খুলনার রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা বুধবার ( ২৫জুন ) সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানজিদা রিকতা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাজেদুল হক কাউসার ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এমন আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ ( ভার:)অজিত কুমার সরকার,

আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের মোঃ মোশরেফ হোসেন, মুক্তিযুদ্ধা তৈয়বুর রহমান, আ: মালেক শেখ উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউপি প‍্যানেল চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আসাবুর রহমান, মোঃ মাসুম শেখ ,মো.জিয়াউল ইসলাম , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ,
প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন শেখ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ বেনজির হোসেন, ছাত্র প্রতিনিধি
তামিম হাসান লিয়ন, মেহেরাব হোসেন, তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রমূখ।

খুলনার রূপসায় নার্সিং এবং ধাত্রী দিবস পালিত

এম মুরশীদ আলী, রূপসা//

নার্স দিবস এবং ধাত্রী দিবস গত ১২ মে উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সরা কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করেছেন।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আক্তার শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জি এম আসাদুজ্জামান।

এ সময় নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন- নার্সিং সুপারভাইজার শ্রাবনী বাইন, ইনচার্জ নুরুন্নাহার, ভাইয়া ইনচার্জ সুপর্ণা রানী বিশ্বাস, সিনিয়র ষ্টাফ নার্স সিরাতে আয়শা, মরিয়ম খাতুন, শারমিন সুলতানা, নীলিমা হিরা, মাধুরি মন্ডল, আসমাউল হুসনা, হিমালা বিশ্বাস, ঝুমুর হাওলাদার, বৈশাখি ব্যাপারী, শিল্পী মল্লিক, খুকুমনি মজুমদার, ফারজানা লিজা, রাবেয়া সুলতানা, তিথী পোদ্দার, ঝুমুর সরকার, শিরিন খাতুন, সম্পা সরকার, গৌরিবাকচি, খাদিজা খাতুন, সুপর্না সরকার, মিডওয়াইফ নাজনীন সুলতানা, নিলুফা ইয়াসমিন, দিলরুবা ইয়াসমিন প্রমূখ।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি”। এ স্লোগান সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন গত ৮ মে সকাল ১১ টায় রূপসা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলার ৩টি কলেজ যথা- রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া (বঙ্গঃ) কলেজ ও আলাইপুর কলেজ। তাছাড়া তেরখাদা উপজেলার ১টি সরকারি নর্থ খুলনা কলেজ। প্রায় দেড় যুগ পর এ ৪টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীতা বাছাই শেষে ভোট গ্রহণ শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয়।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম। তিনি বলেছেন- শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের রাজনীতি চলবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে সন্ত্রাসীর ঠাঁই হবে না। রাজনীতি করতে হবে স্বচ্ছতার সাথে। নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকতে হবে। তিনি আরো বলেন- যারা ত্যাগী ও রাজপথে সংগ্রাম করেছেন, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। দেশের মানুষ যাতে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে পারে এজন্যই ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন। সুশিক্ষা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েচ্ছে।

বিশেষ অতিথর বক্তৃতা করেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান ও মো. শাহেদ হাসান। প্রধান বক্তা ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

এ সময় বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স।

রূপসা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কার এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন- সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূরুল আমিন পাপ্পু, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন তালুকদার। তাছাড়া জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার ফুলতলায় ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য রাজা গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে আন্দোলন কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিরোমনিতে ছাত্র জনতার বিপক্ষে মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামীলীগ নেতা ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির ডিবি ওসি তৈমুর আলম। তিনি বলেন রবিবার দুপুরে তাকে খুলনা সার্কিট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে । খুলনার জিরো পয়েন্ট এলাকায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে, ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের মধ্যে রাজা ছিলো সেটা শনাক্ত করা হয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির ওসি তৈমুর আলম। মামলার এজাহারে বলা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাুকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। উল্লেখ্য বর্তমানে জেলহাজতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এর কাছের লোক পরিচয়ে ইউপি সদস্য রাজা আওয়ামীলীগ সরকারের সময় একক আধিপত্য বিস্তার করেন।

ডুমুরিয়ায় এস এফ ট্রভেলস এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় শনিবার (৩রা মে) সকালে এস এফ ট্রাভেলস এর আয়োজনে হজ্জ যাত্রীদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে  সভাপতিত্ব করেন এস এফ ট্রাভেলস চেয়ারম্যান হাফেজ মাওলানা ফারুক হাসান,

অনুষ্ঠানে প্রধান অতিথি’র  বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান আলোচক ছিলেন সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি ও  বানিয়াখালি মওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক  মুফতি আব্দুল কাইয়ুম জমাদার,  বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন ফরিদপুর জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ইমাম ও খতিব ফরিদপুর সদর জামে মসজিদে মুফতি শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি মুফতি আসলাম হোসাইন,

ডুমুরিয়া মধুগ্রাম ইসলামীয়া আলিয়া  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান,  পাইকগাছায় এস এফ ট্রাভেলস প্রতিনিধি হাফেজ মাওলানা শামসুদ্দীন, আলহাজ্ব শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরার প্রতিনিধি  আলহাজ্ব ইয়া ইয়া, খর্নিয়া ইউনিয়নের প্রশাসক (চেয়ারম্যান) মোঃ মনির হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদার, শেখ হেফজুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম, এফ এম‌ মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শেখ ওমর ফারুক, আলহাজ্ব আব্দুস সাত্তার,

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও শাহপুর জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আসাবুর রহমান।  তিনি জানান  ২২ জন হজ্জযাত্রী  প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

খুলনায় এক প্রবাসীর ব্যাংক একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

খুলনায় এক প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) এক নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফসানা শাহিন মুন্নি (৩৬) এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার মুগদা এলাকা থেকে মুন্নিকে গ্রেপ্তার করে খুলনা থানার একটি বিশেষ টিম। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রির স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা গত ১৮ এপ্রিল মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী অনলাইনের মাধ্যমে ২০২৩ সালের ১৩ নভেম্বর এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে বিভিন্ন সময় মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা রাখেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে টাকা উত্তোলনে গেলে দেখা যায়, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। বাকি ৭ লাখ টাকা ২০২4 সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস এর মাধ্যমে অন্য এক ব্যক্তির ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরটিজিএস পদ্ধতিতে অর্থ স্থানান্তরের জন্য হিসাবধারীর উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওই সময় ভুক্তভোগী প্রবাসে ছিলেন। অভিযোগপত্রে দাবি করা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে কাগজপত্র জাল করে এ অর্থ আত্মসাৎ করে।

মামলার বাদী তৃষ্ণা আরও জানান, গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা মুন্নি তাদের অ্যাকাউন্ট খোলার কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং তাদের যাবতীয় তথ্য জানতেন। সেই সুযোগ নিয়ে একাধিকবার জালিয়াতির চেষ্টা করা হয়েছে। এমনকি তার নিজের অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ও অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা আত্মসাতের চেষ্টাও করা হয়, তবে তাৎক্ষণিকভাবে জানতে পারায় সেই টাকা রক্ষা পান।

ব্যাংক সূত্রে জানা যায়, আগেও ওই নারী কর্মকর্তা একাধিক গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছেন। একাধিক অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত করে।

এ বিষয়ে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) মনির হোসেন এর ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেনীর মানুষের সাথে মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে চেয়ারম্যান শুন্য পদে প্রশাসক হিসাবে  দায়িত্ব পালন করছেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টর মোঃ মনির হোসেন।

১ মে বৃহস্পতিবার সকাল ১১টায়  খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে ইউপি সদস্য, সচিব উদ‍্যেক্তা  ও স্থানীয় জন সাধারণ কে নিয়ে মতবিনিময়  করেন। দায়িত্ব পেয়ে সকলের সহযোগিতা কামনা ও  সচ্ছ ও দুনীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সচিব হেকমত আলী,  ইউ পি সদস্য আব্দুল হালিম,‌মোল্লা আবুল কাশেম, হযরত আলী, শেখ রবিউল ইসলাম, মুক্তার হোসেন মোজাফর হোসেন,আলেয়া বেগম, মৃত‍্য চেয়ারম্যান এর ছোট ভাই বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, রেজোয়ান হোসেন, সরদার আবুল হোসেন সহ বিভিন্ন  শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল  হোসেন ১০এপ্রিল স্টোক জনিত মৃত্যু বরন করার কারণে ‌ ৩০ এপ্রিল মোঃ আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার স্থানীয় সরকার খুলনা কত্ক স্বাক্ষরিত এক পরিপত্রে প্রশাসক নিয়োগ দেন,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টর মোঃ মনির হোসেন।

বোরো ধান সংগ্রহে লটারী রূপসায় সৌভাগ্যবান কৃষক ৪৬২ জন

//এম মুরশীদ আলী,  রূপসা//

“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”

“কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি”।

এ প্রতিপাদ্য নিয়ে রূপসা উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে গত ৩০ এপ্রিল  সকাল ১১ টায়, উপজেলা নিবার্হীর অফিস কক্ষে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২৫ উপলক্ষ্যে ৫টি ইউনিয়নের সৌভাগ্যবান কৃষক বাছাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতিতে লটারী অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক বাছাই অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিন্দ কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু রায়, খাদ্য গুদাম ইনচার্জ মো. সেলিম, কৃষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসার আইচগাতী ইউনিয়নের ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৬৩৫ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৩৮ জন।

শ্রীফলতলা ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২৫৭২ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১৫৫ জন।

নৈহাটী ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ১৩২১ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৮০ জন।

টিএসবি ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৯০৬ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৫৪ জন।

ঘাটভোগ ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২২৩৮ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১৩৫ জন।

উল্লেখিত বিষয়ে উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সিদ্ধান্তে কৃষক প্রতি ১টন এবং লটারীর মাধ্যমে মোট- ৪৬২ জন সৌভাগ্যবান কৃষক বাছাই করা হয়েছে। তাদের কাছ থেকে এ মৌসুমে সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা- ৪৬২ মে.টন নেওয়া হবে বলে জানা যায়।

মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

//সোহেল রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বরগুনার আমতলী ডাকবাংলো সড়কের সামনে পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

জানাগেছে, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন। দৈনিক আমার দেশ পত্রিকার আমতলী প্রতিনিধি রাশিমুল হক রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর, প্রেসক্লাব সহ-সভাপতি এমএম নাসির মাহমুদ, সাংবাদিক ইকবাল তালুকদার, জেষ্ঠ্য প্রভাষক জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচএম দেলোয়ার,মাহবুবু বিশ্বাস টিটো, রিপন মুন্সি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন

এইচএম রাসেল, আল আমিন বাবু, ফখর উদ্দিন তহসিন, ইমরান হোসাইন, মিথুন কর্মকার,, সোহেল রহমান, গাজী নাশির ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

চট্টগ্রামে নতুন ভোটার ৩ লাখ, বাদ ৯৪ হাজার

//আবুল হাসেম, চট্টগ্রাম//

ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন করে যুক্ত হয়েছে আরো তিন লক্ষাধিক ভোটার। তালিকা থেকে প্রায় ৯৪ হাজার মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাছাড়া ভোটার স্থান পরিবর্তন করেছেন ২৫ হাজার ভোটার। এছাড়া ১৮ বছরের কম বয়সী ৭৭ হাজার ৬৭০ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার তালিকায় যুক্ত হবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়।

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের উপর নতুন ভোটারদের ভাগ্য নির্ভর করছে। ২০২৬ সালের মার্চের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ চলতি বছরের ২ মার্চ জাতীয় ভোটার দিবসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২০২৬ সালের পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন। তবে নির্বাচনী আইনে সংশোধন আনা হলে নতুন ভোটাররা ২০২৬ সালে আগেও ভোট দিতে পারবেন। নির্বাচনী আইন সংশোধনের কথা নির্বাচন কমিশনাররা ইতিমধ্যে একাধিকবার বলেছেন। নির্বাচন কমিশন জানায়, গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৩ ফেব্রæয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়। একই সঙ্গে মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তথ্য সংগ্রহ করা হয়। গত ৫ ফেব্রæয়ারি থেকে নিবন্ধনকেন্দ্রে (বায়োমেট্রিক) নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার ঊর্ধ্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হয়। হালনাগাদ শেষে সোমবার নতুন ভোটারের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় নতুন যুক্ত হচ্ছে তিন লাখ ৪ হাজার ২৮৩ জন ভোটার। তবে নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে সর্বত্র।

চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনার বশির আহমদ জানান, ২০২৬ সালের মার্চের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। কারণ ২ মার্চ ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনী আইনে সংশোধন আনা হলে তারা ভোট দিতে পারবেন। আগামী বছরের (২০২৬ সাল) মার্চের পরে নির্বাচন হলে তারা ভোট দিতে পারবেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। সেই ভোটার তালিকা থেকে হালনাগাদে ৯৩ হাজার ৮৩৭ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর ২৪ হাজার ৭৯৯ জন ভোটার স্থান বদল করেছেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ৭৭ হাজার ৬৭০ জন নাগরিকের নিবন্ধন করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলেই তারা ভোটার হিসেবে গণ্য হবেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, নতুন ভোটারের মধ্যে নগরীর ছয় থানায় নতুন ভোটার হয়েছেন ৫২ হাজার। এরমধ্যে বেশি ভোটার হয়েছেন ডবলমুরিং ও পাঁচলাইশ থানায়। ডবলমুরিং থানায় ১২ হাজার ৯১৪ জন ও পাঁচলাইশ থানায় ৯ হাজার ৬৫৫ জন। চান্দগাঁও থানায় ৯ হাজার ১১৫ জন। পাহাড়তলীতে ৭ হাজার ৭২২ জন, বন্দর থানায় ৭ হাজার ১৯৪ জন, কোতোয়ালী থানায় ৫ হাজার ৪০০ জন। জেলার ১৫টি উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৮৩ জন। তৎমধ্যে বেশি ভোটার হয়েছেন বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও রাগুনিয়া উপজেলায়। সবচেয়ে কম ভোটার হয়েছেন কর্ণফুলী উপজেলায়। ৭ হাজার ২৪৭ জন। বাঁশখালী উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২৪ হাজার ৮২২ জন। আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন। রাগুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন। লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন। সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন। ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন। পটিয়ায় ১৭ হাজার ১৬ জন। সীতাকুন্ডে ১৬ হাজার ৬২ জন। হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন। মিরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন। সনদ্বীপে ১৩ হাজার ৭৯৬ জন। রাউজানে ১৩ হাজার ৯৭৯ জন। চন্দনাইশে ১২ হাজার ৮০৫ জন এবং বোয়ালখালী উপজেলায় ১২ হাজার ১৭ জন।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: দুই সন্দেহভাজন আটক, উদ্ধার দুই জেলে

Daily World News