অভিনেতা দেব বিয়ে করছেন এই মাসেই, কাকে জেনে নিন…

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

শনিবার দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সাংসদ-তারকার ঘোষণা, ‘‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’ যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি ‘কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরতে চলেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে।

এত দিন বুঝি অনুরাগীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন দেব? পরীক্ষার ফল কী দাঁড়াল?

শনিবার দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সাংসদ-তারকার ঘোষণা,  ২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’ যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি    কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরতে চলেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে। নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না কেউ! হঠাৎ কী এমন ঘটল যে এত বড় ঘোষণা করে দিলেন দেব?

 

আইন সবার জন্য সমান: সুপারস্টার আল্লু অর্জুনের জন্যও

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

আইন আইনের মকই চলা উচিত। আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের ফাঁদে পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো তাকে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও একবার প্রমাণিত হলো যে, বড় পর্দায় যা হয়, বাস্তবে সেটা নয়।  নিয়ম ভাঙার মাসুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও গুণতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।

কেন? অর্জুনের দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পেছনে কারণও আছে। গাড়ির ভেতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সে জন্যই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লুর মতোই নিয়মনীতি ভেঙে বেশিরভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কিনা।

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনাদ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

মিমি চক্রবর্তী প্রথমবার অভিনয় করবেন হিন্দি সিনেমায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত হলো নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। আর এই ছবির হাত ধরেই হিন্দি সিনেমার জগতে পা রাখলেন সংসদ সদস্য-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়। ২০১৭ সালে ‘পোস্ত’ ছবির স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও বাজিমাত করেছিল। তবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, এই প্রথম সর্বভারতীয় একটি প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছবি বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের জন্য এই হিন্দি ছবিটি যে সুখবর বয়ে আনবে, তা নিয়ে আমি আশাবাদী। বাংলার এটি একটি বড় খবর।

পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত শিবপ্রসাদ। তিনি বলেন, যারা ‘পোস্ত’ দেখেছেন, তারাও এই ছবিটি দেখে আনন্দ পাবেন। শুধুমাত্র পরেশ রাওয়ালের অভিনয় দেখার জন্যও ছবিটি দেখা উচিত। অবিশ্বাস্য অভিনয় করেছেন তিনি। বাকিরাও মঞ্চ এবং পর্দার নামকরা শিল্পী।

এই ছবিটিকে ভারতের ছোট সংস্করণ বলা যেতে পারে। বাংলার সঙ্গে হাত মিলিয়েছে পশ্চিম থেকে দক্ষিণ ভারতের বহু কলাকুশলী। পরেশ যেমন গুজরাটের মানুষ, ছবির চিত্রগ্রাহক সানু জন ভারগিস মালয়ালী। নীনা মহারাষ্ট্রীয়। ছবিতে এসে মিশেছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। উইন্ডোজের হিন্দি ছবিতে তাই অনুভূতি, অভিব্যক্তি, আবেগের বৈচিত্র দেখা দেবে।

‘পোস্ত’র শিশুশিল্পীর পরিবর্তে এখানে অভিনয় করেছে ছোট্ট কবীর পওয়া। দিল্লিবাসী খুদে শিল্পী কবীর এই প্রথম পর্দায় অভিনয় করলো। কিন্তু তার অভিনয়েও মুগ্ধ শিবপ্রসাদ।

English Dainikbiswa

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

 

রমনার বটমূলে হবে বর্ষবরণ, টানা দুই বছর পর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিগত দুই বছর করোনা মহামারির কারণে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন হয়নি। তবে করোনা সংক্রমণ কমে আসায় এবার বরাবরের মতো এই আয়োজন করছে ছায়ানট। মাসাধিককাল ধরে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে।

অবশ্য রমজানের পবিত্রতা রক্ষায় ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবারের আয়োজনে শিল্পী সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে ছায়ানটের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে নগরজীবনে বাংলা নববর্ষকে আহ্বান জানানোর জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে সুর ও বাণীর আয়োজন করে আসছে।

গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ছায়ানট-সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনে ছায়ানটের সভাপতি বরেণ্য সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন বলেন, আগ্রাসী করোনাকে দমাতে প্রায় দু’বছর আমরা গৃহবন্দি ছিলাম। সব শেকল ভেঙে বিশ্বজুড়ে আজ নব আনন্দে জেগে উঠবার আহ্বান।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণভাবে ছায়ানটের বর্ষবরণের মঞ্চে কমবেশি সোয়াশো শিল্পী থাকে। তবে স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবার শিল্পীসংখ্যা কমিয়ে আনা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলছে দলীয় পরিবেশনার মহড়া।

সংবাদ সম্মেলনে সনজীদা খাতুন আরও বলেন, বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে, ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব, বাঙালি ঐতিহ্যের অঙ্গ। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান।

English Dainikbiswa

রাশিয়া কিকি দাবি মেনে নিল ইউক্রেনের

নওয়াজ শরিফের উপড় হামলা।। মেয়ে মরিয়ম ইমরান খানকেই দায়ী করছেন

কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন, ‘গার্লফ্রেন্ড’-এর জন্য ১৪ বছর অটো চালান ইনি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

চোখেমুখে একটা বিস্ময়ের ভাব দেখে অটোচালক স্বতঃপ্রণোদিত হয়ে নিকিতাতে প্রশ্ন করেছিলেন, ‘ভাবছেন তো, এত ভাল ইংরেজি এক জন অটোচালক কী করে বলছে!’ এমন প্রশ্ন উড়ে আসবে ভাবেননি নিকিতা। অটোচালক তাঁর মনের কথাটা পড়ে ফেললেন কী ভাবে?

‘প্লিজ কাম ইন ম্যাম, ইউ ক্যান পে হোয়াট ইউ ওয়ান্ট!’

বৃদ্ধ অটোচালকের সাবলীল ইংরাজি শুনে বেশ অবাকই হয়েছিলেন নিকিতা। চোখেমুখে একটা বিস্ময়ের ভাব দেখে অটোচালক স্বতঃপ্রণোদিত হয়ে তরুণী যাত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘ভাবছেন তো, এত ভাল ইংরেজি এক জন অটোচালক কী করে বলছে!’ এমন প্রশ্ন উড়ে আসবে ভাবেননি নিকিতা। অটোচালক তাঁর মনের কথাটা পড়ে ফেললেন কী ভাবে? কথাটা ভেবে একটু অস্বস্তিও হল তাঁর।

অটো চলা শুরু হল। তার পর সেই ‘ইংলিশ স্পিকিং’ অটোচালকের সঙ্গে ৪৫ মিনিট কী ভাবে যে কেটে গেল টেরই পেলেন না নিকিতা। নেটমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।

নিকিতা আইয়ার। বেঙ্গালুরুর চাকুরিজীবী তরুণী। দিন কয়েক আগের ঘটনা। সে দিন সকালে অফিসে যাওয়ার জন্য উবরের অটোতে চেপেছিলেন নিকিতা। কিন্তু যানজটের কারণে আটকে পড়েছিলেন। এ দিকে অফিসের সময় হয়ে আসছিল। ফলে একটা দুশ্চিন্তা তাড়া করছিল নিকিতাকে। রাস্তায় চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে দেখে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন বৃদ্ধ অটোচালক— ‘কোথায় যাবেন?’ অটোচালকের প্রশ্নে সম্বিৎ ফিরতেই নিকিতা জানান, দ্রুত অফিস পৌঁছনো দরকার। এমনিতেই বড্ড দেরি হয়ে গিয়েছে।

এর পরের বিষয়টির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না নিকিতা। তাঁর উত্তর শুনে বৃদ্ধ অটোচালক সাবলীল ইংরেজিতে বললেন, ‘‘প্লিজ কাম ইন ম্যাম, ইউ ক্যান পে হোয়াট ইউ ওয়ান্ট!’ এক জন অটোচালকের মুখে এত সুন্দর ঝরঝরে ইংরাজি শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন নিকিতা। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘অটোচালকের এত নম্র ব্যবহার এবং তাঁর এত সাবলীল ইংরাজি শুনে আমি থ হয়ে গিয়েছিলাম। তাঁর কথার উত্তরে শুধু বলেছিলাম— ‘ওকে’। তার পরের ৪৫ মিনিট যে কী ভাবে কেটে গেল এবং ওই সময়ে এত সমৃদ্ধ হলাম তা আর বলার অপেক্ষা রাখে না।’

অটোচালক! এত সাবলীল ইংরাজি!— এই কথাগুলোই তাঁর মনের মধ্যে তোলপাড় করছিল। কৌতূহলটাও নিজের মধ্যে ধরে রাখতে পারেননি নিকিতা। আর সেই কৌতূহল নিরসনে ব্যস্ত হয়ে পড়লেন। অটোচালককে তাঁর প্রথম প্রশ্ন, ‘আচ্ছা, আপনি এত ঝরঝরে ইংরেজি বলেন কী ভাবে?’

দু’জনের কথোপকথনের সফর শুরু হল এখান থেকেই। অটোচালক এ বার নিজের জীবনকাহিনির ডালি মেলে ধরলেন নিকিতার সামনে। যত তাঁর কাহিনি শুনছিলেন, নিকিতার অবাক হওয়ার বহর যেন ততই বাড়ছিল। অটোচালক বলতে শুরু করলেন— ‘আমার নাম পাতাবি রমন। এমএ, এমএড করেছি। ইংরেজিতে অধ্যাপনা করেছি মুম্বইয়ের একটি নামী কলেজেও।’ এ পর্যন্ত বলে একটু থেমেছিলেন তিনি। নিকিতা সবে প্রশ্ন করতে যাবে, ঠিক তার আগেই অটোচালক তাঁকে পাল্টা প্রশ্ন করে আরও এক বার যেন ‘অস্বস্তি’তে ফেললেন। এ বারও তিনি বললেন, “জানি, আপনার পরের প্রশ্নটা কী হতে চলেছে। নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন কেন আমি অটো চালাচ্ছি, তাই না?” নিকিতা শুধু ঘাড়টা নাড়ালেন এবং বুঝিয়ে দিলেন যে, ঠিক এই প্রশ্নটাই করতে চাইছিলাম। যেটা আপনি যথারীতি আগেই বুঝতে পেরেছেন!

ফের অটোচালক বলতে শুরু করলেন— ‘কর্নাটকে কাজ পাইনি। তাই চলে গিয়েছিলাম মুম্বইয়ে। সেখানে একটি কলেজে লেকচারারের চাকরি পাই।’ এর পরই তাঁর গলায় আক্ষেপের এবং একটা চাপা ক্ষোভের সুর টের পেয়েছিলেন নিকিতা। অটোচালক আবার বলা শুরু করলেন— ‘কর্নাটকের কলেজগুলিতে যখন চাকরির জন্য আবেদন করি, প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল আমি কোন জাতের। বলেছিলাম আমার নাম পাতাবি রমন। এ কথা শুনে ওঁরা আমাকে বলেছিলেন, ঠিক আছে আপনাকে পরে জানাব।’ কলেজগুলি থেকে এ ধরনের উত্তর পেয়ে বিরক্ত আর হতাশায় কর্নাটক ছেড়ে বাণিজ্যনগরী মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন রমন। নিজের রাজ্য মুখ ফিরিয়ে নিলেও মুম্বই কিন্তু মুখ ফেরায়নি। এখানেই পওয়াইতে একটি নামী কলেজে অধ্যাপনার কাজ পান। ২০ বছর ধরে অধ্যাপনা করে অবসরের পর ফের বেঙ্গালুরুতে ফিরে যান রমন।

তিনি বলেন, “শিক্ষকদের বেতন ভাল ছিল না। খুব বেশি হলে ১০-১৫ হাজার টাকা। যে হেতু বেসরকারি কলেজে কাজ করতাম, তাই পেনশনও নেই। কিন্তু পেট তো চালাতে হবে।” এ বার একটু রসিকতার ছলেই বলেন, “বাড়িতে আবার আমার গার্লফ্রেন্ড আছে। অটো চালিয়ে দিনে ৭০০-১৫০০ টাকা আয় করি। ওতেই আমি আর আমার গার্লফ্রেন্ডের দিব্যি চলে যায়।” গার্লফ্রেন্ডের কথা শুনে নিকিতা হেসে ওঠায়, রমন বলেন, “আসলে স্ত্রীকে আমি গার্লফ্রেন্ড বলেই ডাকি।”

আপনার সন্তান? এ প্রশ্ন শুনে রমন সহাস্যে বলেন, “আমাদের একটি ছেলে। ও আমাদের ঘর ভাড়া দিয়ে দেয়। সাহায্যও করে। কিন্তু আমরা সন্তানের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। ওরা ওদের মতো জীবন কাটাক। আমরা আমাদের মতো।”

নিকিতা সব শেষে নেটমাধ্যমে লেখেন, ‘মিস্টার রমনের সম্পর্কে যতই প্রশংসা করা যায়, শব্দ যেন ততই কম পড়ে যায়। এমন একটা মানুষের সঙ্গে আলাপ হল, জীবন সম্পর্কে যাঁর কোনও অভিযোগ নেই, কোনও অনুতাপ নেই। এমন মানুষগুলির কাছ থেকে যেন অনেক কিছু শেখার আছে।’ আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া কখনই ইউক্রেনের জন্য আপস করবে না: কাদিরভ

 

শাকিব খান এবার অভিনয় করবেন মার্কিন অভিনেত্রীর সাথে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

নিজের জন্মদিনেই এক খবরেই ভক্তদের চমকে দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বুবলী,ববিরা নয়; তার নতুন সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন এক মার্কিন তরুণী।

সিনেমার শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। বিগ বাজেটে তৈরি হবে এই সিনেমা, যার নাম ‘রাজকুমার’।

গতকাল সোমবার জন্মদিনের মতো বিশেষ দিনে ‘রাজকুমার’-এর  মহরত অনুষ্ঠিত হয়। এরপরই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই আমেরিকান নায়িকার ছবি প্রকাশ করেন শাকিব খান।

এরপর থেকেই এ বিদেশি নায়িকাকে নিয়ে কৌতূহল বাড়ে সিনেপ্রেমীদের মাঝে। বিশেষ করে শাকিবভক্তরা জানতে উদগ্রীব, কে এই মার্কিন তরুণী? তিনি কি বাংলা জানেন?

মহরত অনুষ্ঠানে প্রকাশিত সিনেমার ওয়ার্কিং পোস্টার ও অন্যান্য সব তথ্য থেকে জানা যায়, এই মার্কিন অভিনেত্রীর নাম কোর্টনি কফি। জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ অভিনেত্রী কোর্টনি কফি সম্পর্কে বলেন, আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।

নিজের নতুন সিনেমার বিষয়ে শাকিব খান বলেন, ‘শুধু গ্রিনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম। যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাব।’

English Dainikbiswa

পলাশপুরে গণহত্যা দিবসে কনসার্ট হিন্দি গানের আয়োজনে কাউন্সিল রনি

বাংলাদেশের সড়ক নিরাপত্তার উন্নতির জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

অস্কার জয়ী উইল স্মিথ হরিদ্বারেও পূজা করেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলিউডে তাঁর মুখ দেখানো নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়েছে। তা-ও আবার যেমন তেমন ছবিতে নয়! করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ।

অস্কার জিতেছেন উইল স্মিথ। কিন্তু তার আগেই সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় কষিয়ে শিরোনামে এসেছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে বিদ্রূপের প্রতিবাদে তাঁর এই আচরণ কতটা ন্যায্য, তা নিয়ে তর্ক বহমান। কিন্তু যাঁদের এত কাল এই হলিউড অভিনেতা বা তাঁর কোনও কাজ নিয়ে বিশেষ আগ্রহ ছিল না, তাঁদের কাছেও এখন তিনি আগ্রহের বিষয়। উইলকে নিয়ে এই চর্চা-আলোচনার মাঝেই নতুন করে উঠে এসেছে তাঁর ভারত ভ্রমণের কাহিনি।

২০১৯ সালে ভারতের হরিদ্বারে এসেছিলেন উইল। উপলক্ষ? নিজের শো ‘উইল স্মিথ’স বাকেট লিস্ট’-এর শ্যুটিং। কিন্তু ভারতের অন্যতম ধর্মীয় স্থানে এসে কি শুধু ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ করে চলে যাওয়া যায়! কাজের ফাঁকেই তাই পুজোপাঠে মন দিয়েছিলেন অভিনেতা। নিষ্ঠা নিয়ে রুদ্রাভিষেক করেছেন। সাক্ষী থেকেছেন গঙ্গা আরতিরও। শুধু তাই নয়, প্রতীক মিশ্রপুরী নামে এক জ্যোতিষীর কাছে নিজের জন্মকুণ্ডলীও তৈরি করান। অস্কারজয়ী অভিনেতার হরিদ্বার ভ্রমণের ছবি এখনও তাঁর ইনস্টাগ্রামে উজ্জ্বল। সেখানে এসে নতুন করে নিজেকে আবিষ্কারের কথাও লিখেছিলেন তিনি।

 

 

ঋতুপর্ণাকে উঠতে দিলনা বিমানে: শুধু শুধু ৪০ মিনিট তর্ক করল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভোরের বিমান। বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন ৫.১২ মিনিটে। টানা ৪০ মিনিট ধরে অনুরোধ, উপরোধ। তার পরেও তাঁকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা! টলিউডের প্রথম সারির নায়িকার গন্তব্য আমদাবাদ। সেখানে দিন-রাতের শ্যুট করতেই তাঁর এই যাত্রা। পুরোটাই মাঠে মারা গেল বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে! এমনই অভিযোগ নায়িকার।

কী হয়েছে পর্দার ‘পারমিতা’র সঙ্গে? ঋতুপর্ণা জানিয়েছেন, আমদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে! এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে ফোনে কোনও ফোন আসেনি।

এ দিকে, সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

অথচ এই বচসা চলার সময়েই ঋতুপর্ণা দেখতে পান বিমানটি তখনও দাঁড়িয়ে! বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি! অভিনেত্রীর কথায়, ‘‘মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেতে পারছি না। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। কিছু দিন আগেই আমায় সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। নয় নয় করে বেশ কয়েক বার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি। কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি!’’ সূত্র: আনন্দবাজার।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে

উইল স্মিথ ঠাটিয়ে চড় মারলেন অস্কার অনুষ্ঠানের উপস্থাপককে, ভিডিও….

//আন্তর্জাতিক ডেস্ক//

হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে চলছে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার।

বাংলাদেশ সময় ভোর ৬টায় লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকাদের প্রবেশের মাধ্যমে শুরু হয় আয়োজনটি।

আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড।

মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

কেন এমন বির্তকিত কাণ্ড ঘটালেন ‘আই রোবট’ খ্যাত তারকা?

ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়।  এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক।

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে। হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন।

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই।  কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ।

তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

‘জি আই জেন’ ছবিতে জাডার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরার মতো তুচ্ছ কথা কেন ক্ষেপে গেলেন উইল স্মিথ?

মূলত: ওই ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনা চক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়া নামক রোগে আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। অসুস্থ স্ত্রীকে জড়িয়ে এমন রসিকতা মেনে নিতে পারেননি উইল।

স্ত্রী জাডার সঙ্গে উইল স্মিথ।

ঘটনার পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

https://twitter.com/i/status/1508269796730626055

MAYHEM BETWEEN CHRIS ROCK AND WILL SMITH AT THE #Oscars pic.twitter.com/265hGbsEDg

— Barstool Sports (@barstoolsports) March 28, 2022

English Dainikbiswa

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বামজোটের হরতাল চলছে

নেত্রকোনায় শিক্ষার্থীকে বলাৎকার করল ইমাম

৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২

৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২

//দৈনিক বিশ্ব ডেস্ক//

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ঘোষণা হয়েছে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কৃত করা হয় এবারের বিশ্বসেরা সিনেমা ও অভিনেতাদের।

প্রতিবারের মতো এবারও লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকারা প্রবেশ করছেন অডিটোরিয়ামে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করছেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস।

এক নজরে এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা (সর্বশেষ)

এবারের আসরে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন যারাঃ

সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): দ্য কুইন অব বাস্কেটবল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: অ্যানকান্টো

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার

সেরা ওরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট

 

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কোডা

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই

সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন

সেরা মেকআপ: দ্য আইজ অব টেমি ফে

 

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ছবি- ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসর (ছবি কোডা)

সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ ডুন