মহম্মদপুরে ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় রাহাদ ৩ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (৩ ডিসেম্বর ) দুপুর আনু: ১২ঃ৪০ সময় ট্রলির চাকায় পিস্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।
রাহাদ(৩)মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের (পশ্চিম পাড়া) বাহারুল মোল্লার ছেলে।
রাহাতের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

//নিজস্ব প্রতিবেদক//

(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে। নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আব্দুল হালিম ভূঁইয়ার নাতি।

জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নিহত পাভেলের বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া, বইছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত এগারটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আলকরায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সৃষ্ট কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

বাড়ি ফেরার পথে দুই সহোদর নিহত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহা সড়কের কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মাল বোঝাই ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। তারা দুজন সম্পর্কে সহোদর।

তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষককে পিটালেন একই মাদ্রাসার সুপার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর
দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে। রোববার (২৭ নভেম্বর) গোগর আদর্শ দাখিল মাদরাসায় ঘটনাটি ঘটেছে। বার্ষিক পরিক্ষার রুটিন নিয়ে কথাকাটাকাটি হলে মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম একই মাদরাসার সহকারী শিক্ষক ফারুককে মারধর করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

স্থানীয় জনতা ও মাদরাসার অন্যান্য শিক্ষকরা জানান, পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক ফারুকের সঙ্গে অমানবিক আচরণ করেছে সুপার। এসময় তিনি ফারুক নামের এক শিক্ষককে ঘাড় ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যায়। তারপরেও তিনি ক্ষান্ত হননি। এক পর্যায়ে মাদরাসার স্টাফ উভয়কে নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সফিউর রহমান বলেন, অনাকাঙ্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত। এ ধরনের ঘটনা সুপারের কাছে আশা করিনি।

মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম কৌশলে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সহকারী শিক্ষককে মারধর করেননি। তবে তিনি তার হাত ধরে অফিসে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি মাদরাসার বারান্দায় উঠার সময় হোঁচট খেয়ে পড়ে ব্যাথা পেয়েছেন।

শিক্ষককে লাঞ্ছিত করায় স্থানীয়রা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূনীতির অভিযোগ তুলে ধরেন। এ নিয়ে মাদরাসা চত্বরে স্থানীয়রা এক সালিশি বৈঠকের আয়োজনো করা হয়েছিল।

স্থানীয় সাদেকুল ইসলামসহ অন্যান্যরা জানান, সালিশি বৈঠকে সুপার তার নিজের অপরাধের কথা স্বীকার করে অঙ্গীকার নামা লিখে দিয়েছেন স্থানীয়দের কাছে।

এ নিয়ে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তিনি বলেন, পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে ঘটনটি ঘটেছে। এ নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে আগামী বুধবার মাদরাসার মাঠে বসা হবে।

রামপালে প্রবাসী নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে প্রবাসী স্বপ্না রহমান নামের এক নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই নারীর পক্ষে রামপাল থানায় একটি জিডি করেছেন তার ভাই শেখ আরিফুল ইসলাম। জিডি নং ৮৮৩, তারিখ ১৬-১১-২০২২।

জিডিতে তিনি উল্লেখ করেন, উপজেলার বাইনতলার কুমলাই গাবতলা গ্রামের মৃত ব্যারিস্টার মনির জামানের কন্যা ও মৃত ব্যারিস্টার হাফিজুর রহমান মিনারের স্ত্রী স্বপ্না রহমান প্রবাসে থাকেন। তার ক্রয়কৃত জমিতে পাকা বাড়ি করে তার ভাই আরিফুল ইসলামকে দেখাশুনা করার দায়িত্ব দেন। শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুবের পুত্র গাজী আরাফাত আলম গত ১৬ নভেম্বর সকালে স্বপ্না রহমানের ভোগদখলীয় বাড়িতে চড়াও হয়ে গাছপালা কেটে সাবাড় করেন। ওই সময় সে তার সঙ্গীয় লোকজন নিয়ে বাড়ীর জায়গা ঘিরে নিতে থাকেন। খবর পেয়ে স্বপ্নার ভাই আরিফুল তাদের বাঁধা দিলে তাকে মারপিট করতে উদ্যত হয়, গালাগাল করে ও জীবন নাশের হুমকি দেয়। অভিযোগ কারী আরিফুল ইসলাম জানান, গাজী আরাফাত আলমের বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে। সে খুব বিপদজনক লোক। আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

এ বিষয়ে গাজী আরাফাত আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার মা ওই জমির শরীক। আমার মামারা দাড়িয়ে থেকে আমার মায়ের অংশ মেপে বুঝিয়ে দেন। এ সময় আরিফ এসে আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে। আপনারা খোঁজ নিয়ে দেখুন আমার মা জমি পাবেন কি না ?

বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিক তালুকদার (২৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিক তালুকদার এর সাথে তার সৎ ভাই মোঃ রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদার এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন (২১ নভেম্বর) সকাল ১০ টার দিকে আশিক বাঁশ কাটতে যায় এ সময় রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদার বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশিক তালুকদারকে দেশী গাছ কাটার দা দিয়ে মাথায় আঘাত করা হয়।পরে আশিক তালুকদারের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশিক তালুকদার বলেন,গৃহস্থালি কাজের জন্য বাঁশঝার থেকে বাঁশ কাটতে গেলে তারা আমাকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে বাঁশ কাটতে গেলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে।

রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদারকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিট রত চিকিৎসক বলেন,আশিক তালুকদারের মাথায় আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এ,কে,এম মিজানুর রহমান বলেন,বিষয়টি শুনেছি এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

ডুমুরিয়ার মাগুরখালী অগ্নিকান্ডে বসত বাড়ি আগুনে পুড়ে ভূস্মিভুত  ৪ লাখ টাকার ক্ষতিগ্রস্ত

ডুমুরিয়ার  মাগুরখালী ইউনিয়নের মাগুরখালী গ্রামের  শুক্রবার রাতে অগ্নিকান্ডে বসত বাড়ি আগুনে পুড়ে ভূষিভুত হযে ৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে উপজেলার মাগুরখালী গ্রামের শুক্রাচার্য রায়ের বসত বাড়িতে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে অগ্নিকান্ড ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।

বুঝে উঠার আগে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে নিমিশে পুড়ে শেষ যায়। ঘরে থাকা যাবতীয় মালামাল ও নগদ প্রায় ৫০,০০০/- টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত। পরিবারটি মানবেতায় জীবন যাপন করছে।

 

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারস্হ পটুয়াখালী-আমতলী কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

আজ শনিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সকাল সাড়ে ১০টায় চুনাখালী বাজারস্হ ব্রিজের নিকট ঢাকাগামী জুবায়ের পরিবহন বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২০২৭) বাসটি ছেড়ে আসে। যাত্রাপথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উপজেলার চুনাখালী বাজার ব্রিজের নিকট পৌঁছালে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে দৌড় দিয়ে অতিক্রম করতে গেলে গাড়ির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল কলেজহাটে ৩ টি দোকান পুড়ে ছাই ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজহাটে গত বৃহস্পতিবার ১৭নভেম্বর দিবাগত রাত দেড়টার সময়  ৩ টি কাঠ ও ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারা।পৌর শহরের ভান্ডারা মহল্লার বাসিন্দা নূর হোসেন ও স্বপন আলী জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানদাররা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত দেড়টার দিকে তাদের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আশপাশের লোকজনও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ আগুন শত্রুতামূলকভাবে লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা সন্দেহ করেন। পরদিন শুক্রবার ১৮ নভেম্বর পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন। তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। প্রসঙ্গত, ঐতিহ্যবাহী এ হাটের অব্যবস্থা ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতন এলাকাবাসি মানববন্ধন করেন।

পীরগঞ্জে সিমেন্ট বোঝায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝায় ট্রাক চাপায় এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তি পীরগঞ্জ উপজেলার  হাজিপুর গড়গাঁও গ্রামের  মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুল ইসলাম (৪০) বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে পীরগঞ্জ রাণীশংকৈল সড়কের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় রাণীশংকৈল গামী একটি সিমেন্ট বোঝায় ট্রাকেট চাঁপায় নিহত হন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম এ আব্দুর রহিম কলেজ হাসপাতালে নেওয়ার পথি মধ্যে তার মৃত্যু হয় ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান ট্রাক চাপাই এক জনের মৃত্যু হয়েছে। ঘটনা স্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।