পদ্মা এই সেতুতে দৈনিক চলবে ৭৫ হাজার যানবাহন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু মহাধুমধামে উদ্বোধন হতে যাচ্ছে আগামী শনিবার (২৫ জুন)। এদিন সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর সরকারপ্রধান পদ্মা সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে যাবেন এবং সেখানে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

পদ্মা সেতু গতকাল (২২ জুন) বুঝে নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ আনুষ্ঠানিকভাবে সেতু হস্তান্তর করেছে।ইতোমধ্যেই সেতুর সব ধরনের কাজ শেষ হয়েছে। ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ২৬ জুন সকাল ৬টা থেকে এ সেতুতে গাড়ি চলাচল শুরু হবে। এর আগেই আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে সেতুটি বুঝে নেয় সেতু কর্তৃপক্ষ।

স্বপ্নের এই পদ্মা সেতু নিয়ে মানুষের আগ্রহ অনেক। ঢাকার সঙ্গে সরাসরি ২১ জেলাকে সংযুক্ত করবে এই সেতু।উপকৃত হবে অন্তত তিন কোটি মানুষ। দৈনিক ৭৫ হাজার যানবাহন চলাচল করবে এই সেতু দিয়ে।

জনসাধারণের জন্য ২৬ জুন পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু নির্মাণে কাজ ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু করে সরকার। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে। ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির আয়ুষ্কাল ১০০ বছর।

পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে দেশের ২১টি জেলা। এই সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ সরাসরি উপকারভোগী হবে।

Daily World News

কচুয়ায় মাদকের বিরুদ্ধে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।। বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আজ ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি নিয়ে অনেকই আপত্তি তুলেছিলেন। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।

সে সময়ে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় তিনদিনব্যাপী  কর্মসূচি গ্রহণ করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সভাকক্ষে প্রতিমন্ত্রী কে এম খালিদ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব,মো:আবুল মনসুর উপস্থিত ছিলেন। নজরুল জন্মবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিদ্রোহী’র শতবর্ষ’।

বুধবার ২৫ মে সকাল সাড়ে ৬ টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের নেতৃত্বে সংস্কৃতি মন্ত্রণালয়,কবি নজরুল ইনস্টিটিউটসহ মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকায় অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে নজরুল স্মৃতিবিজড়িত কুমিল্লায়। কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গণে (টাউন হল) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সংস্কৃতি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি), কুমিল্লার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও কবিপৌত্রী খিলখিল কাজী। স্বাগত বক্তৃতা করবেন মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। স্মারক বক্তৃতা করবেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। ধন্যবাদ জ্ঞাপন করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অন্যদিকে, ঢাকাসহ জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে নজরুল মেলা, নজরুল বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

এসব কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিরামপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এবং বিশেষ অতিথি থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী। নজরুল স্মারক বক্তা থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুদ্দিন চৌধুরী। দ্বিতীয় দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত থাকবেন । নজরুল স্মারক বক্তা থাকবেন লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন। নজরুল স্মারক বক্তা থাকবেন লেখক ও নজরুল গবেষক এবং জাতীয় কবির দৌহিত্রী খিলখিল কাজী। কুমিল্লায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের। নজরুল স্মারক বক্তা করবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। তৃতীয় দিনে  অনুষ্ঠানমালায় প্রধান অতিথি থাকবেন খান। নজরুল স্মারক বক্তা করবেন লেখক ও নজরুল গবেষক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।

চুয়াডাঙ্গা উপজেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোঃ আলী আজগার এবং বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক। প্রধান আলোচক থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ হামিদুর রহমান। দ্বিতীয় দিনের প্রধান অতিথি থাকবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপারসন ও সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি থাকবেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এদিকে,চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন।

এছাড়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতাতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

২৫ মে, রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি কামাল চৌধুরী। সভাপতিত্ব করবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। কবি নজরুল ইনস্টিটিউট বাংলা একাডেমির সহযোগিতায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করেছে। কবি নজরুল ইনস্টিটিউটসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাসমূহ এ উপলক্ষে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ যথাযথ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপন করবে।

এছাড়া যে সকল জেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হবে না, সে সকল জেলার জেলা প্রশাসকগণ স্থানীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ বেতার, বেসরকারি বেতার ও বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন চ্যানেলসমূহ সম্প্রচার করবে।

নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানসমূহে নিরাপত্তা নিশ্চিত করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসব স্থানের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেছাড়া  কবির স্মৃতিবিজড়িত জেলাসমূহসহ সকল জেলায় জাতীয় কবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন এবং বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও ডিজিটাল ডিসপ্লে স্থাপন এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

English Dainikbiswa

টেক্সাসে প্রাইমারী স্কুলে বন্দুক হামলা, নিহত- ১৫

হাইমচরে মা দিবস পালিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে আনন্দঘন পরিবেশে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

৮ মে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা  নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইলা চৌধুরী।

তিনি বলেন, মা মানে শিক্ষার ভান্ডার। সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। মায়েরা যাতে কখনো ছেলে ও মেয়ে সন্তানকে আলাদা চোখে না দেখে সে বিষয়ে সচেতন হতে অনুরোধ করবো।

সভায় সভাপ্রধানের বক্তব্যে হাইমচর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, আমাদের মায়েদের উচিৎ সবার আগে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা। আমরা দেখতে পাই অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উচ্চ পর্যায়ের মানুষরাও মা-বাবা দের বৃদ্ধাশ্রমে ও পথে ঘাটে ফেলে আসে। এর প্রধান কারণ হচ্ছে সুশিক্ষার অভাব। তাই পারিবারিক সুশিক্ষা যাতে সন্তানেরা পায় সেদিকে সচেতন হতে মায়েদের প্রতি অনুরোধ রইলো।

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের নির্বাহী পরিষদ সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা  সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ পাটোয়ারী সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

সকলে মায়েদের গুরুত্ব অনস্বীকার্য তা স্বীকার করেন।

বরগুনার আমতলীতে লিগ্যাল এইড দিবস পালিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

“গরিব-দুঃখীর মামলার ব্যয়,
বাংলাদেশ সরকার দেয়” এই প্রতিপাদ্যকে সামনে বরগুনার আমতলীতে লিগ্যাল এইড দিবস ২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ দুপুর ১২ টার সময়ে আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, আমতলী থানা পুলিশ প্রশাসন,আইনজীবি, বিচারপ্রার্থী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন,আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আরিফুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিনিয়র আইনজীবী এম,এ কাদের মিয়া,বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ সভাপতি (আমতলী) এডভোকেট নুরুল ইসলাম,সিনিয়র আইনজীবী মোঃ নুরুল ইসলাম শানু, এডভোকেট মিজানুর রহমান সিকদার সহ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী প্রমুখ।

English Dainikbiswa

সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাম মূশের্দী এমপি

 

বাগেরহাটের কচুয়ায় জাতীয় পুষ্টি বিষয়ক সভা

বাচ্চু দাস, কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি॥

‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্স মিলনায়তনের রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এর সভাপতিত্বে জেজেএস এর উপজেলা সমন্বকারী মাহফুজা আক্তারের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী সাইদউজ্জামান সাইদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশাররফ, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনিশংকর পাইক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা.সামসুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের হাইমচরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ শনিবার প্রথমপ্রহরে শহীদদের স্মরনে আলগী দূর্গাপুর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, হাইমচর প্রেসক্লাব সহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবি সংগঠন। পরে সকাল ৯টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র।

স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই সর্ব শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপান্তরিত হচ্ছে। তারই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার আদর্শকে বুকে লালন করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার।

এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারি কমিশনার ভ’মি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রধানীয়া, সহ-সভাপতি এম বাশার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার এক এম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজারের রাবার বাগানে খেলতে গিয়ে মাটি চাপায় ৩শিশুর মৃত্যু

 

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৬ মার্চ শনিবার)  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ৮ টায় স্বাধীনতার সুবর্ণ র ্যালি বের করা হয়। সকাল ৯টায় ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ১১ টায় একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম  ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম ও বিদেশি চন্দ্র রায় প্রমুখ।সঞ্চালনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক।

বিকেলে একই মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসাথে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

খুলনার রূপসায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

//নিজস্ব প্রতিবেদক//

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দারিদ্রতা প্রায় পরাজিত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা একাত্মতা ঘোষণা করে তারা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। আমাদের অহংকার করার মত যে অতীত আছে সেটিকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে গড়ে তুলতে হবে।স্বাধীনতা যুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছে এদেশের মানুষ। বঙ্গবন্ধু শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার বিশাল ভূমিকা ছিল। কোন পরাজিত শক্তি যাতে মাথা তুলে দাড়াতে না পারে সেজন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান  তিনি।

খুলনার রূপসায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার বেলা ১১টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।সভায় বিশেষ  অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের, ফরহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,  উপজেলা  স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃমোঃ সফিকুল ইসলাম, কৃষি কর্মকতা মোঃ ফরিদুজ্জামান।

বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, আইসিসি কর্মকর্তা রেজাউল করিম, আরডিও তারেক আজিজ,বন কর্মকর্তা মুজিবর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী ম‍াধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম‍্যান মোঃ জাহাঙ্গির শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, তথ‍্য কর্মকর্তা দিলসান আরা, মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নজরুল ইসলাম, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা মোঃ তৈয়েবুর রহমান, খালিদ হাসান, সন্তোষ চিন্তাপাত্র, খান দেলোয়ার হোসেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ মঈন উদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্প মাল্যদান করেন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। সকাল আটটায় কাজদিয়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে একইস্থানে পুলিশ, আনসার-ভিডিপি,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

স্বাধীনতা ও জাতীয় দিবস// নতুন স্মারক ডাক টিকিট ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবস// নতুন স্মারক ডাক টিকিট ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাসস

English Dainikbiswa

সেকেন্ডের মধ্যে দুইবার মৃত্যু থেকে বেঁচে গেল কিশোর, ভিডিও..