আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,সহকারী কমিশনার আবদুল্লাহ আবু জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট মনিরুল ইসলাম মনি প্রমুখ।

ডুমুরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

দুর্যোগ প্রস্তুতি লড়বো’স্মার্ট সোনার বাংলা গড়বো এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ১০ মার্চ বরিবার ডুমুরিয়া উপজেলা  দুর্যোগ ব‍্যবস্থাপনা দপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস  পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাগুরখালী ইউনিয়নের কৈইপুকুরিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ে র‍্যালী,  আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম‍্যান স্বরসতি মন্ডল। আলোচনা সভায় বক্তব‍্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক তম্ময় প্রকাশ মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আ’লীগ নেতা ও স্কুলের বিদুৎসাহী সদস‍্য  সুকৃতি মন্ডল, মাইকেল রায়, ইউপি সদস‍্য ভবেন্দ্রনাথ বালা, মনোজ সরকার, গোপাল চন্দ্র হালদার, ধর্মদাস রায় ও লাভলী রায় প্রমুখ। আলোচনা পূর্বে  উপস্থিত শিক্ষার্থী দের অগ্নিকান্ডে করনীয় বিষয়ে উপর ফায়ার সার্ভিস দলের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন

জেনিভি প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য দেন। নারীরা যেন বিনিয়োগ বেশী করেন, নারীরা নিজের পায়ে দাড়াতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।

নারী সাবলম্বী হলে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হবে। নারীরা নিজেদের পরিবর্তন করতে পারলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। এ জন্য উদ্যেক্তা তৈরি হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা. নারী নেত্রী গায়ত্রী বিশ্বাস, সিডিপি’র ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, রামপাল ওয়ার্ল্ড ভিষণ এর নিশিতা বৈরাগী, সমিতির পক্ষে লিপি খান, শিক্ষার্থী রাজশ্রী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৭ ই মার্চ  উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আ’লীগের আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা  আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল টেলি কনফারেন্স এর মাধ‍্যমে  প্রধান অতিথি’র বক্ত‍ব‍্য দেন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আরো বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন,  খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের  শীলা রানী মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক,মৎসজীবি লীগের সভাপতি  তবিবুর রহমান, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু, মাহামুদুল ইসলাম খান,  এরশাদ মোল্ল‍্যা, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ।

ট্রাংকে ভরে ধানের গোলায় লুকিয়ে রাখা হয়েছিল ৭ই মার্চের ভাষণের ফিল্ম

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান।

ঐতিহাসিক সেই ভাষণটি যারা চলচ্চিত্রে ধারণ করেছিলেন, তাদের একজন হলেন তখনকার ফিল্‌মস ডিভিশনের ক্যামেরাম্যান আমজাদ আলী খন্দকার ।

তিনি বলছিলেন, “আমি তৎকালীন পূর্বপাকিস্তান ফিল্মস ডিভিশনে সহকারী ক্যামেরাম্যান হিসেবে কাজ করতাম। ফিল্মস ডিভিশনের আবুল খায়ের আমাদের বলেছিলেন , সাত তারিখ শেখ মুজিবের ভাষণ হবে – তোমরা তৈরি থাকো। আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, ফিল্ম, স্ট্যান্ড, ম্যাগাজিন – এসব নিয়ে সকাল বেলাই হাজির হয়ে যাই।”

“লোকে লোকারণ্য সেই সভায় বঙ্গবন্ধু ভাষণ দিলেন। আমি আর মোবিন ভাই কাজ করলাম। আরেকজন ক্যামেরাম্যান ছিল সে কালীমন্দিরের ওপর থেকে লংশটটা নিলো। আমাদের ক্যামেরাটা মঞ্চের ওপর ছিল, সেটা বঙ্গবন্ধুর ওপর ধরা ছিল।”

“ফিল্মস ডিভিশনের কোন ল্যাবরেটরি ছিল না। ল্যাব ছিল এফডিসিতে। তখন বঙ্গবন্ধুর কোন ফিল্ম ডেভেলপ করা খুব মুশকিল ছিল। আমরা ‘সাইক্লোন, নির্বাচন’ এরকম বিভিন্ন নামে বঙ্গবন্ধুর ফিল্মগুলো ডেভেলপ করিয়ে নিয়ে আসতাম।”

সাতই মার্চের সেই ভাষণ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা যুগিয়েছিল। এর দুই সপ্তাহ পরেই ২৫শে মার্চের রাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ।

“ঢাকা শহর রক্তে রক্তাক্ত হয়ে গেল” – বলছিলেন আমজাদ আলি খন্দকার। “আমাদের মনে হলো বঙ্গবন্ধুর এই ফিল্ম তো জ্বালিয়ে দেবে। বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, এই ফিল্ম না থাকলে কিছুই তো আমরা পাবো না।”

“সচিবালয়ের ভেতরে আমাদের অফিস ছিল তখন। খায়ের সাহেবের অনুরোধে আমি শুধু একা জীবনের ঝুঁকি নিয়ে সচিবালয় থেকে ফিল্মটা নিয়ে বের হয়ে যাই। খায়ের সাহেব যখন আমাকে বিদায় দেন তখন তিনি আমার হাতটা ধরে একটা ঝাঁকুনি দেন, বললেন ‘আমজাদ আল্লা হাফেজ’। উনি ভেবেছিলেন আমি হয়তো আর ফিরে আসবো না।”

“আমি সদরঘাট থেকে একটা বিয়াল্লিশ ইঞ্চি ট্রাংক কিনলাম। সেই ট্রাংকের ভেতরে বঙ্গবন্ধুর আগের যত ভাষণ, ফিল্ম – যা রেকর্ড করা ছিল তার সব নিয়ে আমি সচিবালয় থেকে বেরোই। সচিবালয় থেকে বেরোনো খুব দুরুহ ব্যাপার ছিল, সব গেটেই পাহারা দিতো অবাঙালিরা।”

এপ্রিল মাসের আট বা নয় তারিখে আমি সচিবালয় থেকে বেরিয়েছিলাম। দোহার থানায় ছিল মজিদ দারোগার বাড়ি। সেই খানে নিয়ে এই ট্রাংকটা আমি সংরক্ষণ করি। পরে আরো নিরাপত্তার জন্য চরকোষা বলে একটা গ্রাম আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধানের গোলার মধ্যে সেটা রাখা হয়।”

“পরে খায়ের সাহেব ভারতে চলে যান। ভারতে গিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ করার পর সেই সব ফিল্ম তিনি ভারতে নিয়ে গিয়েছিলেন।”

“নয়মাসের যুদ্ধের পর দেশ স্বাধীন হলে সেই ফিল্মগুলো আবার সরকারি কোষাগারে ফেরত আসে।”

আমজাদ আলি খন্দকার বলছিলেন, “আমি মনে করি এই ভাষণটা হলো বাংলাদেশের স্বাধীনতার দলিল। এমন কোন কথা নেই যা বঙ্গবন্ধু এতে বলে যান নি।” সূত্র: বিবিসি বাংলা

রূপসায় বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনঃস্থাপনে উপকরণ বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

“কৃষিই সমৃদ্ধ” সামনে রেখে রূপসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে, অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৭৯টি পুষ্টি বাগান পুনঃস্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ গত ৬ মার্চ সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।

রূপসায় বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনঃস্থাপনে উপকরণ বিতরণ

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা  হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, মো. মুজাহিদুর রহমান, মো. সোহেল রানা, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, নীতিশ চন্দ্র বালা, দেবাশীষ কুমার দাস, প্রমিলা বালা, জাহিদুল ইসলাম প্রমূখ।

পুষ্টি বাগান পুনঃস্থাপন উপলক্ষে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড, পুষ্টি বাগান ঘেরা-বেড়ার জন্য নেট ও বিভিন্ন প্রকার বীজ দেওয়া হয়।

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে রামপাল কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

উপজেলার সবুজ চত্বরের মঞ্চে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

বাগেরহাটের কচুয়ায় স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশফাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নাজমুল হাসান, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি রিপন শিকদার সহ কৃষক-কৃষাণী।

রূপসায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

এম মুরশীদ আলী :

রূপসা উপজেলার নৈহাটী গ্রাম মাস্টার পাড়া এলাকার ইমরান শেখ লাভু’র একমাত্র ছেলে মাহাদী শেখ (দেড় বছর) পানিতে পড়ে মৃত্যু হয়েছে। গত ৩ মার্চ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, মাহাদীর পিতা ইমরান শেখ লাভু একজন (মোবাইল ফ্লাক্সি লোড) ব্যবসায়ী, সে তাঁর দোকানে এবং মাতা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত। এমন সুযোগে মাহাদী শেখ খেলার মধ্যে ছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খুজতে শুরু করে মাতা। পরে ডাকাডাকির এক পর্যায়ে দেখতে পায় ছেলে টিউবওয়েলের ব্যবহৃত যে পানি গর্তে পড়ে সেখানে মাহাদী পড়ে আছে। এ অবস্থায় কান্নাকাটির মধ্যে মাহাদীর চাচা আ: রাব্বি শেখ ভাইপোকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন কর্মরত মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান বিভিন্ন পরীক্ষা শেষে মৃত্যু হয়েছে বলে জানান।

জাতীয় নির্বাচনী পদক পেলেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকতা কল্লোল বিশ্বাস

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনী পদক ২০২৪ প্রদান করা হয়েছে। এবার এ পদকে মনোনীত হয়েছেন ডুমুরিয়া  উপজেলা নির্বাচন  কর্মকতা কল্লোল বিশ্বাস।

সুত্রে জানা গেছে, ২রা মার্চ বাংলাদেশ নির্বাচনী কমিশন কার্যালয়ে জাতীয় ভোটার দিবসের   এক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে  সম্মাননা স্মারক পদক ও চেক প্রদান করা হয়। ডুমুরিয়া  উপজেলা  নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস তার কৃতিত্ব পূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারকে মনোনীত হন।