খুলনায় বাড়ি থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনায় একটি গ্রামের বাড়ি থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে ঘটনা ঘটে।

মৃতরা হলো কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই শিশু সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও ৭ মাস বয়সী ওমর।

পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় ডলি বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা  বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।  প্রকৃত ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

বাগেরহাটের ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

  বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় দুইজন গুরতর আহত হয়েছেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে পিচ নিয়ে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় এসে পৌছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়ায়িব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত সহকারী জাহাঙ্গির সরদার (৩০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোয়ায়িব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার বৈলতলী একই এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাক ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন।

নিহত মোন্নাফ ফকির সিলাজগঞ্জ এলাকার মান্নান ফকিরের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

মোল্লাহাটে ৩য় শ্রেণির শিশু ধর্ষণ ঘটনায় ধর্ষক আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কুলিয়া এলাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বিকেলে এঘটনা ঘটে।

 এ ঘটনায় ভিকটিমকে গুরুতর ধধজখমী অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের নানা ও নানী সহ ঘনিষ্ঠ সূত্র জানায়, পাশের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালাম ও সীমা বেগমের ছেলে সোহান (১৫) শিশুটিকে পুতুল তৈরির তেনা (ছোট কাপড়) দেয়ার কথা বলে তাদের বসত ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম গুরুতর জখম হওয়ায় সীমাহীন রক্তক্ষরণ শুরু হয়। মুমুর্ষ অবস্থায় ভিকটিম ফিরে আসলে প্রথমে তার নানীর চোখে পড়ে। এরপর তাকে নিয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তারা জানান ভিকটিম এখনো শঙ্কামুক্ত না। সোহানের মা সীমা বেগম (৪৫) জানান, তিনি সেলাই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট ছিলেন এবং তার স্বামী আবুল কালাম (ট্রাক চালক) ট্রিপে গেছে চিটাগাং। যে কারণে বাড়িতে তার দুই ছেলে দশম শ্রেণীর সোহাগ ও নবম শ্রেণীর সোহান ছিলো।

গতকালের ঘটনা শুনে বুধবার সকালে বাসায় আসছেন। তিনি আরো বলেন, তার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। থানা পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে সোহান (১৫)’কে আটক করা হয়েছে। যেহেতু বয়স কম সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা, আহত-১

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার ময়লাপোতা মোড়ে সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক জনকে গুলি করে হত‍্যা করেছে  দুর্বৃত্তরা।

নিহত যুবক নগরীর দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। এ সময় পলাশ নামে আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে ঘটে।

জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ মো. সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন ।  রানার পেটের বাম পাশে ও গলার নিচে বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।

আহত ব্যক্তি পলাশ (৩৪)।  শের ই বাংলা রোডের বাসিন্দা মহারাজ এর ছেলে।   তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  রয়েছে। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

রূপসায় ট্রলীর চাপায় ব্যবসায়ীর মৃত্যু

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

 রূপসায় ট্রলীর চাপায় সাইফুল ইসলাম(৪৬) নামে এক  ব্যবসায়ী  নিহত হয়েছেন। সে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ২১শে জানুয়ারী আনুমানিক দুপুরে ১২’টার সময় নৈহাটি এলাকার উকিল মোস্তাক এর বাড়ির সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি উপজেলা সদর থেকে রূপসা ঘাট অভিমুখে যাচ্ছিল।

এমন সময় রূপসা বাগেরহাট পুরাতন সড়কের  নৈহাটির উকিল মোস্তাক এর বাড়ির সামনে পৌছালে মোটরসাইকেল আরোহীর উপর বেপরোয়া গতির ট্রলিটি  মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।   এ ঘটনায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 আরো জানা যায়, মোটরসাইকেল আরোহী তার নিজ সাইড দিয়ে যাবার পথে ঘাতক ট্রলিটি  সাইফুল ইসলামের জীবন কেড়ে নেয়।  সে ওয়ার্কশপের ব্যবসা করে জীবন ধারণ করতেন।

ইরান-সিরিয়া-ইরাক ও পাকিস্তান সবাই মিত্র দেশ তবু কেন ইরান হামলা চালাল- বিবিসি বিশ্লেষণ

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সিরিয়া, ইরাক ও পাকিস্তান—তিনটি দেশই ইরানের মিত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিন দেশে বিমান হামলা চালিয়েছে তেহরান। অন্য কোনো দেশ উচ্চবাচ্য না করলেও হামলার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা করে বসেছে দেশটি। কিন্তু কথা হলো, ইরান কেন তিন মিত্রদেশে হামলা চালাল? কেনই–বা এই সময়ে এসব হামলা চালিয়েছে ইরান?

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইরানের সামরিক বাহিনী, বিপ্লবী রক্ষী বাহিনী (রেভল্যুশনারি গার্ড) দেশের অভ্যন্তরে ইসলামি রক্ষণশীলদের কাছ থেকে বেশ চাপের মধ্যে রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী হাজারো মানুষকে হত্যা করেছে। কিন্তু এরপরও তেহরান যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে মনে করছেন ইরানি ইসলামপন্থীরা। এই নিয়ে তাঁদের মধ্যে গোস্সা বাড়ছে। আর সেই চাপ গিয়ে পড়েছে ইরানি বাহিনীর ওপর।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বুঝতে পারছিল, তাদের কিছু একটা করতেই হবে। কিন্তু যেটাই করা হোক না কেন, তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি উত্তেজনা এড়িয়ে। কেননা, ইসরায়েল–ফিলিস্তিনের চলমান সংঘাতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে সচেতনভাবে নিজেকে দূরে সরিয়ে রেখেছে ইরান।

ইরানে ইসলামপন্থীদের অসন্তোষের আরও কয়েকটি কারণ রয়েছে। সেটি হলো সিরিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে বিপ্লবী রক্ষী বাহিনীর কয়েকজন কমান্ডারকে হত্যার পরও কিছুই করতে না পারা। সাম্প্রতিক সময়ে ইঙ্গ–মার্কিন হামলার শিকার হওয়ার পরও ইয়েমেনের মিত্র হুতিদের শুধু মৌখিক সমর্থন জুগিয়ে যাওয়া। হুতিদের জন্য কার্যত কিছুই করতে পারছে না তারা।

এ ছাড়া সপ্তাহ দুয়েক আগে ইরানের কেরমান শহরে ভয়াবহ বোমা হামলা হয়। এতে প্রাণ যায় অন্তত ৮৪ জনের। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রাণঘাতী এই হামলার পরও আইএসের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেনি ইরান। এটা অসন্তুষ্ট করেছে দেশটির ইসলামপন্থীদের।

এসবের পরিপ্রেক্ষিতে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বুঝতে পারছিল, তাদের কিছু একটা করতেই হবে। কিন্তু যেটাই করা হোক না কেন, তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি উত্তেজনা এড়িয়ে। কেননা, ইসরায়েল–ফিলিস্তিনের চলমান সংঘাতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে সচেতনভাবে নিজেকে দূরে সরিয়ে রেখেছে ইরান।

যদিও ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন ও সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান, এমন দাবি পশ্চিমাদের। এই পরিস্থিতিতে তিন মিত্রদেশ ইরাক, সিরিয়া ও পাকিস্তানে সম্প্রতি হামলা চালিয়েছে ইরান। এর পেছনে তেহরানের বেশ কিছু নিজস্ব লক্ষ্যও রয়েছে।

ইরান জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে জঙ্গিগোষ্ঠী জয়েশ আল–আদলির ঘাঁটিতে। তেহরানের কাছে তারা ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠী’। তবে পাকিস্তান বলেছে, ইরানের হামলায় নিহত দুজনই শিশু।

পাকিস্তান পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ একটি দেশ। ইরানের হামলাকে ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আঘাত’ হিসেবে দেখছে ইসলামাবাদ। পাকিস্তানের মতে, এই হামলার মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশটির নমনীয়তাকে খাটো করে দেখা হয়েছে।

কড়া প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ইরানি কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি দ্রুত ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানভিত্তিক ‘সন্ত্রাসীদের’ ওপর (বেলুচিস্তান লিবারেশন আর্মি ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট) হামলা করা হয়েছে। যদিও হামলায় তিনজন নারী, দুজন পুরুষ ও চার শিশুর মৃত্যুর খবর দিয়েছে তেহরান।

হঠাৎ এমন পাল্টাপাল্টি হামলার ঘটনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা দুই প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এতে সন্দেহ নেই। মনে করা হচ্ছে, ইসলামাবাদ দ্রুততার সঙ্গে এত কড়া জবাব দেবে, সেটা আগে থেকে অনুধাবন করতে পারেনি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী।

ধারণা করা হচ্ছে, শুধু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পরামর্শের পর তিন মিত্রদেশে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। এমনকি হামলার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের পরামর্শ নেওয়া হয়নি, এমনও ইঙ্গিত পাওয়া গেছে।

ইরান ও পাকিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটারের (৫৬০ মাইল) সীমান্ত রয়েছে। সেখানকার ভূরাজনৈতিক ও ভৌগোলিক পরিস্থিতি এতটাই জটিল যে পারস্পরিক সহাযোগিতা ছাড়া সীমান্তে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। আন্তর্জাতিক পরিসরে ইরান ও পাকিস্তান গুরুত্বপূর্ণ মিত্র। বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে ভোটাভুটিতে তেহরানের পক্ষে অবস্থান নেয় ইসলামাবাদ।

অন্যদিকে মনে করা হচ্ছে, কেরমান শহরে আইএসের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে সিরিয়ায় পাল্টা হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কিন্তু সিরিয়ার ভূখণ্ডে আইএসের বড় কোনো স্থাপনায় ইরানের হামলার সুস্পষ্ট প্রমাণ মিলেনি।

ইরানের আরেক প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ইরাক। দেশটির কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে প্রায় ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের আস্তানা ছিল, তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

যদিও ইরাক সরকার ও কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, সেখানকার খ্যাতনামা একজন ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে ইরান। হামলায় ওই ব্যবসায়ী, তাঁর স্ত্রী, দুই সন্তানের প্রাণ গেছে। নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স এক বছরের কম।

হামলার পর ইরাক সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নালিশ করেছে। এই বিষয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু হামলার জেরে অনেক বছরের মিত্র ও প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক বেশ শীতল হয়ে উঠেছে।

ধারণা করা হচ্ছে, শুধু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পরামর্শের পর তিন মিত্রদেশে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। এমনকি হামলার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের পরামর্শ নেওয়া হয়নি, এমনও ইঙ্গিত পাওয়া গেছে।

তিন দেশে সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের অবস্থান ক্ষুণ্ন করেছে বলেও মনে করা হচ্ছে। এসব ঘটনা ইরানের প্রতিরক্ষাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন। সেই সঙ্গে ইরানের বিপ্লবী বাহিনীর বেপরোয়া আচরণ ও অগণিত ঝুঁকি নেওয়ার প্রবণতার প্রকাশ ঘটিয়েছে এসব হামলা।

Daily World News

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১দিন যাবৎ কৃচ্ছ্রসাধনা, জপ, ধ্যান এবং পূজা করছেন

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ৪ আহত ৫

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা থেকে সোহাগ পরিবহণের একটি বাস ছেড়ে আসে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের খাড়াকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।

রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ আহত- ৬

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন। তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রামপালে ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ গ্রেফতার- ৭

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সোয়া ৯ টায় আদিল মাহামুদ নামের এক ভুক্তভোগী রামপাল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) ওই রাতেই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের প্রধান ও এক নারী সদস্যসহ সাতজন কে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের আত্মসমর্পণকৃত বনদস্যু রফিকুল ইসলামের ছেলে মো. শাহীন শেখ(২২), একই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ(২০), ইব্রাহিম মোল্লার ছেলে আসলাম মোল্লা আকাশ (২০), গোলাপ শেখের ছেলে ইমন শেখ (১৭), উজিরের ছেলে ফেরদৌস হাসান জয় (১৭), মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রমজান শেখ (১৭) ও টিটু মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার টিনা (১৮)। পলাতক রয়েছে সিয়ামসহ অজ্ঞাত ৩/৪ জন।

এজাহার সূত্রে জানা গেছে, বনদস্যু রফিকুল ইসলামের ছেলে শাহীন শেখ মোবাইল ফোন ব্যাবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদ পাতে। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ট্রাপে ফেলে। গত ইংরেজি ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে যেতে বলে। আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে বেদম ভবে মারপিট করে। এক পর্যায়ে আসামীরা তার কাছে থাকে নগদ টাকা, একটি টিভিএস মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ভিকটিমের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত নিয়ে নেয়। একইদিন রাত সাড়ে ১০ টায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। গত ইংরেজি ১৬ জানুয়ারী সকাল ৮ টায় ফয়লা স্টান্ডে গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।

এ বিষয়ে (রামপাল -মোংলা) সার্কেল এএসপি মুশফিকুর রহমান তুষার এবং রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের প্রধান হোতা শাহীনকে ও নারী সদস্যসহ সাত জনকে আটক করেছি। কয়েকজন পলাতক রয়েছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

নিখোঁজের তিনদিন পর প্রতিবন্ধী শিশু সিয়ামের মৃতদেহ মিললো পুকুরে

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

ফরিদপুর বোয়ালমারী উপজেলার শিবানন্দপুর গ্রামে ৩ দিন  নিখোঁজ থাকার পর  সিয়াম (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃতদেহ বাড়ির পাশের এক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ।

নিহত সিয়াম শিবানন্দপুর গ্রামের রাজমিস্ত্রী ফিরোজ মাতুব্বরের ছেলে।

গত ১৩ জানুয়ারি রবিবার থেকে নিখোঁজ হয় সিয়াম নামের শিশুটি।  মঙ্গলবার ১৬ জানুয়ারি  বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মৃতদেহ  উদ্ধার করা হয়।

মৃত সিয়ামের চাচা আলী আকবর জানান, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। রবিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে হঠাৎ পুকুরে ভেসে থাকতে দেখা যায় সিয়ামের লাশ। তার মৃগীরোগের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে প্রতিবন্ধি হওয়ার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়।সাতৈর ইউনিয়নের ডোবরা-কয়ড়া ঈদগাহ ময়দানে নামাজ শেষে, মৃতদেহের জানাজা করে তার দাফনের ব্যবস্থা করা হয়।

বোয়ালমারী থানায় খোঁজ নিয়ে জানা যায় এ ব্যাপারে থানায়  কোন অভিযোগ হয়নি।