালামাল দিতে পারবেনা। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী সালেহ আহমদ জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এস বি এস কনষ্ট্রাকশনের কাছ থেকে টুলবক্সের মাঠি ভরাটের কাজ পেয়েছি। লাভ বা লোকসান বড় কথা নয়।

অত্র অঞ্চলের উন্নয়নে কাজ নিয়েছি। কাজ শুরু করার আগেই একটি কুচক্রী মহল এবার কাজ নিতে না পেরে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার করছে। আমি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেনি। চুক্তি অনুযায়ী বৈধভাবে বালু এনেছি। এখন টুলবক্সে ভরাট কাজ শুরু হবে। আমরা এলাকার উন্নয়নে রাজনীতি করি। এই বৃহৎ সেতুর কাজ সম্পন্নের পথে। টুলবক্স এর কাজ শেষ না হলে কাজ অসম্পূর্ণ থাকবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে ও ভাটি বাংলার উন্নয়নের রূপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়েছে এবং স্বপ্নের সেতুর কাজ সম্পন্নের পথে। দেশের সাথে অচীরেই এই এলাকা নব দিগন্তে রূপ নিতে যাচ্ছে ।

এস বি এস কনষ্ট্রাকশনের সাইট ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বলেন সরকারের উন্নয়নের অংশ হিসেবে সেতুর কাজ প্রায় শেষ। এখন টুলবক্সের মাঠি ভরাটের কাজ হলেই হয়। ১ লা জুন থেকে বালু ফেলার কথা। টুলবক্সে এখনো বালু মাঠি পড়েনি।

মৌলভীবাজারের বৈধ ইজারা থেকে বালি মাঠি আনা হচ্ছে। দ্রুত কাজ করার জন্য আমরা কাজ নেয়া প্রতিষ্টানকে তাগিদ দিচ্ছি। একটি পক্ষ গোপনে কাজের বিরোধিতা করে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

 //মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

Dainik Biswa

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যু: ক্লিনিক সীলগালা ও জরিমানা

 

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের রোগীর অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটিন সীলগালা করেছে প্রশাসন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দ্বন্ড দেয়া হয় শাপলা ক্লিনিক মালিক তাপস কুমার মন্ডলকে। এর আগে সকালে ভুল চিকিৎসায় ৭ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের।

 

আজ শনিবার (১৯ জুন) সকালে এঘটনা ঘটে। শিশু মোঃ আবু সুফিয়ান দাকোপের গড়খালী এলাকার আব্দুস সালামের ছেলে। শিশুটির পিতা আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পেটে ব্যাথ্যার সমস্যা নিয়ে ছেলেকে এনিয়ে এসেছিলাম এখানে। ডাক্তার বললেন, অ্যাপেন্ডিস হইছে। অপারেশন করতে হবে। ছেলেকে অপারেশন করার জন্য শক্রবার সকাল ৯টায় ভর্তি করাইছি। বিকেল ৫টার দিকে ডাঃ ফারুক এসে অপারেশন করেন আমার আবু সুফিয়ানকে।

 

অপারেশনের পরে আর আমার ছেলের হুশ (জ্ঞান) ফেরে নাই। তিনি আরও বলেন, আজ ভাের রাতেও তার হুশ (চেতনা) না ফেরাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে ক্লিনিকের চিকিৎসকদের সাথে যােগাযােগ করলে তারা তাড়াহুড়া করে খুলনায় পাঠানাের ব্যবস্থা করে। তৎক্ষনিক ছেলেটি মারা যায়। তবুই তারা খুলনায় পাঠানাের জন্য মৃত শিশুকে গাড়িতে তুলে দেবার চেষ্টা করে। এসময়ে পাইকগাছা বাজারের লােকজন তা ঠিক পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে বাঁধা দেয়।

 

পরে আমরা মৃত সন্তান নিয়ে ক্লিনিকের পাশে অবস্থান করছি। তাদের ভুল চিকিৎসায় আমার ছেলে মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই, বলে আর্তনাৎ করতে থাকেন শিশুটির পিতা আব্দুস সালাম। এসব বিষয়ে জানতে শাপলা ক্লিনিকের স্বত্তাধিকারী তাপস কুমার মন্ডলের ব্যবহৃত মােবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। পাইকগাছা থানার তদন্ত পরিদর্শক সরদার ইব্রাহিম হােসেন সােহেল বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানাে হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হো‌সেন সি‌দ্দিকী জানিয়েছেন, পাইকগাছার শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টরকে রোগীর প্রতি অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সীলগালা করা হয়েছে।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থীকে নিয়ে আল ইসলাহ’র সাক্ষাৎ

 

বরিশালের সেই ফেন্সি আজিম শটগানসহ পাথরঘাটায় আটক

 

বরিশালের সেই ফেন্সি আজিম হ্যা বরিশাল নগরীর এক সময়ের নামকরা ফেন্সিডিল ব্যবসায়ী ভাটিখানার মৃত আলতাব হোসেনের ছেলে ফেন্সি আজিমকে শটগানসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা জেলার কাকচিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহন পালোয়ানের ঘোড়া মার্কার কর্মী হিসেবে নির্বাচনী প্রচরনায় অংশ নেয়।গতকাল ইউনিয়নের ফকির বাজার এলাকায় নির্বাচনী সভা চলাকালীন শটগান নিয়ে মহড়া দিচ্ছিলেন তিনি।

 

এমন খবরের ভিত্তিতে সভা শেষে অভিযান চালিয়ে তাকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হোসেন। তিনি বলেন, নির্বাচনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় আজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ।

 

বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছ। কাকচিরা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গত কয়েকদিন যাবত এই আজিম কাকচিরা ইউনিয়নে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এতে করে এলাকায় আতংক বিরাজ করছে। তার এই আটকের খবরে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

 

এদিকে জব্দকৃত অস্ত্রটি নিজের বলে দাবি করেন আজিম। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার জানান, আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনের সময় ঘোরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়েছে। যেহেতু নির্বাচনকালীন সময়ে অস্ত্রের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ।

 

একারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গতবছর ইয়াবার বড় চালানসহ এই আজিমকে আটক করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। এছাড়াও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বরিশাল নগরীর ফেন্সি সম্রাট এই আজিমের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক:

Dainik Biswa

যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০৩ জন ও মৃত্যু- ৪ জন

 

 

বাঘায় কচু ক্ষেতে ঘাস কাটা অভিযোগে গৃহবধুকে পিটিয়ে জখম

 

বাঘায় গৃহবধুকে কচু ক্ষেতে ঘাস কাটার অপরাধে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর কাঘা উপজেলার বাউসা এলাকার হেদাতিপাড়া গ্রামে। আহত গৃহবধু নারজিনা বেগম (৩০) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান নারজিনার স্বামী শহিদুল ইসলাম।

 

এ ঘটনায় সালাম শেখের ছেলে কামরুলে বিরুদ্বে  ওই গৃহবধু বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে গৃহবধূ নারজিনা তার বাড়ির পাশের্ব কাচারিপাড়ায় কামরুলের কচু খেতে ঘাস কাটছিল।

 

এসময় জমির মালিক কামরুল এসে ক্ষিপ্ত হয়ে নারজিনাকে গালিগালাজ করার একপযার্য়ে এলোপতাড়ি মারপিট করে এবং হাসুয়া দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ভুক্তভোগির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কামরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা স্থাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং চিৎিসার ব্যবস্থা করা হয় বলে জানান তার স্বামী শহীদুল।

 

অভিযুক্ত কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে গালিগালাজ করেছি কিন্তু পিটিয়ে জখম করি নায়। এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক বলেন, ইতি পুর্বেও একাধিকবার কামরুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে।

 

এ ঘটনায় যেহেতু থানায় অভিযোগ হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগি যেন ন্যায় বিচার পায়। এ ঘটনায় নারজিনা বেগম বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  বাঘা থানা কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, অভিযোগ আমলে নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

//  বাঘা রাজশাহী প্রতনিধি //

Dainik Biswa

জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

বরিশাল নগরী থেকে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

 

বরিশাল নগরী থেকে মানবপাচার , ঝালকাঠীর কাঠালিয়া থানার মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে (৩২) বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে তাকে গ্রেফতার এবং ভিকটিম বিপাশা রানী সাধককে (২৮) উদ্ধার করে তারা।

 

মঙ্গলবার রাতে বরিশাল সিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের বিপাশা রানী সাধককে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে চলে যায়। কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে বিপাশা রানী সাধককে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে তার পরিবার।

 

ওই মামলার আসামি হিসেবে গতকাল সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে প্রদীপ কুমারকে গ্রেফতার করে এবং বিপাশা রানী সাধককে উদ্ধার করে সিআইডি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সিআইডি’র পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।

 পলাশ চন্দ্র দাস ::বরিশাল //

Dainik Biswa

কারাগারে নাফিরে হাসপাতালে আয়েশি জীবনে ভিআইপি বন্দিরা

 

রূপসা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার -১: খুলনা ডিবি

 

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত  এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গাজাসহ ১জনকে গ্রেফতার করেছে।

 

গত ১৪ জুন রাত ১১ টার সময় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ খুলনা টু মোংলা মহাসড়কের জনৈক নাজমুল হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কামাল হোসেন (৩৬) কে গ্রেফতার করে।

 

সে নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর (মাহাবুব আলমের বাড়ীর ভাড়াটিয়া) মৃত শওকত ফরাজীর ছেলে। গ্রেফতার পূর্বক আসামী কামাল হোসেন (৩৬) এর ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন।

 

উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানার মামলা দায়ের করেন। যার নং- ১৩, তারিখ- ১৫/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে ০২ টি মাদক আইনে মামলা রয়েছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

খুলনায় ২৭ মামলায় ২৭ জনকে ৭২ হাজার ১ শত টাকা জরিমানা

 

 

রাণীশংকৈলে গাঁজার গাছসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজার গাছসহ আবুল আসাদ নামে এক ব্যাক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। (১৪ জুন সোমবার) ১১ টা ৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে হাতে নাতে আটক করা হয়েছে।

 

পুলিশ সুত্র মতে জানা গেছে, আটক কৃত ব্যাক্তি পৌর শহরের ভান্ডারা কুলিক পাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল আসাদ (৫৫) তার নিজ বাড়ি থেকে তাকে গাঁজার গাছসহ গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাফিজ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আটক করা হয়েছে।

 

এবং গাঁজার গাছটির কাটা অবস্থায় পাওয়া গেছে গাছটির বয়স ছিল প্রায় ৫ মাস ও ২৬ টুকরা করে সে রেখেছিল আমরা সেটি জদ্ব করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন আটক কৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।এবং আসামিকে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //

Dainik Biswa

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

চট্টগ্রামে কিশোর গ্যাং ও মাদক লিডার, ভিখারি অস্ত্রসহ গ্রেফতার

 

চট্টগ্রামে কিশোর গ্যাং ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্যাং লিডার ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহেদ ওরফে ভিখারিকে (২৫) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি এলজি, ১ রাউন্ড কার্তুজ ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) সকালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভিখারি শাহেদ ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী। কিশোরদের নিয়ে তার একটি গ্যাং রয়েছে। বিভিন্ন স্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় বিক্রির জন্য ১২ থেকে ১৪ জনের একটি দল আছে তার। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়া হতো।

তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। সর্বশেষ বেপারিপাড়া এলাকায় মাদক বিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারি শাহেদ বাহিনী। এতে ২ জন মারাত্মকভাবে আহত হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, তার শৈশব খুব আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যায়। তাই তার বন্ধুরা তাকে ভিখারি নাম দেয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। ইতোমধ্যে ৫ বার গ্রেপ্তারও হয়েছে ভিখারি। তার বাহিনী ছিনতাইয়ের সাথেও জড়িত।

তিনি বলেন, ভিখারি ও তার ২ জন পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।

 

// চট্টগ্রাম প্রতিনিধি //

Dainik Biswa

বাঁশখালীর বিশিষ্ট সমাজসেবক এস্তাফিজুর রহমান আর নেই

 

মধুপুরে জবর-দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

 

মধুপুরে জবর-দখল করে  টাঙ্গাইলের মধুপুরে আদালতের আদেশ অমান্য করে স্হাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মামলার অভিযোগ সুত্রে জানা যায়, মামলার বাদী আঃ মান্নান পিতা মৃত ওয়াহেদ আলী সাং পুন্ডুরা থানা মধুপুর বোয়ালী গ্রামের বিবাদী জাহাঙ্গীর গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

 

বিরেধের জের ধরে জাহাঙ্গীর গং সম্প্রতি মধুপুর থানাধীন বোয়ালী মৌজার আদালত পাড়া সেগুন বাগান এলাকার ১৭৪ নং খতিয়ানের ৩২৮ দাগের ৫ শতাংশ ভূমিতে বিবাদীগন জোর পুর্বক বেকু দ্বারা খনন কাজ শুরু করে। এ সময় বাদী আঃ মান্নান বাধা দিলে বিবাদীগন মামলার বাদীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে তাদের উপর হামলা করতে ঔধ্যত হয়।

 

এ সময় তারা নানাবিধ হুমকী দিলে আব্দুল মান্নান চলে যায়। পরবর্তীতে জমির বিষয়ে টাঙ্গাইল আদালতে ফৌজদারি কাঃ বিঃ ১৪৪ ধারার বিধান মতে জাহাঙ্গীর হোসেন পিতা তালেব আলী, আঃ ছাত্তার পিতা কাজীম উদ্দিন, শাহনাজ পারভীন স্বামী জাহাঙ্গীর, কেরামত আলী পিতা মৃত নবাব আলী সাং বোয়ালী এদের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দাখিল করে। দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্ব-স্ব অবস্হানে থাকার নির্দেশ প্রদান করেন আদালত। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে আগামী ২২ জুন আদালতে হাজির হয়ে কারন দর্শানোর আদেশ করেন আদালত।

 

কিন্তু তারা সে আদেশ অমান্য করে উক্ত ভুমিতে পাঁকা স্থাপনা নির্মাণ করিতেছে বলে অভিযোগ করেন মামলার বাদী         আঃ মান্নান।

 

মামলার সূত্রে জানা যায় ঘটনাটি মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আদালতের নির্দেশনা মোতাবেক বিবাদীগনকে কাজ না করার জন্য নিষেধ করা হয়েছে এবং তদন্ত পুর্বক প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এব্যাপারে বিবাদী জাহাঙ্গীর হোসেন এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আদালতের রায় নিয়েই আমি কাজ করিতেছি।

 

//আব্দুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধি//

Dainik Biswa

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশুর হাট বসবে: এলজিআরডি মন্ত্রী

 

 

 

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

বৈশ্বিক মহামারী করোনার সুনামির সাথে দেখা দিয়েছে মাদকের মহামারি। করোনার সুনামি ও মাদকের মহামারী প্রতিরোধে নিরন্তর কাজ করছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীমকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন-২০২১ রোজ শনিবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামের পলাতক আসামি মোঃ হযরত আলী হজো ফকির (৫০) পিতা- মৃত ইজ্জত আলীর বাড়ির গোয়াল ঘরের পিছনে পুকুর পাড় থেকে ১ একটি গাঁজা এবং একই থানার কাগমারী গ্রামের রাহেলা বেগম (৪৮) এর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি মোছাঃ খাদিজা বেগম (৩৬) এর কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

 

//  নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

পোশাক শিল্পের উদ্যোক্তাগন প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে কোটি টাকার অনুদান