কমছে না করোনার মৃত্যুর থাবা, থামছে না স্বজন হারানোর বেদনা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবুও আমাদের মাঝে নেই সচেতনতা।
গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু , যার মধ্যে বরিশালে দুই জন, পটুখালীতে এক জন, ভোলায় একজন, বরগুনায় এক জন রয়েছেন। এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ৪৭৪ জন। ৬৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৯ জন্য এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ১৩৩ জন। পটুয়াখালীতে নতুন শনাক্ত ১৩৭ জন। এ নিয়ে এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৪১৭ জন। ভোলায় নতুন শনাক্ত ৮৭ জন। এ জেলায় মোট শনাক্ত ৩ হাজার ৯০৪ জন।
পিরোজপুরে নতুন শনাক্ত ৪৫ জন। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৩৭২ জন। বরগুনায় নতুন ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ২ হাজার ৯৪৩ জন ও ঝালকাঠি জেলায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৬০ জন। শেবাচিম কার্যালয় সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩৫৩ জন,এর মধ্যে ১৪৭ জন করোনা ওয়ার্ডে এবং ২০৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
বরিশাল আরটি পিসিআর ল্যাবে মোট ২২৬ জনার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৪১ শতাংশ।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//
খুলনা রূপসায় বৈদ্যুতিক খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা

