রামপালে ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে কলেজ ছাত্রীসহ যুবকের আত্মহত্যা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে এক যুবক ও এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথকভাবে দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ভিকটিমেরা হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে মোংলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া মাহামুদা (১৮) ও উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্র নাথ বালার ছেলে সৌমজিৎ বালা (৩৪)।

রামপাল থানা পুলিশ ভিকটিমদের অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে আফিয়া মাহামুদা এ্যান্ড্রয়েড ফোন কিনতে ৯ হাজার টাকা চায়। দরিদ্র পিতা সাইফুল বলেন, কাছে টাকা নেই, টাকা পরে দিবো। এরপর সে অভিমান করে মঙ্গলবার (৯ জানুয়ারী) রাত অনুমান ৯ টার সময় সিংগড়বুনিয়া গ্রামের নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে চাদর পেচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে ওই একই তারিখ বিকেল সাড়ে ৫ টায় ভিকটিম সৌমজিৎ বালা বড় নবাবপুর গ্রামের নিজ বাড়ির ঘরের আড়ার সাথে সাদা নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ভাইপো লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ২ টার সময় তার কাকা ভিকটিম সৌমজিৎ তার কাকি পূর্ণিমা অধিকারী ও তার ছেলে প্রত্তুষকে শ্বশুর বাড়িতে রেখে বাড়িতে চলে আসে। ওইদিন বিকাল অনুমান ৫ টায় তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। তখন ডাক চিৎকার করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিকটিমকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে নামিয়ে সৌমজিৎকে মৃত্যু দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম সৌমজিৎ বালা মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন পূর্বে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সে মানসিকভাবে সুস্থ ছিল না বলে জানান তার ভাইপো বিজন কুমার বালা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভিকটিম সৌমজিৎ বালার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বুধবার  (১০ জানুয়ারী) সকল ১০ টায় বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে। অপর ভিকটিম আফিয়ার পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

নির্বাচনী জেড়ে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্প ভাঙচুর

//আমতলী, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেড়ে বরগুনা সদর উপজেলর ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির এর অস্থায়ী কার্যালয়  ও নৌকার ক্যাম্পে হামলা, ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে চালিতাতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের কর্মী রাসেল, সোহেল ও তৈয়ব আলী বাজারে প্রবেশ করে এই হামলা চালিয়ে অফিসে থাক আসবাবপত্র ভাংচুর করে। বাঁধা দিলে অফিস সহকারী ইসমাইল হোসেন নান্নাকেও মারধর করে তারা। পরে ইউপি সদস্য নাসির মজলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যপারে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায়, তার সমর্থকরা সেই উত্তেজনায় আমার অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্পে হামলা চালায়। আমি আওয়ামী লীগের নৌকা থেকে নির্বাচিত হয়েছি। আমার অন্য দলের নির্বাচন করার কোন সুযোগ নেই । এটাই হলো আমার অপরাধ। যার জন্য এই হামলা,ভাঙচুর ও আমার অফিস সহায়ককে   মারধর করা হয়েছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম মিজানুর রহমান বলেন,খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীতে গভীর রাতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে গভীর রাতে ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সারে ১১টার দিকে  এই ঘটনা ঘটে।

উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মোঃ আল-আমিন বলেন,রাত আনুমানিক সারে ১১টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা বলতে পারেননি।

বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের সংলগ্ন লোকজন বলেন,বস্তার ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন- মৃত ৪

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। স্টেশনে প্রবেশের আগে গোপীবাগে ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

রামপালে নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে আহত- ১১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের সমর্থকদের ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায়  ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীরা হলেন, উপজেলার বড় কাটালী গ্রামের গাজী জহুরুল ইসলাম (৫২), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫৮) ও মো. আল আমীন হাওলাদার (৪২)।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়কাটালী গ্রামে ঈগল প্রতীকের আলীমুল্লাহ নামের এক সমর্থকের ফেসবুক আইডিতে একটি ভিডিও ছবি পোস্ট দেওয়ার ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক কোরবান আলী হাওলাদার (৩৮), আবু সাইদ ইজারাদার (৩৬), হুমায়ুন হাওলাদার (৫০), জুলকার শেখ (৭২) ও হালিম শেখ (৪৫) অপরদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক সমর্থক আহত সোহাগ আইকন (৪৮), জিলানী শেখ (২৫), ফিরোজ খান (৩৬), জিহাদ খান (৪০), শামীম শেখ(৩৬) ও জহুরুল গাজী (৪০। আহতদের সকলকে মোংলা ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি ভিডিও ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃত তিন আসামীকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-১২

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ  প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায়  যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী (সাতক্ষীরা-জ-১১-০১০৯) যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসের মধ্যে থাকা খুলনার পাটগাতি এলাকার রাবেয়া বেগম (৫০), আরনি খাতুন (১৮), সাতক্ষীরা কালিগঞ্জের সুফিয়া বেগম (৪০), শফিকুল ইসলাম (৩৫), যশোর মোল্লাপাড়ার আসাদুল ইসলাম (৪০), ডুমুরিয়া খলসির মনিরুল ইসলাম (৬০), চুকনগরের মাসুম বিল্লাহ, পলি বেগম (৩৯),  মহিবা বেগম (৩৬), ও জোহানি খাতুন (৭) আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র হামসকে কিকি শর্ত দিয়েছে

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা আত্মসমর্পণ করলে তাৎক্ষণিকভাবে গাজা যুদ্ধ থামানো সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বুধবার (২০ ডিসেম্বর) ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় যুদ্ধবিরতির দাবি জানানোর পরিবর্তে হামাসকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী।

ব্লিঙ্কেন বলেন, যে বিষয়টি আমার কাছে অবাক লাগছে, তা হলো— অধিকাংশ দেশ গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, কিন্তু কেউই হামাসকে আত্মসমর্পণ করতে বলছে না। হামাসকে নিরীহ বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্র চালানো বন্ধ করতে বলছে না কোনো দেশ। হামাস যদি অস্ত্র ফেলে দিতে রাজি হয়, তা হলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থামানো সম্ভব।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবাই চাই যে এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক; কিন্তু যদি হামাস তার সামরিক সক্ষমতাসহ গাজায় তার অবস্থান টিকিয়ে রাখে, তা হলে বারবার ৭ অক্টোবরের মতো হামলা সেখানে ঘটতে থাকবে। আর এ ধরনের হামলা ইসরাইলের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং এমনকি বৈশ্বিক শান্তির জন্যও হুমকি।

সংবাদ সম্মেলনে ইসরাইল যে মাত্রায় গাজায় অভিযান চালাচ্ছে, তারও সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এর আগে একাধিকবার ইসরাইলকে বলেছি, আবারও বলছি— অভিযান যেন আরও সুনির্দিষ্ট করা হয়।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস–ইসরাইল সংঘাত গাজায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে। ধসেপড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও হাজার হাজার মানুষ।

খুলনায় চন্দ্র বিশ্বাস নামে এক ভোটার কে জোর পূর্বক ঢাকায় নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ

//খুলনা ব্যুরো//

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা এলাকার চন্দ্রা বিশ্বাস নামে এক ভোটারকে জোরপূর্বক ঢাকায় নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেছে খুলনা-৪ আসনের একজন সংসদ সদস্য প্রার্থীর সমর্থকরা। এঘটনায় আতংকে দিন কাটাচ্ছে চন্দ্রা ও তার পরিবার।

জানা গেছে, কেটলা গ্রামের গোপাল বিশ্বাসের কন্যা চন্দ্রা বিশ্বাস,তার ভোটারনাম্বার-৪৭০৩২৩৭৯৩১৭৫। পেশা গৃহীনি। চন্দ্রা বিশ্বাসের পারিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রার্থীর সমর্থকরা জনৈক খায়ের মেম্বারের নেতৃত্বে অন্যান্য লোকজন তার বাড়িতে এসে চন্দ্রা বিশ্বাসকে বাড়িতে এসে

খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে তার মাতা, পিতা ও পরিবারের লোকদের বলে চন্দ্রা কোথায়? পরিবারের লোকেরা বলে আমরা জানিনা। তখন বলে চন্দ্রা বিশ্বাসকে ঢাকায় যেতে হবে। অভিভাবকরা যেতে অস্বীকৃতি জানালে তারা বলে তাদের লাশ গেলেও যাবে। ঢাকায় না গেলে ৩ দিনের মধ্যে মোট পাটালি বেধে এলাকা থেকে চলে যেতে হবে। পুলিশ দিয়েও হয়রাণি করার হুমকি দেয়। এদের চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়লে তারা ২৪ ঘন্টা সময় বেধে দিয়ে চলে যায়। এ ব্যাপারে তারা বিষয়টি স্থানীয় ক্যাম্প পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা গেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাহত…কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন।’

শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে ওই সময়ও তাঁর অসুস্থতার কারণ জানানো হয়নি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের  ইটের আঘাতে বৃদ্ধ মৃত্যু

সৈয়দ আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চলাচলের রাস্তার কাজকে কেন্দ্র করে আব্দুস সালাম প্রকাশ আব্দু (৬৫) নামে একজন নিহত হয়েছে।

প্রতিপক্ষ শুক্কুরের পরিবার আব্দুল সালামকে ইটের আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নয়াপাড়া দক্ষিণ মাথায় এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানান, শুক্রবার রাতে রাস্তায় চলাচলের বিষয় নিয়ে দুই পরিবারে বিরোধের সৃষ্টি হয়। তাদের মধ্যে রাতেও এক দফা সংঘর্ষ হয়েছিল। শনিবান সকাল ৭ টার দিকে ফের সংঘর্ষ হলে লাকী আক্তার নামে এক মহিলার ইটের আঘাতে নয়াপাড়ার হোসাইনের পুত্র আব্দুর সালাম প্রকাশ আদ্দু ( ৬৫) গুরুতর আহত হয়। আহত সালামকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।

অভিযুক্তরা হলেন – বাহাদুরের ছেলে আব্দুল্লাহ,শুক্কুরে মেয়ে লাকী আক্তার,ঠান্ডা মিয়ার ছেলে আব্দু শুক্কুর ও বাহাদুরসহ প্রায় ১০ থেকে ১২ জন মিলে সালামের উপর আঘাত করে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসমান গণি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।