যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু ৫ সনাক্ত ৪৫৪

যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু ৫ সনাক্ত ৪৫৪

 

যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু বেড়েছে, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীর্যকভাবে প্রবাহিত হচ্ছে। করোনার এই দ্বিতীয় সুনামি মোকাবেলায় যশোর জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সাধারণ জনগণের মধ্যে করোনা রোধে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ পালনে অনিহাই সংক্রমনের বড় কারণ হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলিতে ঘরে ঘরে জ্বর থাকলেও করোনার পরীক্ষায় প্রচন্ড অনিহা যা করোনা বিস্তারে সহায়তা করছে।এছাড়াও যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে এখনও ভারত- বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া করায় যশোর জেলায় করোনা সংক্রমনের গতিকে বেশি প্রভাবিত করছে। আজ ২৮ জুন-২০২১ রোজ সোমবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর করোনা ডেডিকেটড হাসপাতালে করোনায় ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ৪ জন,সর্বোসাকুল্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৯২৮ টি নমুনা পরীক্ষায় ৪৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। সনাক্তের হার ৪৮.৯২ শতাংশ। বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের ৯৯ সীটের অধীনে ভর্তি আছে ১৪৩ জন। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় যেমন রোগীরা সমস্যায় পড়ছেন ঠিক একই ভাবে ডাক্তার ও নার্সরা এই অতিরিক্ত রোগীদের চিকিৎসা এবং সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

এ পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে ১১ হাজার ৭ শত ৬৬ জন।তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮ শত ৮৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৩৪ জন।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

গত ২৪ ঘন্টায় খুলনার ২ হাসপাতালে মৃত্যু ১১ ও সনাক্ত ১৮৪

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *