প্রবীণ শিক্ষক মোঃ হাফেজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রবীণ শিক্ষক মোঃ হাফেজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

//চট্টগ্রাম প্রতিনিধি//

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পেকুয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিরশাদুল ইসলামের পিতা আলহাজ্ব মাওলানা মোঃ হাফেজুল ইসলাম ইন্তেকাল করেছেন- ইন্নাল্লিলাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ২৭ নভেম্বর দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ২ টায় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন- বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের চেয়ারম্যান সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, কাউন্সিলর আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *