// পলাশ চন্দ্র দাস //
বরিশাল নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা সড়ক ষোলবাড়ির মালিক কাঞ্চন মিয়ার বড় ছেলে লিটনের পাইপের গোডাউনের দেয়াল ভেঙে ষোল বাড়ির ভাড়াটিয়া জয়া রানি রায় নামে এক বৃদ্ধ মহিলা আহত হয়েছেন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরেবাংলা মেডিকেল ভর্তি করায় এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে কাউনিয়া থানার পুলিশ এছে নিয়ন্ত্রণ করেন এবং আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।ষোলবাড়ির স্থানীয়দের কাছ থেকে জানা যায় শুক্রবার আনুমানিক দুপুর একটার সময় জয়া রানী রায় কল পাড়ে গোসল করতে ছিল তখন পাইপের গোডাউনের দেয়াল ধসে পড়ে তিনি আহত হন এতে জয়া রানি রায় হাতে পায়ে কোমড়ে জখম হন।
বর্তমানে জয়া রানি রায় শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পাইপের গোডাউনের মালিক লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমাকে কেউ জানায়নি আমি বিকেলে গিয়ে দেখতে পাই।গোডাউনের পাশে লম্বা দেয়াল ছিল সেখানে আলাদা কিছু পাইপ ছিল বৃদ্ধ মহিলা গোসল করে উঠার সময় পাইপ ধরে উঠতে ছিল তখন লাড়া লেগে দেয়াল ভেঙে পরে তিনি আহত হন।

