রিজার্ভ চুরিতে নিউইয়র্কে করা মামলার রায় প্রকাশ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নিউইয়র্কের আদালতে দায়ের করা রিজার্ভ চুরি মামলায় বাংলাদেশ ব্যাংক হেরে গেছে। ফিলিপাইনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বিষয়টি জানা গেছে।

রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখের মধ্যে ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ মামলা খারিজ করে দেয়া হয়েছে।

বিশ্বজুড়ে আর্থিক খাতে সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০‌১৯ সালে করা মামলায় পক্ষভুক্ত ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে দেশটির এনকোয়ারার ও ফিলস্টার সোমবার এ খবর প্রকাশ করেছে।

নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট গত ৮ এপ্রিল এ রায় দেয় বলে ব্লুমবেরি রিসোর্টু কর্প সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পর্যাপ্ত এখতিয়ারের অভাবে বাংলাদেশ ব্যাংকের মামলা বাতিল করে দিয়েছে নিউ ইয়র্কের আদালত।

২০২০ সালে করা ওই মামলায় সোলারি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো ও ম্যানিলা বে পরিচালনাকারী ব্লুমবেরি রিসোর্টু কর্প, রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট রিজল কমার্শিয়াল ব্যাংক কর্প (আরসিবিসি) এবং ১৮টি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছিল।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়া হয় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকে।

রিজল ব্যাংকের এই শাখার মাধ্যমে লেনদেন হয় বাংলাদেশের রিজার্ভের রিজল ব্যাংকের। এই শাখার মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় তিনটি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই।

রিজার্ভ চুরির তিন বছরের মাথায় ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা পরিচলানার দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ল ফার্ম কোজেন ও’কনরকে।

বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা, ক্ষতিপূরণ ও আদায়ে এ মামলা দায়ের করেছিল বলে ২০১৯ সালের অক্টোবরে সংবাদ সম্মেলনে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় মামলা নিষ্প‌ত্তিতে তিন বছরের মত সময় লাগতে পারে বলে ধারণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

আজমালুল হোসেন জানান, মামলার ১০৩ পৃষ্ঠার এজাহারে ১৫ জন ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানকে এ মামলায় বিবাদী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে রাখা হয়েছে বিবাদীর তালিকায়।

তিন বছর পরই গত ৮ এপ্রিল এ রায় হয় বলে জানায় এনকোয়ারার ডটকম। সংবাদ মাধ্যমটি জানায়, আরসিবিসি ব্যাংকসহ ফিলিপাইনের বেশির ভাগ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দায়ের করা এ মামলায় অর্থ সরিয়ে নেওয়া/চুরি/অপব্যবহার, ষড়যন্ত্র ও প্রতারণায় সহায়তার অভিযোগ আনা হয়েছিল।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের পক্ষ থেকে তাদের দেশের আদালতে একটি মামলা করা হয়েছিল। ২০১৯ সালের জানুয়ারিতে ওই মামলার রায়ে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের করা মামলাতেও তাকে আসামি করা হয়েছে।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের পক্ষ থেকে তাদের দেশের আদালতে একটি মামলা করা হয়েছিল। ২০১৯ সালের জানুয়ারিতে ওই মামলার রায়ে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের করা মামলাতেও তাকে আসামি করা হয়েছে। সূত্র: বিডিজা

English Dainikbiswa

ডুমুরিয়ায় চিংড়ি তে অপদ্রব‍্য পুশ করার সময ভ্রাম্যমান আদালতের অভিযান ও জেল জরিমানা

ডুমুরিয়ায় থানার নবাগত অফির্সাস ইনচার্জ মো: কনি মিয়া যোগদান

//ডুমুরিয়া  সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মো: কনি মিয়া যোগদান করে দায়িত্ব ভার গ্রহন করেছেন। ১২ এপ্রিল  মঙ্গলবার রাতে   বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান দায়িত্ব বুঝে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাংলাদেশ  পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের এক আদেশে নড়াইল জেলার কালিয়া থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোঃ কণি মিয়া কে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়।

অপর দিকে ডুমুরিয়া থানায় কর্মরত ওসি মোঃ ওবাইদুর রহমান কে পরবর্তি পদায়নের জন্যে মেহেরপুর জেলা পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নবাগত ওসি কনি মিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করে রাতে বিদায়ী ওসি ওবাইদুর রহমানের কাছ থেকে দায়িত্ব  বুঝে নেন।

প্রসঙ্গত: নবাগত ওসি কনি মিয়া ২০১৬ সাল হতে ২০২০ সাল পর্যন্ত খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে নড়াইল জেলার কালিয়া থানায় বদলী হয়ে ওসি হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন।

আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তারা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেন। একই প্লাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজ করার আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।

গ্রুপটির উদ্দেশ্যে পূরণে উচ্চ পর‌্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা। করোনা মহামারীর পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অবদান রাখতে জাতিসংঘ আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনিত করার অনুরোধ করেন।

English Dainikbiswa

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

বরগুনার আমতলীতে মুজিব বর্ষের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী পৌরসভায়

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ (৩য় পর্যায়) কাজের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক

জনাব হাবিবুর রহমান।

আজ বিকেল চার ঘটিকায়  আমতলী পৌরসভার এক নং ওয়ার্ডে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন (৩য় পর্যায়)  মুজিব বর্ষের ঘরের শুভ উদ্ভোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আবদুল্লাহ বিন রশিদ,আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

কোভিড টিকা।। ২২ হাজার কোটি টাকা পার্থক্য সরকার ও টিআইবির হিসাবের মধ্যে

//অনলাইন নিউজ ডেস্ক//

বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদানের খরচের ক্ষেত্রে সরকারি হিসেব এবং বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি’র এর হিসেবের মধ্যে প্রায় ২২ হাজার কোটি টাকার ফারাক দেখা যাচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত মার্চ মাসে বলেছিলেন, কোভিড-১৯ টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

কিন্তু মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় টিআইবির পক্ষ থেকে বলা হচ্ছে, এই খরচ সর্বোচ্চ ১৮ হাজার কোটি টাকার বেশি হবার কথা নয়।

‘করোনাভাইরাস সংকট মোকাবেলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শিরোনামে এই গবেষণা প্রকাশ করে টিআইবি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, টিকা ক্রয়ে বাংলাদেশের খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

এসব টিকা কত দামে কেনা হয়েছে তার বিস্তারিত কখনোই তুলে ধরেনি স্বাস্থ্য বিভাগ।

টিআইবি তাদের গবেষণায় বলছে, টিকা ক্রয়ের ক্ষেত্রে সাড়ে এগারো হাজার কোটি টাকার বেশি খরচ হবার কথা নয়।

তারা দাবি করছে, যেহেতু সরকারের তরফ থেকে টিকার দাম সম্পর্কিত কোন তথ্য তুলে ধরা হয়নি, সেজন্য টিআইবি বিভিন্ন সূত্র থেকে টিকার দাম সম্পর্কিত তথ্য জোগাড় করেছে।

গত জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছিল টিকা প্রতি ব্যয় তিন হাজার টাকা।

অথচ টিআইবি বলছে, টিকা প্রতি খরচ সবোর্চ্চ খরচ হতে পারে ২২৫ টাকা।

টিআইবির গবেষক মোহাম্মদ জুলকারনাইন বলেন, কোভ্যাক্স রেডিনেস এন্ড ডেলিভারি ওয়ার্কিং গ্রুপ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর টিকার পরিচালন ব্যয় সম্পর্কে একটি মডেল দাঁড় করিয়েছে।

এই মডেলের মাধ্যমে তারা দেখিয়েছে টিকা প্রতি খরচ কেমন হতে পারে।

গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময়ে মি. জুলকারনাইন বলেন, “এখানে বলা হয়েছে টিকা প্রদানের সাথে যত খরচ সম্পৃক্ত – অর্থাৎ টিকা পরিবহন, সংরক্ষণ, টিকাকর্মী নিয়োগ এবং তাদের বেতন-ভাতাসহ সকল খরচ তিনটা বিষয়ের উপর তারা প্রাক্কলন করেছে।”

“টিকা কার্যক্রমের বিদ্যমান অবকাঠামো, জনবলের ব্যবহার এবং আউটরিচ কেন্দ্রের অনুপাত বিবেচনায় তারা প্রতি ডোজ টিকার ক্ষেত্রে পরিচালন ব্যয় ধরেছে ৭১ দশমিক ৪ টাকা থেকে ২২৪ দশমিক ৪ টাকা,” বলেন মি. জুলকারনাইন।

টিকা ক্রয় এবং দেবার ক্ষেত্রে সরকার যে হিসেব দিয়েছে সেখানে স্বচ্ছতার ঘাটতি আছে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, সরকার যেহেতু টিকা কার্যক্রমের খরচ নিয়ে বিস্তারিত এবং স্বচ্ছ হিসেব দেয়নি, সেজন্য তাদের নির্ভর করতে হয়েছে অন্যান্য নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের উপর।

“সে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই, স্বাস্থ্যমন্ত্রী ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের যে কথা বলছেন তার তুলনায় বাস্তব ব্যয়, নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী অর্ধেকের মতো হয়েছে।”

তিনি বলেন, এই ঘাটতি বাস্তবে হয়েছে কিনা সেটি তাদের জানা নেই। যেহেতু সরকার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছে না বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ১৪ হাজার কোটি টাকা থেকে সতের হাজার কোটি খরচ হয়েছে।

“এই তারতম্যের কারণ হচ্ছে, তথ্য প্রকাশে ঘাটতি এবং গোপনীয়তার সংস্কৃতি।”

তিনি প্রশ্ন তোলেন, কোন দুর্নীতি সুরক্ষা করার জন্য অবাধ তথ্য প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে কি না?

টিআইবির গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ৪৬ শতাংশ মানুষ টিকা গ্রহণে দ্বিধান্বিত ছিল। পঁচাত্তর শতাংশ মানুষ পরিবার-আত্মীয় স্বজনের এবং প্রতিবেশীর কাছ থেকে টিকা বিষয়ে জেনেছে।

ছেষট্টি শতাংশ টিকা গ্রহীতাকে টাকার বিনিময়ে দোকান থেকে নিবন্ধন করতে হয়েছে।

টিআইবির এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি। সূত্র: বিবিসি

English Dainikbiswa

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

জাতীয় পরিচয় পত্র থেকে পেশা পতিতা শব্দটি বাদ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ফরিদপুরে ২২ যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্রে পেশা পতিতা পল্লি র স্থলে গৃহিণী’ লিখে সংশোধিত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার সংশোধিত এ জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা বেজায় খুশি এবং আত্মসম্মান ফিরে পেয়েছেন।

এছাড়া আগের পরিচয়পত্রে ঠিকানা পতিতা পল্লি র স্থলে রথখোলা পল্লি’ লেখা হয়েছে। নির্বাচন কমিশনের সার্ভারে থাকা পেশা‘ এবং ঠিকানা সংশোধন করে ২২ যৌন কর্মীর হাতে সংশোধিত পরিচয়পত্র তুলে দেয়া হয়।

ফরিদপুরের শাপলা মহিলা সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা শিশু সুরক্ষা কমিটির চেষ্টায় ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়।

সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরু আমিন, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও শাপলা মহিলা সংস্থার ব্যবস্থাপনা কমিটির সদস্য শিপ্রা গোস্বামী প্রমুখ।

নাম প্রকাশ না করে নতুন পরিচয়পত্র পাওয়া কয়েকজন যৌনকর্মী জানায়, তাদের জাতীয় পরিচয়পত্রে এতদিন পেশার জায়গায় লেখা ছিল ‘পতিতা’, ঠিকানার স্থানে লেখা ছিল ‘পতিতাপল্লি’। ফরিদপুরের যৌনকর্মীদের দেওয়া এমন পরিচয়পত্র নিজেদের কোনো কাজে লাগেনি। এছাড়া সন্তানের শিক্ষাজীবনের কোনো কাজেও লাগাতে পারেননি তারা। যেখানেই এই কার্ড দেখিয়েছেন, সেখানে নতুন করে অসম্মানিত হতে হয়েছে তাদের। এখন নতুন এ সংশোধিত কার্ড পেয়ে বেশ খুশি তারা।

তারা জানান, ভাগ্যের বিড়ম্বনায় সমাজে নিগৃহীত একটি পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তারা চান, সন্তানদের যেন তাদের মায়ের ভাগ্য বরণ করতে না হয়। এ জন্য তারা শিশুদের পড়ালেখা শেখাতে আগ্রহী। কিন্তু স্কুলে ভর্তি, জন্মনিবন্ধনসহ নানা কাজে জাতীয় পরিচয়পত্র থাকা স্বত্বেও বিড়ম্বনার মুখে পড়তে হয় তাদের। এ জন্য সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। সংশোধিত জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর এ জাতীয় সমস্যা ও সম্মানহানির পরিস্থিতির অবসান হবে বলে তারা মনে করেন।

সংশোধিত জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে এমন একটি মহৎ কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পর্যায়ক্রমে সব যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বিতরণ করা হবে।

তিনি বলেন, বিতরণ করা জাতীয় পরিচয়পত্রে পেশার তথ্য লেখা না থাকলেও সার্ভারে সংরক্ষিত তথ্যে পেশা উল্লেখ থাকে।

English Dainikbiswa

বাইডেন-মোদী ভিডিও কলে কি কি আলোচনা হলো…

হাইমচরে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

ডুমুরিয়ায় দলিত কর্তৃক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

খুলনার ডুমুরিয়ায়  ১১ এপ্রিল  চুকনগ‌র দ‌লিত হাসপাতা‌লে দ‌লিত এর আ‌য়োজ‌নে ক‌লেজ ও বিশ্ব‌বিদাল‌য়ে অধ্যয়ণরত ছাত্রছাত্রী‌দের মা‌সিক উপবৃ‌ত্তি প্রদান ও দিক নি‌র্দেশনামুলক সে‌মিনার অনু‌ষ্ঠিত হয।

দ‌লিত এর নির্বাহী প‌রিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে ও  পিও চিন্তা রানী দাস এর সঞ্চালনযে অনুষ্ঠানে প্রধান অতি‌থি ছিলেন অধ‍্যক্ষ কাজী বরকতুল ইসলাম  টি‌টি‌সি খুলনা। বি‌শেষ অ‌তি‌থি- টি‌টিসি এর ইনস্ট্রাক্টরবৃন্দ এস এম কামালউ‌দ্দিন, মোঃ আ‌তিকুজ্জামান, প্রনব কুমার  সাহা, মি‌সেস জিনাত রেহানা, বিদ্যুৎ মন্ডল, খন্দকার আসাদুজ্জামান, খান মোঃ দে‌লোয়ার হো‌সেন, মোঃ গোলাম মোস্তফা, গৌরাঙ্গ কুমার, মোঃ ম‌নিরুজ্জামান, মোঃ নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়া আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, দ‌লিত এর হেড  অফ প্রোগ্রাম নিতাই চন্দ্র দাস, প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, ম‌নিট‌রিং অ‌ফিসার ইসরাত নু‌য়েরী হোসেন, প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম স্পন্সরশীপ অ‌ফিসার বিপ্লব মন্ডল, অঞ্জনা দাস, পোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, চিন্তা দাস।

প্রোগ্রা‌মে সারা বাংলা‌দেশে ২০২১-২২ শিক্ষাব‌র্ষে মে‌ডি‌কেল ভ‌র্তি পরীক্ষায় জাতীয় মেধা তা‌লিকায় ৬০৩তম স্থান প্রাপ্ত ও শহীদ সোহরওয়ার্দী মে‌ডি‌কেল ক‌লে‌জে চান্সপ্রাপ্ত ছাত্র জয় দাস‌কে দ‌লিত এর পক্ষ থে‌কে সংবর্ধনা প্রদান ও  (বিশ হাজার) টাকার চেক আ‌র্থিক সহায়তা হি‌সে‌বে প্রদান ও  ছাত্রছাত্রী ১৭০জনকে উপবৃত্তি প্রদান করা হয।

রাণীশংকৈলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

//মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে করছে কৃষি বিভাগ ও খেটে খাওয়া মানুষেরা।(১০ এপ্রিল রবিবার ) বিকেলে আনুমানিক বিকাল ৩ টার দিকে এশিলা বৃষ্টি শুরু হয় এতে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি হয়েছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, রবিবার বিকালে শিলাবৃষ্টিতে উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনহাট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া রাতোর, বাংলাগড়,ফুটানি বাজার সহ বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, ধান ক্ষেত, ভূট্রা ক্ষেত, মরিচ ক্ষেত আমবাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।সরেজমিনে এসব উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠসহ বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখা গেছে অনেক জায়গায় শিলা পাথর জমে রয়েছে । এছাড়াও অনেকের ঘরের টিনও ফুটা হয়ে গেছে বলেও জানা গেছে।

স্থানীয় পথচারী খোরসেদ আলী বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। দুপুর তিনটার দিকে  আকাশ কালো হতে থাকে। সাড়ে তিনটার সময় শিলাবৃষ্টি হয়। মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়। শিলাবৃষ্টির কারণে ঘরের টিন ফুটা হয়ে গেছে। মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুটানি বাজারে কৃষক এনামুল মাষ্টার বলেন, “পাঁচ বিঘা জমিতে ভুট্টা, মরিচ ও ৩০ বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাঘণ্টা ধরে এই শিলাবৃষ্টি হয়। এবার সর্বোচ্চ পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। শিলাগুলো অনেক বড় বড় ছিল।

রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের বাংলাগড়  গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, এক একর জমিতে আমের বাগান ছিল। ধান, ভুট্টাসহ অন্যান্য ফসল ছিল প্রায় ১০ বিঘা জমিতে। শিলাবৃষ্টির কারণে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ সঞ্জয় দেবনাথ বলেন, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। “আনুমানিক ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলা পড়তে দেখা গেছে। সবজি, মরিচ, ভুট্টা, ধান, আম, লিচুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা কাজ করছেন।”

English Dainikbiswa

ইউক্রেন-শ্রীলঙ্কা-পাকিস্তানের সাস্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদী-বাইডেন এর বৈঠক

রাণীশংকৈল থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স’র শুভ উদ্বোধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি//

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রাণীশংকৈল থানায় স্থাপিত নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স'র শুভ উদ্বোধন

১০ এপ্রিল রবিবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়াল কনফারেন্স এর মাধ্যমে একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন,এ সময় সামরিক ও বেসমরিক সহ পুলিশ বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী এ অনুষ্ঠানে জেলা পুলিশ, থানা পুলিশ নিজ অফিসে অবস্থান করে অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির,মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক,সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা,আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আহমদ হোসেন বিপ্লব,থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল,পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ সেখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,তথ্যসেবা কর্মকর্তা হালিমা,প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী,সভাপতি ফারুক আহমেদ ও সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,আ”লীগ নেতা ও জমিদাতা আব্দুল বারি,কৃষি উপ-সহকারি অফিসার সাদেকুল ইসলাম,ইএসডিও ম্যানেজার খাইরুল আলম, এবং সেবাপ্রার্থী সন্ধারই গ্রামের মৃত কবিল উদ্দীনের স্ত্রী সমিনা বেগম (৭০) বয়স্ক নারী,থানার পুলিশ সদস্যবৃন্দ ও সাংবাদিকরা।

English Dainikbiswa

জাতীয় পরিচয় পত্র লাগবে লঞ্চে যেতে

 

জাতীয় পরিচয় পত্র লাগবে লঞ্চে যেতে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না। টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের ঈদ প্রস্তুতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, মুলত যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পাঁচ দিন আগে থেকে আমরা এটা শুরু করবো, কিন্তু ঈদের পরে স্থায়ীভাবে এটা কার্যকর থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা শতভাগ চেষ্টা করবো। আমরা যেমন যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছি, তেমন যাত্রীদের কাছেও আমাদের আবেদন তারাও যেন নির্দেশনাগুলো অনুসরণ করে। গণমাধ্যমে আমরা নির্দেশনাগুলো প্রচার করে। অপরিকল্পিতভাবে তারা যেন ঈদযাত্রা না করে সেটা আমাদের অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি।