মুজিব বর্ষে সারাদেশের ন্যায় হাইমচর থানা পুলিশের সহায়তায় গৃহহীন পরিবারে গৃহ বিতরণ

মোঃ হোসেন গাজী।।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারাদেশের সাথে হাইমচর থানায় গৃহহীন পরিবার কে পূর্নবাসনে গৃহপ্রদান এবং নারী ও শিশু সহায়তা ডেস্ক আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাইমচর থানা মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা পুলিশের সহযোগিতায় চাঁদপুরে আশ্রয়হীনদের জন্য নির্মিত ৮টি গৃহ হস্তান্তর এবং চাঁদপুর জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কনফারেন্সেমাধ্যমে শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

পুলিশের সহযোগিতায় চাঁদপুরের ৮ উপজেলা ১টি করে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে প্রায় ৩ শতক ভূমিসহ ৮টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করেন এর পরই হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর ২ শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ২টি বেড ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে। টিন সেট দালান গুলো দেখতে দৃষ্টিনন্দন। মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন মানুষদের ঘর উপহার দিতে পেরে জেলা পুলিশ, চাঁদপুর নিজেদের গর্বিত মনে করছে।

১০ মার্চ রবিবার সকাল ১১ টায় মুজিব বর্ষে সারাদেশের ন্যায় হাইমচর থানা পুলিশের সহায়তায় গৃহহীন পরিবারে গৃহ বিতরণ করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান- হাইমচর উপজেলার যে ঘরটি দেয়া হয়েছে তা নির্মাণ করা হয়েছে ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্বচরকৃষ্ণপুর এলাকায়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি মিসেস আমেনা বেগম (৫৯) মৃত্যু স্বামী শাহজাহান খান, আমেনার নিকট চাবি হস্তান্তর করা হয়েছে। গৃহহীন আমেনা বেগম ঘরটি পেয়ে অত্যন্ত খুশি। বাংলাদেশে পুলিশ বাহিনীর প্রধান আইজিপি স্যার ও চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও মহান আল্লাহর নিকট দোয়া করেন আমেনা বেগম।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী’ সার্ভিস ডেস্কসমূহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ম কবির প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ খুরশিদ আলম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা যুবলীগের সদস্য ইউসুফ জুবায়ের শিমুল চোকদার সহ প্রশাসনের নেতৃবৃন্দ।

English Dainikbiswa

পুলিশ মানুষের ‘আস্থা ও বিশ্বাস’ অর্জন করেছে- প্রধানমন্ত্রী

পুলিশ মানুষের ‘আস্থা ও বিশ্বাস’ অর্জন করেছে- প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পুলিশ এখন মানুষের ‘আস্থা ও বিশ্বাস’ অর্জন করেছে মন্তব্য করে এ বাহিনীর সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য বানানো ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর পুলিশ বাহিনীর জন্য যত রকমের সুযোগ সুবিধা করা এবং বিশেষায়িত বাহিনী গড়ে তোলা, মানুষের সেবাটা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক বার্তাটা, এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে… আমি মনে করি, এই হেল্প ডেস্ক নির্মাণের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের সেবা দেওয়া এবং গৃহহীনদের গৃহ দেওয়া, এটা জনগণের পুলিশেরই কাজ। কাজেই আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন।

অনুষ্ঠানে সবাইকে রোজার মোবারকবাদ জানিয়ে বাংলা নববর্ষ ও ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং এর সঙ্গে সকল থানা, পুলিশ রেঞ্জ এবং পুলিশ লাইন সংযুক্ত ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও বক্তৃতা করেন। অতিরিক্ত আইজিপি ড.নুরুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ  ‘সার্ভিস ডেস্ক’ এবং ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের উপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

English Dainikbiswa

শিক্ষক হৃদয় মন্ডল ১৯দিন পর জামিনে মুক্তি পেল

বরগুনার আমতলীতে বাস টার্মিনাল নাই। যাত্রীরা চরম ভোগান্তিতে

বরিশালের সায়েম কে গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেকেছে

//নিজস্ব প্রতিবেদক//

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবু সায়েম সেফাতুল্লাহ।

তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবু সায়েমকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জবের অফার পেয়েছেন আবু সায়েম সেফাতুল্লাহ। এটা বরিশাল বিশ্ববিদ্যালয় ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় অর্জন।

তিনি আরও লেখেন, আবু সায়েম টিম রবোট্রাসে হয়ে এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আইসিপিসি এবং এনসিপিসিতে প্রতিনিধিত্ব করেছে। ২০১৭-২০ সালে এই টিমের অফিসিয়াল কোচ হিসেবে আমি গর্বিত। তার জন্য অভিনন্দন ও শুভকামনা। আশা করি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীও তার পথ অনুসরণ করবে।

আবু সায়েম সেফাতুল্লাহ বলেন, সিএসইতে যারা পড়ে তাদের সবারই ইচ্ছা থাকে গুগলের মতো কোনো না কোনো জায়গায় জব করার। আমারও এই ইচ্ছাটা ছিল। প্রথম বর্ষ থেকেই কন্টেস্ট প্রোগ্রামিং করতাম। আমি যখন সপ্তম সেমিস্টারে ছিলাম তখন সিঙ্গাপুর থেকে একটা অফার পেয়েছিলাম৷ ওই সময় থেকে ইচ্ছা ছিল যেহেতু একটাতে হয়েছে এখন দেখি আসল টার্গেট গুগলে হয় কিনা।

তিনি আরও বলেন, গুগলের ইন্টারভিউ প্রসেসটা অনেক লম্বা এবং কঠিন। গত নভেম্বরে আমার ইন্টারভিউ শুরু হয়। এই চার-পাঁচ মাসে অনেক রাউন্ড, প্রসেস পার করে ফাইনালি গতকাল অফারটা পেয়েছি। প্রত্যেকটি রাউন্ড শেষেই অনেক টেনশন ছিল এর পর কী হবে না হবে। ফাইনালি সব কিছু পার করে অফার পাওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না।

English Dainikbiswa

১০ টাকার নতুন নোটে কিকি থাকছে..

১০ টাকার নতুন নোটে কিকি থাকছে..

//দৈনিক বিশ্ব ডেস্ক//

১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদা থাকে প্রতি বছর। চাহিদার প্রতি লক্ষ্য রেখে দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ ১০ টাকার নোট সরবরাহ করা হবে।

বিদ্যমান ১০ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সংবুলিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নর এর স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

English Dainikbiswa

হেরে গেলেন ইমরান খান, ঘটে গেল অনেক ঘটনা..

 

বরগুনায় বীর মুক্তিযোদ্ধা জি এম দেলওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির , বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার তার লোচা গ্রামের বাড়ীতে কোরআনখানী,কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তার মৃত্যুবার্ষিকীর দোয়া মোনাজাতে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন ২০২০ সালের ৯ এপ্রিল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেন। তিনি দীর্ঘ ৩২ বছর আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমতলীবাসী একজন অভিভাবক হারিয়েছে।

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআনখালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মোনাজাতে আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু,দফতর সম্পদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আনোয়ার হোসেন ফকির, মরহুমের জেষ্ঠপুত্র উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান,ছোট ছেলে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা,সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একেএম বাহাদুর শাহ,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান।

English Dainikbiswa

আম্যাজনে যোগ হচ্ছে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা

পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই মুলতুবি করা হয়

হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে : এনামুল হক শামীম

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই প্রধানমন্ত্রী হাওরের মানুষের মুখে হাঁসি ফোটাতে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আজ সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ করা হচ্ছে।

এনামুল হক শামীম বলেন, এ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনের যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদেরকে ত্রাণ ও দূর্যোগ  মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে। বাধেঁর কাজের ব্যাপারে অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষে ডেল্টাপ্লান-২১০০বাস্তবায়নের  ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার  কোনো সমস্যাই থাকবে না।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া  সেনগুপ্তা, পানি উন্নয়ন  বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের  জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন উপস্থিত ছিলেন।

আধুনিক বরিশালের রূপকার মেয়র শওকত হোসেন হিরন এর ৮ম মৃত্যুবার্ষিকী

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

আধুনিক বরিশালের রূপকার স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ বরিশাল বাসির নয়নের মনি  বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ এর  সভাপতি। বরিশাল সদর ৫ আসনের এমপি। আলহাজ্ব শওকত হোসেন হিরন এর আজ  ৮ম মৃত্যুবার্ষিকী

২০১৪ সালে আজকের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আধুনিক বরিশালের রূপকার সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরন।

তিনি না থাকলেও আজও তার প্রতিচ্ছবি ভেসে উঠছে তারই রেখে যাওয়া স্মৃতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে

কোন কোনও মানুষ হন বিশাল বট বৃক্ষের মতো অনেক খানি জায়গা দখল করে রাখেন। মাথার উপরে বিস্তার করে রাখেন অনেক খানি ছায়া।ঝড়ে সেই বট বৃক্ষ উপড়ে গেলে কিংবা কাটা পড়লে ফাকা হয়ে যায় জায়গাটি। শূন্যতা হাকাকার করে। এ্যাডঃ শওকত হোসেন হিরন  চলে যাওয়া তেমন। অনেক খানি জায়গা ফাকা হয়ে গেছে। পরিবার, প্রিয়জন, প্রতিষ্ঠান, এবং বরিশালের  রাজনৈতিক নেতা কর্মীর উপর থেকে সরে গেছে মায়াবী ছায়া।

মৃত্যু এক অঘোম নিয়তি, মানুষের সাধ্য নেই মৃত্যু অতিক্রম করার। তবে মৃত্যুর পরেও বেচে থাকেন কোনও কোনও মানুষ। তার কর্মের মধ্য দিয়ে প্রতিটি মুহুর্ত বেচে থাকেন। নিজের স্বপ্ন ছড়িয়ে রেখে যান চারপাশে। তার স্বপ্নে অনুপ্রানিত হয়ে এগোয় বহু মানুষ। চলে গিয়েও তিনি আসলে চলে যায়নি। তিনি রয়ে গেছেন তার কাছে , প্রিয়জনদের অন্তরে। তার নিজস্ব আলোয় তিনি আলোকিত করে রেখে গেছেন  প্রিয় বরিশালকে। মানুষ চলে যায় থেকে যায় তার কর্ম। এ্যাডঃ শওকত হোসেন হিরন ইতিহাস হয়ে থাকবেন বরিশাল বাসির হৃদয়ে।

English Dainikbiswa

আজ অনাস্থা ভোট। ইমরান খান কোর্টের সিদ্ধান্ত মেনেছেন

 

রানীশংকৈলে স্কাউটস দিবস পালিত

মাহাবুব আলম রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় (৮ এপ্রিল শুক্রবার) পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র্্যলি মাস্ক বিতরণ ও স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,বাংলাদেশ স্কাউটস জেলা যুগ্ন সম্পাদক(লিডার টেইনার)প্রধান শিক্ষক ফইজুল ইসলাম,উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী,উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষিকা দিলারা বেগম,প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহকারি শিক্ষক জিয়াউর রহমান জিয়া,মৌসুমি বসাক ও  সক্লাব(পুরাতন) আহব্বায়ক কুশমত আলী৷

এছাড়াও স্কাউটস এর ছাত্র ছাত্রী সহ সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন ।

বরিশালের কাউনিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে কাউনিয়া থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) এ ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ারেস হাসান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা এ.আর রহমান মুকুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, জনগণের বলেই আমরা বলিয়ান। জনগণের সহায়তাই আমাদের প্রধান শক্তি। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সকলকে পারস্পরিক আস্থা ও সহানুভূতিশীল হতে হবে। যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব আস্থা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে।

ডোমারে  বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

//ডোমার, নীলফামারী প্রতিনিধি//

সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারর ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকাল ১০টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী।

এসময় আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়  প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ,

হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এছাড়া ও এনজিও জানো প্রকল্প ও ল্যাম্ব এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে দিবস পালনে অংশ নেয়।