নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু// তদন্তে প্রমাণ হলে ব্যবস্থা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের পর দোষ প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্তে কমিটি করে দিয়েছি। কেউ দোষী প্রমাণ হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেসব লোক জড়িত আছে, যারা যারা দোষী প্রমাণিত হবে, আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু// তদন্তে প্রমাণ হলে ব্যবস্থা

তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিভাগ এরই মধ্যে যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন সে সব ব্যবস্থা গ্রহণ করেছে।

শিশুদের খাওয়া সিরাপের প্যাকেটে লেখা মেয়াদ থাকলেও সিরাপ মেয়াদোত্তীর্ণ ছিল বলে শনিবার এক বিজ্ঞপ্তি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেই সঙ্গে নির্দিষ্ট ব্যাচের সিরাপ শনাক্তে স্ব-স্ব জেলায় পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সেগুলো বাজার থেকে ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু// তদন্তে প্রমাণ হলে ব্যবস্থা

গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের দুর্গাপুরে সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ায় দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে শিশুদের বাবা থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানায়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ফেসবুক স্ট্যাটাস// বিরোধ, ঝগড়া, সালীশ অবষেশে তিনজনের মৃত্যু

রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে আবারো সড়ক অবরোধ

ফেসবুক স্ট্যাটাস// বিরোধ, ঝগড়া, সালীশ অবষেশে তিনজনের মৃত্যু

ঢাকার কাছে গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাসের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে ফেসবুক স্ট্যাটাসের কথা জানিয়েছে। তবে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ঘটনার সূত্রপাত হয় একটি টিকটক ভিডিও জের ধরে।

শনিবার রাত সাড়ে ১১টার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি নাঈম হোসেন।

তিনি জানান, ”শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ৭/৮ জন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়েছে। ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।”

”প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি মেয়েকে ঘিরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। কেন বা কি উদ্দেশ্যে সেটা দেয়া হয়েছে, তা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।”

তিনি জানান, ওই সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

গাজীপুরের সাংবাদিক নাসির আহমেদ জানাচ্ছেন, টিকটকে একটি ভিডিও আপলোড কেন্দ্র করে দক্ষিণগাঁও চরপাড়া আর নরসিংদীর মনোহরদি গ্রামের দুইটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তবে পুলিশ জানিয়েছে, ফেসবুকের একটি স্ট্যাটাস ঘিরে বিরোধের সূত্রপাত।

পরে দুই পক্ষের মধ্যে একটি আপোষ বৈঠক হয়। শনিবার রাতে চরপাড়া গ্রামে সেই বৈঠক হয়েছিল। সেই বৈঠক শেষেই আবার কথা কাটাকাটির শুরু হলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন ওই হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনায় জড়িত সবাই কিশোর বা তরুণ বলে জানান। সংঘর্ষের পর দুই গ্রাম থেকেই তারা পালিয়ে গেছে।

ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে বাংলাদেশে সহিংসতার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়।

গত শুক্রবার রাতেই সিলেটের বিয়ানীবাজারের জলঢুপে ফেসবুকের মন্তব্যের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ছয় জন আহত হয়।

গত বছরের ২৬শে নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সংঘর্ষে ৩০ জন আহত হয়। তার আগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পোস্টে ঘিরে সংঘর্ষে আহত হয়েছিল ১৫ জন।

বাংলাদেশে বিভিন্ন সময় ফেসবুকে মন্তব্য বা পোস্টের জের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটেছে। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে আবারো সড়ক অবরোধ

তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে কামড়ে কান কেঁটে ফেলেছে বৃদ্ধের!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে আবু কালাম চৌকিদার (৬০) নামের এক ব্যক্তিকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী শাহানা বেগমকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম চৌকিদার নিজ জমিতে রোপনকৃত বোরো ধানের পরিচর্যা ও ঔষধ দিতে যায়। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী রাসেল, গনি ও আলমগীরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে পিছন থেকে তার উপড় অতর্কিত হামলা করে ও মারধর করেন। এতে আবু কালামের মুখের ২ টা দাঁত পড়ে যায় এবং কামড়ে কান কেঁটে ফেলে।
এসময় আবু কালামের ডাক চিৎকারে তার স্ত্রী শাহানা বেগম এসে বাঁধা দিলে তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত আবু কালাম চৌকিদার ও তার স্ত্রী শাহানা বেগমকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আহত আবু কালামের ছেলে আরিফ মুঠোফোনে বলেন, আমাদের প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার আমতলীর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাইফুল্লাহ নাসির আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা আমতলীতে গলায় ফাঁস দিয়ে খোকন শিকদার (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রায়বালা গ্রামের শিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। নিহত খোকন শিকদার রায়বালা গ্রামের নসু শিকদারের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে খোকন শিকদারকে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের মোংলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (২২), আব্দুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২০) এবং মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালি এলাকার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। বায়েজিদ ও সাকিব আপন মামাতো-ফুফাতো ভাই ও জাকারিয়া তাদের বন্ধু।

 

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

নিহতদের বন্ধু বাবু জানান, মোংলা চাঁদপাই মেলা থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। আরেকটি মোটরসাইকেলে বায়েজিদ, জাকারিয়া ও সাকিব ছিলেন। মৌখালি সেতুর কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটা পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান তিন জনকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনার আমলীতে ট্রলি থেকে ছিটকে পরে স্কুল ছাত্রের মৃত্যু

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ইট ভাটার মাটি টানার ট্রলি থেকে ছিটকে পরে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ হাসিব (১৫) নিহত হয়েছে।

আজ (৯ই মার্চ, বুধবার) দুপুরের দিকে আমতলী উপজেলার বান্দ্রা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার মাটি টানার ট্রলিতে চারঘাট নামক স্থানে যাওয়ার সময় বান্দ্রা নামক স্থানে ট্রলি থেকে ছিটকে পড়ে আহত হয় গুরুতর আহ হয় সজীব (১৫)। আমতলী উপজেলার সেকেন্দার খালি গ্রামের আশরাফ আলীর ছেলে হাসিব (১৫)। হাসিবকে প্রথমে আহতবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসিব (১৫) এর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসিব কে মৃত্যু ঘোষনা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান রহমান মুঠোফোনে বলেন ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ৩০০ ঘর, শিশুর মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর।

মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহতের পরিচয় নিশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় ৩০০ ঝুপড়ি ঘর পুড়ে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিনবার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে।

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে যুবক খুন 

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তখলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ ও বর্তমান  ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাস এর সমর্থকদের মধ্যে গ্রাম্য দলাদলি ও প্রতিহিংসার রেষ ধরে সোমবার রাতে রাজু শেখ (২৪) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবক ওই গ্রামের আক্তার শেখের পুত্র । নিহত রাজু শেখের পিতা আক্তার শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মকবুল হোসেন এর সমর্থক রাজু শেখ বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিল । প্রতিপক্ষ আব্দুর রউফ এর সমর্থকরা রাজু শেখের ওপর হঠাৎ অতর্কিত হামলা করে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

ফরিদপুরের চিকিৎসকগণ তার অবস্থার বেগতিক দেখে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথেই  রাত ১১টার দিকে মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে দলাদলি চলে আসছিল। এরই রেষ ধরে গত শনিবার দুপুরে তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয় ।

বাক-বিতন্ডার একপর্যায়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওইদিন রাতে সুযোগ বুঝে মকবুল মেম্বরের লোকজন প্রতিপক্ষ আব্দুর রউফকে ফুলতলা বাজার এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে একটি পা ভেঙে দেয় । এর পড়ে আব্দুর রউফের লোকজন প্রতিপক্ষের ২০-২৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর করে। সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ২-৩ দিন ধরে পুলিশি টহল অব্যাহত থাকলেও  বিছিন্ন সংঘর্ষ চলছিল।

বিছিন্ন সংঘর্ষের রেষ ধরেই উক্ত যুবককে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জানমালের নিরাপত্তা রক্ষা ও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।  এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন,হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় সোমবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম ।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

টাকা না পাওয়ায় বীর নিবাসের তালিকা পাঠাননি তালতলীর ইউএনও – অভিযোগ মুক্তিযোদ্ধাদের

বশেমুরবিপ্রবিতে ধর্ষকের বিচার চেয়ে ৭২ ঘন্টা আল্টিমেটাম

শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

বশেমুরবিপ্রবিতে ধর্ষকের বিচার চেয়ে ৭২ ঘন্টা আল্টিমেটাম  দেয়া হয় । ধর্ষকের দ্রুত বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বসতা নিশ্চিত কল্পে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোপালগঞ্জ হেলিপ্যাডের দক্ষিণ পাশে নির্মাণাধীন জেলা প্রশাসকের ভবনের পাশে থাকা স্কুলে গণ ধর্ষণের শিকার হয়। ওই দিন রাতেই পুলিশ সেই মেয়ের কাছ থেকে তথ্য নিয়ে পিয়াস সিকদার নামক এক ছেলেকে গ্রেপ্তার করে। ধর্ষণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী এস এম ফাহাদ সার্জিল এর আপন চাচাতো ভাই।

উক্ত পিয়াস সিকদার এর জবানবন্দি সংগ্রহ করে আরো তিনজন হরিজন সম্প্রদায়ের (অন্তর জোমাদ্দার,জীবন জোমাদ্দার,ফরিদ) আটক করে পুলিশ।

উক্ত মামলায় RAB- 8 নতুন আরো ছয়জনকে আটক করে। আটককৃতরা হলেন রাকিব মিয়া, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, মোঃ নাহিদ রায়হান, মোঃ হেলাল, তুর্য মোহন্ত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ২৩ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত আন্দোলন কার্যকর করে।  পরে তারা ১০ তারিখের মধ্যে কার্যকর না হলে । আবার হুশিয়ারী দেয়া হয় । শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও স্থানীয় প্রশাসন ধর্ষকের দ্রুত বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বসতা নিশ্চিত করেন।

১০ তারিখের ভেতরে ধর্ষকের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও স্থানীয় প্রশাসন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক কর্মকর্তা বলেন, ধর্ষকের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে পুলিশ জানায় পিয়াস সিকদার এর জবানবন্দি সংগ্রহ করে আরো তিনজন হরিজন সম্প্রদায়ের (অন্তর জোমাদ্দার,জীবন জোমাদ্দার,ফরিদ) কে আটক করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

 

 

খুলনার ডুমুরিয়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসীতে আগুন: ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা//

ডুমুরিয়ার মাদারতলা বাজারে  ৬ মার্চ রাত ৮ দিকে বৈদ‍্যতিক  শট সার্কিটের মাধ‍্যমে আগুন লেগে কাব্য মেডিকেল হল (ঔষধ ফার্মেসী)তে  ১০ লক্ষ টাকার ঔষধ সহ আসবাবপত্র পুড়ে  গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস  ও স্থানীয় ইউপি সদস‍্য দেব্রবত সরদার সুত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মাদারতলা বাজারের কাব‍্য মেড়িকেল হলে  বৈত‍্যতিক  শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

দোকান বন্ধ থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায় এবং পুরো দোকানের আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে বাজারের স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ত্রীবতায়  পাশের আর একটি দোকান পুড়তে শুরু করে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছায় রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সকালে খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত