পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ লতিফ জাতীয় পরিষদ ভেঙ্গে দিয়েছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি।

এরপরই পাকিস্তানের রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন ইমরান খান। এতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে  বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি (জাতীয় সংসদ) ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।

এ সময় বিরোধী নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো একটি ষড়যন্ত্র আজ ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন। এ জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাই। গোটা জাতি আজ পেরেশান ছিল, কি গাদ্দারি হয়। আমি সবাইকে বলে দিতে চাই এমন ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা।  আমরা আইনি শক্তি ব্যবহার অনাস্থা প্রস্তাব খারিজ করেছি।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবনা পেয়েছেন, যা তিনি অনুমোদন করেন, ফলে জাতীয় পরিষদ এখন সাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছে স্পিকার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার। অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তিনি। খবর ডনের।

রোবাবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। একই সঙ্গে তিনি জাতীয় পরিষদের অধিবেশনও মুলতবি করেছেন। খবর ডনের।

এ ঘটনার পর জাতীয় পরিষদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১ ঘণ্টারও বেশি সময় দেরিতে শুরু হয় অধিবেশন। অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক উল্লেখ করে সরাসরি তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার।

অনাস্থা প্রস্তাব খারিজের পর আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ রক্ষা করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

গত ৮ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। ওই প্রস্তাবের ওপর পরের ৯ মার্চ ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় পরিষদের একজন সদস্যের মৃত্যুর কারণে ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবির ঘোষণা দেন স্পিকার আসাদ কায়সার।

এর পর ২৮ মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটি উত্থাপনের পর ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি।

পূর্ব নির্ধারিত ৩১ মার্চ অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই আবার তা ৩ মার্চ পর্যন্ত স্থগিত রাখেন।

অনাস্থা প্রস্তাব আনার পর ইমরান খান বারবার বলেছেন, ‘পরিস্থিতি যাই হোক, আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব। আমি অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমকে দেব।’

৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান খানকে ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। তার দল পিটিআইয়ের সদস্য সংখ্যা ১৫৫। তবে দলের কয়েকজন সদস্য এবং জোট শরিকরা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারতে হয় তাকে।

আজকে জাতীয় পরিষদের অধিবেশনে ইমরানে বিরুদ্ধে ১৭৬ সদস্য ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম ডন।

English Dainikbiswa

রমনার বটমূলে হবে বর্ষবরণ, টানা দুই বছর পর

 

নওয়াজ শরিফের উপড় হামলা।। মেয়ে মরিয়ম ইমরান খানকেই দায়ী করছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রবিবার ইমরান খানের ভাগ্যপরীক্ষা। আস্থাভোটে তিনি জিতবেন, নাকি তাঁর জমানা শেষ হবে, তা নিয়েই জোর চর্চা চলছে। যদিও ইমরান খানের দাবি, আস্থাভোটে তিনি জিতছেন।

পাকিস্তানে আস্থাভোটের আগেই নয়া মোড়। শনিবার লন্ডনে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সূত্রের খবর, লন্ডনে নওয়াজের দফতরের বাইরে এক দল যুবক তাঁর উপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন। এই ঘটনায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ।

টুইট করে তিনি জানান, ‘পিটিআই-এর যাঁরা এই হিংসায় উস্কানি দিয়েছেন এবং যাঁদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাঁদের দ্রুত গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত ইমরান খানকেও।’ তাঁর দাবি, ইমরানের বিরুদ্ধে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে মামলা করা উচিত। কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মরিয়ম।

দু’দিন আগেই পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধরী অভিযোগ তুলেছিলেন দেশকে বেচে দেওয়ার জন্য আস্থাভোটের আয়োজন করা হচ্ছে। আর এর পিছনে হাত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। ঘটনাচক্রে সেই অভিযোগের পর পরই শনিবার নওয়াজের উপর এই হামলা হল।

রবিবার ইমরান খানের ভাগ্যপরীক্ষা। আস্থাভোটে তিনি জিতবেন, নাকি তাঁর জমানা শেষ হবে, তা নিয়েই জোর চর্চা চলছে। যদিও ইমরান খানের দাবি, আস্থাভোটে তিনি জিতছেন। পাশাপাশি, ইমরানের অভিযোগ, তাঁকে সরাতে এবং দেশকে বিক্রি করে দিতে বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি আস্থাভোটের আগে তাঁর প্রাণনাশেরও চেষ্টা হতে পারে বলে শুক্রবার এক সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। ইমরান আরও বলেছিলেন, “যদি বিরোধী দলনেতা শাহবাজ শরিফের হাতে ক্ষমতা চলে যায়, তা হলে আমেরিকার দাসত্ব করবে পাকিস্তান।”

শনিবার নাগরিকদের উদ্দেশে ইমরান বলেন, ‘‘পাকিস্তান এখন সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যুদ্ধ দেশের ভবিষ্যতের যুদ্ধ। এখন আমাদের সামনে দু’টো রাস্তা রয়েছে। আমাদের স্থির করতে হবে, আমরা কি ধ্বংসের পথে যেতে চাই না কি গর্বের পথে? ভগবান আমাদের গর্বের পথ বাতলে দিয়েছেন। ওই পথই আমাদের জন্য ভাল। ওই পথেই দেশে বিপ্লব এসেছিল।’’

তবে রবিবারের আস্থাভোট তাঁর যে পূর্ণ আস্থা রয়েছে প্রশ্ন-উত্তরের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইমরান। দেশের নাগরিকদের উদ্দেশে ফের তিনি বলেন, “উদ্বিগ্ন হবেন না। ক্যাপ্টেনের সব সময় একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন আমার কাছে একাধিক পরিকল্পনা রয়েছে। ঈশ্ব যদি চান, তা হলে রবিবার আমরা জিতব। অ্যাসেম্বলিতে আমি ওদের হারাবই।”

সূত্র: আনন্দবাজার

English Dainikbiswa

মোংলায় যমুনা গ্যাসের লরি পিষে দিল জাহাঙ্গির-মুন্নী দম্পতিকে

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি-সম্পাদক নির্বাচন সম্পন্ন

মোঃ হোসেন গাজী।।

দীর্ঘ এক যুগ পর চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রথম অধিবেশনে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট সলিমুল্লাহ সেলিম নির্বাচিত হয়েছেন।

২ রা এপ্রিল  দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টায় দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল আলম মন্টু জানান, কাউন্সিলে ৯২৭ ভোট পেয়ে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক,   ৮৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম  বিজয়ী হয়েছেন।

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে ইঞ্জিনিয়ার মমিনুল হক পান ২৩ ভোট, এস এম কামাল পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে দেওয়ান মোঃ শফিকুজ্জামা ৩৯ ভোট, মোস্তফা কামাল সফরি পান ২৫ ভোট, কাজী গোলাম মোস্তফা পান ১৪ ভোট । ১৫’শ ১৫ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯২ জন।

বরিশালে রুপাতলী বাসস্ট্যান্ড নিয়ে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

বরিশাল রুপাতলী মিনি বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীদের মধ্যে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিক পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে অনুরুপ সংঘাতে জড়িয়ে পড়ে দুই নেতার অনুসারীরা। তখনও পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

একাধিক সূত্র জানায়, কয়েক বছর ধরে রুপাতলী বাসস্ট্যান্ডে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছিলেন সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ। বিগত সময়ে এনিয়ে মেয়র সমর্থিতদের সাথে তার লোকজন সংঘাতেও জড়ায়।

চলতি বছরের শুরুর দিতে পূর্বের সেই কমিটি বহাল থাকলেও মেয়র অনেকটা প্রভাব খাটিয়ে তার অনুগত পরিমল চন্দ্র দাস এবং আবু শাহারিয়ার বাবুকে সভাপতি-সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী অনুসারী পূর্বের কমিটির সভাপতি সুলতান মাহামুদও টার্মিনালে তার লোকজন নিয়ে পাল্টা অবস্থান নেয়। ফলে সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে এবং প্রতিনিয়ত শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

সর্বশেষ দুটি গ্রুপ মার্চ মাসের মাঝামাঝি সময়ে একদিনে টার্মিনালে অবস্থান নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়,পরিমল ও আবু শাহারিয়া (জি এস,বাবুর) নেতৃত্বে বাস টার্মিনালের দিকে প্রবেশ করার সময় মাঝখান থেকে কিছু লোকজন, চায়ের দোকানে বসা লাইন সম্পাদক সেলিম নামে ঐ ব্যক্তীর ওপর হামলা চালায়।

বাস টার্মিনালের একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের দ্বন্দ্ব এখন যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে রক্তপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও সময় বিশেষ শ্রমিকদের সংঘাত রোধ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, শনিবার সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক আবু শাহারিয়ার বাবুর নেতৃত্বে শ্রমিকদের একটি অংশ টার্মিনালে মহড়া দেওয়া শুরু করলে পাল্টা প্রতিরোধ হিসেবে প্রতিমন্ত্রী অনুসারী সুলতান মাহামুদের লোকজনও মাঠে নামেন। একপর্যায়ে উভয়গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে যাত্রী সাধারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ায় শেষ পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় আর সংঘাতে রুপ নেয়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, রুপাতলীতে শ্রমিকদের দু’গ্রুপে উত্তেজনার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। পরিবেশ আপাতত শান্ত রয়েছে।

তবে সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে কিছু লোক হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন।

অবশ্য এই হামলা বা উত্তেজনার বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদকের কাছে স্বীকার করে সুলতান মাহামুদ। তার দাবি, সিটি মেয়রের দেওয়া বিতর্কিত কমিটির লোকজন প্রায়শই টার্মিনালে আসে এবং ঝামেলা করে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর চড়াও হওয়ায় কথা শুনেছি।

বিকেল সাড়ে ৫ টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, প্রতিমন্ত্রী এবং মেয়র দুটি প্রুপই টার্মিনালের দুপ্রান্তে অবস্থান নিয়ে আছেন। মাঝখানে পুলিশ মোতায়েন করা রয়েছে।

English Dainikbiswa

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

রাণীশংকৈল নেকমরদ ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সল্মেলন অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে (২ এপ্রিল শনিবার) বিকাল ৫ ঘটিকায় নেকমরদ ধানহাটি মাঠ প্রাঙ্গনে জাতীয় যুব সংহতির দ্বি- বার্ষিক সল্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেকমরদ ইউনিয়ন যুব সংহতির সভাপতি আখতারুজ্জামান”র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ  উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ জাতীয় পাটির সহ-সভাপতি  দবির ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের। প্রধান বক্তা ছিলেন,জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও প্যানাল মেয়র ২-  ইসহাক আলী। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জহির আহমেদ, উপজেলার যুব সংহতির সভাপতি গফুর আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, বর্তমান সরকারের চেয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন,আপনারা আগামি নির্বাচনে জাতীয় পাটিকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও জনগণের সঙ্গে থাকার সুযুগ করে দেন।

উল্লেখ সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক রাজিউর রাজু সহ ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন, নেকমরদ ইউনিয়নের যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু।

ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়েছেন যে কোনো একটি গ্রহণ করতে বলেছেন। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

শুক্রবার এআরওয়াই নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। খবর দ্য ডনের।

তিনি বলেন, রোববার তিনি নতুন ‘চমক’ নিয়ে হাজির হবেন।

তিনি জানান, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পর এ প্রস্তাব দেওয়া হয়।

ইমরান খান বলেন, তাকে যে তিনটি বিকল্প দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন।

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা সে প্রশ্নের জবাব দিতে গিয়ে উল্লিখিত কথা বলেন ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী বলেন, তিনটি বিকল্প উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও, আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

তিনি আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন,  যদি আমরা এ অনাস্থা ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন,  আমরা আগামী কয়েকদিনের মধ্যে  একটি কৌশল তৈরি করব।’

English Dainikbiswa

চা খাওয়ার আগেই শফিককে মেরে ফেলল ছুরিকাঘাতে

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা- মস্কোর কঠোর হুশিয়ারি

 ঐক্যজোট এখন বিএনপির কাছে জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

//চাঁদপুর প্রতিনিধি//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস-নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।

তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কতিপয় জনবিচ্ছিন্ন নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে, জনগণের দাবি আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবি এগোতে পারে না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

 

বিএনপি নির্বাচনে যাবে।। তবে শর্ত সাপেক্ষে- মির্জা ফখরুল

//অনলাইন নিউজ ডেস্ক//

আবারো আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়, তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বদলাতে হবে। কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি তুলেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে ১৭৩ দিন তারা হরতালও করেছিল। গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যাও করেছিল। এতে লাভও হয়েছিল। কখনো আওয়ামী লীগ ভোটে জয়ী হয়, আবার কখনো বিএনপি জয়ী হয়। আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক রেখেছে। একইভাবে তারেক জিয়াকে বিদেশে নির্বাসন দিয়েছে ফ্যাসিস্ট এই সরকার।

আওয়ামী লীগ সরকারকে ডাকাতের সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭২ সালে তখনো একই কাজ করেছে আওয়ামী লীগ।

ফখরুল বলেন, আওয়ামী লীগ হলো একটি চোরের দল। আওয়ামী লীগ হলো নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। তা না হলে কেন বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন বিদেশ থেকে আনলাম সাড়ে সাত কোটি কম্বল, আমার কম্বলটি গেল কোথায়! তাহলে কী বলা যায় না আওয়ামী লীগ একটি ডাকাতের দল, লুটেরার দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনমুখী গণতান্ত্রিক দল বিএনপি কখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে থাকবে।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে।

বিগত সময়ে দলীয় এবং বিরোধী মতপোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সময় মতো এর প্রত্যেকটির জবাব নেওয়া হবে। গুম এবং খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছিল। দেশে এখনো আওয়ামী লীগ নেই, আছে প্রশাসন ও পুলিশ। হাত জোর করে ক্ষমা চেয়ে ২১ বছর পর দলটি ক্ষমতায় এসে দেশের সম্পদ  লুটপাট করছে। আওয়ামী লীগ একটি মুনাফিকের দল।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। এএনএম রোকনউদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের ছোটভাই মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলীসহ বিএনপির ইউনিয়ন কমিটির নেতারা।

এরপর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সদর উপজেলা কমিটির সম্মেলন শেষে সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন উর রশিদ।

English Dainikbiswa

নতুন পৌরসভা অনুমোদনের জন্য সংসদে নতুন বিল পাস

ইমরানক খানকে হত্যার পরিকল্পনা।।বুলেট প্রুফ গ্লাস ব্যবহারের পরামর্শ

ইমরানক খানকে হত্যার পরিকল্পনা।।বুলেট প্রুফ গ্লাস ব্যবহারের পরামর্শ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন মারাত্মক হুমকিতে বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার পিটিআই নেতা ফয়সাল দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইমরানের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ফয়সাল।

সভা-সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী ইমরানকে বুলেটপ্রুফ গ্লাস ব্যবহার করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন ফয়সাল।

ফয়সাল বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী ব্যক্তি। তিনি পাকিস্তানের বিষয়ে আপস করবেন না। তিনি কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না।

পিটিআইয়ের এই নেতার ভাষ্য, প্রধানমন্ত্রী ইমরান আগেও জীবননাশের হুমকি পেয়েছেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ষড়যন্ত্র চলছে।

দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।