দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির বালু খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমির সম্পাদক ও প্রকাশক, ষাটের দশকের ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সাংবাদিক হুমায়ূন কবির বালু’র ১৭তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা দুপুরে খুনা প্রেসক্রাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়,খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগসহ গনমাধ্যমগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
সকালে দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবী পরিবার এবং মরহুমের পরিবারের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনের প্রথম প্রহরে দৈনিক জন্মভূমি ভবনে শহিদ হুমায়ূন কবীর বালুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৯টায় নগরীর বসুপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আছর দোয়া মাহফিল। খুলনা প্রেসক্লাবে বেলা পৌনে ১১টায় শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ ২০০৪ সালের ২৭ জুন দুপুরে দৈনিক জন্মভূমি ভবনের প্রধান ফটকের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ূন কবীর বালু গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
‘‘প্রভাস’’ দক্ষিণ ভারতের সুপারস্টার : সিনেমা প্রতি আয় কত..?

