লন্ডনে লংমার্চের নামে বাংলাদেশ বিরোধী প্রচার

সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ এগিয়ে যাচ্ছে।বিএনপি-জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ক্যাডার বাহিনী বিদেশে বসে বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। যুক্তরাজ্যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা সভা-সমাবেশ, মানববন্ধন ও লংমার্চ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়ে যাচ্ছে ।

গত ১৫ নভেম্বর “নিরাপদ বাংলাদেশ চাই” নামক একটি সংগঠন বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে সেখানে বিএনপির এক আমলা সাংবাদিক শামসুল আলম লিটন, আশিকুর রহমান, মুসলিম খান, মোঃ আসয়াদুল হক, আলী হোসেন, মোহাম্মদ আলী, মোঃআবু তাহের সহ বেশ কিছু ক্যডার বাহিনী লাইভ করে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে যা দেশবিরোধী,মানবতাবিরোধী এবং স্বাধীনতাবিরোধী। অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার।

মানবতাবিরোধী এই সব সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশে প্রশাসনকে আহবান জানাচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।

জগন্নাথপুর প্রতিনিধি ::

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুরটি মিনি পার্ক হিসেবে রুপান্তর ও উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিকদের উপর হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ  তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের আ’ লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী মনিরুল ইসলাম তালুকদার।  নৌকার সমার্থক ভেবে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

উক্ত হামলায় নোমান ডাকুয়া আমাদের নতুন সময়, মাইনুল বাংলাদেশ বার্তা, জাহিদ হাসান আলোর জগত সহ ৫ সাংবাদিক আহত হয়।

সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ১নং মাধবখালী ইউনিয়নের নিউ মার্কেট বাজারে এঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিজান তালুকদারকে দেশী অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।

আহত সাংবাদিকরা তাদের বক্তব্যে জানান, উপজেলা মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী গ্রামের আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ওই বাজারে পৌছালে কিছু লোক হাত নাড়িয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থামার সাথে সাথে কোন কিছু বুঝে ওঠার আগেই মনিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে লাঠি-সোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের আহত করে এবং তিনটি মটর সাইকেল ভাংচুর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের নিকটস্থ হাসপাতালে পাাঠায়।

ওই বাজারে নৌকার সমর্থকরা তাদের আফিসে বসলে তাদের ওপরও দেশি অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় তারা। পরে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম তালুকদারকে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি ।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলা কারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

//পটুয়াখালী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রোমানিয়ায় করোনার ৪র্থ ঢেউ ভয়াবহ (ভিডিও)

 

বেগম জিয়ার বিদেশে চিদিৎসা বিষয়ে বিএনপি এমপিদের নতুন সিদ্ধান্ত

দলটির একাধিক নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে ইঙ্গিত পাওয়া গেছে যে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি না পেলে সংসদ থেকে দলীয় সদস্যরা পদত্যাগ করতে পারেন।

তারা জানান, সংরক্ষিত নারী আসনসহ বিএনপির সাতজন সংসদ সদস্য (এমপি) রয়েছেন। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন চরম খারাপ। যা নিয়ে তৃণমূলসহ কেন্দ্রীয় নেতারা উদ্বিগ্ন।

এ অবস্থায় সরকার মানবিক বিবেচনায় বিদেশে সুচিকিৎসার অনুমতি দেবে বলে সবার প্রত্যাশা। তা না হলে কঠোর কর্মসূচির বাইরেও সংসদ থেকে দলীয় সদস্যদের পদত্যাগের কথা চিন্তা করা হচ্ছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

এ সময় তিনি বলেন, বিএনপির ছয়জন (সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছাড়া) এ সংসদে আছেন। আওয়ামী লীগের বন্ধুরা বলেন, এটা এ পার্লামেন্টের জন্য অলংকার। তাই বলতে চাই, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমরা সত্যি সত্যি অলংকারই হয়ে থাকি তাহলে পার্লামেন্ট অলংকারবিহীন করবেন না। এ কারণে আমাদের দলীয় সিদ্ধান্তে এমনও হতে পারে, ম্যাডাম (খালেদা জিয়া) যদি চরম অবস্থায় চলে যান, তাহলে হয়তো এ পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব নাও হতে পারে।

বিএনপি সূত্র জানায়, শনিবার স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো দরকার-মেডিকেল বোর্ডের এমন পরামর্শের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে বিদেশে নিতে পরিবারের আবেদনের বিষয়েও অবহিত করা হয়। এ সময় নেতারা বিদেশে নেওয়ার ব্যাপারে সরকার থেকে অনুমতি পাওয়া ও না পাওয়া-দুটি দিক নিয়েই আলোচনা করেন।

দলীয় প্রধানের শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে বলে প্রত্যাশা করেন নেতারা। অনুমতি না দেওয়া হলে কর্মসূচির পাশাপাশি সংসদে থাকা দলীয় সদস্যদের পদত্যাগের বিষয়টি বৈঠকে উঠে আসে।

কিন্তু বিদেশে চিকিৎসার ব্যাপারে বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপির সিনিয়র নেতাদের কাছে অপ্রত্যাশিত ছিল। পরে করণীয় নিয়ে রাতে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন দলটির হাইকমান্ড।

নেতারা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কঠোর কর্মসূচিসহ দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে সরকারের সঙ্গে তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যদের আরও আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংদস্যরা হলেন-উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩) ও গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ (বগুড়া-৬)। এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

হারুনুর রশীদ যুগান্তরকে বলেন, পদত্যাগের বিষয়ে সংসদে দেওয়া জিএম সিরাজের বক্তব্যের সঙ্গে আমরা সব সংসদ সদস্য একমত। ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও সুচিকিৎসা নিয়ে তার পরিবার ও দল থেকে বারবার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার তা কৌশলে এড়িয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকারের ওপর পড়বে। তখন পার্লামেন্ট থেকে আমরা বেরিয়ে যেতে পারি।

মোশাররফ হোসেন বলেন, দল যদি চায় আমাকে পদত্যাগ করতে হবে, আমি করব। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। আমরা পার্লামেন্টে থেকেও ম্যাডামের চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করেছি। সেই সুযোগটুকু তারা দিচ্ছেন না। বিএনপির সংসদ সদস্যরা সবাই মিলে পদত্যাগ করতে পারেন।

তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও চিকিৎসা নিয়ে সংসদে বারবার কথা বলেছি। এও বলেছি, এত মানবতা দেখিয়েছেন, আরেকটু মানবতা দেখিয়ে অন্ততপক্ষে সুচিকিৎসাটা দেন। চিকিৎসা তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তিনি (খালেদা জিয়া) নারী নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী।

বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেন, ওই একই চেয়ারে দেশনেত্রী বসতেন। তাদের অনেকেরই যখন চিকিৎসা দরকার হয়, তখন বিদেশ থেকে চার্টার প্লেন এনে নেওয়া হচ্ছে। আর ম্যাডামকে মুক্তি দেওয়ার অর্থ তো আক্ষরিক অর্থে মুক্তি নয়। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে অন্তত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। বিএনপি তো ছোট দল নয় যে দলীয় চেয়ারপারসন চলে গেলে আর দেশে আসবেন না।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাংলাদেশে দেখা যাবে ৫৮০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ

 

 

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o নেতাকর্মী আহত অফিস ভাংচুর

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীরা নেতাকর্মীদের মারপিট করে ও ভাংচুর চালায়। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, মোল্লা কামরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. ফিরোজ কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রনেতা মোফাজ্জল হুসাইন বাদল, রফিকুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত শেখ, আসলাম তালুকদার, কবির কাজী।

আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গিলাতলা বাজারের বিএনপি কার্যালয়ে এক বর্ধিত সভা চলছিল।

এ সময় ৩৪/৩৫ জন্য চিহ্নিত সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে মারপিট শুরু ও ভাংচুর করে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ারিং আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

 

বরিশাল নগরীতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশাল মহানগরীতে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেছেন বরিশাল মহানগর যুবলীগ। ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক (এমপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একে এম জাহাঙ্গির হোসাইন,মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড, আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি জাকির হোসেন সাধারন সম্পাদক এ্যাড, ফজলুল করিম শাহিন,মহানগর যুবলীগ নেতা ও আইনজীবী সমিতি সাধারন সম্পাদক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র এ্যাড,রফিকুল ইসলাম খোকন , মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ।

পরে উদ্ধোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় হয়ে বরিশাল  নগরীর বিভিন্ন সড়ক ঘুড়ে পুনরায় দলীয় কার্যলয় শেষে হয়।

এর আগে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সকাল থেকে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার,প্লেকার্ড ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জাল ভোট, সংঘর্ষে ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেটের ইউপি নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে

 

খুলনার ২৫ ইউপির মধ্যে ১০টিতে আ’লীগ, ১০টিতে বিদ্রোহী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

খুলনা জেলার ২৫ টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ১০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৫ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ৫ জন স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার আইচগাতী ইউপিতে আওয়ামী লীগের আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলায় আওয়ামী লীগের ইসহাক সরদার ও টিএস বাহিরদিয়া ইউপিতে আওয়ামী লীগের জাহাঙ্গীর শেখ বিজয়ী হয়েছেন। এর আগে নৈহাটি ইউপিতে আওয়ামী লীগের কামাল হোসেন বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ আবুল বাশার, জামিরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মনিরুল ইসলাম, দামোদরে আওয়ামী লীগের শরীফ মো. ভূঁইয়া শিপলু, আটরা গিলাতলায় আওয়ামী লীগের শেখ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মনোজিত বালা, মাগুরখালীতে আওয়ামী লীগের বিমল কৃষ্ণ সানা, খর্ণিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার, ধামালিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহুরুল হক, আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ হেলাল উদ্দিন, ভান্ডারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী গোপাল চন্দ্র দে, রুদাঘরায় আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ তৌহিদুজ্জামান, রংপুরে আওয়ামী লীগের বিদ্রোহী সমরেশ মন্ডল, ডুমুরিয়া সদরে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী মোঃ হুমায়ুন কবীর বুলু, শোভনায় আওয়ামী লীগের বিদ্রোহী সুরঞ্জিত কুমার বৈদ্য, শরাফপুরে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ রবিউল ইসলাম রবি, মাগুরঘোনায় আওয়ামী লীগের মোঃ রফিকুল ইসলাম হেলাল, গুটুদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী শেখ তুহিনুল ইসলাম ও সাহস ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন।

বটিয়াঘাটা সদর ইউপিতে আওয়ামী লীগের পল্লব কুমার বিশ^াস, ভান্ডারকোট ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী ওবায়দুল্লাহ শেখ ও সুরখালী ইউপিতে আওয়ামী লীগের এস কে জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১৪ জন প্রার্থী।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রানীগঞ্জ বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্ধোধন

 

মাগুরায় সদর ইউপি নির্বাচনে আ’লীগ-৯, স্বতন্ত্র-২, ইসলামী আন্দোলন-১ জন নির্বাচিত

//শ্যামল বিশ্বাস,  বিশেষ প্রতিনিধি মাগুরা //

মাগুরায় ১১ নভেম্বর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের ১০ প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি তিন জনের মধ্যে দুইজন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র এবং অপরজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

তথ্যমতে, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নির্বাচিতরা হচ্ছেন, রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, কসুন্দি ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, মঘি ইউনিয়নে হাচনা হেনা এবং গোপালগ্রাম ইউনিয়নে নাসিরুল ইসলাম মিলন।

অন্যদিকে আওয়ামী লীগের দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা এবং কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুল ইসলাম টিপু নির্বাচিত হয়েছেন। এছাড়া শত্রুজিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডভোকেট সঞ্জিত বিশ্বাসকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ওসমান গণি।

এর আগে হাজীপুর এবং হাজরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী মোজাহারুল ইসলাম আখরোট এবং কবির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নের অবশিষ্ট বগিয়া ইউনিয়নের নির্বাচন সীমানা সংক্রান্ত মামলার কারণে বুধবার স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাগেরহাটের রামপালে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। সভায় যুবলীগের ১০ ইউনিয়নের সভাপতি/ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা নৌকা সমর্থক হামলার শিকার

মাগুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার মহব্বত আলীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ইউনিয়নের বাটাজোড় ঘাটে প্রতিপক্ষের লোকজন নৌকার বহরে এই হামলা চালায়।

এঘটনায় খন্দকার মহব্বত আলী জানান, আসন্ন বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন নৌকা প্রতীকের দলীয় প্রচারণা চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তার উপস্থিততে প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় সময় ইউনিয়নের বাটাজোড় ঘাটে প্রচারণার বহর পৌছানো মাত্র প্রতিপক্ষের লোকজনদের হাতে নৌকার সমর্থকরা এই হামলার শিকার হয়।

জানা গেছে, হামলায় ইমরান মৃধা লিমন নামে সদর উপজেলা যুবলীগের সদস্য মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই হামলার ঘটনায় আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এঘটনায় খন্দকার মহব্বত আলী এই প্রতিবেদককে আরো জানান, তার প্রচারণায় প্রতিপক্ষ ঘোড়া প্রতীক ও রাজা গাজীর সমর্থকরা অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী এনামুল হক রাজা এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, তিনি এবং তার কোনো সমর্থকরা এই ঘটনার সঙ্গে জড়িত না। তবে তিনি ঘটনার পরে স্থানীয় রাজা গাজী ও নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে ছিলো বলে শুনতে পেরেছেন বলে জানান। এই ঘটনার সঙ্গে তার কোনো লোকজন জড়িত নন বলে দাবি করেন এই চেয়ারম্যান প্রার্থী।

এবিষয়ে স্থানীয় মাগুরার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এস আই কামাল হোসেন প্রচারণায় হামলার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ, বেরইল পলিতা ইউনিয়নে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

//মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

পটুয়াখালীতে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত

 

বরিশালের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক শামিম

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল শহরে বিগত বছরগুলোতে কোনো উন্নয়ন হয়নি বলে অনুযোগ করেছেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম। বরিশালের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার বেলা ১২টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতিমন্ত্রী স্পীডবোট যোগে রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙ্গন প্রতিরোধে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন করে আর রূপাতলী এলাকা ভাঙতে দেয়া হবে না। আগামী বর্ষার আগেই রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক দুই সহ-সভাপতি মীর আমীন উদ্দিন মোহন ও আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস এবং নগরীর ৯ জন ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্যরা প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।