ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম ও পক্ষ-পাতিত্বের অভিযোগ পাওয়া গেছে।অদৃশ্য কারনে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারিত তারিখে নির্বাচন বন্ধ করে দেওয়ায় ভোটাররা ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে ভোটার অথবা প্রার্থীদের কোন ধরনের লিখিত ব্যাখ্যা দেয়া না হলেও নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তার দাবি আইন-শৃঙ্খলা পরিস্থিতির শংকায় তাৎক্ষনিকভাবে নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন সিকদার অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন গত ২রা মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচন শেষ হলে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) গত ০৭ ই মার্চ ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১২ টার সময় সভাপতি নির্বাচনের দিন ধার্য্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমানকে লিখিতভাবে অবহিত করেন।

ওই তারিখ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। অতঃপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল ক্যাটাগরির নির্বাচিত সদস্যগণকে ৭ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সভাপতি নির্বাচনের জন্য সকলকে অবহিত করেন। ধার্য্য তারিখে সকল ক্যাটাগরির সদস্যগণ সভাপতি নির্বাচনের জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচন স্থগিত করার কথা জানায়।

নির্বাচিত সকল ক্যাটাগরির সদস্যগণ প্রিজাইডিং অফিসারের নিকট মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচনের কার্যক্রম স্থগিত করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সভাপতি নির্বাচনের কার্যক্রম নোটিশ ব্যতীত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় স্কুলের সভাপতি পদ প্রার্থী ভোটার ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সভাপতি পদপ্রার্থী ও জমিদাতা মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রিজাইডিং অফিসারের যোগসাজসে আমি যাতে সভাপতি নির্বাচিত না হতে পারি সে জন্য ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করেছেন। তিনি অতিদ্রæত নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ  কাওছার হোসেন মুঠোফোনে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

নতুন সিইসি সহ ৫জনের পরিচয় জেনে নিন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আইন অনুযায়ী প্রথমবারের মতো গঠিত হলো নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল।

শনিবার বিকেলে তাকে সিইসি করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ নির্বাচন কমিশন গঠনের পর আলোচনায় সাবেক এ সচিব কাজী হাবিবুল আউয়াল।

গেজেট প্রকাশের পরই অপেক্ষাকৃত কম আলোচনায় আসা এই আমলাকে নিয়ে জনমনে কৌতুহল শুরু হয়েছে।

কে এই কাজী হাবিবুল আউয়াল?

একজন দক্ষ, মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত কাজী হাবিবুল আউয়াল। তিনি অবিভক্ত আইন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগতভাবে তিনি কর্মঠ, সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও সেই চুক্তিভিত্তিক নিয়োগে থাকেননি।

কাজী হাবিবুল আউয়াল ছাড়াও এছাড়া চারজনকে নির্বাচন কমিশনার (ইসি) করেও প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তাকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়।

সিইসির দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

এর আগে বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন। সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।

২০১৫ সালের ১৭ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের। কিন্তু ২০১৫ সালের ২১ জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ২০১৭ সালে অবসরে যান তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।

এসব নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।

উল্লেখ্য, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায়ী ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

বাগেরহাটের রামপালে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার রাজু’র বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

 

‘শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে: রাষ্ট্রপতি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে একটি ‘শক্তিশালী ও গ্রহণযোগ্য’ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ করার লক্ষ্যে গঠিত সার্চ কমিটি ১০ জনের নামের তালিকা পেশ করেন।

সার্চ কমিটির প্রস্তাবিত এই ১০ জনের নাম থেকে একজন সিইসিসহ অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান, যারা দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে।

সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান অসুস্থতার কারণে যেতে পারেননি বলে বঙ্গভবন সূত্র জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেসে সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবে।

এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অনুসন্ধান কমিটির সদস্যরা তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন এ সময় উপস্থিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাইমচরে ২১৬০’জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ ফাইজার ভেকসিন পেলো

সার্চ কমিটি ১০ জনের নাম চুড়ান্ত করেছে কিন্তু এখনি প্রকাশ নয়

//নিজস্ব প্রতিবেদক//

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।  আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক করে এদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করবে তারা। পরে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সে তালিকা জমা দেওয়া হবে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব।  তবে তাদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।

ওবায়দুল হাসান বলেন, আমরা কিন্তু একটা শপথ নিয়েছি। যখনই যেখানে যাই সেই শপথটা আমাদের সঙ্গেই থাকে। সেটা হচ্ছে- সংবিধান ও আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইনে বলা আছে কার্যপদ্ধতি নির্ধারণ করব আমরা। আমরা নির্ধারণ করেছি- এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ, এটা রাষ্ট্রপতির এখতিয়ার এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, আমরা প্রকাশ করব। আমাদের প্রকাশ করার কথা আইনেও নাই, কোথায়ও নাই।

এসময় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান ও সকল সদস‍্যকে সংবর্ধনা প্রদান অনুষ্টান রবিবার বিকাল ৩টায় শিয়ালী মাধ‍্যমিক বিদ‍্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

অধ‍্যক্ষ হিল্লোল মূর্খাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব মোল্লা ইলিয়াসুর রহমান, শিক্ষক পিষুয় কান্তি  পাল, ধীমান মালাকার, মো. আরিফ মোল্লা, সমাজসেবক নারায়ন মল্লিক,সুব্রত বাগচী।

প্রভাষক দিলীপ কুমার মিস্ত্রী’র পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস‍্য হাফেজ আবু সালেহ, আজিজুল ইসলাম নন্দু,শফিকুল ইসলাম,মনি মালাকার, বিনোদিনী পাল, স্বপ্না পাল, আইরিন পারভিন, সমাজসেবক ইউসা মোল্লা।

উপস্থিত ছিলেন সমাজসেবক দাউদ আলী শেখ,সুমন শেখ,মেসকাত মোল্লা, মুরাদ মোল্লা,  সাবেক মেম্বর নুর আলী,শিপন ধর,রাজকুমার মল্লিক,চিত্তরঞ্জন বিশ্বাস,মোহর মালাকার,মজনু মিনা,মহেন মজুমদার, পুলিন রায়, অভিমান‍্য ধর,  রনজিত রায়, অমল বালা, শুম্ভনাথ খা, মন্টু বিশ্বাস, রামা অধিকারী, ছোট বৈরাগী, অজুন হালদার, বিনয় ধর, সরুপ রায়, শখা বৈরাগী, কানাই ধর,  নিমাই রায় প্রমূখ।

দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না বলে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ।

শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।  তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপক উন্নতি হবে। সাবরুম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে। ফটিকছড়ির ওপর দিয়েই মূলত এই ট্রানজিট। এতে ফটিকছড়ির উন্নয়নও সাধিত হবে।

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর দরগাহ শরিফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তার বাবা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে ভারত সরকারের পক্ষ থেকে তার মাজার শরিফে এই গিলাফ চড়ানো।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারীর রওজা শরিফে গিলাফ চড়ান দোরাইস্বামী। এর আগে তিনি এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মো. মহিনুল হাসান প্রমুখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জগন্নাথপুরে ফার্মেসিতে পাওয়া পারভিনের খন্ডিত দেহের রহস্য উদ্ঘাটন

 

হাইমচরে ৪ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যগনের শপথ গ্রহণ

মোঃ হোসেন গাজী।

হাইমচর উপজেলায় ৫ ম ধাপে ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও মহিলা সদস্য পদে ১২ জন কে শপথ বাক্য পাঠ করান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর।

১৬ ফেব্রুয়ারী বুধবার বিকেলে হাইমচর উপজেলার হল রুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।

হাইমচরে ৪ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যগনের শপথ গ্রহণ

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম,নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন, ২ নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাসের, ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী জুলহাস সরকার, ইউপি সদস্য মোঃ শাহাজাহান, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ফারুক গাজী, নাজির রায়হান বেগ, মনির শিকদার, মহিলা সদস্য আছিয়া বেগম প্রমূখ।

চাঁদপুরের তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ গ্রহণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

চাঁদপুরের,কচুয়া ও ফরিদগঞ্জ, হাইমচর  উপজেলার ২৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য (চাঁদপু-৩) শিক্ষামন্ত্রী আলহাজ্ব  ডাঃ দীপু মনি এমপি   নব নির্বাচিত চেয়ারম্যানগনের উদ্দেশ্যে বলেন শততা, নিষ্ঠা, আনুগত্য দিয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নের জনগনের কল্যাণে কাজ করে যাবেন। আপয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব তাই উন্নয়নের জন্য সবসময় আপনাদের পাশে থাকবেন। সবসময় শ্রদ্ধার সাথে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন।

চাঁদপুরের তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ গ্রহণ

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেয় নাই তার তিকে না তাকিয়ে সকলকে আপনকরে নিয়েই আপনাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আপনাকে ভোট দিয়েছে তারা যেন আপনার প্রকৃত সেবাটি পায়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন , বিশেষ অতিথি হিসেবে অনলাইনে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, কচুয়া পৌরসভার মেয়র স্বপন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম,চাঁদপুর পৌরসভার মোয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিলন, সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়াম্যান, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান,  আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা গেলেন বাপ্পি লাহিড়ি, কী এই রোগ

 

সার্চ কমিটি প্রকাশ করল প্রস্তাবিত নামের তালিকা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।

ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণভাবে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম প্রস্তাবের আমন্ত্রণ জানায় সার্চ কমিটি। অন্যদিকে তিন ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়।

সার্চ কমিটির সঙ্গে তিন দফার বৈঠকে অংশ নেন- শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকরা।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

।। সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা ।।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রামপালে ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪ টিতে এখোনো নির্মিত হয়নি শহীদ মিনার