/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
স্মার্ট বাংলাদেশর প্রত্যয় দুর্যোগ প্রস্ততি সব সময় এবারের প্রতিপাদ্যকে সমানে রেখে ১০ মার্চ শুক্রবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয। সকালে র্যালীটি উপজেলা পরিষদ থেকে বের বাসষ্টান্ড চত্বরে ঘুরে পরিষদে গিয়ে শেষ হয। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আশরাফ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো: রাসেল আহম্মেদ, ফায়ার সার্ভিস ডিফেন্স এর শফিকল ইসলাম শিক্ষক শরিফুল ইসলাম, কার্যসহকারী মোহাম্মদ আলী প্রমুখ। উল্লেখ্য বৃহস্পতিবার উপজেলার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালযের মাঠে দুযোর্গ প্রস্তুতির এক মহড়া অনুষ্ঠিত হয। মহড়া পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার লরীফ আসিফ রহমান, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আরশাফ হোসেন, সাবেক সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন,। ফায়ার সার্ভিস ডিফেন্সের এক দল মহড়ায় অংশ নেয়।

