দুই বন্ধু চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট// একসঙ্গে রাতের খাবার খেয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গেছেন শি জিনপিং। সোমবার অনানুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন এই দুই নেতা।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, একসঙ্গে রাতের খাবার খেয়েছে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট।

তাসের প্রতিবেদনে বলা হয়, শি ও পুতিনের নৈশভোজে সাত প্রকারের খাবার ছিল। খাবারগুলোর মধ্যে ছিল, পূর্বাঞ্চলীয় সামুদ্রিক খাবার দিয়ে তৈরি একটি অ্যাপেটাইজার, কোয়েল ও মাশরুম দিয়ে তৈরি প্যানকেক, পাইয়ের সঙ্গে স্টার্জন মাছের স্যুপ এবং ডালিমের শরবত।

মূল খাবারের মধ্যে ছিল, চেরি সসের সঙ্গে হরিণের মাংস, পেচোরা নদী থেকে সংগৃহীত নেলমা মাছ (সাইবেরীয় সাদা স্যামন) ও সবজি। নৈশভোজের সমাপ্তি ঘটে পাবলোবা মিষ্টান্ন (ডেজার্ট) দিয়ে।

দুই নেতার ভোজে পানীয় হিসেবে ছিল দুই ধরনের ওয়াইন। একটি ছিল ২০২০ সালে প্রস্তুতকৃত ‘ইস্ট স্লোপ’ এবং ‘ওয়েস্ট স্লোপ’। রাশিয়ার ডিভনোমরস্কয় এস্টেট ওয়াইন কোম্পানি এগুলো উৎপাদন করেছে।

বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যেগে এবং বে-সরকারী সংস্থা আমতলী এ,পি, ওয়র্ল্ড ভিশন বাংলাদেশ, এন,এস.এস এডুকো বাংলাদেশ,ফিড দ্যা ফিউচার, বাংলাদেশ নিউট্রশন এক্টিভিট, এফ,এইচ এসোসিয়েশন এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ,কে,এম সামসুদ্দিন আহম্মেদ শানু,পৌর সভার প্যানেল মেয়র মো: হাবিবুর রহমান, আমতলী থানার সাব ইন্সপেকটর সুজন চক্রবর্তী, মহিলা কাউন্সিলর মোসা: ফরিদা ইয়াসমিন প্রমুখ।

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে  ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম,ব্র্যাক কর্মকর্তা অসীম কুমার দাস,শিব দাস ও ব্র্যাকের ডিওয়াইএম শিখা রানী ও ডালিয়া ।কিশোর-কিশোরী ক্লাবের  রীনা বিশ্বাস,ইউপি সদস্য নার্গিস খানম।
 উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের  সহযোগীতায় এ দিবসটি উদযাপিত হয়।  শেষে তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষুদ্র ঋণ এবং আইজিএ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

কিসিং ডিভাইস….! চীন এটা কি তৈরী করল…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভিডিওকলে সঙ্গীকে চুমু দেওয়া যাবে, আর সেই চুমুতে বাস্তব চুমুর স্বাদও মেলবে, এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে চীন। খবর সিএনএনের।

উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস নিয়ে এসেছে চীনের চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ডিভাইসটির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক-প্রেমিকারা বাস্তব চুমুর স্বাদ পাবেন।

ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে। ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী ‘বাস্তবিক চুম্বনের’ অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে।

চীনের নতুন এই ডিভাইস নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ডিভাইসটি নিয়ে রসিকতা করলেও, অনেকে একে ‘অশ্লীল’ বলেছেন। অপ্রাপ্তবয়স্করাও এটি কিনতে ও ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

সিএনএন জানিয়েছে, কারো সঙ্গে চুম্বনে প্রথমে ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পর অপরপ্রান্তের সঙ্গীর সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কল করতে পারবে এবং চুম্বন আদান-প্রদান করতে পারবে।

জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবে বাংলাদেশ ভোট দেয়নি

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বছরপূর্তির আগের দিন বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে অনতিবিলম্বে রাশিয়াকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে।

১৪১ ভোটে পাশ হওয়া প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। আরও ৩১ দেশ এ প্রস্তাবে ভোট দেয়নি।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাত দেশ। প্রস্তাবের বিরুদ্ধে ভোটদাতা হিসাবে রাশিয়া পাশে পেয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।

বাংলাদেশের সঙ্গে ভোটদানে বিরত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।

সাবেক সোভিয়েত রাশিয়াভুক্ত কিরগিজিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে ছিল।

দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা চারটি প্রস্তাবের একটির পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।

পেনাল্টির নিয়ম কি এবং কেন বদলে যেতে পারে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কাতার বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ ফুটবলারদের পেনাল্টি নেওয়ার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করার জন্য আলোচনায় এসেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার এ আচরণে পরবর্তী সময়ে সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমে।

এর পর জানা যায়, বদল আসছে পেনাল্টির নিয়মে। স্পট কিক নেওয়ার সময় কোনো গোলরক্ষক যেন ‘মাইন্ডগেম’ খেলতে না পারেন, সে জন্য নতুন নিয়ম আনছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

মাইন্ডগেম কথাটার মাহাত্ম্য গেল কাতার বিশ্বকাপের ফাইনালে হাড়ে হাড়ে সেটি টের পেয়েছেন ফ্রান্সের ফুটবলাররা। আর যদি বলা হয় কে এই মাইন্ড গেমার? অকপটে বলে দেওয়া যাবে— আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে মনস্তাত্বিক লড়াইয়ে শতভাগ সফল এ আর্জেন্টাইন বাজপাখি।

বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকার শুটআউটে বেশ কিছু ঘটনা ঘটিয়ে মনস্তাত্বিক লড়াইয়ে জিতেছিলেন মার্টিনেজ। শুটআউটের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান তিনি। শুধু তাই নয়, খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতেও অনেক কিছু করেছেন তিনি।

কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করার জন্য পেনাল্টির আগে তাকে অপেক্ষা করিয়ে রাখেন মার্টিনেজ। রেফারির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমতো জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন।

কোম্যানের মতো একই ফাঁদে পড়েন রিয়াল মাদ্রিদে খেলা অরেলিয়েন শুয়ামেনি। শট নেওয়ার ঠিক আগেই মার্টিনেজ বল তুলে দূরে ছুড়ে ফেলেন। মনস্তাত্বিক লড়াইয়ে হেরে পেনাল্টি মিস করেন শুয়ামেনি ও কোম্যান দুজনেই। ফলে বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা। মার্টিনেজের এসব কাজ ঠিক মেনে নিতে পারছে না ফিফা। ভবিষ্যতে যাতে কেউ এমনটি না করতে পারে, সে কারণে পেনাল্টি নিয়মে আনা হতে পারে বড়সড় পরিবর্তন। এমনটিই জানা যাচ্ছে।

অবশ্য নিয়মে বদল হলেও তার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন মার্টিনেজ। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আধুনিক নিয়মের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। ফিফা যদি নতুন নিয়ম চালু করে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোব জেতা এই গোলরক্ষক বলেন, ‘কোপা আমেরিকার পরে আমি বলেছিলাম— আমার পক্ষে আবার পেনাল্টি বাঁচানো সম্ভব কিনা তা আমার জানা নেই। যে শট বাঁচানোর ছিল, তা বাঁচিয়েছি। কুড়ি বছর বাদে আবার আমি পেনাল্টি বাঁচাতে পারব কিনা জানি না। কোপা আমেরিকা ও বিশ্বকাপে আমি পেনাল্টি বাঁচিয়েছি এবং দলকে জিতিয়েছি। এটিই আমার কাছে যথেষ্ট।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত বারোটা এক মিনিটে আমতলী সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

অনলাইন প্রেস ক্লাব ওপিসি আমতলীর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এর সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান সহ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করা হয়েছে। অন্যান্ন কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে সংগঠন কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, সকাল এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

চীন রাশিয়াকে কিকি সহায়তা করতে যাচ্ছে…..?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন যুদ্ধের এক বছর হতে আর বাকি তিনদিন। তবে ইউক্রেনে তথাকথিত অভিযান পরিচালনার জন্য রাশিয়ার কোনো সমালোচনা করেনি চীন। বরং এখন শোনা যাচ্ছে দেশটিকে সহায়তা করতে যাচ্ছে বেইজিং।

ইতোমধ্যে জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে চীনের ওপর রাশিয়াকে অস্ত্র সহায়তার অভিযোগ এনে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন বলেন, রাশিয়াকে সহায়তা করলে চীন-মার্কিন সম্পর্কে বৈরী প্রভাব পড়বে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেই উল্টো তিরস্কার করেছে বেইজিং। ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে ইউক্রেন সফর করে এসেছেন জো বাইডেন। অন্যদিকে মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পক্ষে চীনের এই অবস্থান কতদূর এগোতে পারে বিশ্লেষণ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।

রাশিয়ায় কি অস্ত্র সহায়তা পাঠাবে চীন?

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়াকে মৌখিকভাবে এবং রাজনৈতিকভাবে সহায়তা করে আসছে চীন। এখনো অস্ত্র দিয়ে সহায়তার নজির বা প্রমাণ মেলেনি।

তবে সম্প্রতি মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন দাবি করেন, রাশিয়াকে সহায়তার পরিকল্পনা করছে চীন। যে কোনো সময় সহায়তা নিয়ে এগিয়ে আসতে পারে তারা।

চীন চাইলে যে কোনো সময় রাশিয়াকে সহায়তা করতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার সঙ্গে মিলে সামরিক মহড়া চালিয়েছে দেশ দুটি।

ব্লিঙ্কেনের অভিযোগে চীনের প্রতিক্রিয়া

রাশিয়ায় যে কোনো সময় অস্ত্র সহায়তা করতে পারে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ইউক্রেনে অবিরত সহায়তা করে যুক্তরাষ্ট্র চীনের ও রাশিয়াকে সহায়তার দোষ চাপাচ্ছে।

তিনি বলেন, শান্তি আলোচনার মাধ্যমেই ইউক্রেন ইস্যুর সমাধান করা যায়। অথচ তারা দেশটিতে অস্ত্র পাঠাচ্ছে।

বেইজিং জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সাধারণ বাণিজ্য করে যাচ্ছে রাশিয়া। তেল ও গ্যাসসহ অন্যান্য জিনিস আমদানি করছে চীন।

রাশিয়াকে চীন সহায়তা করলে কী ঘটতে পারে?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন যদি রাশিয়াকে সহায়তা করে তবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। অর্থাৎ প্রথমত, চীনের ওপর নানা প্রকার নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়াতে পারে যুক্তরাষ্ট্র।

স্পষ্ট করে ব্লিঙ্কেন কিছুই জানাননি। তবে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরুদ্ধে অন্যান্য দেশগুলোও যোগ দিতে পারে।

প্রাণঘাতী ভাইরাস ‘মারবার্গ’ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কাটতে না কাটতেই আরেকটি প্রাণঘাতী ভাইরাস ‘মারবার্গ’ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও-হু)।

আফ্রিকার দেশ ‘ইকুয়াটোরিয়াল গিনি’তে এই প্রাণঘাতী ভাইরাসটি পাওয়া গেছে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে এই ভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে আরও ১৬ জনের দেহে।

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। ভাইরাসটি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে দেশটির কর্তৃপক্ষ।

সংক্রমণ অঞ্চলটিতে ইতোমধ্যে ২০০ জন সন্দেহভাজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৯৬৭ সালে আফ্রিকার কয়েকটি দেশে প্রথম ধরা পড়ে ভাইরাসটি। গত বছরের জুলাইয়ে ঘানায় ভাইরাসটিতে আক্রমণের খবর পাওয়া যায়। ১৯৬৭ থেকে ২০২২ পর্যন্ত ভাইরাসটির আক্রমণে ৪৭৪ জন রোগীর মধ্যে ৩৭৯ জনই মৃত্যুবরণ করেন। মৃত্যুর হার প্রায় ৮০ শতাংশ।

বাদুড় থেকে আসা ‘মারবার্গ ভাইরাস’ ইবোলার মতোই মারাত্মক আকার ধারণ করে। ইবোলার তুলনায় অধিক প্রাণঘাতী। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি। এটি ইবোলার থেকেও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম।

‘মারবার্গ ভাইরাস’র কিছু লক্ষণ রয়েছে। সাধারণত এই রোগের ক্ষেত্রে মাথা ঘোরা, প্রচণ্ড মাথা ব্যথা, পায়খানা, বমি-বমি ভাব, প্রচণ্ড জ্বর, পেশিতে ব্যথা থাকে। এছাড়াও এই ভাইরাসের লক্ষণ অনেকটা ম্যালেরিয়া, টাইফয়েডের মতো। হাতে পায়ে ফুসকুড়িও দেখা দিতে পারে।

অনেক রোগীর ক্ষেত্রে ৭ দিনের মধ্যে রক্তক্ষরণের লক্ষণও দেখা দেয়। ইবোলার মতো মারবার্গ একটি ফিলোভাইরাস। ফলে বাদুড় থেকে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সঙ্গে এর প্রাদুর্ভাব শুরু হয় বলে ধারণা করা হয়।

অ্যাঙ্গোলা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ঘানা, গিনি, কেনিয়া, উগান্ডা এবং জিম্বাবুয়েতে অতীতে এই ভাইরাসের আক্রমণের ঘটনা ঘটেছে।

মার্কিনিদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এনডিটিভি জানিয়েছে, মস্কোয় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত।’ ‘কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’, উল্লেখ করা হয় বিবৃতিতে।

অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির নাগরিকদের রাশিয়া ত্যাগের এ ধরনের পরামর্শ আগেও একাধিকবার দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন।