ডুমুরিয়ায় রেজিস্ট্র অফিসের কর্মচারী ও নকল নবিশ গনের অভ‍্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি  খুলনা//
ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী ও নকল নবিশ গনের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা বিষয়ক অভ‍্যন্তরীণ এক প্রশিক্ষণ কর্মশালা ২৩মে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স এর হল রুমে অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের আয়োজনে ডুমুরিয়া সাব রেজিস্ট্রার অফিসার অঞ্জু দাসের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিষ্টার দ্বীপক কুমার সরকার, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার  শরীফ আসিফ রহমান, সাব রেজিস্টার ফুলতলা মোহায়মেনুর রহমান, উপজেলা হিসাব রক্ষক অফিসার দিলিপ কুমার মন্ডল, রেজিস্ট্র অফিসের সহকারী ( পেশকার ) মাহাবুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিন রাস্তার মোড়ে গিয়ে সমাবেশ করে।

সোমবার (২২ মে) রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশনায় মিছিল ও সমাবেশ শুরু হয়।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন বক্তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি খুলনা :

বঙ্গবন্ধুর জোষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদারের পরিচালনা আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্র্রনাথ মন্ডল,

মোকলেচুর রহমান বাবলু,আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, এমএম সুলতান আহম্মেদ, শেখ হেফজুর রহমান, জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গোপাল চন্দ্র দে,গাজী তৌহিদুজ্জামান, সরদার আব্দুল গনি,মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, আছফার হোসেন জোয়াদার, অরিন্দম মল্লিক, গোবিন্দ্র ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, তহমিনা বেগম, হাসনা হেনা, শারমিন পারভীর রুমা, শিমুল বিশ্বাস, রবিউল ইসলাম আন্টু, বিশ্বনাথ দে, জাহাবুর শেখ, শিমু আক্তার, বিভা বিশ্বাস, প্রমুখ।

ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয়ে মানসিক প্রতিবন্ধীর সন্তান প্রসব। মানবেতার পাশে দাড়ালেন পরিষদ চেয়ারম‍্যান এজাজ

//বিশেষ প্রতিনিধি খুলনা//

মানুষ মানুষের জন‍্য জীবন জীবনের জন‍্য এ বাস্তবতায়  একজন মানব সেবক হিসাবে মাঠঘাটে অসহায় দু: স্থ মানুষের কল‍্যানে কাজ করে চলছেন ডুমুরিয়া  উপজেলা পরিষদের তুরুন চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ। ২১মে রবিবার  সন্ধ‍্যায় উপজেলার খর্নিয়া ইউনিয়নে ব্রীজের নিচেই   অজ্ঞাত পরিচয়ে এক মানসিক প্রতিবন্ধি আনুমানিক (৩৮) মায়ের কোলে  জুড়ে  একটি   মেয়ে শিশুর  জম্ম নেয়। খবর পেয়ে ছুটে যান  এবং সকল দায়িত্ব  কাঁধে তুলে নিয়ে মা ও শিশুর  চিকিৎসার জন্য হাসাপাতলে নিয়ে এসে ভর্তি করান। ডুমুরিয়া হাসপাতালে মা ও শিশুর সাবিক দেখার জন‍্য গ্রাম পুলিশ ও হাসপাতালে নার্স থানা প্রশাসনের  দেখভাল করবেন। যাবতীয় চিকিৎসা খরচ বহন করবেন উপজেলা পরিষদ।

এদিকে মানসিক  প্রতিবন্ধীর গর্ভে জম্ম নেওয়া শিশুটিকে পেতে বিভিন্ন এলাকার দম্পতিরা  উপজেলা প্রশাসনের দারস্থ  হতে দেখা গেছে।

এঘটনার পর  গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ে উপজেলা শিশু কল‍্যান বোর্ডের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয সভায় পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস, হাসপাতালে ডাক্তার মহিলা বিষয়ক কর্মকতা।

সভায়  সদ‍্য ভূমিষ্ট শিশু ও মাতাকে হাসপাতালে রেখে সার্বিক চিকিৎসা ব‍্যবস্থা  করা সহ সকল সহযোগিতা করার স্বীধান্ত নেওয়া হয়েছে ।

এ বিষয়ে চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ বলেন  সম্পর্ক এমন ই যা এমনি এমনি তৈরি হয়ে যায় মানুষের কল‍্যানে কাজ করছি এভাবে কাজ করতে চাই সকলের সহযোগিতা কামনা করেন। পরিচয় পাওয়ার বিষয়ে বলেন প্রাথমিক ভাবে যে টুকু জানা  গেছে তিনি ( মহিলা) উত্তর বঙ্গে নাটোর জেলা এর কথা ও স্বামী ও পরিবারের লোকজন আছে।

খুলনার ডুমুরিয়ায় ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি খুলনা:

ডুমুরিয়ায় স্মার্ট  ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা  ২২ মে সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও  সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইন্সচেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোপাল দে, জহুরুল হক, সমারেশ মন্ডল, দিদারুল ইসলাম দিদার, শেখ তুহিনুল ইসলাম,  কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, যুব উন্নযন কর্মকর্তা কামরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দিবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আরশাফ হোসেন, উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান,শেখ সাকায়েত হোসেন, উপজেলা সার্ভেয়ার আবু সাঈদ আহমেদ, নাজির মোঃ সাইফুল ইসলাম।

সহ সকল ইউনিয়ন ভূমি কর্তা, ভূমি অফিসের কর্মকতাগন উপস্থিত ছিলেন।

আকিজ জুট মিলে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

আকিজ জুট মিলে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে রবিবার  বিকালে  আকিজ জুট মিলস্ লিঃ এর আকিজ সিটি  দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিবি (অতিরিক্ত সচিব) ও ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও এ,এইচ,এম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) মাহবুবুর রহমান।

এসময় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও , ইপিবি (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) আকিজ জুট মিলস্ লি:, যশোরে উপস্থিত হলে লাল গালিচা সম্বর্ধনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক সহ সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ।

আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন  ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও , ইপিবি (অতিরিক্ত সচিব) মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) কে আকিজ জুট মিল পরিদর্শনে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আমাদের পিতার নীতিতেই বিশ্বাসী হয়ে আমাদের ব্যবসা চালাচ্ছি । আমার পিতা  বলে গেছেন, কিনবেন কম, বেচবেন বেশি।

এই মূলধনকে পুঁজি করে আমাদের পিতার দেওয়া ব্যবসা আলহামদুলিল্লাহ্ আমরা আজ পর্যন্ত নিয়ে এসেছি । তিনি আকিজ জুট মিল তথা পাট শিল্পের উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরর  সহযোগিতা  কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আকিজ জুট মিলস্ লিঃ নির্বাহি পরিচালক জনাব শেখ আব্দুল হাকিম প্রমুখ ।

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাইনতলা  ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশংয়ের ইনচার্জ এসআই লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা সরোয়ার উদ্দীন, শরাবপুর কারামতিয়া ডিগ্রি ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওলিউর রহমান, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশাহ, চাকশ্রী বাজার কমিটির সদস্য হায়দার আলী, ইউপি সদস্য তুহিন, সংরক্ষিত সদস্য আওলিয়ার বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এ ইউনিয়নে কোন প্রকার মাদক, জুয়া এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। শোলাকুড়ার মাদক কারবারী ফয়সালকে ভালো হওয়ার জন্য বলা হয়, নতুবা এ এলাকায় থাকা যাবে না বলে হুসিয়ারি দেওয়া হয়। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেয়া হবে না।

আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাইনতলা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম সংশ্লিষ্ট উপজেলায় সরকারি খাদ্য গুদাম না থাকায় খাদ্য অধিদপ্তরের বোরো ধান সংগ্রহ মৌসুমে সরকারি গুদামে ধান বিক্রীতে কৃষকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। দিঘলিয়া উপজেলার কৃষকদের দীর্ঘপথ পাড়ি দিয়ে ফুলতলা উপজেলা খাদ্য গুদাম পর্যন্ত যেন যেতে না হয়, সেজন্য দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার সুবিধাজনক স্থানে ধান সংগ্রহের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুইশত ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিবার্চনী কাজে যুক্ত থাকবেন। আগামী ৩১ মে থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, খুলনা জেলায় এবার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো দুই লাখ ৮২ হাজার মেট্রিক টন, যার বিপরীতে উৎপাদন হয়েছে দুই লাখ ৮৭ হাজার মেট্রিক টন। চলমান আউশ মৌসুমে জেলার তিন হাজার আটশত ১৬ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ধানের উৎপাদন আরো বৃদ্ধি করতে আগামী আমন মৌসুমে জেলার নয় হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, জেলা পুলিশ বিগত মাসে সাতশত ৯৮টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওয়াচ টাওয়ার নির্মাণের কাজটি ত্বরান্বিত করা প্রয়োজন। সময়ের সাথে সমাজে আপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে। মানুষ সচেতন হলে পুলিশের পক্ষে আইনশৃঙ্খলারক্ষা সহজ হবে। এসময় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রগুলো সকল সুযোগ-সুবিধাসহ নির্বাচনী কাজে ব্যবহার উপযোগী রাখতে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এমএম মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি খুলনা: 

খুলনার ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর  উন্নয়নমূলক পরামর্শ সভা রোববার সকাল ১০ টায় রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দলিতের আয়োজনে ও ক্রিসটিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি রাজু দাস।

প্রধান অতিথি ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান তোহিদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মোঃ মাহাবুবুর রহমান , ইউপি সচিব মোঃ রুমা আক্তার।

বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস , অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাল মোবিলাইজার উজ্জ্বল দাস , বাঁধন কুমার পাল , কানাই দাস , সাগর দাস , সুচন্দা দাস , বিথিকা দাস , শিমুল দাস প্রমুখ।

 

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধ করা হয়েছে। রবিবার (২১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্ত বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে।

যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। এর পূর্বে স্বাগত বক্তব্য দেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম।

রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সণ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জমির মালিকগণ উপস্থিত ছিলেন।