বরিশালে করোনা সংক্রমন প্রতিরোধে পুলিশের সচেতনতা প্রচার

 

মহামারি করোনা বেড়ে যাওয়ার কারনে  সরকা‌রের ‌ঘো‌ষিত লক ডাউন  চল‌ছে সারাদেশে। ব‌রিশা‌লে বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাক‌লেও নগরী‌তে থ্রি হুইলার যাত্রী প‌রিবহন কর‌ছে স্বাভা‌বিক ভা‌বেই।

এছাড়া স্বাস্থ‌ বি‌ধি মে‌নে খোলা স্থা‌নে বাজার প‌রিচালনার নি‌র্দেশনা থাক‌লেও তা মান‌ছে না কেহ।

 

সোমবার‌ থে‌কে সারা‌দে‌শের মত ব‌রিশা‌লেও লক ডাউন জা‌রি ক‌রে সরকার। সন্ধ্যা ৬টা থে‌কে ভোর ৬ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাই‌রে বের না হওয়ার জন‌্যও গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে জেলা প্রশাসন।

 

স‌রেজ‌মি‌নে দেখা যায়  নগরীর বাজার রোড, ভাটিখানা,স্ব রোড,কাউনিয়া,  নতুন বাজার, অমৃত লাল দে সড়ক, বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দির জাহাঙ্গীর সড়ক, সহ বি‌ভিন্ন এলাকা ঘু‌রে দেখা জাচ্ছে  লক ডাউ‌নের ঢি‌লে ঢালা চিত্র লক্ষ‌্য করা গেছে।

ভাটিখানা রো‌ডের  পুলিশ  স‌চেতনতামূলক প্রচারণা চালা‌লেও তোয়াক্কা কর‌ছে না কেউ। এ‌দি‌কে লক ডাউন উ‌পেক্ষা ক‌রে যাত্রী প‌রিবহন অব‌্যাহত রে‌খে‌ছে নগরী‌তে চলাচলকা‌রি থ্রি হুইলারগু‌লো। চালকরা জা‌নি‌য়ে‌ছে‌ন তেমন বাধা বিপ‌ত্তি না থাকায় তারা গা‌ড়ি চালা‌চ্ছেন।

 

অন্য ‌দি‌কে লক ডাউ‌ন দেয়া হ‌লেও বেশ ক‌য়েক‌টি এলাকায় দোকানপাটও খোলা হ‌য়ে‌ছে। ত‌বে বে‌শিরভাগ দোকান বন্ধ র‌য়ে‌ছে।

 

ক‌রোনা স‌চেতনতায় ব‌রিশাল নগরী‌তে বেলা ১১টায় মোটরসাই‌কেল র‌্যালী বের ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ। যা নগরীর জিলা স্কু‌লের মোড় থে‌কে শুরু হ‌য়ে জেল খানার মোড়, নথুল্লাবাদ  রুপাতলী হ‌য়ে পুনরায় জিলা স্ক‌ু‌লের মো‌ড়ে শেষ হয়।

 

কাউনিয়া থানা ওসি আজিমুল করিম ব‌লেন  ক‌রোনা সংক্রমন থে‌কে রক্ষায় স‌চেতনতামূলক প্রচারণা থে‌কে শুরু করে ভ্রাম্যমান আদালতও প‌রিচালনা করা হ‌চ্ছে।

মানুষ‌কে বোঝা‌নো হ‌চ্ছে ক‌রোনার ভয়াবহতা। নি‌জে সুর‌ক্ষিত না থাক‌লে প‌রিবারও সুরক্ষা পা‌চ্ছে না। যার‌া অযথা বাই‌রে বের হচ্ছে তারা অন্তত প‌রিবা‌রের স্বা‌র্থে বাই‌রে বের হ‌বেন না।

পলাশ দাস, বরিশাল সংবাদদাতা ।।

ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী: খুলনার মেয়ে নির্বাচিত হলেন বিজিএমইএ এর পরিচালক

 

গত ৪ এপ্রিল রোববার রাজধানী ঢাকার র‍্যাডিসন হোটেলে এবং চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল হতে খুলনার মেয়ে ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী ৪৪ নং ব্যালট নিয়ে (১০২২) ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার। দেশের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার সেহরিন সালাম ঐশী বিজিএমইএ নির্বাচনে বৃহৎ এই ব্যবসায়িক সংগঠনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচন করেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এই আইনজীবী।

তিনি সাবেক তারকা ফুটবলার, খ্যাতিমান ব্যবসায়ী, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র একমাত্র কন্যা। এব্যাপারে কথাহয় খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে তিনি বলেন- দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লক্ষ শ্রমিক রয়েছেন। এর মধ্যে নারী রয়েছেন প্রায় ৭৫ শতাংশ।

বিজিএমইএর পরিচালক পদে ঐশির জয়লাভ করায় নারীদের কল্যাণে আরো বেশি কাজ করতে পারবে। নারী শ্রমিকরা তাদের সুবিধা-অসুবিধার কথা সহসাই বলতে পারবেন। তাছাড়া ব্যারিস্টার হিসাবে ও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিজিএমইএকে আইনি সহায়তা দিতে পারবে।শুধু নারী পরিচালক হিসেবে নয়, একজন সত্যিকারের পরিচালক হিসেবে নিজের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো গতিশীল করতে পারবে। তিনি আর ও বলেন -ঐশী ব্যারিস্টারি শেষ করে এনভয় গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করলেও তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। কাজের দক্ষতা ছাড়া কোন প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। তিনি তার কন্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

//আ:রাজ্জাক শেখ/ খুলনা ব্যুরো //

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৩ নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ২৩

অনলাইন ডেস্ক।।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাফিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ প্রায় ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে গেছে ঘটনায় নারীর লাশ উদ্ধার করা হয়েছেতবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি ঘটনায় ২০ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বাকি ২৩ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন

  রোববার ( এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে ঘটনা ঘটে।এর আগে বিকাল ৫টা ৫৫ মিনিটে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। এসকে কোস্টার জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল সংবাদিকদের জানান, লঞ্চটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দুর্ঘটনার শিকায় হয় এবং অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়

নারায়ণগঞ্জ নৌপুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, একটি শীতলক্ষ্যা নদীতে চায়না ব্রিজের নিচে সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবেছে। দুর্ঘটনার খবরে নৌ পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন

এদিকে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।এছাড়া বিআইডব্লিউটিএ উদ্বারকারী জাহাজ নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে।  দুর্ঘটনার কারণ উৎঘাটনে বিআইডব্লিউটিএ পরিচালক (নৌনিরাপত্তা ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে প্রধান করে সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।রাতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান চিহ্নিত করা হয়েছে।নৌবাহিনী, কোস্টগার্ড বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ চালাচ্ছে

 

নওগাঁর মান্দায় ইজিপিপি কাজের উদ্বোধন

 

নওগাঁর মান্দায় ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (২য় পর্যায়) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০ টার সময় উপজেলার কুসুম্বা ইউপি চত্ত্বর মাঠে এই কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা মোঃ এমদাদুল হক।

মান্দা ইজিপিপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, কুসুম্বা ইউনিয়ন আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও ইউপি সদস্য শাহিনুর ইসলাম প্রমুখ।

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ  প্রতিনিধি।।

 

৫ই এপ্রিলের পর আপাতত ১ম ডোজের কোন টিকা দেওয়া হবেনা

 

৫ এপ্রিলের পর আপাতত কাউকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হবে না।

৮ এপ্রিল থেকে শুধু  দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে : স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ইউসুফ ফকির ।।

 

।। নিজস্ব প্রতিবেদক।।

৫ এপ্রিল থেকে একসপ্তাহের জন্য লকডাউন: চালু থাকবে শিল্প-কলকারখানা ও জরুরী সেবা

 

বাংলাদেশের করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার। আজ শনিবার  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ ঘোষণা দেন।

তবে, লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প-কলকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্পকলকারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে, ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারে।

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনার প্রথম ঢেউ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল বাংলাদেশ।

সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে লকডাউন জারি করেছে সরকার।

।। নিউজ ডেস্ক ।।

সোমবার থেকে সারাদেশে একসপ্তাহ লকডাউন

 

একসপ্তাহ লকডাউন ঘোষণা করেছে সরকার।

সোমবার থেকে সারাদেশ একসপ্তাহ লকডাউন ঘোষণা করেছে সরকার।

বিস্তারিত আসছে...

।। নিউজ ডেস্ক ।।

৪ এপ্রিল,২০২১ রোববার থেকে সব দপ্তরে অর্ধেক জনবলে অফিস চলবে

 

সরকারের ১৮ দফা নির্দেশনা অনুযায়ী আগামীকাল রোববার থেকে সরকারি সকল দপ্তরে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশকিছু মন্ত্রণালয় ও অধিদপ্তরে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু হয়েছে।

করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় সরকারি দপ্তরগুলোতে ৫৫ বছরের বেশি বয়সের কর্মকর্তা, অসুস্থ কর্মকর্তা, গর্ভবতী কর্মকর্তা-কর্মচারীদের বাসায় থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

গত শুক্রবার রাতে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, করোনা মহামারি আবারও বৃদ্ধি পাওয়ায় আমরা আগের মতো কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে রোস্টার তৈরি করেছি। সেই অনুযায়ী অর্ধেক জনবলে অফিস কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনার প্রতিটি বিষয় মেনে অফিস কার্যক্রম চালানো হচ্ছে।

অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে হারুন বলেন, অর্ধেক জনবলে অফিস কার্যক্রম পরিচালনা করা সব সরকারি দপ্তরের জন্য বাধ্যতামূলক। ইতোমধ্যে অধিকাংশ সরকারি দপ্তর রোস্টার তৈরি করে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু করেছে। যারা (যেসব মন্ত্রণালয় বা বিভাগ) এখনো দায়িত্ব বণ্টন করে রোস্টার তৈরি করতে পারেননি তারা আগামীকাল রোববার থেকে অবশ্যই তা পালন করবেন। কারণ এটা সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা।

৩১ মার্চ নিজ দপ্তরে সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, আগামী দু-একদিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হবে।

করোনা সংক্রমণ রোধে ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়- জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস-প্রতিষ্ঠান শিল্প-কারখানা ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, বয়স ৫৫ ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

সরকারি প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, প্রজ্ঞাপনে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ৫০ শতাংশ জনবল নিয়ে অফিস পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা দিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে। যেহেতু হঠাৎ করে এটি, তাই কেউ কেউ হয়তো ৭০ শতাংশ করতে সক্ষম হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, অধিকাংশ মন্ত্রণালয় সেটা (নির্দেশনা) বাস্তবায়ন করেছে, আমি মনে করি যদি কেউ বিভিন্ন কারণে করতে পারেনি, আমাদের তো কমিটমেন্ট আছে এ দিনের মধ্যে সার্ভিসটি দিতে হবে, সেখানে হয়তো ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে। ডিউটি রোস্টার ভাগ করে দেয়ার একটি বিষয় রয়েছে, আমার মনে হয় দ্রুত সেটা করতে যাচ্ছি।

সরকার খুব আন্তরিক যে, এ সংক্রমণটা আমাদের রোধ করতে হবে। আগের অভিজ্ঞতা আছে, চোখের সামনে দেখলাম সংক্রমণ কীভাবে বেড়ে গেল, আবার আমাদের সদিচ্ছার মাধ্যমে সেটা কমে গেল। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারি অফিসগুলো আগেও এ অনুশাসন মানার ক্ষেত্রে বিশেষ করে আমাদের মন্ত্রণালয় শতভাগ সফল ছিলাম। সেভাবেই এবারও আমরা দ্রুত করতে পারব।

অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, আমরা ডিজিটাল প্ল্যাটফরমে অনেকে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা এখন ওয়েল ইকুইপড, ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমরা জানি। আমরা একটি বছর কীভাবে বাসা থেকে অফিস করতে হয় সেটা সফলভাবে পরিচালনা করেছি। আমরা যে ডিউটি রোস্টার করব সে অনুযায়ী হয়তো কাউকে কাউকে তিন দিন অফিসে থাকতে হবে, দুদিন বাসায় থেকে কাজ করবে। পরের সপ্তাহে আবার যারা বাসায় ছিলেন তারা অফিস করবেন।

ইতোমধ্যে ৫৫ বছরের বেশি বয়সের কর্মকর্তা, অসুস্থ্য কর্মকর্তা, গর্ভবতী নারী কর্মকর্তা-কর্মচারী আছেন তারা বাসায় থেকে কাজ করছেন আমরা সেই নির্দেশনা দিয়েছি।

।। স্টাফ রিপোর্টার ।।

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত।। ৩৬ নিহত ও আহত প্রায় ৭২ জন

তাইওয়ানে একটি টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয় তাতে কমপক্ষে ৩৬ নিহত ও অন্তত ৭২ জন আহত হয়েছেন। তবে বেশি ক্ষতিগ্রস্ত বগিগুলোতে উদ্ধারকাজ এখনও শেষ হয়নি ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি তাইতুং যাওয়ার পথে পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন শহরের সামান্য উত্তরে একটি টানেলের ভেতর লাইনচ্যুত হয়।

এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুরুতর বেশ কয়েকজনসহ আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন। ভুক্তভোগীদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দমকল বিভাগের বিবৃতিতে আরও জানান যে দুর্ঘটনাকবলিত ট্রেনটির প্রথম চারটি বগি থেকে ৮০ থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে পঞ্চম থেকে অষ্টম বগিগুলো ‘বিকৃত’ হয়ে গেছে এবং সেগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এটি তাইওয়ানের পূর্ব উপকূলীয় পবর্তময় এলাকা একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ২০১৮ সালে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছিলেন। সেখানে প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

দৈনিক বিশ্ব অনলাইন ডেস্ক।।

খুলনার রূপসায় বাস মালিক সমিতির সাথে জেলা পুলিশের মতবিনিময়

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ‘নো মাস্ক-নো সার্ভিস’ এ শ্লোগানকে সামনে রেখে রূপসা-বাগেরহাট বাস ও মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এর সাথে খুলনা জেলা পুলিশের মতবিনিময় সভা গত ১ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এ এসপি রাজু আহমেদ ও রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, বাস মালিক সমতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, আঃ মজিদ ফকির, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান শেখ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান মোল্লা, কার্যকরি সহ-সভাপতি আকতার হোসেন খান, সদস্য আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম যুগ্ম সাঃ সম্পাদক আবুল কালাম, চিংড়ি বণিক সমিতির সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু, নৌকামাঝি সমিতির সভাপতি ও সম্পাদক। বক্তরা বলেন, করোনার দ্বিতীয় ধাপে ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বাসে অতিরিক্ত যাত্রী না নেওয়া ও বাসের চালকসহ সকল স্টাফ এবং যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ মাস্ক ছাড়া কেউ যাতে যাত্রী বহন না করে সে ব্যাপারে সকলের নজর রাখতে হবে। পাশাপাশি পরিবহন সেক্টরের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। সভা শেষে বাস- মিনিবাস,শ্রমীক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে মাস্ক এর প্যাকেট তুলেদেন।

আধ রাজ্জাক সেখ, খুলনা //