রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার- কচুয়ায় ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার- কচুয়ায় ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় জেলা প্রশাসকের নির্দ্দেশনা উপেক্ষা করে ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাধাল বাজারের বানিজ্যিক খাজনা না নেওয়া সহ নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না এমন অভিযোগ উঠেছে।

উপজেলার বাধাল বাজারের ব্যবসায়ী সমীর কুমার সাহা জানান,অনলাইনে আবেদন করে হালনাগাদ খাজনা পরিশোধের জন্য রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি অফিসে গেলে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম মোটা অংকের অর্থ দাবি করে। তার দাবিকৃত টাকা দিতে না পারায় খাজনা নেয়নি। নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না বলে তিনি জানান।এব্যাপারে সমীর কুমার সাহা জেলা প্রশাসক বরাবর ভুমি উন্নয়ন কর দেওয়ার জন্য আবেদন করেন উক্ত আবেদনে পর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আনোয়ারুল হকের তদন্ত প্রতিবেদনে জানায়ায, উপজেলার বাধাল মৌজার এসএ ২৭৬ নং খতিয়ানের ৫২৮ নং দাগের  বিলান শ্রেনীর ১একর ৪০ শতক জমি মধ্যে হতে জতিন কুমার দাসের নিকট হইতে বিআরএস ৬৩৫ নং খতিয়ানে ১৪৯৬ দাগে ১ শকত জমি ক্রয় করে ৩৩১/২০১৫-১৬ নামজারি করে বাংলা ১৪২৮সন পর্যন্ত বানিজ্যিক হারে ভুমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগ দখলে আছেন সমীর কুমার সাহা। জায়গাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সন্নিকটে অবস্থিত। এসএ ও বিআরএস রেকর্ড অনুযায়ী সরকারি কোন স্বার্থ দেখা যায় না। বাধাল বাজারে পেরিফেরি জায়গা হতে কিছুটা দুরে থাকায় ভুমি উন্নয়ন কর পরিশোধে বিবেচনা করা যেতে পারে। সার্ভেয়ারের প্রতিবেদন অনুয়ায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব) থেকে ১৪ নভেম্বর ২২ তারিখের ৯১২ স্বারকে ভুমি উন্নয়ন কর নেওয়ার জন্য ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দিলেও অদ্যবদি ভুমি উন্নয়ন কর নেয়নি ওই কর্মকর্তা। এছাড়া বাধাল বাজারের কয়েকজন ভুক্তভোগী জানান, হাল সনের অনলাইন করে ভুমি অফিসে গেলে তাদের নিকট মোট অংকের অর্থ দাবি করায় তারাও ভুমি উন্নয়ন কর দিতে ব্যর্থ হয়েছেন।

রাড়িপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদউত্তর না দিয়ে বলেন, আমাদের কাছে চিঠি আছে,বাধাল বাজারের ভুমি উন্নয়ন কর নেওয়া যাবে না এবং জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার ভুমি উন্নয়ন কর নিতে বলেনি তানারা বলেছে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে। নামপত্তনের প্রতিবেদন ও তামিলের বিষয়টি সঠিক না। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন,আমি সদ্য যোগদান করেছি বিষয়টি আমার জানা নেই। তবে যাদের এরকম সমস্যা আছে  তানরা  আমার কাছে আসলে কাগজ পত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *