ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন রণতরি ভূমধ্যসাগরে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো জানিয়েছেন, ‘রাশিয়াকে প্রতিহত করতে ভূমধ্যসাগরে শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন রণতরি ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আদেশে ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর, বর্তমানে আইওনিয়ান সাগরে মার্কিন রণতরি অবস্থান করছে। এটি ইতালি ও গ্রিসের জলসীমায় রয়েছে।

মার্কিন গণমাধ্যম পলিটিকোকে ডেল তোরো বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট একটা জিনিসই বোঝেন, তা হলো শক্তি। ভূমধ্যসাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে। এ কারণে তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ। আমরা সেখানে দেখাতে চাই যে, শুধু কথার চেয়ে কাজের মাধ্যমে তাদের জন্য সেখানে আছি। যে আমরা সেখানে থাকব। ন্যাটো বিদ্যমান, এটি কাগজে কলমে অনেকগুলো ধারণার চেয়েও বেশি।

ডেল তোরো আরও বলেন, জোটের অন্যান্য মিত্রদের সাথে ট্রুম্যানের ভূমিকা হল রাশিয়ানদের আরও আগ্রাসন থেকে বিরত রাখা এবং ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের সুরক্ষার জন্য আমাদের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যান্য নেতাদের কাছ থেকে দেওয়া আদেশের জন্য ক্রমাগত প্রস্তুত থাকা।

উল্লেখ্য, ভূমধ্যসাগরে মার্কিন বাহিনী ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে। এর সদর দপ্তর ইতালির নেপলসে। এর অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইসরাইলের শপিং সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহত ৪

সকল ষড়যন্ত্র থেকে আদালতের জামিন পাওয়ায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের মিলাদ ও দোয়া

ইসরাইলের শপিং সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহত ৪

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইসরাইলে একটি শপিং সেন্টারে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এ সময় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে নিশ্চিক করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

ইতোমধ্যে এ হামলা ঘটনার দুটি ভিডিওফুটেজ প্রকাশ হয়েছে। একটিতে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলেছে, হামলাকারী একজন ইসরাইলি আর যিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাগারে বন্দী হয়েছিলেন। তার নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। যিনি বিয়ারশেবা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে হুরার বেদুইন শহরের একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

২০১৫ সালে আলকিয়ান আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি দোষী সাব্যস্ত হয়ে কারাবরণ করেন। ২০১৯ সালে মুক্তি পান তিনি ।

বিবিসি এসব তথ্য বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি।

হামলাকারী প্রথমে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে।হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের কারণে রাজনৈতিক সংকট দানা বাঁধছে

ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের কারণে রাজনৈতিক সংকট দানা বাঁধছে

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা এক অনাস্থা প্রস্তাবের কারণে দেশটিতে এক রাজনৈতিক সংকট দানা বাঁধছে।

এমাসের শুরুর দিকে বিরোধীদলগুলোর একটি জোট এই অনাস্থা প্রস্তাব আনে। এই জোট বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাবার পর তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

আগামী শুক্রবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবটির ওপর ভোট হতে পারে।

মনে করা হচ্ছে ২০১৮ সালে ক্ষমতাসীন হবার পর থেকে এটিই প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে।

ইমরান খান তার দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ফিরে এলে তাদের ক্ষমা করে দেয়া হবে – যেভাবে একজন পিতা তার সন্তানদের ক্ষমা করেন।

বিরোধীদল অভিযোগ করছ যে মি. খান অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন। তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ইমরান খানকে অন্তত ১৭২ জন এমপির সমর্থন পেতে হবে। এর মধ্যে তেহরিক-ই-ইনসাফ দলের আসন সংখ্যা ১৫৫, তার সাথে আরো আছে তার কোয়ালিশন অংশীদারদের সমর্থন।

অন্যদিকে নওয়াজ শরিফের মুসলিম লিগ সহ পাকিস্তানের বিরোধীদলগুলোর মোট আসন সংখ্যা হচ্ছে ১৬৩।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারকে অনাস্থা প্রস্তাব পাবার ১৪ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। এই ১৪ দিনের সময়সীমা শেষ হচ্ছে সোমবার।

তবে স্পিকারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠেয় ওআইসির এক সম্মেলনের কারণে এ তারিখ কয়েকদিন পিছিয়ে দেয়া হচ্ছে।

পাকিস্তানের বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে , ইমরান খানের সাথে পাকিস্তানের শক্তিধর সামরিক বাহিনীর সুসম্পর্কে চিড় ধরেছে – যাদের সমর্থন দেশটির যে কোন রাজনৈতিক দলেরই ক্ষমতা যাবার জন্য দরকার।

ইমরান খান এবং সামরিক বাহিনী উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে।

চার বছর আগে ইমরান খানের দল ক্ষমতাসীন হয়। মি. খান একজন সাবেক ক্রিকেটার এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন।

পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীই তার মেয়াদ পুরো করতে পারেননি। সূত্র: বিবিসি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন

কাগজ না থাকায় ১০ লাখের বেশি স্কুলে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কা জুড়ে ১০ লাখেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। করোনার কারণে নয়। এর জন্য দায়ী কাগজ সঙ্কট!

সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কা জুড়ে সোমবার থেকে টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিভিন্ন স্কুলে। তবে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলোকে।

কারণ, বর্তমানে পরীক্ষা নেয়ার জন্য কাগজের জোগান দেয়ার মতো ক্ষমতা নেই শিক্ষা দপ্তরের কাছে। এমনকি কাগজের আমদানি করার মতো পর্যাপ্ত সংস্থানও নেই তাদের হাতে। প্রসঙ্গত, বর্তমানে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সাল, অর্থাৎ স্বাধীন হওয়ার পর থেকে এ পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি দেশটিকে।

শ্রীলঙ্কায় কাগজ মূলত আমদানি করেই আনা হয়ে থাকে। আমদানি করা হয় কালিও। সেই প্রসঙ্গে শিক্ষা দপ্তরের এক কর্মকর্তার বক্তব্য, ‘যারা প্রশ্নপত্র ছাপায় তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদেশি মুদ্রা না থাকায় কাগজ এবং কালির জোগান মজুত করতে পারছেন না তারা। ফলে পরীক্ষা পিছিয়ে দেয়া ছাড়া আপাতত কোনও উপায়েই নজরে আসছে না আমাদের।’

কিন্তু এই সিদ্ধান্তের ফলে প্রশ্নচিহ্নের মুখে দেশের ৪৫০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে অন্তত দুই তৃতীয়াংশের ভবিষ্যৎ। কারণ, বছরের শেষে এই পরীক্ষার ভিত্তিতেই নির্ধারিত হয় পরবর্তী শ্রেণিতে ওঠার বিষয়টি।

তবে শুধু কাগজের ক্ষেত্রেই নয়। খাবার থেকে শুরু করে জ্বালানি, এমনকি ওষুধপত্রের জোগানেও টান পড়েছে দেশটিতে। আর্থিক সঙ্কট এবং মূলত বিদেশি মুদ্রার ভাঁড়ারে টানই এ পরিস্থিতির জন্য দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

সঙ্কটের মোকাবিলায় সাহায্য চেয়ে সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছে সাহায্য চান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সংস্থাটি শুধু জানিয়েছে, বিষয়টি তারা বিবেচনা করে দেখছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে প্রায় ৬৯০ কোটি ডলার দেনা রয়েছে শ্রীলঙ্কার।

এ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে সাধারণের মধ্যেও। দেশ জুড়ে খাবার এবং অত্যাবশকীয় জিনিসপত্র মজুত করে রাখতে দোকানের বাইরে দেখা গেছে লম্বা লাইন। জ্বালানি জড়ো করে রাখার প্রবণতাও দেখা দিয়েছে দেশ জুড়ে। খরচ বাঁচাতে দিনের বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার দিকেও ঝুঁকতে বাধ্য হয়েছে প্রশাসন। খাদ্য সঙ্কট যাতে বিপুল আকার না-ধারণ করে তার জন্য রেশনে গুড়ো দুধ, চিনি, চাল এবং ডাল দেয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

.ইউক্রেনকে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ইসরাইল

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

ইউক্রেনকে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ইসরাইল

//আন্তর্জাতিক ডেস্ক//

কিয়েভের কাছে ইসরাইল কেন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করতে চায় না-এমন প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার ইসরাইলের পার্লামেন্টে দেওয়া ভার্চুয়ালি ভাষণে তিনি এ প্রশ্ন তোলেন। খবর বিবিসির।

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, ‘প্রত্যেকে জানেন— আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।’

জেলেনস্কি নিজেও ইহুদি পরিবারের সন্তান। তিনি বলেন, ‘ক্রেমলিনের মুখের ভাষা শুনুন। তারা নাৎসিদের পরিভাষা ব্যবহার করছে। ইহুদি প্রশ্নে চূড়ান্ত সমাধানের কথা আপনাদের ভালোই স্মরণ আছে। মস্কো এখন কী বলছে শুনুন। চূড়ান্ত সমাধানে এখন সেসব পরিভাষা আবার ব্যবহার করা হচ্ছে। তবে সেটি এখন আমাদের লক্ষ্য করে ইউক্রেন বিষয়ে। তারা দাপ্তরিক ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ্যে এসব কথা বলছে।’

তিনি আরও বলেন, ইহুদি ও ইউক্রেনীয়দের অভিজ্ঞতার সরাসরি তুলনা করা চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, ১৯২০ সালের ২৪ ফেব্রুয়ারি যেদিন নাৎসি পার্টির যাত্রা ঘোষণা করেন অ্যাডলফ হিটলার, ১০২ বছর পর সেদিনেই ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পৃথক দেশ ও পুরোপুরি ভিন্ন বাস্তবতায় আছি, কিন্তু আমরা একাই হুমকি মোকাবিলা করছি।’ তিনি আরও বলেন, নাৎসিরা লাখো মানুষকে হত্যা করেছে, আর রাশিয়া মাত্র কয়েক সপ্তাহে হাজারও মানুষ হত্যায় সফল হয়েছে। তারা বাবি ইয়ার ম্যাসাকার স্থাপনা ও পুণ্যার্থীদের শহর উমানে বিমান হামলা চালিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসন কেবলই একটি সামরিক অভিযান নয়, যেমনটি মস্কো বলে আসছে। এটি সর্বাত্মক ও অন্যায্য যুদ্ধ, যার উদ্দেশ্য আমাদের জনগণকে ধ্বংস করে দেওয়া। রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর গোটা বিশ্ব তা কেবলই দেখছে। তাই আমাদের আর তোমাদের (ইহুদিদের) ইতিহাসকে আমি একইভাবে দেখতে ও তুলনা করতে পারি।’’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

ইসরাইলি পার্লামেন্টে জেলেনস্কি কিকি কথা বললেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ভিডিও কলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়েছেন।

ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি, জার্মানিতে ১০২ বছর আগে ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এই বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

তার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারি জেলেনস্কি বলেন, তারা ওই কথাগুলো আবার বলছে-‘চূড়ান্ত সমাধান’- আমাদের সম্পর্কে, ইউক্রেনীয় জাতি সম্পর্কে….মস্কোর বৈঠকে এসব কথা বলা হয়।

এ সময় তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

‘আমরা ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারব না’, ন্যাটো দেশ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুইদিনের সফরে বুলগেরিয়া গেছেন।  দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেটকোভ ও প্রতিরক্ষামন্ত্রী ড্রাগোমিরি জাকোভের সঙ্গে দেখা করেন তিনি।

বুলগেরিয়া ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুলগেরিয়াতে গেছেন দেশটির সামরিক দিক নিয়ে আলোচনা করতে ও রাশিয়ার ইউক্রেনে হামলা করার বিষয়ে কথা বলতে।

তবে লয়েডের সঙ্গে আলোচনায় বসার আগে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে কোনো অস্ত্র পাঠাতে পারবে না বুলগেরিয়া। তাদের জন্য এটি সম্ভব নয়। তবে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, এমন কঠিন যুদ্ধে, যেটি রাশিয়া ইউক্রেনের ওপর চাপিয়ে দিয়েছে সেই যুদ্ধে, ইউক্রেনের জন্য যা করার দরকার তার সবই করার চেষ্টা চালিয়ে যাবে বুলগেরিয়া।

তিনি আরও বলেন, কিন্তু যুদ্ধের খুব কাছাকাছি অবস্থান করায় এখন বুলগেরিয়ার পক্ষে ইউক্রেনে কোনো অস্ত্র পাঠানো সম্ভব নয়।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করায় পূর্ব ইউরোপে অবস্থিত দেশগুলোতে সেনার সংখ্যা বাড়াচ্ছে ন্যাটো জোট। এরই অংশ হিসেবে বুলগেরিয়াতেও আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে ন্যাটো।

সূত্র: আল জাজিরা, ইউরো নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতি কি…? বিস্তারিত…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার ঘোষণা দেয়ার মাধ্যমে যখন ভ্লাদিমির পুতিন ইউরোপের শান্তি ছিন্নভিন্ন করে দিলেন, তখন সে দাবি করে ছিলো যে, আধুনিক ও পশ্চিম-ঘনিষ্ঠ ইউক্রেন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি তাই এই সেনা অপারেশন চালাচ্ছেন।

তবে চার সপ্তাহ ধরে চলা এ হামলায় বোমাবর্ষণ, হাজার হাজার মানুষের মৃত্যু আর হিসাব ছাড়া মানুষের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হওয়ার পর প্রশ্ন রয়ে গেছে, আসলে রাশিয়া এ হামলার উদ্দেশ্য কী?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর আগে হয়তো ভেবেছিলেন যে, তিনি খুব সহজেই এ হামলার মাধ্যমে যুদ্ধে জয় পাবেন, তবে তা হয়নি। এমনকি প্রথমে এ রুশ সেনা অগ্রাসনকে তিনি হামলা বা যুদ্ধ বলেও মানতে রাজি হননি, তখন তিনি-এর নাম দিয়েছিলেন ‘স্পেশাল মিলিটারি অপারেশন’ বা বিশেষ সামরিক অভিযান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতি কি...? বিস্তারিত...

তখন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা দপ্তরের প্রধান সের্গেই নারাস্কিন বলেছিলেন, রাশিয়ার ভবিষ্যৎ এবং বিশ্বে রাশিয়ার অবস্থান এখন ঝুঁকিতে পড়েছে। তাই এ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এ হামলা করা জরুরী।

সেসময় ভ্লাদিমির পুতিন রাশিয়ার জনগণের উদ্দেশ্যে দেয়া তার বক্তব্যে বলেছিলেন, ইউক্রেনে তার হামলার উদ্দেশ্য হচ্ছে, ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং নাৎসি মুক্ত করা। তিনি দাবি করেন, এ অগ্রাসনের মাধ্যমে আট বছর ধরে চলমান ইউক্রেনের সরকারের নির্যাতন ও গণহত্যা থেকে মানুষজনকে মুক্ত করা হচ্ছে।

এসময় তিনি জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেন দখল করে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা গায়ের জোরে কোন কিছু বা কাউকে অপসারণ করতে চাই না।

তবে ইউক্রেনে কোন নাৎসি নেই বা গণহত্যার কোন ঘটনাও ঘটেনি। বরং ইউক্রেনের শত শত নগর ও শহরের ওপর নিষ্ঠুরভাবে শক্তি প্রয়োগ করছে রাশিয়া। আর রুশ সেনাদের এই অগ্রাসন ইউক্রেনের জনগণ ও সেনারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতি কি...? বিস্তারিত...

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীনতা পায়। এরপর থেকে দেশটি ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। আর এ বিষয়টিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিবর্তন চান।

২৪ ফেব্রুয়ারি দেয়া ভাষণে পুতিনের দাবি করেন, রাশিয়া আর ইউক্রেনের মানুষ ‘এক জাতি’। সেসময় তিনি ইউক্রেনের ইতিহাস অস্বীকার করে জোর দিয়ে বলেছেন, ইউক্রেন কখনোই প্রকৃত রাষ্ট্র ছিলো না।

এর আগে ২০১৩ সালে রাশিয়া পন্থী ভিক্টর ইয়ানুকোভিচের ওপর পুতিন চাপ তৈরি করেছিলেন যেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর না করেন। সেই ঘটনার জের ধরে প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি ক্ষমতাচ্যুত হন।

সেই বছরই ইউক্রেনের দক্ষিণের এলাকা ক্রাইমিয়াকে সংযুক্ত করে পাল্টা জবাব দেয় রাশিয়া। সেই সঙ্গে পূর্বাঞ্চলের দুটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহে সমর্থন দেয়। সেই থেকে ইউক্রেনের বাহিনীর সঙ্গে আট বছর ধরে লড়াই চলছে। তবে এ নিয়ে একটি যুদ্ধবিরতি হয়েছিলো। ২০১৫ সালে মিনস্ক শান্তি চুক্তি, কিন্তু তা কখনোই কার্যকর হয়নি।

ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর সময় পুতিন নেটোর বিরুদ্ধে অভিযোগ করেন বলেন, জাতি হিসাবে আমাদের ঐতিহাসিক ভবিষ্যতকে হুমকিতে ফেলেছে। কোনরকম তথ্যপ্রমাণ ছাড়াই তিনি দাবী করেন, নেটো দেশগুলো ক্রাইমিয়ায় যুদ্ধ ডেকে আনতে চায়। এছাড়া ইউক্রেনে হামলার আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ওই শান্তি চুক্তি ছিঁড়ে ফেলেন প্রেসিডেন্ট পুতিন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন পরামর্শক মিখাইলো পোডোলায়াক বিশ্বাস করেন, আগামী কয়েকদিন মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে। কারণ রাশিয়ার সৈন্যরা তাদের বর্তমান অবস্থানে আটকে গেছে।

যুদ্ধ বিরতির বিষয়ে পোডায়ালাক বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবিদাওয়ার বিষয়ে নমনীয় হয়েছেন।

যুদ্ধের শুরুতে রাশিয়ার নেতা চেয়েছিলেন যেন ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেয়া হয় এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি এলাকার স্বাধীনতাকে মেনে নেয়া হয়। সংবিধান সংশোধন করে ইউক্রেনকে এই নিশ্চয়তা দিতে হবে যে, তারা কখনো নেটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।

তবে রাশিয়া সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক এবং দোনেৎস্ক-এর ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে এখনো কোন সমঝোতা হয়নি। কিন্তু দুই পক্ষ যদি বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চায়, তা নিয়ে কোন সমস্যা হবে না। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

২০ রমজানের পর প্রাথমিক বিদ্যালয় ছুটি

হাইপারসোনিক মিসাইল দিয়ে ধ্বংস করলো ইউক্রেনের অস্ত্রভাণ্ডার

ইউক্রেনে অস্ত্রের চালান ঢোকা মাত্র হামলা করবে রাশিয়া

হাইপারসোনিক মিসাইল দিয়ে ধ্বংস করলো ইউক্রেনের অস্ত্রভাণ্ডার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া বলছে, শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে তারা পশ্চিম ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রের ডিপো ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেংকভ বলছেন, ইভানো-ফ্র্যাংকিভিস্ক অঞ্চলে মাটির নিচে তৈরি ইউক্রেন বাহিনীর এই অস্ত্রভাণ্ডারে মিসাইল এবং বিমান থেকে উৎক্ষপণযোগ্য গোলাবারুদ রাখা ছিল।

রুশ মিসাইল আঘাতে ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এই দাবির সত্যতা কোন নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেন লড়াইয়ে রাশিয়া সম্ভবত এই প্রথম হাইপারসোনিক মিসাইল ব্যবহার করলো বলে ধারণা করা হচ্ছে।

বায়ুমণ্ডলের উচ্চতম স্তর দিয়ে এই মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে চলে।

রাশিয়ার সামরিক বাহিনী জানাচ্ছে, ইউক্রেনের ওপর হামলায় তারা ‘কিনঝাল’ মিসাইল ব্যবহার করেছে।

এটি দু’হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং কোন বিমান বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে ঠেকানো যায় না।

গত বছর রাশিয়া জানিয়েছিল, সে দেশের উত্তর পশ্চিমের হোয়াইট সি সাগরের একটি ফ্রিগেট থেকে হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।

রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বাদে অন্তত আরও পাঁচটি দেশ হাইপারসোনিক মিসাইল তৈরির চেষ্টা করছে। সূত্র: বিবিসি

জেলেনস্কি চা নামে চায়ের নতুন ব্র্যান্ড চালু হলো ভারতে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের এক চা ব্যবসায়ী আসাম ব্র্যান্ডের একটি কড়া স্বাদের চায়ের নাম দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে নতুন এই ব্র্যান্ডের নামের সাথে একটি স্লোগানও যোগ হয়েছে: ‘রিয়েলি স্ট্রং’ অর্থাৎ ‘সত্যি কড়া।’

“রাশিয়ার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট যেভাবে লড়ছেন, এতে তার চরিত্রের দৃঢ়তাই প্রকাশ পেয়েছে – ঠিক যেন আমাদের এই চায়ের মতো,” বলছেন অ্যারোমিকা টি কোম্পানির কর্ণধার রঞ্জিত বড়ুয়া, “এই দুটি ব্যাপারের মধ্যে আমরা একটা তুলনা খুঁজে পেয়েছি।”

জেলেনস্কি চা তৈরি করা হয়েছে আসামের বেশ কয়েকটি চায়ের ব্লেন্ড থেকে।

মি. বড়ুয়া চা শিল্পে সাথে দীর্ঘদিন জড়িত থাকলেও সম্প্রতি তিনি চায়ের ব্লেন্ডিং ব্যবসা শুরু করেছেন।

কিন্তু ইউক্রেনের যুদ্ধের সুযোগ নিয়ে ব্যবসায়িক মুনাফা করার জন্য তিনি এই নতুন ব্র্যান্ডের চা চালু করেছেন কিনা, বিবিসি বাংলার এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সত্যি প্রচারের কথা বিবেচনা করেই এই নাম রাখার কৌশল ঠিক করা হয়েছে।

“কিন্তু একই সাথে আমাদের এই কড়া স্বাদের চায়ের জন্য এর চেয়ে কোন উপযুক্ত নাম আর খুঁজে পাইনি,” বলছেন মি. বড়ুয়া।

রাশিয়া, ইউক্রেনসহ বহু দেশে ভারতীয় চা রপ্তানি করা হয়।

কিন্তু রাশিয়ায় এই জেলেনস্কি ব্র্যান্ডের চা রপ্তানি করা হবে কিনা সে বিষয়ে মি. বড়ুয়া এখনও কোন সিদ্ধান্ত নেননি।

তিনি জানিয়েছেন, সেটা হলেও ব্র্যান্ডের নাম পরিবর্তন করতে হবে।

“জেলেনস্কি ব্র্যান্ডের চা রাশিয়ায় পাঠালে তা বিক্রি করতে অসুবিধে হবে,” বলেন তিনি। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নীলকমল ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ